মুচমুচে মুখরোচক স্ন্যাক্স -

মুচমুচে মুখরোচক স্ন্যাক্স

বিকেল সন্ধ্যের আসরে জিহ্বায় লালাক্ষরণ।

১. চিংড়ি–নারকেল ক্রিস্পি কাটলেট

কী চাই– মাঝারি চিংড়ি ২০০ গ্রাম, কোরানো নারকেল ৩ টেবিল চামচ, সেদ্ধ আলু ১টি,পেঁয়াজ কুচি ১টি,আদা-রসুন বাটা ১ চা চামচ, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা, গোলমরিচ  গুঁড়ো, নুন, ডিম, ব্রেডক্রাম্ব ও সামান্য ময়দা।

রান্না– চিংড়ি পরিষ্কার করে সামান্য নুন ও গোলমরিচ দিয়ে হালকা ভেজে কুচিয়ে নিন।কড়াইয়ে অল্প তেলে পেঁয়াজ, আদা-রসুন ও কাঁচালঙ্কা ভেজে তার মধ্যে চিংড়ি, নারকেল ও সেদ্ধ আলু মেশান।ধনেপাতা দিয়ে ভালো করে মেখে কাটলেটের আকার দিন। ময়দার গোলা, ডিম ও ব্রেডক্রাম্বে ডুবিয়ে ডুবো তেলে সোনালি করে ভাজুন।

মাশরুম–চিজ স্টাফড পটেটো বাইটস

কী  চাই– সেদ্ধ আলু ৩টি, মাশরুম কুচি ১ কাপ, মোজারেলা চিজ ৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১টি, রসুন  কুচি ১ চা চামচ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, নুন, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব ।

রান্না– কড়াইয়ে মাখন দিয়ে রসুন ও পেঁয়াজ ভেজে মাশরুম দিন। জল শুকিয়ে এলে গোলমরিচ ও নুন মেশান।সেদ্ধ আলু চটকে কর্নফ্লাওয়ার ও সামান্য নুন মিশিয়ে নিন।

 আলুর মণ্ডের মধ্যে মাশরুম ও চিজের পুর দিয়ে ছোট বল বা চ্যাপটা বাইটস তৈরি করুন।ব্রেডক্রাম্বে গড়িয়ে গরম তেলে সোনালি করে ভাজুন।

চিকেন চিজ শামি কাবাব

কী চাই – হাড়ছাড়া মুরগির মাংস ২৫০ গ্রাম , ছোলার ডাল আধ কাপ, পেঁয়াজ ১টি , আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, গোটা জিরে, গোলমরিচ, গরম মশলা, কাঁচালঙ্কা ও ধনেপাতা, মোজারেলা চিজ ৫০ গ্রাম, একটি ডিম, নুন ও তেল।

রান্না – চিকেন, ছোলার ডাল, পেঁয়াজ, আদা-রসুন, জিরে ও গোলমরিচ অল্প জল দিয়ে সেদ্ধ করুন। জল সম্পূর্ণ শুকিয়ে নিন।মিশ্রণটি ঠান্ডা হলে মিক্সারে মিহি করে বেটে নিন।কাঁচালঙ্কা, ধনেপাতা ও গরম মশলা মেশান।মণ্ড থেকে ছোট গোল অংশ নিয়ে ভিতরে চিজ ভরে চ্যাপটা কাবাব তৈরি করুন।ফেটানো ডিমে ডুবিয়ে অল্প তেলে দুদিক সোনালি করে ভেজে নিন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *