সেনকো গোল্ড রথযাত্রা অফার -

সেনকো গোল্ড রথযাত্রা অফার

আকর্ষণীয় ছাড়,বাছাই করা কালেকশন।

প্রভু জগন্নাথ দেবের পুণ্য রথযাত্রার এই পবিত্র উৎসবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের  বিশেষ কালেকশনে আছে  ঐতিহ্যের সাথে আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। প্রতিটি অলঙ্কারের সূক্ষ্ম কারুকার্য ও নিখুঁত নকশা আপনার উৎসবের সাজকে করে তুলবে আরও মহিমান্বিত ও দীপ্তিময়। এই শুভ ক্ষণে আমাদের প্রতিটি এক্সক্লুসিভ গহনার সম্ভারে থাকছে আকর্ষণীয় ছাড়ের অফার। পুরোনো সোনার এক্সচেঞ্জ দামে কোনো কিছু বাদ যাবেনা, হিরের গয়নায় ২০% পর্যন্ত ছাড় , সোনার গহনায় মেকিং চার্জে ৪০% পর্যন্ত ছাড় ও মেকিং চার্জ মাত্র ৬% থেকে শুরু।নিচের ঝলকে দেখে নিন আমাদের বাছাই করা সেরা কিছু কালেকশন এবং আজই বেছে নিন আপনার পছন্দের শ্রেষ্ঠ অলঙ্কারটি !

ইনক্রেডিবল শেলস গোল্ড নেকলেস – সূক্ষ্ম ফিলিগিরি কাটওয়ার্ক  এবং পাতার নকশা সমৃদ্ধ এই সোনার নেকলেসটি তার জটিল ও অনন্য সমাহারের  কারণে আপনার জুয়েলারি কালেকশনে একটি অত্যন্ত আকাঙ্ক্ষিত সংযোজন হয়ে উঠবে। এর প্রান্তের লেয়ার বা স্তরগুলো এই অতুলনীয় কারুকার্যকে এক নিখুঁত পূর্ণতা দিয়েছে।

https://sencogoldanddiamonds.com/jewellery/incredible-shells-gold-necklace

পিকক গ্লোরি গোল্ড ড্রপ ইয়ারিংস – ময়ূরের শৈল্পিক পেখম থেকে অনুপ্রাণিত হয়ে ২২ ক্যারেটের এই সোনার ড্রপ ইয়াররিংস  তৈরি করা হয়েছে সমরূপ মোটিফের সাথে, যা অতিরিক্ত জমকালো না দেখিয়েও আপনার ঐতিহ্যবাহী সাজকে এনে দেবে এক নিখুঁত পূর্ণতা। এর নিখুঁত চিল্লাই কাজ নকশার আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে এবং এই দুলজোড়াকে আপনার মার্জিত স্টাইলের জন্য করে তোলে একটি অনন্য সংযোজন।

https://sencogoldanddiamonds.com/jewellery/peacock-glory-gold-drop-earrings

অর্নেট ফ্লোরা এথনিক গোল্ড নেকলেস – অলঙ্কৃত নান্দনিকতায় ডিজাইন করা এই সোনার চেইনটির কেন্দ্রে রয়েছে একটি খোদাই করা অনন্য ফুলের পেডেন্ট, যা ধ্রুপদী  আভিজাত্যকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে। এর খোদাই করা শিকলের  হাতে গড়া কারুকার্যের নান্দনিকতাকে আরও বাড়িয়ে তোলে, যা ঐতিহ্যবাহী সাজকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একদম নিখুঁত। বিয়ের অনুষ্ঠান বা পূজাপার্বণেএকটি জরি-পাড়ের সিল্ক শাড়ির সঙ্গে  পরার জন্য এটি অত্যন্ত মানানসই।

https://sencogoldanddiamonds.com/jewellery/ornate-flora-ethnic-gold-necklace

ক্রিসেন্ট ওয়েভ গোল্ড রিং – প্রবহমান রূপ এবং সূক্ষ্ম কারুকার্য থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই সোনার আংটিটির উপরিভাগে রয়েছে একটি নরম গম্বুজাকৃতি নকশা, যার ওপর করা হয়েছে সূক্ষ্ম জালির  নিখুঁত কাজ। প্রবহমান তরঙ্গের প্যাটার্ন এবং সূক্ষ্ম অর্ধচন্দ্রাকৃতির চমৎকার মেলবন্ধন এই ডিজাইনটিতে এনেছে ঐতিহ্যবাহী লাবণ্য ও আধুনিক আভিজাত্যের এক অপূর্ব সমন্বয়, যা আপনার প্রতিদিনের সাজ এবং বিশেষ অনুষ্ঠানের সাজ দু’ক্ষেত্রেই  আরও আকর্ষণীয় করে তোলার জন্য একদম নিখুঁত।

https://sencogoldanddiamonds.com/jewellery/crescent-wave-gold-ring

ওয়েভি শিন ডায়মন্ড মঙ্গলসূত্র-একটি চমৎকার প্রবহমান ঢেউখেলানো নকশা ফুটিয়ে তোলা হয়েছে এই উজ্জ্বল হিরের মঙ্গলসূত্রটিতে, যা আপনার গলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে। ০.০৯ ক্যারেটের হিরে খচিত এই ১৪ ক্যারেট সোনার পেন্ডেন্টের ঢেউখেলানো ডিজাইনটির নিজস্ব একটি অনন্য ঔজ্জ্বল্য রয়েছে। যেকোনো অনুষ্ঠানে এটি পরুন এবং তৈরি করুন আপনার নিজস্ব একটি ভিন্ন লুক। বিশেষ দ্রষ্টব্য: এই প্রোডাক্টটির সাথে কোনো চেইন অন্তর্ভুক্ত নেই।

https://sencogoldanddiamonds.com/jewellery/wavy-sheen-diamond-mangalsutra

মনে রাখবেন – পণ্যের প্রকৃত মাপ প্রদর্শিত ছবির তুলনায় সামান্য ভিন্ন হতে পারে। ফটোগ্রাফির সময় ব্যবহৃত আলোর তারতম্যের কারণে পণ্যের রঙ বাস্তব রঙের সঙ্গে কিছুটা আলাদা দেখাতে পারে। এছাড়াও, প্রদর্শিত ছবি ও প্রকৃত পণ্যের মধ্যে সামান্য পার্থক্য লক্ষ্য করা যেতে পারে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *