আসলে ভিনিয়ের হলো কাঠের অত্যন্ত পাতলা একটি স্তর, যা সাধারণ কোনো আসবাবপত্র বা অন্য কোনো জিনিসের সারফেসে লাগানো হয়। এর মূল কাজ হলো আসবাবের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তোলা। ঘরোয়া অন্দরসজ্জা বা আসবাব তৈরির সময় ভিনিয়ের ব্যবহার করা হয় মূলত তাতে চমৎকার ডেকোরেটিভ প্যাটার্ন ফুটিয়ে তোলার জন্য এবং আসবাবটিকে দেখতে আরও দামি ও আভিজাত্যপূর্ণ করার জন্য।
ভিনিয়ের যার ওপর ব্যবহার করা হয়, তার রূপ এক নিমেষেই বদলে দেয়। এটি আসবাবের সারফেসকে অনেক বেশি আকর্ষণীয় ও উজ্জ্বল করে তোলে, যা সহজেই সবার নজর কাড়ে। ভিনিয়ের অত্যন্ত বহুমুখী একটি উপাদান, যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যেমন :
- ডেকোরেটিভ ভিনিয়ের ফার্ণিচারে যেমন টেবলটপস,ক্যাবিনেট,দরজা ইত্যাদিতে ব্যবহার করা হয়।
- ডেকোরেটিভ ভিনিয়ের বেশিরভাগ ক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনে যেমন ডেকোরেটিভ ওয়াল প্যানেল আর অন্যান্য ফার্ণিচারে ব্যবহার করা হয়।
ভিনিয়ের শিল্পে প্রযুক্তির চমক ও নতুন ট্রেন্ড:-
- ন্যানো-ভিনিয়ের : ন্যানো-ভিনিয়ের হলো ভিনিয়েরের এক আধুনিক সংস্করণ, যা ন্যানো-প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। এই পদ্ধতিতে তৈরি ভিনিয়ের মাত্র কয়েক ন্যানোমিটার পাতলা হয়ে থাকে। তবে পাতলা হলেও এটি সাধারণ ভিনিয়েরের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়।
- ক্রস-ল্যামিনেটেড ভিনিয়ের : এক্ষেত্রে ভিনিয়েরের বেশ কয়েকটি স্তরকে একটির ওপর আরেকটি আড়াআড়িভাবে (সমকোণে) সাজিয়ে জোড়া লাগানো হয়। এই বিশেষ গঠনের কারণে এটি অত্যন্ত মজবুত। সাধারণত নির্মাণ শিল্পে দেয়াল বা সিলিং প্যানেল তৈরিতে এবং টেকসই আসবাবপত্র বানাতে সিএলভি বেশি ব্যবহৃত হয়।
- টেক্সশ্চার্ড ভিনিয়ের : ভিনিয়েরের ওপর যখন স্যান্ডব্লাস্টিং বা ব্রাশিং-এর মতো বিভিন্ন কৌশলে খসখসে বা উঁচু-নিচু নকশা তৈরি করা হয়, তখন তাকে টেক্সশ্চার্ড ভিনিয়ের বলে। আসবাবপত্রের সারফেসে অনন্য ও শৈল্পিক ছোঁয়া আনতে এটি অতুলনীয়। যেকোনো ফার্ণিচারের জন্য এটিই হলো সবচেয়ে আদর্শ এবং মানানসই ভিনিয়ের veneer for Furniture. ।
ফার্ণিচার শিল্পে ভিনিয়েরের ভূমিকা আর প্রভাব:-
সাশ্রয়ী ও মিতব্যয়ী :ফার্ণিচারের জন্য ভিনিয়ের হলো সলিড কাঠের এক দুর্দান্ত এবং সাশ্রয়ী বিকল্প। সাধারণ মানের কাঠের ওপর ভিনিয়েরের একটি পাতলা লেয়ার লাগিয়েই আপনি এমন আসবাব তৈরি করতে পারেন, যা দেখতে হুবহু দামি সলিড কাঠের মতোই আভিজাত্যপূর্ণ। এতে খরচে যেমন সাশ্রয় হয়, তেমনই আসবাবটিও দেখতে সেরা মানের মনে হয়।
বৈচিত্র্য ও বহুমুখিতা : ভিনিয়েরের বাজার বা ব্যবহার কেবল নির্দিষ্ট কোনো একটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়। ঘরোয়া ব্যবহারের প্রায় সব আসবাবপত্রেই এর ছোঁয়া লাগানো সম্ভব। ডাইনিং বা রিডিং টেবিলের সারফেস থেকে শুরু করে আলমারি বা ক্যাবিনেট এবং ঘরের দরজা সবকিছুতেই ভিনিয়ের এক দারুণ বৈচিত্র্য নিয়ে আসে।
সুরক্ষা:ভিনিয়ের নিচের কাঠকে বাইরের চোট- আঘাত ও ক্ষতি থেকে সুরক্ষিত রাখে।
ডিজাইনের স্বাধীনতা: সলিড কাঠ দিয়ে অনেক সময় সূক্ষ্ম বা জটিল ডিজাইন করা বেশ কঠিন হয়ে পড়ে, কিন্তু ভিনিয়েরের ক্ষেত্রে সেই বাধা নেই। ভিনিয়ের ব্যবহার করে খুব সহজেই ফার্ণিচারে এমন সব বৈচিত্র্যময় ডিজাইন এবং চমৎকার প্যাটার্ন তৈরি করা যায়, যা সাধারণ কাঠে ফুটিয়ে তোলা প্রায় অসম্ভব। অর্থাৎ, মনের মতো কারুকাজ করার জন্য ভিনিয়ের দারুণ নমনীয় একটি উপাদান।
পরিশেষে বলা যায়, আসবাবপত্র শিল্পে ভিনিয়ের একটি অপরিহার্য উপাদান। এটি একদিকে যেমন আসবাবের বাহ্যিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়, অন্যদিকে ডিজাইনের স্বাধীনতা, সাশ্রয়ী খরচ এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করে। তাই রুচিশীল ও টেকসই আসবাব তৈরির কথা ভাবলে ভিনিয়েরের কোনো বিকল্প নেই।
বিশিষ্ট ইন্টেরিয়র ডিজাইনারদের টিপস :
১) ভিনিয়েরের বৈশিষ্ট
ডেকোরেটিভ ভিনিয়ের বহু বৈচিত্রের রং,ডিজাইন আর প্যাটার্নে পাওয়া যায়।শুধু লক্ষ্য রাখতে হবে যে ইন্টেরিয়রের সঙ্গে ভিনিয়ের মানানসই হচ্ছে কিনা।
২)আলোর ব্যবহার: মনে রাখতে হবে আলো এবং ভিনিয়েরের একসঙ্গে জুটি বাঁধতে হবে।ভিনিয়ের নির্বাচনের সময় লক্ষ্য রাখতে হবে সেটা ইন্টেরিয়রের লাইটিংয়ের সঙ্গে ম্যাচ করে কিনা যাতে ইন্টেরিয়র সুদৃশ্য দেখতে লাগে।
৩) সঠিক বেস বা কাঠামো নির্বাচন:ডেকরেটিভ ভিনিয়ের ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে এটি সবসময় কোনো মজবুত ও দীর্ঘস্থায়ী সাবস্ট্রেট বা কাঠামোর (যেমন ভালো মানের প্লাইউড) ওপর লাগানো উচিত। কারণ ভিত বা বেস যদি মজবুত না হয়, তবে দীর্ঘদিন ভিনিয়েরের গুণমান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। অর্থাৎ, ভিনিয়েরের সৌন্দর্য আর স্থায়িত্ব বজায় রাখতে এর পেছনের কাঠামোটি হওয়া চাই অত্যন্ত শক্তিশালী।
৪)সারফেস বা উপরিভাগ প্রস্তুত করা: ভিনিয়ের লাগানোর আগে অবশ্যই নিশ্চিত করুন যে ফার্ণিচারের উপরিভাগ একদম মসৃণ কি না। খসখসে বা অমসৃণ জায়গায় কখনো ভিনিয়ের লাগাবেন না; এতে ভিনিয়ের নষ্ট হয়ে যাওয়ার বা দ্রুত ড্যামেজ হওয়ার ঝুঁকি থাকে।
৫) সিমেট্রিক চেহারা:মার্জিত রুচিসম্মত অন্দরসাজের জন্য একই ধরণের ভিনিয়ের ব্যবহার করা শ্রেয়।
৬)ডিজাইন যতটা সম্ভব সহজ রাখা: ডেকোরেটিভ ভিনিয়েরের নিজস্ব একটি প্রাকৃতিক উজ্জ্বলতা বা জেল্লা থাকে। তাই ভিনিয়েরের ডিজাইন বা প্যাটার্ন যত সাধারণ এবং মার্জিত হবে,দেখতে ততটাই চমৎকার হবে। ভিনিয়েরের ওপর অতিরিক্ত হিজিবিজি ডিজাইন এড়িয়ে চলাই ভালো; এতে ফিনিশিং অনেক বেশি আরামদায়ক ও রুচিশীল মনে হয়।
৭) সঠিক ইনস্টলেশন-ভিনিয়েরের গঠন ও প্রকৃতি ঠুনকো হওয়ার কারণে অসাবধানে ব্যবহার করলে ভেঙে যেতে পারে।মনে রাখবেন যে ইনস্টলেশনের আগে সাবস্ট্রেট তৈরি রাখতে হবে ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য।
৮)কম্বিনেশন ট্রাই করুন:ভিনিযের একসাথে মিক্স-ম্যাচ করে নিলে আশ্চর্য ও আকর্ষণীয় ডিজাইন করা যায়। আলাদা আলাদা রং, টেক্সচার আর গ্রেইন মিলিয়ে নিলে ঘরের সৌন্দর্য একেবারে বদলে যায়, চোখে পড়ার মতো সুন্দর লাগে।
৯) শক্তিশালী অ্যাডেসিভ ব্যবহার করুন:ভিনিয়ের লাগানোর আগে সাবস্ট্রেটের ওপর ভালো মানের আঠা ব্যবহার করা খুব জরুরি। পিডিলাইটের মতো শক্তিশালী কনট্যাক্ট অ্যাডহেসিভ ব্যবহার করলে ভিনিয়ের ঠিকমতো বসে এবং দীর্ঘদিন টেকসই থাকে।
১০) ভিনিয়ের কাটার জন্য সঠিক কার্পেন্ট্রি যন্ত্র ব্যবহার করুন:ভিনিয়ের কাটার সময় ছেনি বা স্ক্র্যাপার ব্যবহার না করাই ভালো। নিখুঁত ও পরিষ্কার কাটের জন্য ভেনিয়ার স’ ব্যবহার করা উচিত, কারণ এগুলো বিশেষভাবে ভিনিয়ের কাটার জন্যই তৈরি।
১১) পরিবেশের প্রভাবের দিকে খেয়াল রাখুন:ভিনিয়ের তাপমাত্রা আর আর্দ্রতার প্রভাবে সহজেই প্রতিক্রিয়া করে। তাই কিচেনের মতো বেশি গরম জায়গা বা বাথরুমের মতো বেশি ময়েশ্চার থেকে এমন এলাকায় ভিনিয়ের ব্যবহার না করাই ভালো। পাশাপাশি সরাসরি রোদ পড়ে এমন জায়গায় ভিনিয়ের লাগানো থেকেও বিরত থাকুন।
১২) গ্রেইনের দিক মাথায় রাখুন:হরাইজন্টাল গ্রেইন হলে ঘরটা বেশি চওড়া আর খোলামেলা দেখায়, আর ভার্টিক্যাল গ্রেইন ব্যবহার করলে ঘরটা তুলনামূলকভাবে আরও লম্বা ও উঁচু মনে হয়।
১৩) ভিনিয়েরের টেকশ্চার:উড টেকশ্চার্ড ভিনিয়ের ঘরে উষ্ণতা আর গভীরতা এনে দেয়, থাকতেও আরাম লাগে। আর স্টোন টেকশ্চার্ড ভিনিয়ের ঘরকে আরও জমকালো ও নান্দনিক দেখায়।
১৪) দৃষ্টিনন্দন আকর্ষণ বাড়িয়ে তুলুন:ডেকরেটিভ ভিনিয়ের ব্যবহার করে ঘরের দৃষ্টিনন্দন সৌন্দর্য ও আকর্ষণ বাড়ানো যায় ,যেমন ফিচার ওয়াল বানালে ঘরের চেহারা একেবারে আলাদা হয়ে ওঠে।
১৫) ঘরে বাইরে স্থানান্তর :ইনডোর আর আউটডোর স্পেসের মধ্যে সুন্দর, মসৃণ ট্রানজিশন তৈরি করতে ডেকোরেটিভ ভিনিয়ের ব্যবহার করা যায়।
শেয়ার করুন :





