হাই গ্লস ল্যামিনেট নান্দনিক সৌন্দর্য ও হেভি-ডিউটি পারফরম্যান্সের এক অনন্য মেলবন্ধন। এর ঝকঝকে ফিনিশ ঘরের সাজে এনে দেয় পরিপাটি ও প্রিমিয়াম লুক। শুধু তাই নয়, প্রায় সব ধরনের সারফেসেই হাই গ্লস ল্যামিনেট ব্যবহার করা যায়, আর আধুনিক প্রযুক্তির কল্যাণে এর ইনস্টলেশন প্রক্রিয়াও এখন অনেক সহজ ও ঝামেলাহীন।হাই গ্লস ল্যামিনেটের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ে নিন পুরো আর্টিকেলটি।
হাই গ্লস ল্যামিনেট কেন আপনার বাড়ির জন্য একেবারে সেরা প্রমাণ করার কারণগুলি :
এটি সত্যিই বিস্ময়কর যে ল্যামিনেট এখন বাড়ি রেনোভেশনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, এবং এর সব সুবিধার কারণে এটি এত জনপ্রিয়। হাই গ্লস ল্যামিনেট আপনার আধুনিক বাড়ির জন্য একেবারে মানানসই। চলুন দেখি হাই গ্লস ল্যামিনেটের কিছু সহজ ও বড় সুবিধা।
১) সহজ ও তাড়াতাড়ি ইনস্টলেশন
কাঠ বা গ্রানাইটের মতো অন্যান্য সারফেসিং মেটেরিয়ালের তুলনায় গ্লস ল্যামিনেট বসানো অনেক সহজ। এতে কম সময় ও কম পরিশ্রম লাগে, আর বিশেষ কোনও যন্ত্রপাতিরও প্রয়োজন হয় না। চাইলে আপনি নিজেই গ্লস ল্যামিনেট ইনস্টল করতে পারেন, ফলে আলাদা করে ইনস্টলেশন খরচও বাঁচে। সেঞ্চুরি প্লাইয়ের ল্যামিনেট সাধারণ ল্যামিনেটের তুলনায় আরও বেশি ফ্লেক্সিবল ও ইলাস্টিক, যা ইনস্টলেশনের পুরো প্রক্রিয়াটাকে করে তোলে অনেক সহজ ও ঝামেলাহীন।
২) হেভি–ডিউটি পারফরম্যান্স
গ্লস ডেকোরেটিভ ল্যামিনেট আধুনিক সারফেসিং অপশন হিসেবে একাধিক সুবিধা দেয় যেমন ময়েশ্চার রেসিস্টেন্স, হিউমিডিটি রেসিস্টেন্স এবং অ্যাব্রেশন রেসিস্টেন্স এবং রোজকার ঘষামাজা ও ক্ষয়ও ভালোভাবে সহ্য করতে পারে। দীর্ঘদিন ব্যবহারেও এর ঝকঝকে সৌন্দর্য সহজে নষ্ট হয় না। এই সব গুণের কারণেই গ্লস ল্যামিনেট শুধু টেকসই নয়, আধুনিক বাড়ির জন্য একেবারে উপযুক্ত যেখানে সৌন্দর্য ও কার্যকারিতা দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ।
৩) বহুভাবে ব্যবহার
ল্যামিনেটের সুবিধে হল এগুলো প্রায় সব ধরনের সারফেসেই ব্যবহার করা যায়, এমন জায়গাতেও যেখানে অন্য সারফেসিং মেটেরিয়াল পাওয়া যায় না। তার উপর গ্লস ল্যামিনেট বাড়ির জন্য দেয় একাধিক সুবিধা ,যেমন ময়েশ্চার আর হিউমিডিটি রেসিস্টেন্স। সহজে ইনস্টল করা যায়, সর্বত্র ব্যবহারযোগ্য এবং মেন্টেনেন্স ঝামেলা কম এই সব কারণেই গ্লস ল্যামিনেট দৈনন্দিন জীবনকে করে তোলে আরও সহজ ও ঝামেলাহীন।
শুধু তাই নয়, বাজেটের মধ্যেই গ্লস ল্যামিনেট আপনার বাড়িতে এনে দেয় অভিজাত আড়ম্বরপূর্ণ সৌন্দর্য। কিচেন, বাথরুম, বেডরুম এমনকি ডাইনিং রুমেও এগুলি ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সেরা ও অনন্য অন্দরসাজ।
৪) জায়গাকে আসলের থেকে বড় দেখায়
গ্লস ল্যামিনেটস লাইট রিফ্লেক্টিং কারণের জন্য জায়গাকে আসলে চেয়ে বড় দেখায়।সেই কারণে ছোট ঘরের জন্য এগুলি দারুণ বাছাই।ছোট ঘরের জন্য হালকা রঙের গ্লস ল্যামিনেটস উপযোগী।এই কারণে বাড়িতে বেশি আলো আসার সুযোগ হয় যাতে বাড়িকে পরিপাটি,বড় দেখতে লাগে।
৫) অ্যান্টি–ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য
সেঞ্চুরি প্লাই ল্যামিনেটে ব্যবহৃত ভাইরোকিল প্রযুক্তি প্রায় ৯৯% ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ও অন্যান্য ক্ষতিকর মাইক্রোঅর্গানিজমস ধ্বংস করতে সক্ষম। ফলে গ্লস ল্যামিনেট শুধু বাড়ির সৌন্দর্যই বাড়ায় না, বরং আপনার ঘরের পরিবেশকে রাখে আরও নিরাপদ ও স্বাস্থ্যকর।
রান্নাঘর ও বাথরুম সবসময়ই জল,ময়েশ্চার ও স্যাঁতসেঁতে পরিবেশের সংস্পর্শে থাকে, ফলে সেখানে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা বেশি থাকে। তার উপর গ্রানাইট বা মার্বেলের মতো সারফেসে সহজেই ক্ষতিকর ব্যাকটেরিয়া জমে ওঠে, যা ঘরের পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলতে পারে। এই দিক থেকে গ্লস ল্যামিনেট অনেক বেশি ভরসাযোগ্য কারণ এগুলি ঘরকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
৬) ঝামেলাহীন মেন্টেনেন্স
গ্লস ল্যামিনেটের মসৃণ সারফেসের জন্য আলাদা করে খুব বেশি যত্ন নেওয়ার দরকার হয় না। মাঝে মধ্যে ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই এগুলি পরিষ্কার থাকে। দাগ ও স্ক্র্যাচ সহজে পড়ে না, আর ময়েশ্চার, স্যাঁতসেঁতে ভাব এমনকি জলও ভালোভাবে প্রতিরোধ করতে পারে। বছরের পর বছর ব্যবহারেও এর ঝকঝকে উজ্জ্বলতা বজায় থাকে। এই কম রক্ষণাবেক্ষণের সুবিধার কারণেই রান্নাঘরের কাউন্টার ও বাথরুম ক্যাবিনেটে গ্লস ল্যামিনেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অল্প যত্নেই গ্লস ল্যামিনেট আপনার বাড়িকে করে তোলে আরও সুরুচিপূর্ণ সুন্দর।
৭) নান্দনিক সৌন্দর্য বাড়ায়
কে না চান নিজের বাড়িকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে? হাই গ্লস ল্যামিনেট আপনার ঘরে এনে দেয় একেবারে আলাদা ধরনের নান্দনিক আবেদন। এর স্মুথ ফিনিশ ও আলো প্রতিফলিত করার ক্ষমতা ঘরকে করে তোলে আরও উজ্জ্বল ও স্টাইলিশ। আধুনিক বাড়ির ডিজাইনের জন্য হাই গ্লস ল্যামিনেট নিঃসন্দেহে একটি আদর্শ বাছাই।
পরিশেষে
বাড়ি সাজানোর জন্য মেটেরিয়াল কেনার সময় সহজ ইনস্টলেশন, বাজেটের মধ্যে থাকা, দীর্ঘস্থায়িত্ব এবং অভিজাত মার্জিত সৌন্দর্য এই বিষয়গুলি সাধারণত সবাই বিবেচনা করেন। হোম ডেকরের জন্য গ্লস ল্যামিনেট এই সব সুবিধাই একসঙ্গে বাড়ির মালিকদের দেয়। তবে ল্যামিনেট কেনার সময় অবশ্যই প্রিমিয়াম মানের মেটেরিয়াল বেছে নেওয়া জরুরি। সেঞ্চুরি প্লাই উচ্চমানের কাঁচামাল দিয়ে তৈরি ল্যামিনেট অফার করে, যা নিশ্চিত করে যে গ্রাহকরা শুধু প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়ালই পাচ্ছেন।
শেয়ার করুন :





