বাঙালির বাসনার সেরা বাসা রসনায় মাছ, চিকেন আর মাটন শুধু খাবার নয়,এক আবেগ, এক ঐতিহ্য। তবে চেনা স্বাদের মধ্যেও লুকিয়ে থাকে নতুনত্বের সম্ভাবনা। আজ রইল তিনটি বিশেষ আপাত অজানা রেসিপি,একটি সুগন্ধি মাছের রেসিপি, একটি কোমল ও মশলাদার চিকেন, আর একটি ধীরে কষানো মাটন,যেখানে ঘরোয়া ঐতিহ্য মিশেছে পরিমিত অভিনবত্বে। রবিবারের দুপুর হোক বা অতিথি আপ্যায়ন, এই তিন জিভে জল আনা দারুণ রেসিপি টেস্ট করে দেখুন।

গন্ধরাজ লেবু নারকেল ফিশ কারি–
উপকরণ-রুই/ভেটকি মাছ ৬ টুকরো, নারকেল দুধ ১ কাপ, গন্ধরাজ লেবুর রস ১ টেবিলচামচ, কাঁচালঙ্কা ৩টি, আদা বাটা ১ চা চামচ, হলুদ, লবণ, সর্ষের তেল।
প্রণালি-মাছ হলুদ-নুন মেখে হালকা ভেজে নিন। কড়াইয়ে তেল দিয়ে আদা বাটা ও কাঁচালঙ্কা কষিয়ে নারকেল দুধ দিন। ফুটে উঠলে মাছ ছাড়ুন। শেষে গ্যাস বন্ধ করে গন্ধরাজ লেবুর রস দিন। ঢেকে ৫ মিনিট রেখে পরিবেশন।

দই-গোলমরিচ চিকেন রোস্ট
উপকরণ-চিকেন ৮ টুকরো, টক দই ১ কাপ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, আদা-রসুন বাটা, ঘি ১ টেবিলচামচ, লবণ, সামান্য চিনি।
প্রণালি-চিকেন দই, আদা-রসুন ও গোলমরিচ দিয়ে ১ ঘণ্টা মেরিনেট করুন। কড়াইয়ে ঘি দিয়ে ঢেকে রান্না করুন। শেষে শুকনো কষা কষা হয়ে এলে নামান।

শেয়ার করুন :





