একটি ঘরে প্রবেশ করুন । অনুভব করুন তার আবহ। লক্ষ্য করুন, কীভাবে রং ও টেকশ্চারের মেলবন্ধন তৈরি করে এক আলাদা মুড। ডিজাইন শুধু সাজসজ্জার মধ্যেই সীমাবদ্ধ নয় – এটি অনুভূতি জাগিয়ে তোলে। এতে থাকতে হয় ছন্দ ও ব্যক্তিত্বের মেলবন্ধন।
ল্যামিনেটের মাধ্যমে সেই অনুভূতিকেই জীবন্ত করে তোলা সম্ভব। আর ঠিক সেই কাজটিই করে সেঞ্চুরি প্লাইয়ের সিম্ফনি। বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজাইন ট্রেন্ডকে এটি মিশিয়ে দেয় আপনার নিজের ঘরের পরিসরে। আন্তর্জাতিক মানের ডিজাইন ও নন্দনতত্ত্ব সহজেই পৌঁছে দেয় ঘরের অন্দরে। কীভাবে? আসুন ,জেনে নিন।
স্টোন ল্যামিনেটে ইউরোপিয়ান ট্রেন্ড
দশকের পর দশক ধরে ইন্টেরিয়র ডিজাইনের মানদণ্ড তৈরি করে এসেছে ইউরোপ। মিলানের মিনিমালিস্ট কিচেন হোক, প্যারিসের বিলাসবহুল বাথরুম কিংবা কোপেনহেগেনের টেকশ্চার্ড ফিচার ওয়াল – এই সব স্পেসের সৌন্দর্য সময়ের গণ্ডি পেরিয়েও থেকে যায় চিরকালীন।
ইতালিয়ান কারিগরির নির্যাস ও আধুনিক ইন্টেরিয়রের ভাবনা থেকে অনুপ্রাণিত ৫৮৮৫ এস এল ডলোমিটি স্টোনকে অনায়াসে জুড়ে নেওয়া যায় সলিড কালার ১৫৩ এস ইউ পাঞ্চের সঙ্গে। ইতালিয়ান ডিজাইনের স্বাভাবিক সৌন্দর্য এবং সলিড শেডের উষ্ণতার এই মেলবন্ধন ঘরে এনে দেয় ইউরোপীয় ডিজাইনের আসল আবহ।
এই সৌন্দর্যদর্শনের গুরুত্বপূর্ণ অংশ হল স্টোন ল্যামিনেট মার্বেলের কোমল ভেইন ডিজাইনে যোগ করে আভিজাত্য, আর গ্রানাইটের টেকশ্চার এনে দেয় স্বতন্ত্র চরিত্র। ইউরোপীয় ডিজাইনাররা বরাবরই গুরুত্ব দেন সূক্ষ্ম টেকশ্চার ও প্রাকৃতিক অসম্পূর্ণতাকে ,কারণ সেখানেই লুকিয়ে থাকে ডিজাইনের আসল সত্যতা।
আর সেই আন্তর্জাতিক ট্রেন্ডকেই এবার আপনার লিভিং রুম, কিচেন বা অফিসে নিয়ে আসে সেঞ্চুরি প্লাইয়ের সিম্ফোনি। আর সঠিক কম্বিনেশনে এই ল্যামিনেটগুলিকে ব্যবহার করলেই তৈরি হয় ম্যাজিক।
সমাহারের শক্তি
স্টোন নিজেই সুন্দর, কিন্তু সঠিক সমাহার তার সৌন্দর্যকে নিয়ে যায় এক অন্য মাত্রায়। উষ্ণ বেজ টোনের স্টোনের সঙ্গে মানানসই সলিড কালারের জুটি তার ভেইনিংকে আরও উজ্জ্বল করে তোলে। আবার গাঢ়, বোল্ড স্টোনের সঙ্গে সূক্ষ্ম উডগ্রেইন টোন তৈরি করে নাটকীয়তা -তবে কখনও বিশৃঙ্খলা নয়।
উডগ্রেইন ল্যামিনেট ইন্টেরিয়রে এনে দেয় চলন ও উষ্ণতা। ইউরোপীয় ডিজাইনে স্টোনের দৃঢ়তার সামঞ্জস্য করতে প্রায়ই ব্যবহার করা হয় উডগ্রেইন। এর প্রবাহমান প্যাটার্ন ঘরে যোগ করে প্রাণ ও ছন্দ। আর সলিড ডিজাইন সেখানে নীরব নায়কের মতো কাজ করে -বিভিন্ন টেকশ্চারকে একসূত্রে বেঁধে এনে দেয় এনে দেয় ভারসাম্যপূর্ণ বৈপরীত্য।
স্টোন, উডগ্রেইন ও সলিড -এই তিনের মেলবন্ধনেই তৈরি হয় এক সত্যিকারের ভিজ্যুয়াল সিম্ফনি। এখানে রং, প্যাটার্ন ও টেক্সচার একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে না, বরং তৈরি করে এক সুরেলা কথোপকথন। ফলে ঘর হয়ে ওঠে পরিপাটি, রুচিশীল এবং নিখুঁতভাবে কিউরেটেড।
সেঞ্চুরি প্লাইয়ের ক্যাটালগে রয়েছে মোট ৬৫টি এসকেইউ যার মধ্যে ৫২টি স্টোন এবং ১৩টি উডগ্রেইন ডিজাইন। এর সঙ্গে রয়েছে ৩৫টি সলিড ডিজাইন, যা বিভিন্ন কম্বিনেশনে ব্যবহার করা যায়। প্রতিটি জুটিই এমনভাবে তৈরি, যাতে বিভিন্ন মেটেরিয়ালের পারস্পরিক মেলবন্ধন কেমন হতে পারে, তা গ্রাহকরা আগে থেকেই কল্পনা করতে পারেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী সেরা নির্বাচন করতে পারেন।
ঘরে ফিরুক গ্লোবাল ডিজাইনের ছোঁয়া
সিম্ফনি শুধুই আন্তর্জাতিক ট্রেন্ডের অনুকরণ নয়, বরং সেই ট্রেন্ডকে ভারতীয় ঘরের উপযোগী করে নতুনভাবে তুলে ধরার এক প্রয়াস। ইউরোপের এক্সপোর্ট মার্কেটের জন্য তৈরি নানা ডিজাইন এখন সহজেই পাওয়া যাচ্ছে দেশীয় বাজারে।
তবে সেঞ্চুরি প্লাইয়ের সিম্ফনিকে সত্যিই আলাদা করে তোলে এর কাস্টমার-সেন্ট্রিক ভাবনা। এই ক্যাটালগ শুধু পণ্যের প্রদর্শনী নয়, বরং এক সম্পূর্ণ ডিজাইন সলিউশন।
আর্বান কংক্রিটের রুক্ষ অথচ আধুনিক সৌন্দর্য থেকে অনুপ্রাণিত ফ্ল্যাটিরন স্টোন ৫৮৫৫ ডিজাইনটি তুলে ধরে ইন্ডাস্ট্রিয়াল চার্মের এক অনন্য রূপ। আর যখন সেটিকে জুড়ে দেওয়া হয় থিস্টল ব্লু ২৫৪ এস ইউএর প্রশান্ত টোনের সঙ্গে, তখন ভারতীয় ইন্টেরিয়রে তৈরি হয় এক নিখুঁত ইউরোপীয় নান্দনিকতা যেখানে সাহসী ডিজাইন ও চিরকালীন আভিজাত্য হাত ধরাধরি করে চলে।
প্রতিটি কম্বিনেশন ও লেআউট এমনভাবে কিউরেট করা হয়েছে, যাতে বাস্তব ঘর, বাস্তব প্রয়োজন এবং গ্রাহকদের পছন্দ সবকিছুর সঙ্গেই তা সহজে মিশে যেতে পারে। ফলে অনুপ্রেরণা ও ব্যবহারিকতার মধ্যে তৈরি হয় এক নিখুঁত ভারসাম্য।
কম্বিনেশন কেন এত গুরুত্বপূর্ণ
মানুষ স্বাভাবিকভাবেই বৈপরীত্য ও সামঞ্জস্যের প্রতি আকৃষ্ট হয়। স্টোন, উডগ্রেইন এবং সলিড – এই তিনটির সঠিক সংমিশ্রণ সেই চাহিদাকেই পূরণ করে। গাঢ় উডগ্রেইনের পাশে হালকা সলিডের ব্যবহার এনে দেয় এক অনন্য পরিশীলিত সৌন্দর্য।
ইউরোপীয় ডিজাইনে এই ধরণের কম্বিনেশন বিশেষভাবে জনপ্রিয়। প্রতিটি উপাদান যেমন কার্যকরী, তেমনই নিজস্ব অভিব্যক্তিতেও সমৃদ্ধ। সিম্ফনি সেই দর্শনকেই নিখুঁতভাবে ধারণ করে। টেকশ্চার ও টোনের মাধ্যমে এখানে আবেগকেও ডিজাইনের অংশ করে তোলা হয়েছে।
সিম্ফনি ব্যবহারের কিছু কার্যকর টিপস
১) স্টোন দিয়ে শুরু করুন
এমন একটি স্টোন টেকশ্চার বেছে নিন, যা প্রথম দেখাতেই আপনাকে অনুপ্রাণিত করে।
২) উডগ্রেইনের সংযোজন করুন
স্টোনের দৃঢ়তার ভারসাম্য বজায় রাখতে উডগ্রেইনের উষ্ণতা ও প্রাকৃতিক ছন্দ যোগ করুন।
৩) সলিড দিয়ে সংযোগ তৈরি করুন
প্যাটার্নকে হাইলাইট, কনট্রাস্ট বা ফ্রেম করার জন্য সলিড ল্যামিনেট ব্যবহার করুন।
৪) স্কেলের দিকে নজর দিন
বড় ও বোল্ড প্যাটার্নের সঙ্গে সহজ ও সংযত সলিড ভালো মানায়। অন্যদিকে, সূক্ষ্ম স্টোন টেক্শ্চারের সঙ্গে একটু গাঢ় সলিড কনট্রাস্ট ব্যবহার করা যেতে পারে।
৫) ফ্লো বা প্রবাহের কথা ভাবুন
উডগ্রেইনের প্যাটার্ন এমনভাবে ব্যবহার করুন, যাতে তা পুরো স্পেস জুড়ে চোখকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যায়।
প্রতিদিনের স্পেসকে আরও আকর্ষণীয় করে তোলা
একটি কিচেন শুধু কিচেন নয়। একটি ওয়ার্ডরোবও শুধুই জিনিস রাখার জায়গা নয়। সিম্ফনির ছোঁয়ায় এই প্রতিটি স্পেস যেন নিজস্ব এক গল্প বলে। ইউরোপিয় ডিজাইন অনুপ্রাণিত স্টোন, যত্নসহকারে বাছাই করা উডগ্রেইন ও সলিডের সমন্বয়ে প্রতিটি সারফেস হয়ে ওঠে এক একটি স্টেটমেন্ট।
হঠাৎই আপনার বাড়ি হয়ে ওঠে আরও সাজানো, পরিশীলিত এবং প্রাণবন্ত। লিভিং রুমের দেওয়াল, স্টাডি ডেস্ক কিংবা ওয়ার্ডরোবের দরজা – সবকিছুই এক সুন্দর সামঞ্জস্যে বাঁধা পড়ে। আন্তর্জাতিক মানের নান্দনিকতা আর দূরের স্বপ্ন নয়, এখন তা আপনার নিজের ঘরেই।
পরিশেষে
সেঞ্চুরি প্লাইয়ের সিম্ফনি শুধুমাত্র একটি ল্যামিনেট ক্যাটালগ নয়। এটি ইউরোপীয় ডিজাইন ট্রেন্ড এবং ঘরোয়া অন্দরসাজের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন। এটি কেবল বাহ্যিক সৌন্দর্য দেখার বিষয় নয়, বরং টেকশ্চার অনুভূতি উপলব্ধি করা এবং এমন স্পেস তৈরি করা, যা কথা বলে, অনুভূতি জাগায় ও অনুপ্রেরণা দেয়।
স্টোন, উডগ্রেইন এবং সলিড- এই তিনটির চিন্তাশীল সংমিশ্রণ সৃষ্টি করে রঙ , টেকশ্চার ও মুডের এক অনন্য সিম্ফনি।
সিম্ফনির সমস্ত ল্যামিনেট ১ মিমি পুরুত্বে উপলব্ধ, যা দীর্ঘস্থায়ী স্থায়িত্ব, বহুমুখী ব্যবহার এবং প্রিমিয়াম ফিনিশ নিশ্চিত করে বাড়ি হোক বা কাজের জায়গা , সব ক্ষেত্রেই।
এবার বিশ্বমানের নান্দনিকতাকে নিয়ে আসুন নিজের ঘরে। আপনার ইন্টেরিয়রকে দিন মুক্তভাবে শ্বাস নেওয়ার, প্রবাহিত হওয়ার এবং উজ্জ্বল হয়ে ওঠার সুযোগ। সিম্ফনির সঙ্গে গ্লোবাল ডিজাইন আর কেবল স্বপ্ন নয়, বরং ছুঁয়ে দেখা যায় এমন প্রতিদিনের বাস্তবতা।
জরুরি প্রশ্নোত্তর
সিম্ফনি ডিজাইন কি আবাসিক ও বাণিজ্যিক – দুই ধরনের স্পেসেই ব্যবহার করা যায়?
অবশ্যই! সিম্ফনির কম্বিনেশনগুলি অত্যন্ত বহুমুখী ও ব্যবহারযোগ্য। কিচেন , ওয়ার্ডরোব, দেওয়াল, অফিস কিংবা যে কোনও স্পেস- এই ল্যামিনেটের মাধ্যমে সহজেই নতুন রূপ পেতে পারে।
সিম্ফনি ডিজাইন কি আধুনিক ইন্টেরিয়রের জন্য উপযুক্ত?
নিশ্চয়ই। এই ক্যাটালগে চিরকালীন টেকশ্চারের সঙ্গে আধুনিক ডিজাইন ট্রেন্ডের সুন্দর মেলবন্ধন ঘটানো হয়েছে। ফলে আপনার ইন্টেরিয়র হয়ে ওঠে আরও জমকালো, পরিশীলিত এবং আন্তর্জাতিক মানের নান্দনিকতায় অনুপ্রাণিত।
নিজের স্পেসের জন্য সঠিক ল্যামিনেট কীভাবে বেছে নেবেন?
প্রথমেই আপনার বাড়ির ইন্টেরিয়রের থিম ঠিক করুন বা বুঝে নিন। এরপর গুরুত্ব দিন টেকশ্চার ও রঙের সমন্বয়ে। স্টোন ল্যামিনেট এনে দেয় পরিশীলিত লালিত্য , উডগ্রেইন যোগ করে উষ্ণতা ও প্রাকৃতিক অনুভূতি, আর সলিড ডিজাইন তৈরি করে আকর্ষণীয় বৈসাদৃশ্য। সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে সাজালে আপনার স্পেস পাবে একটি ভারসাম্যপূর্ণ ও নান্দনিক লুক।
ল্যামিনেট কি সত্যিই কাঠ বা পাথরের মতো দেখতে লাগে?
আধুনিক ল্যামিনেট এখন অত্যন্ত বাস্তবসম্মত লুক ও ফিনিশ দেয়। উডগ্রেইন ডিজাইন প্রাকৃতিক কাঠের টেকশ্চার নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। অন্যদিকে, স্টোন ল্যামিনেটেও ধরা পড়ে পাথরের স্বাভাবিক ভেইন, প্যাটার্ন ও গভীরতা। ফলে আসল কাঠ বা পাথরের মতোই প্রিমিয়াম লুক পাওয়া যায়, তার অতিরিক্ত রক্ষণাবেক্ষণের ঝামেলা ছাড়াই।
শেয়ার করুন :





