ব্যস্ত সকাল, স্কুলের ব্যাগ আর অফিসের দৌড়ঝাঁপ এই সবের মাঝেও টিফিন যেন হয় পুষ্টিকর ও মুখরোচক।বাচ্চা থেকে কর্মজীবী নারী পুরুষ, সবার জন্যই দরকার এমন খাবার যা সহজে বানানো যায় এবং খেতেও হয় আনন্দের।এখানে রইল ৫টি ঘরোয়া, সুস্বাদু টিফিন রেসিপি,যেগুলো আপনার প্রতিদিনের টিফিনকে করে তুলবে আরও রঙিন ও স্বাস্থ্যকর।

১) ভেজ সুজি উপমা
কী চাই – সুজি – ১ কাপ,গাজর কুচি – ½ কাপ,বিনস কুচি – ¼ কাপ,মটরশুঁটি – ¼ কাপ,পেঁয়াজ কুচি- ½ কাপ,সরষের দানা- ½ চা চামচ,কারিপাতা -৬–৭টি,কাঁচালঙ্কা- ১টি,তেল- ১ টেবিল চামচ,নুন- স্বাদমতো,জল- ২ কাপ। রান্না- কড়াইতে তেল গরম করে সরষে ও কারিপাতা ফোড়ন দিন। পেঁয়াজ ও লঙ্কা ভেজে সবজি দিন। নরম হলে জল ও নুন দিয়ে ফুটতে দিন। এবার সুজি দিয়ে নাড়তে থাকুন যাতে দলা না হয়। ঘন হলে নামিয়ে কাপ বা বাটিতে ঢেলে পরিবেশন করুন।

ডিম ও সবজি চিলা
কী চাই-ডিম -২টি,বেসন- ½ কাপ,পেঁয়াজ ও গাজর কুচি- ½ কাপ,নুন , গোলমরিচ- স্বাদমতো,তেল- ১ চা চামচ
রান্না-সব উপকরণ মিশিয়ে ব্যাটার বানান। তাওয়ায় তেল দিয়ে প্যানকেকের মতো ছড়িয়ে উল্টে দু’পিঠ সেঁকে নিন।

চিকেন ভেজ পরোটা রোল
কী চাই- সেদ্ধ চিকেন কুচি- ১ কাপ,গাজর ও ক্যাপসিকাম কুচি- ½ কাপ,পেঁয়াজ কুচি- ¼ কাপ,চাট মশলা- ½ চা চামচ,নুন- স্বাদমতো,পরোটা -২টি, তেল- ১ চা চামচ
রান্না-প্যানে তেল গরম করে পেঁয়াজ, সবজি ও চিকেন হালকা ভেজে নিন। লবণ ও চাট মশলা দিন। পরোটার মাঝে ভরে রোল করে মুড়ে দিন।

ব্রেড পিজা
কী চাই-ব্রেড স্লাইস- ৪টি,পিজা সস- ৪ টেবিল চামচ,ক্যাপসিকাম ও পেঁয়াজ- ½ কাপ,চিজ- ½ কাপ, অরেগানো- ½ চা চামচ।
রান্না- ব্রেডে সস লাগিয়ে সবজি ও চিজ দিন। ঢাকা দিয়ে তাওয়ায় ৮–১০ মিনিট রাখুন যতক্ষণ না চিজ গলে যায়।

বাঙালি চিকেন কাটলেট
কী চাই -সেদ্ধ চিকেন কুচি -১ কাপ,আলু সেদ্ধ -২টি,পেঁয়াজ কুচি- ½ কাপ,ডিম- ১টি,ব্রেডক্রাম্ব- ½ কাপ,নুন ও গোলমরিচ-স্বাদ অনুযায়ী।
রান্না-সব উপকরণ মিশিয়ে চ্যাপ্টা করে কাটলেট বানান। ডিম ও ব্রেডক্রাম্বে গড়িয়ে তেলে ভেজে নিন।
শেয়ার করুন :





