দক্ষিণাপণের মৃগনয়নী আর উত্তরাপণের অবন্তিকা শুধুই একটি বিখ্যাত বিস্বস্ত প্রতিষ্ঠানই নয়,বর্ণিল বর্ণাঢ্য সম্ভারে হয়ে উঠেছে একটি সিগনেচার ব্র্যান্ড।সেই অনন্য সম্ভারের কিছু ঝলক রইল-

চান্দেরি পিওর সিল্ক- মধ্যপ্রদেশের ঐতিহ্যবাহী চান্দেরি হ্যান্ডলুমে বোনা খাঁটি সিল্ক শাড়ি মানেই রাজকীয় আভিজাত্য ও সূক্ষ্ম শিল্পকর্মের অপূর্ব মেলবন্ধন। জরির কাজে মিনেকারী বর্ডারে হালকা ওজন, স্বচ্ছ বুনন আর জ্যামিতিক ও ফুলের নকশায় এই শাড়িগুলি যুগের পর যুগ ধরে রুচিশীল নারীর প্রথম পছন্দ।প্রতিটি চান্দেরি শাড়িতে লুকিয়ে থাকে শতাব্দীপ্রাচীন বয়নশিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়া ও ঐতিহ্যের গৌরব।উৎসব, পূজা বা বিশেষ মুহূর্তসব ক্ষেত্রেই চান্দেরি সিল্ক মানে অনন্য সৌন্দর্যের প্রতীক।দাম -১৮৫২২ টাকা ডিসকাউন্টের পর – ১৪৮১৮ টাকা।

কোসা সিল্ক তসর – মধ্যপ্রদেশের ঐতিহ্যবাহী কোসা তসর সিল্কে শ্রিভোরি কাজের শাড়ি মানেই প্রাকৃতিক সৌন্দর্য ও লোকশিল্পের এক অনন্য প্রকাশ।ঘন ও মসৃণ তসর বুননের উপর সূক্ষ্ম শ্রিভোরি নকশা শাড়িটিকে করে তোলে আরও রাজকীয় ও আকর্ষণীয়।প্রতিটি শাড়িতে ধরা থাকে আদিবাসী কারিগরদের শতাব্দীপ্রাচীন শিল্পধারা ও নিখুঁত হাতে গড়া ঐতিহ্য।উৎসব, বিবাহ বা বিশেষ দিনের সাজে কোসা তসর শাড়ি এনে দেয় মাটির গন্ধ মেশানো আভিজাত্য।দাম -১৩১৩৫ টাকা, ডিসকাউন্টের পর – ১০৫০৮ টাকা।

কটন বাগ প্রিন্ট- মধ্যপ্রদেশের ঐতিহ্যবাহী বাগ প্রিন্ট করা কটন শাড়ি মানেই প্রকৃতি, রং ও নকশার এক অনবদ্য মেলবন্ধন।বাগ মধ্যপ্রদেশের একটি জায়গার নাম ,সেই থেকেই বাগ প্রিন্ট।খাঁটি কটনের উপর প্রাকৃতিক রঙে ছাপা জ্যামিতিক ও ফুলের মোটিফ শাড়িটিকে করে তোলে শীতল, আরামদায়ক ও দৃষ্টিনন্দন।প্রতিটি বাগ প্রিন্ট শাড়িতে ধরা থাকে নর্মদা তীরের শতাব্দীপ্রাচীন ব্লক প্রিন্টিং শিল্পের ছাপ।দৈনন্দিন ব্যবহার থেকে উৎসবের সাজ ,সব ক্ষেত্রেই এই শাড়ি এনে দেয় সহজ-সরল অথচ রুচিশীল সৌন্দর্য।দাম – ১৪১৭ টাকা,ডিসকাউন্টের পর ১১৩৪ টাকা।

লণ্ঠনডোকরা -মধ্যপ্রদেশের হস্তশিল্পের অসামান্য ঐতিহ্যবাহী লণ্ঠন ডোকরা শিল্প মানেই ধাতব শিল্পকর্মে আদিবাসী ঐতিহ্যের জীবন্ত ছাপ।হাতের তৈরি এই ব্রাস ডোকরা লণ্ঠনে ফুটে ওঠে প্রাচীন ‘লস্ট ওয়াক্স’ কাস্টিং প্রযুক্তির নিখুঁত কারুকাজ।নরম আলো আর খোদাই করা নকশার ছায়ায় ঘরের কোণে তৈরি হয় উষ্ণ, নস্টালজিক আবহ।সাজসজ্জা হোক বা উপহার,ডোকরা লণ্ঠন মানেই শিল্প ও ঐতিহ্যের অনন্য সংযোজন।দাম -২২৬৮ টাকা।
শেয়ার করুন :





