লুসিডা হাই-গ্লস ল্যামিনেটসের সেরা বৈশিষ্ট্য -

লুসিডা হাই-গ্লস ল্যামিনেটসের সেরা বৈশিষ্ট্য

এমন ল্যামিনেট, যা আয়নার মতো চকচকে ফিনিশ, দীর্ঘস্থায়ী,ঝকঝকে ও স্টাইলিশ ইন্টেরিয়র।

আপনার ফার্ণিচারের জন্য কাঠের উপকরণ বেছে নেওয়ার কাজ শেষ? কিন্তু কাজ এখানেই শেষ নয়! এবার খুঁজে নিতে হবে এমন ল্যামিনেট, যা শুধু সঠিক রঙেরই নয়, বরং নানান আধুনিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ এবং আপনার নান্দনিকতার সঙ্গেও মানানসই।

তবে এখন এই কাজ হবে আরও সহজ, কারণ আপনি একদম সঠিক জায়গাতেই এই লেখাটি পড়ছেন। যদি বলি, মাত্র কয়েকটি ক্লিকেই আপনি পেতে পারেন এমন ল্যামিনেট, যা আয়নার মতো চকচকে ফিনিশের সঙ্গে দেয় দীর্ঘস্থায়ী টেকসই গুণ? আর হ্যাঁ, জল কিংবা তাপের উপস্থিতি থাকলেও এটি অনায়াসে ব্যবহার করা যায় বিভিন্ন জায়গায়।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন বৈশিষ্ট্য এই প্রতিশ্রুতিগুলিকে বাস্তবে সম্ভব করে তোলে। পাশাপাশি, লুসিডা ল্যামিনেটস আর কী কী অসাধারণ সুবিধা দিতে সক্ষম, সেটাও জানা যাক !

লুসিডা হাই-গ্লস ল্যামিনেটস সম্পর্কে

লুসিডা ল্যামিনেটস হল বিশেষ ধরনের হাই-গ্লস ল্যামিনেট, যা ঝকঝকে ও স্টাইলিশ ইন্টেরিয়রের চাহিদা পূরণের জন্য তৈরি। এই ১ মিমি ল্যামিনেট আয়নার মতো চকচকে ফিনিশ, স্বচ্ছ বিলাসবহুল লুক এবং গভীর উজ্জ্বলতা প্রদান করে। সবচেয়ে বড় কথা, এই সমস্ত বৈশিষ্ট্যের সঙ্গে টেকসই গুণমান ও সাশ্রয়ী মূল্যের ক্ষেত্রেও কোনও আপস করা হয়নি। প্রিমিয়াম মানের এই ল্যামিনেট এতটাই মসৃণ ও আকর্ষণীয় যে, নিজের ঘরে ব্যবহার করার ইচ্ছা আটকানো কঠিন।

তবে বৈশিষ্ট্য জানার আগে, চলুন জেনে নেওয়া যাক আপনার বাড়ির কোন কোন জায়গায় এই হাই-গ্লস ল্যামিনেট সবচেয়ে ভালো মানিয়ে যায়।আমাদের মতে, নিচের জায়গাগুলির জন্য এগুলি আদর্শ পছন্দ হতে পারে –

  • মডিউলার কিচেন – কাউন্টারটপ ও ক্যাবিনেট
  • বেডরুম – ওয়ার্ডরোব ও ড্রেসিং টেবিল
  • লিভিং রুম – ওয়াল প্যানেল ও সেন্টার/ডাইনিং টেবিল
  • অফিস – ডেস্ক ও পার্টিশন

লুসিডা হাইগ্লস ল্যামিনেটসের বৈশিষ্ট্য

শুধু চকচকে লুকের জন্যই আমরা লুসিডা হাই-গ্লস ল্যামিনেটস বেছে নেওয়ার পরামর্শ দিই না। বরং এর উচ্চমানের নানা বৈশিষ্ট্যই একে বিশেষ করে তোলে। চলুন, সেই বৈশিষ্ট্যগুলির সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া যাক :

ভাইরোকিল প্রযুক্তি

আপনার বাড়িতে কি নিয়মিত অতিথিদের আনাগোনা লেগেই থাকে? যদি তাই হয়, তাহলে বাইরের থেকে আসা জীবাণুর বিষয়েও নিশ্চয়ই আপনি সচেতন। ঘর পরিষ্কার রাখা মানে শুধু পরিপাটি রাখা নয়, বরং স্বাস্থ্যবিধি বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।

ব্যস্ত জীবনযাত্রার মধ্যে এই পরিচ্ছন্নতা বজায় রাখা অনেক সময়ই কঠিন হয়ে ওঠে। তাই আমরা নিয়ে এসেছি এমন ল্যামিনেট, যার রয়েছে স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার থাকার বিশেষ ক্ষমতা।হ্যাঁ, ঠিক এই কাজটাই করে ভাইরোকিল প্রযুক্তি।

এই প্রযুক্তিযুক্ত ল্যামিনেটের সারফেসে  কোনও ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস সংস্পর্শে এলে তা ৯৯.৯৯% পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। ফলে আপনি পান আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সারফেস – যেখানে নিশ্চিন্তে স্পর্শ করা, কাজ করা কিংবা দৈনন্দিন নানা কাজ করা সম্ভব।

তাপ প্রতিরোধ ক্ষমতা

আমরা লুসিডা ল্যামিনেট ব্যবহারের পরামর্শ দিই রান্নাঘর ও বাথরুমের মতো জায়গাতেও। তবে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে -উচ্চ তাপমাত্রা কি ল্যামিনেটের সৌন্দর্য বা গুণমান নষ্ট করবে না? এই বিষয়টি মাথায় রেখেই তৈরি করা হয়েছে লুসিডা ল্যামিনেটের বিশেষ হিট-রেজিস্ট্যান্ট বৈশিষ্ট্য।

বিআইএস (BIS) মানদণ্ড অনুযায়ী, এই ল্যামিনেট ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম। তাই নির্ধারিত তাপমাত্রার মধ্যে গরম বাসনপত্র রাখলেও ল্যামিনেট তার আগের মতোই চকচকে ও টেকসই থাকবে।

আর্দ্রতা প্রতিরোধ ক্ষমতা

কিচেন  ও বাথরুম-ল্যামিনেট ব্যবহারের জন্য আদর্শ এই দুই জায়গাই জল ও আর্দ্রতার সংস্পর্শে বেশি থাকে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, নিয়মিত ব্যবহারে ১ মিমি ল্যামিনেট কি আর্দ্রতার প্রভাব সহ্য করতে পারবে?এর উত্তর হল- হ্যাঁ। কারণ লুসিডা ল্যামিনেটের রয়েছে বিশেষ ময়েশ্চার-রেজিস্ট্যান্ট বৈশিষ্ট্য।

এছাড়াও, এর স্টেন-রেজিস্ট্যান্ট গুণ (যা পরে বিস্তারিত বলা হয়েছে) আপনাকে দেয় আরও নিশ্চিন্ত ব্যবহার করার স্বাধীনতা। ফলে খাবারের দাগ, চুলের রং  বা অন্যান্য পণ্যের দাগ নিয়েও আর আলাদা করে  চিন্তা-ভাবনা  করতে হবে না।

ঘর্ষণ-প্রতিরোধ ক্ষমতা

ওয়ারড্রোব, ওয়ার্কিং ডেস্ক কিংবা রান্নাঘরের মতো জায়গায় ল্যামিনেট ব্যবহার করলে আরেকটি সাধারণ সমস্যা হল সারফেসে স্কাফ বা ঘষার দাগ পড়ে যাওয়ার আশঙ্কা।এ ধরনের ঘটনা পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও, নিশ্চিন্ত থাকতে পারেন যে তা আপনার ল্যামিনেটের ক্ষতি করবে না। কারণ লুসিডা ল্যামিনেটের রয়েছে বিশেষ স্কাফ-রেজিস্ট্যান্ট বৈশিষ্ট্য, যা এমন পরিস্থিতিতেও   এর সৌন্দর্য ও ফিনিশকে অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে।

দাগ প্রতিরোধ ক্ষমতা

ভারতীয় ঘরোয়া পরিবেশে স্টেইন বা  দাগের সমস্যা খুবই সাধারণ একটি বিষয়। তবে নিশ্চিন্ত থাকুন, আপনার পছন্দের রঙের বা ইন্টেরিয়রের সঙ্গে মানানসই ল্যামিনেট নতুনের মতোই সমান উজ্জ্বল ও একরঙা দেখাবে, দাগ লাগলেও তার সৌন্দর্যে প্রভাব পড়বে না।লুসিডা হাই-গ্লস ল্যামিনেট বিশেষভাবে স্টেন-রেজিস্ট্যান্ট প্রযুক্তিতে তৈরি, যা আপনাকে দেয় উন্নত মানের সুরক্ষা ও দীর্ঘস্থায়ী গুণমান।

ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা

বছরের পর বছর কিচেন  ব্যবহার করার পর হাই-গ্লস ল্যামিনেট কেমন দেখাবে – এই চিন্তা হওয়াটা একেবারেই স্বাভাবিক। তবে আপনার এই প্রশ্ন ও উদ্বেগের উত্তর হল, লুসিডা হাই-গ্লস ল্যামিনেট বহু বছর পরেও নতুনের মতোই উজ্জ্বল ও আকর্ষণীয় দেখাবে।এর কারণ হল ল্যামিনেটের বিশেষ অ্যাব্রেশন-রেজিস্ট্যান্ট বৈশিষ্ট্য। এই গুণই একে রান্নাঘরসহ যেকোনও ঘর্ষণপ্রবণ জায়গায় ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে।

আঘাত প্রতিরোধ ক্ষমতা

হাই-গ্লস ল্যামিনেটে বিনিয়োগ করার আগে অনেকের মনেই প্রশ্ন আসে -হঠাৎ ধাক্কা, কিছু পড়ে যাওয়া বা ভারী জিনিসের আঘাতে কি এর সৌন্দর্য ও গঠন ক্ষতিগ্রস্ত হবে ? এই ধরনের উদ্বেগ দূর করতেই লুসিডা ল্যামিনেটে রয়েছে বিশেষ ইমপ্যাক্ট-রেজিস্ট্যান্ট বৈশিষ্ট্য। ফলে ভারী জিনিস রাখা বা দুর্ঘটনাবশত আঘাত লাগলেও ল্যামিনেট তার চকচকে ফিনিশ ও টেকসই গুণ বজায় রাখতে সক্ষম।

রঙের স্থায়িত্ব

সাধারণত ল্যামিনেট ব্যবহারের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে রঙ ফিকে হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়, যা ঘরের সামগ্রিক সৌন্দর্যের উপর প্রভাব ফেলে। তবে লুসিডা হাই-গ্লস ল্যামিনেটের কালার-ফাস্টনেস বৈশিষ্ট্য নিশ্চিত করে যে, প্রতিদিনের ব্যবহার ও ঘর্ষণের পরেও এর রঙ দীর্ঘদিন একইরকম থাকে। এর সক্ষমতা বোঝাতে বলা যায়, এই ল্যামিনেট জেনন আর্ক লাইটের প্রতিও প্রতিরোধী। এটি অত্যন্ত উজ্জ্বল, প্রাকৃতিক সূর্যালোকের মতো শক্তিশালী আলো, যা সিনেমা প্রজেক্টর ও গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। এমন আলোর প্রভাবও এই ল্যামিনেট সহজেই সহ্য করতে সক্ষম।

সহজ রক্ষণাবেক্ষণ

যদিও এই বৈশিষ্ট্যটির কথা আমরা শেষে বলছি, বর্তমান সময়ে এটি সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন গুণগুলির মধ্যে একটি। ব্যস্ত শহুরে জীবনের কথা মাথায় রেখেই তৈরি এই ল্যামিনেট খুব সহজেই একটি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার রাখা যায়।ফলে কোনও অতিরিক্ত ঝামেলা ছাড়াই ল্যামিনেট দীর্ঘদিন নতুনের মতো সতেজ, নান্দনিক ও মজবুত থাকে, আর ব্যবহারকারীকেও আলাদা করে চিন্তা করতে হয় না।

পরিশেষে

সেঞ্চুরি ল্যামিনেটস  এমন ল্যামিনেট নিয়ে এসেছে, যা আপনার ঘরকে দেয় উজ্জ্বল, চকচকে ও রিফ্লেক্টিভ হাই-গ্লস লুক। এই বিশেষ সৌন্দর্য প্রদানের জন্যই তৈরি করা হয়েছে ১ মিমি পুরু লুসিডা হাই-গ্লস ল্যামিনেট।তাপ, আর্দ্রতা, আঘাত, স্কাফ ও ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি এই ল্যামিনেট স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার থাকার বৈশিষ্ট্যযুক্ত এবং রক্ষণাবেক্ষণেও অত্যন্ত সহজ। কোনও প্রশ্ন বা আরও তথ্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত হব।

জরুরি প্রশ্নোত্তর

১) লুসিডা হাই-গ্লস ল্যামিনেট কি খুব দামি?

লুসিডা হাই-গ্লস ল্যামিনেট এমনভাবে মূল্য নির্ধারণ করা হয়েছে, যাতে তা বিভিন্ন বাজেটের মধ্যেই সহজে মানিয়ে যায়। সেঞ্চুরি ল্যামিনেটসের  ১ মিমি শিট, যেখানে উল্লিখিত সমস্ত আধুনিক বৈশিষ্ট্য রয়েছে, তার মূল্য প্রতি শিট প্রায় ১৫০০ টাকা।

২) অফলাইনে কোথায় সেঞ্চুরি ল্যামিনেটস  পাওয়া যাবে?

কেনার আগে যদি আপনি আমাদের পণ্য সরাসরি দেখে নিতে চান, তাহলে নিকটবর্তী অনুমোদিত সেঞ্চুরি প্লাই   ডিলারের খোঁজ সহজেই পেতে পারেন। শুধু  সেঞ্চুরি প্লাইয়ের ওয়েবসাইটে  ( https://www.centuryply.com/)   গিয়ে সেঞ্চুরি প্লাই ডিলার লোকেটর  পেজে গিয়ে আপনার রাজ্য ও শহরের নাম নির্বাচন করুন এবং “সাবমিট ” বাটনে ক্লিক করুন। এরপরই আপনি জানতে পারবেন আপনার কাছাকাছি কোথায় লুসিডা হাই-গ্লস ল্যামিনেট ও অন্যান্য পণ্য পাওয়া যাচ্ছে।

৩) কীভাবে দীর্ঘদিন লুসিডা ল্যামিনেট নতুনের মতো রাখা যাবে?

লুসিডা ল্যামিনেটের গুণমান, বৈশিষ্ট্য ও সৌন্দর্য দীর্ঘদিন অটুট রাখতে নিচের পরামর্শগুলি মেনে চলুন-

  • কড়া রাসায়নিক ব্যবহার এড়িয়ে চলুন।
  • ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত তাপ বা তরল ছড়িয়ে পড়া থেকে বাঁচান।
  • অ্যাব্রেসিভ ক্লিনার ও স্টিল স্ক্রাবার ব্যবহার করবেন না।
  • নরম ও ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন।
  • দাগ, তেলচিটে ভাব বা ময়লা পরিষ্কার করতে হালকা সাবান মিশ্রিত জল ও নরম ভেজা কাপড় ব্যবহার করুন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *