হাঁটুর ব্যথায় স্বস্তি,৩ ব্যায়াম ৭ টোটকা -

ছবি -ল্যান্ডমার্ক হসপিটালস

হাঁটুর ব্যথায় স্বস্তি,৩ ব্যায়াম ৭ টোটকা

ডঃ পি, কে ব্যানার্জি – অর্থোপেডিক – এফআরসিএস (এডিন, গ্লাসগো) , ডঃ বুদ্ধ সি চ্যাটার্জি – অর্থোপেডিক – ডি- অর্থ এফআরসিএস (গ্লাসগো), ফিটনেস এক্সপার্ট নম্রতা পুরোহিতের পরামর্শ।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ, অতিরিক্ত ওজন বা অনিয়মিত জীবনযাপনের কারণে হাঁটুর ব্যথা আজ খুবই সাধারণ সমস্যা হয়ে উঠেছে। তবে প্রতিদিন কিছু সহজ ব্যায়াম এবং কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললে এই ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ওষুধের উপর পুরোপুরি নির্ভর না করে নিয়মিত যত্নই হতে পারে সুস্থ হাঁটুর চাবিকাঠি। তাই জেনে নিন হাঁটুর ব্যথা কমাতে কার্যকর ৩টি ব্যায়াম ও ৭টি সহজ ঘরোয়া টিপস।

কার্যকরী ৩টি ব্যায়াম

সাউন্ড সুইং – প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে ডান পা যতদূর সম্ভব সামনে নিন। তারপর ডান দিকে উঁচু করে তুলুন। একইভাবে বাঁ পায়েও একই ব্যায়াম করুন। ১০বার করে করুন, দু-পা মিলিয়ে ২০ বার। 

ফ্রন্ট কিক – সোজা দাঁড়িয়ে ডান পা একবার সামনের দিকে নিন। আবার পেছনের দিকে আনুন। পা যখন সামনে -পেছনে নেবেন তা যেন আপনার অন্য পায়ের থেকে ১২ ইঞ্চি দূরে থাকে। ডান ও বাঁ পা মিলিয়ে ২০ বার করুন।

ছবি- শাটারস্টক

সিটেড রোটেটর – একটা চেয়ারে সোজা হয়ে বসুন।তারপর বাঁ পা ঠিক রেখে  ডান পা টি ক্রস স্টাইলে সামনে আনুন। লক্ষ্য রাখবেন দুই পায়ের হাঁটু যেন একসঙ্গে লেগে থাকে। ১২ইঞ্চি দূরত্ব রেখে এক পা থেকে অন্য পা সামনে নিন। একইভাবে বাঁ পায়েও একই ব্যায়াম করুন।   

 হাঁটুর ব্যাথা থেকে মুক্তির ৭টি ঘরোয়া উপায়

১) আইস প্যাক – হাঁটুর ব্যাথা অনুভূত হলে ৩/৪ টুকরো বরফের কিউব টাওয়েলের সঙ্গে জড়িয়ে নিন। এরপর যে জায়গায় ব্যাথা অনুভূত হচ্ছে সেখানে ১০-১৫মিনিট রেখে দিন। মনে রাখবেন একবারে এক জায়গায় একটানা ১০ মিনিটের বেশি বরফ রাখবেন না ত্বকের ক্ষতি হতে পারে। আইস প্যাক ব্যবহার বিজ্ঞানসম্মত ।  

২) মাসাজ থেরাপি – এক্ষেত্রে মাসাজ থেরাপি ভালো কাজ করে। ৩/৪ চামচ অলিভ অয়েল গরম করুন। এবার ব্যাথার জায়গায় আলতো করে মালিশ করতে থাকুন ১০-১৫ মিনিট। সঙ্গে সঙ্গে ফল পাবেন।দিনে ২/৩ বার করুন।   

৩) হিট থেরাপি –  হাঁটুর ব্যাথায় ঠান্ডা জলের মতো গরম জোকেও কাজে লাগানো যেতে পারে। বাথ তবে বা অন্য কোনও ভাবে আপনার হাঁটু গরম জলের মধ্যে ১০/১৫ মিনিট ডুবিয়ে রাখুন। আবার হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। এভাবে দিনে ২/৩বার করলে উপকার পাবেন।

৪)দুধ পানে মুক্তি – দুধ পানের মাধ্যমে হাঁটুর সমস্যায় নিরাময় সম্ভব। প্রথমে ২কাপ দুধের সঙ্গে ১টেবিল চামচ বাদাম, আখরোটের গুঁড়ো এবং ১চিমটে হলুদ গুঁড়ো ভালো করে ফোটাতে হবে অর্ধেক না হওয়া পর্যন্ত। পুরো ১ মাস দিনে একবার খেয়ে যেতে হবে।  

৫) আদায় মিলবে স্বস্তি – প্রতিদিন আদা মিশিয়ে চা খান। অনেক উপকার পাবেন।

৬) চলাফেরা করুন – যাদের হাঁটুর ব্যাথা আছে তাদের জন্য কঠোর ব্যায়াম মোটেই স্বাস্থ্যসম্মত নয়। বরং তাঁরা ধীরে- সুস্থে এক জায়গা থেকে অন্য জায়গা ঘোরাফেরা করতে পারেন এটা অনেক বেশি উপকারী ।

৭) নিয়মিত খেতে হবে – প্রতিদিনের খাবারে থাকা চাই সতেজ শাক-সব্জি এবং ফলমূল। বাদাম এবং শুকনো ফল খাওয়ার অভ্যাস বজায় রাখা উচিত।   

*এই নিবন্ধটি সাধারণ তথ্যের জন্য যা কোনোভাবে ওষুধ আর চিকিৎসার বিকল্প নয়।অসুখ হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *