সেনকো গোল্ড ধনতেরাস অফার -

সেনকো গোল্ড ধনতেরাস অফার

লাকি ড্র ১.২০ কোটি টাকা মুল্যের সোনা,আই ফোন ১৮ প্রো,আরও বিশেষ ফেস্টিভ অফার।

ধনতেরাস- ধন, সমৃদ্ধি ও শুভ সূচনার প্রত্যাশায় সোনা কেনার ঐতিহ্য আর পরম্পরার  চিরন্তন উৎসব। এই শুভক্ষণে ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান  সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের   সোনার, হীরের  গয়না হয়ে উঠুক ঐতিহ্যের উত্তরাধিকার আর নিজস্ব রুচির অনন্য প্রকাশ। উৎসবের আবহে প্রিয়জনকে উপহার দেওয়া হোক কিংবা নিজের সাজে যোগ করা হোক নতুন আভিজাত্য, প্রতিটি অলংকারেই ধরা থাকুক সৌন্দর্য ও স্বকীয়তার মেলবন্ধন। ধনতেরাসের আনন্দকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে বিশেষ ফেস্টিভ অফার।সোনার গয়নায় ১০  গ্রাম সোনার মূল্যে ১৪০০টাকা পর্যন্ত ছাড় ,  হীরের মুল্যে ৩৬ %  পর্যন্ত   ছাড় । লাকি ড্র ১.২০ কোটি টাকা মুল্যের সোনা,আই ফোন ১৮ প্রো।

সেই সঙ্গে রইল বেছে নেওয়া কিছু  নজরকাড়া গয়না, যা আপনার উৎসবের সাজে এনে দেবে অপ্রতিম  দীপ্তি।

উইংড হার্ট গোল্ড চেন পেন্ডেন্ট – প্রতিদিনের সাজে নান্দনিক আভিজাত্যের ছোঁয়া এনে দিতে পারে এই অনন্য চেন পেনড্যান্ট। ঝকঝকে পালিশ করা সোনায় তৈরি এর ওপেন-হার্ট নকশার দু’পাশে রয়েছে সূক্ষ্ম কারুকার্যে গড়া দেবদূতের ডানা। রোম্যান্টিক আবেশ ও প্রতীকী সৌন্দর্যের মেলবন্ধনে এই অলংকারে ধরা দিয়েছে এক মায়াবী স্নিগ্ধতা, যা আপনার প্রতিদিনের সাজকে করে তুলবে আরও আকর্ষণীয় ও স্বতন্ত্র।

https://sencogoldanddiamonds.com/jewellery/winged-heart-gold-chain-pendant

ব্লসম সিল্যুয়েট গোল্ড চেন পেন্ডেন্ট – ফুলের স্নিগ্ধ সৌন্দর্য আর আধুনিক নকশার মেলবন্ধনে অনন্য এই চেন পেনড্যান্ট। সূক্ষ্ম সোনার চেনের সঙ্গে রয়েছে তিনটি  অ্যাসিমিট্রিকাল  ফুলের নকশা, যা অলংকারটিকে দিয়েছে স্বতন্ত্র নান্দনিকতা। পরিচ্ছন্ন রেখার বিন্যাস ও ঝকঝকে পালিশের মুনশিয়ানায় ফুটে উঠেছে পরিশীলিত আভিজাত্য। এথনিক পোশাক হোক কিংবা ওয়েস্টার্ন সাজ-সবেতেই এই পেনড্যান্ট অনায়াসে যোগ করবে স্টাইল ও সৌন্দর্যের এক অনন্য মাত্রা।

https://sencogoldanddiamonds.com/jewellery/blossom-silhouette-gold-chain-pendant

সোলার রেডিয়েন্স গোল্ড চেন পেন্ডেন্ট – সূর্যের দীপ্তি ও অন্তর্নিহিত শক্তির প্রতীকী ব্যঞ্জনায় অনন্য এই চেন পেনড্যান্ট। সূক্ষ্ম সোনার চেনের সঙ্গে জুড়ে থাকা জ্যামিতিক নকশায় গড়া অর্ধসূর্যের মোটিফে রয়েছে দৃপ্ত আধুনিকতার ছাপ। তীক্ষ্ণ রেখার বিন্যাস ও ভাস্কর্যধর্মী গড়ন অলংকারটিকে দিয়েছে স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্য, আর পরিশীলিত সোনালি আভায় ফুটে উঠেছে আভিজাত্য। দিনের অনাড়ম্বর সাজ থেকে সন্ধ্যার জমকালো আবহ , সবেতেই এই পেনড্যান্ট হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিত্বের অনন্য প্রকাশ।

https://sencogoldanddiamonds.com/jewellery/solar-radiance-gold-chain-pendant

চার্মিং মারিপোসা গোল্ড চেন পেন্ডেন্ট – মারিপোসা বা  প্রজাপতির ডানায় ভর করে সাজে ধরা দিক হালকা, প্রাণবন্ত সৌন্দর্যে সাজানো  এই অনুপম   চেন পেনড্যান্টে। সূক্ষ্ম সোনার চেন জুড়ে পরপর সাজানো সাতটি প্রজাপতির চার্ম আলোয় ঝলমল করে প্রতিটি মুহূর্তে এনে দেয় এক মায়াবী আকর্ষণ। আধুনিক মিনিমালিস্ট ডিজাইনের  সঙ্গে চপল সৌন্দর্যের মেলবন্ধনে তৈরি এই অলংকারে রয়েছে স্বতন্ত্র স্টাইলের ছোঁয়া। বিশেষত ডেনিম বা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে এই পেনড্যান্ট আপনার প্রতিদিনের সাজকে করে তুলবে আরও আকর্ষণীয় ও ফ্যাশনেবল।

https://sencogoldanddiamonds.com/jewellery/charming-mariposa-gold-chain-pendant

অ্যাসিমেট্রিক্যাল পেটাল গোল্ড চেন পেন্ডেন্ট – প্রকৃতির নান্দনিক সৌন্দর্যে অনুপ্রাণিত এই ট্রেন্ডি  সোনার চেন পেনড্যান্টে ফুটে উঠেছে ক্লোভার অর্থাৎ ত্রিপত্রের আদলে গড়া এক অনন্য নকশা, যার পাপড়িগুলির সাবলীল বিন্যাসে রয়েছে ভাস্কর্যশিল্পের ছোঁয়া। সাটিন ও উজ্জ্বল ফিনিশের অপূর্ব মেলবন্ধন পেনড্যান্টটির স্বতন্ত্র রূপকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সাবেকি হোক বা পাশ্চাত্য, যে কোনও পোশাকের সঙ্গেই এই অলঙ্কার এনে দেবে অনায়াস আভিজাত্যের ছোঁয়া।

https://sencogoldanddiamonds.com/jewellery/asymmetrical-petal-gold-chain-pendant

মনে রাখবেন –  ফটোগ্রাফিক আলোর পার্থক্যের কারণে পণ্যের রঙ আসল রঙের চেয়ে সামান্য ভিন্ন মনে হতে পারে।এছাড়া প্রদর্শিত ছবি এবং মূল পণ্যের মধ্যে সামান্য কিছু পার্থক্য পরিলক্ষিত হতে পারে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *