সেনকো গোল্ডের মাদার্স ডে উদযাপন -

সেনকো গোল্ডের মাদার্স ডে উদযাপন

মাতৃদিবস উদযাপনে অনন্য সম্ভারে বিশেষ ছাড়

মা শুধু সম্পর্ক নয়, তিনি আমাদের জীবনের প্রথম ভালোবাসা, প্রথম আশ্রয়।তাঁর নিঃস্বার্থ স্নেহ আর অক্লান্ত যত্নকে সম্মান জানাতে এই মাদার্স ডে-তে উপহারের হোক এক অনন্য ছোঁয়া।ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধনে সাজানো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের    বিশেষ জুয়েলারি কালেকশন হয়ে উঠুক মায়ের হাসির কারণ। মায়ের জন্য সবচেয়ে সুন্দর উপহার হওয়া উচিত ঠিক তাঁর মতোই অমূল্য।মাতৃত্বের মাধুর্যে এই উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় ।হীরের গয়নার মেকিং চার্জে ৫০% ছাড় , হিরের মূল্যে ১০%  ছাড়, সোনার গয়নার মেকিং চার্জে ১০%  ছাড় আর প্ল্যাটিনাম গয়নায় ২০ % ছাড়।  এই অনন্য সম্ভারের কিছু ঝলক –

আনইভেন হারমোনি  ডায়মন্ড পেন্ডেন্ট – আধুনিক সৌন্দর্যের অনন্য প্রকাশ এই অ্যাসিমেট্রিক ডায়মন্ড পেনড্যান্ট, যা আপনার সাজে এনে দেবে আলাদা মাত্রা।পরস্পর জড়ানো ওভাল আকৃতির সোনার নকশা তৈরি করেছে এক তরল, অফ-সেন্টার সিলুয়েট, যার উপর জ্বলজ্বল করছে সূক্ষ্ম দীপ্তির হিরে।শিল্পসম্মত নকশা ও পরিশীলিত কারুকার্যে গড়া এই পেনড্যান্ট ভাবনাপ্রসূত অসমতার মধ্য দিয়ে তুলে ধরে অনন্য সৌন্দর্য ও আভিজাত্যের প্রকাশ।https://sencogoldanddiamonds.com/jewellery/uneven-harmony-diamond-pendant

বাউন্ডলেস লাভ ডায়মন্ড রিং – উষ্ণ রোজ গোল্ডে নির্মিত এই ডায়মন্ড রিং ভালোবাসার এক চিরন্তন প্রতীক।তরল, পরস্পর জড়ানো নকশার মেলবন্ধনে তৈরি হয়েছে এর পরিশীলিত নেক্সাস ডিজাইন।ঝলমলে একটি লুপ মসৃণ পালিশ করা ব্যান্ডের সঙ্গে কোমলভাবে জড়িয়ে তৈরি করেছে দীপ্তি ও মেটালের সৌন্দর্যময় বৈপরীত্য।অতিরিক্ত অলংকরণ নয়, বরং সূক্ষ্ম নকশার মধ্য দিয়েই এই আংটি প্রকাশ করে নীরব দৃঢ়তা ও চিরস্থায়ী বন্ধনের অনুভূতি।https://sencogoldanddiamonds.com/jewellery/boundless-love-diamond-ring

টুইন টাইডস পিয়ার গোল্ড স্টাড ইয়ারিংস – নিখুঁত সামঞ্জস্য ও সংযুক্ত নকশায় তৈরি এই গোল্ড স্টাড ইয়াররিংসে রয়েছে দুটি টিয়ারড্রপ আকৃতির সিলুয়েট, যা মসৃণভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে।আধুনিক অথচ সংযত ডিজাইনের এই দুল টেইলরড ব্লেজার ও স্ট্রাকচার্ড ফরমাল পোশাকের সঙ্গে এনে দেয় তীক্ষ্ণ ও পরিশীলিত লুক।সকালের কফি রান থেকে গুরুত্বপূর্ণ মিটিং- দিনের প্রতিটি মুহূর্তে সহজেই মানিয়ে নেয় এই স্টাইল।খোঁপা বা বাঁধা চুলের সঙ্গে পরলে এর ওপেন সিলুয়েট আরও আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে।https://sencogoldanddiamonds.com/jewellery/twin-tides-pear-gold-stud-earrings

মনে রাখবেন আসল পণ্যের মাপ মাত্রা সামান্য ভিন্ন হতে পারে ফটোগ্রাফির আলোর তারতম্যের কারণে পণ্যের রং বাস্তব শেডের তুলনায় কিছুটা পরিবর্তিত দেখতে হতে পারে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *