সেনকো গোল্ডের অপরূপা কালেকশন -

সেনকো গোল্ডের অপরূপা কালেকশন

অনন্য সম্ভার অপূর্ব ছাড়।

ভারতের অন্যতম শ্রেষ্ঠ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস   উৎসবের মরসুমকে আরো ঝলমলে করে তুলতে এনেছে  অনন্য অলঙ্কারের এক রাজকীয় সম্ভার। নিখুঁত স্বর্ণকারুকার্য আর আধুনিক ডিজাইনের  অপূর্ব মেলবন্ধন আপনার প্রতিটি উৎসবের সাজকে করে তুলবে অনন্য ও আকর্ষক। এই উৎসবে নিজের সৌন্দর্যকে নতুন মাত্রায় সাজিয়ে নিতে বেছে নিন আপনার পছন্দের সেরা অলঙ্কারটি।এর সঙ্গে রয়েছে অভূতপূর্ব আকর্ষণীয় অফার। হিরের গয়নায় মজুরির ওপর ৫০% পর্যন্ত ছাড়,২৫ % পর্যন্ত হিরের গয়নার মূল্যের ওপর ছাড়, সোনার গয়নায় প্রতি গ্রাম সোনার গয়নার ওপর ১০০০ টাকা পর্যন্ত ছাড়, পুরোনো সোনার বিনিময় ০ % ডিডাকশন।এর সঙ্গে ধনতেরাস ফ্লেক্সি  অ্যাডভান্স গোল্ড অফারে উৎসবের আগে সোনা বুক করলে দাম কমলে পাবেন কম রেটে আর দাম বাড়লে আগের রেটে পাবেন । এই সুন্দর স্বর্ণালী সম্ভারের কিছু ঝলক –

মনার্ক মেন‘স গোল্ড রিং-আভিজাত্য ও আধুনিক পুরুষালি স্টাইলের মেলবন্ধনে তৈরি মনার্কের এই সোনার আংটি।নিখুঁত কারুকাজে ফুটে উঠেছে কেন্দ্রের অনন্য নকশা, সঙ্গে দুই পাশের সূক্ষ্ম রেখার শৈল্পিক বিন্যাস।সোনার উজ্জ্বল দীপ্তি ও স্বতন্ত্র ডিজাইন প্রতিটি উপস্থিতিতে এনে দেবে ব্যক্তিত্বের বিশেষ ছাপ।আধুনিক রুচি ও চিরন্তন আভিজাত্যের অনন্য প্রকাশ এই স্বর্ণালী সোনার আংটি ।

https://sencogoldanddiamonds.com/jewellery/monarche-men’s-gold-ring

এনিগমা ক্রসওভার ডায়মন্ড রিং– সোনার আভিজাত্য আর হিরের ঝলমলে সৌন্দর্যে অনন্য এনিগমা ক্রসওভার ডায়মন্ড রিং।পেঁচানো নকশায় সাজানো ঝলমলে হিরের বিন্যাসে ধরা পড়েছে আধুনিক অভিজাত  শিল্পসুষমা।সোনার পরিমিত দীপ্তি ও হিরের উজ্জ্বলতা আংটিটিকে করে তুলেছে অত্যন্ত  আকর্ষণীয় ও স্বতন্ত্র।নিজের স্টাইলকে আরও রুচিশীল ও মোহময় করে তুলতে এক অনন্য অলংকার।

https://sencogoldanddiamonds.com/jewellery/enigma-crossover-diamond-ring

আরিয়া আর্কাডিয়া গোল্ড ড্রপ ইয়ারিংস -অনন্য নকশাদার এই সোনার ড্রপ ইয়াররিংটিতে রয়েছে ঐতিহ্য ও আধুনিক নান্দনিকতার এক অপূর্ব মেলবন্ধন। ওপরে রয়েছে নিখুঁতভাবে খোদাই করা একটি ফুল, যা থেকে ঝুলে থাকা জ্যামিতিক নকশার দুলটি গয়নাটিকে দিয়েছে এক অনন্য রূপ। হালকা অথচ মার্জিত এই নকশা উৎসবের আমেজ কিংবা বিশেষ যেকোনো উদযাপনে শাড়ি বা ঐতিহ্যবাহী সাজের সঙ্গে মানিয়ে যাবে অসাধারণভাবে। সৌন্দর্য ও আভিজাত্যের নিখুঁত প্রকাশ ঘটাতে এই ইয়াররিং হতে পারে আপনার গয়নার সংগ্রহের এক চমৎকার সংযোজন।

https://sencogoldanddiamonds.com/jewellery/aria-arcadia-gold-drop-earrings

হারমোনি অ্যাসিমেট্রিক ডায়মন্ড রিং – আধুনিক অ্যাসিমেট্রিক বা অসমান নকশার এই ডায়মন্ড আংটিতে রাজকীয় পান্না (ইমারেল্ড) ও উজ্জ্বল হিরের এক অপূর্ব যুগলবন্দি ফুটে উঠেছে। ওপরের দিকে ছোট ডায়মন্ডের ঘের দেওয়া পান্নার ড্রপ-কাট এবং তার পাশেই শোভা পাওয়া ডিম্বাকৃতি  ডায়মন্ডটি আংটিটিকে দিয়েছে অত্যন্ত ট্রেন্ডি ও অভিজাত লুক। রোজ গোল্ডের মসৃণ বাঁকানো ব্যান্ডটি আঙুলে জড়িয়ে থেকে এনে দেয় এক অনন্য নস্টালজিক ও স্টাইলিশ আমেজ।যেকোনো বিশেষ উপলক্ষ, পুজোর সাজে  বা ককটেল পার্টিতে আপনার সাজে অনন্য আভিজাত্য যোগ করতে এই ডায়মন্ড রিংটি হবে একেবারেই নিখুঁত পছন্দ।

https://sencogoldanddiamonds.com/jewellery/harmonie-asymmetric-diamond-ring

হেরিটেজ পার্ল  গোল্ড চোকার – তিন সারির নিখুঁত মুক্তোর মালায় সাজানো এই ঐতিহ্যবাহী চোকারে ফুটে উঠেছে রাজকীয় আভিজাত্য। মাঝে সূক্ষ্ম সোনার কারুকাজ করা গোলাকার লকেটে বসানো গোলাপি-চুনি পাথরটি গয়নাটির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। যেকোনো উৎসব বা বিয়ের অনুষ্ঠানে সাবেকি শাড়ির সঙ্গে পরলে এটি আপনার সাজে এনে দেবে এক অনন্য রাজকীয় রূপ।

https://sencogoldanddiamonds.com/jewellery/heritage-pearl-gold-choker

মনে রাখবেন –  ফটোগ্রাফিক আলোর পার্থক্যের কারণে পণ্যের রঙ আসল রঙের চেয়ে সামান্য ভিন্ন মনে হতে পারে।এছাড়া প্রদর্শিত ছবি এবং মূল পণ্যের মধ্যে সামান্য কিছু পার্থক্য পরিলক্ষিত হতে পারে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *