Bengali Short stories -
কালীবাড়ি কথা
কলকাতা শহরের কালীবাড়ির ইতিহাস।
কালীঘাট মন্দির
কবিকিঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর ‘চন্ডীমঙ্গল’ কাব্যে কালীঘাটের উল্লেখ আছে-”বালুঘাটা এড়াইল বেনের নন্দন/ কালীঘাটে গিয়া ডিঙ্গা দিল দরশন।” ক্ষেমানন্দের “মনসার ভাসানে” লেখা হয়েছে-” কালীঘাটে কালীবন্ধ বড়াতে বেতাই।”আবুল ফজলের আইন-ই-আকবরীতে কালীঘাটের উল্লেখ করা হয়েছে “কালীকোটা” নামে।
একান্ন পিঠের অন্যতম তীর্থক্ষেত্র।পুরাণমতে দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর ডান পায়ের আঙ্গুল এখানে পড়েছিল।জনশ্রুতি সন্ন্যাসী ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী কষ্টিপাথরে শিলাখন্ডে দেবীর রূপদান করেন।
১৮০৯ সালে বড়িশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী ও তার পুত্র ও ভ্রাতুস্পুত্রের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমান মন্দির নির্মিত হয়। বঙ্গীয় আটচালা স্থাপত্যশৈলীতে মন্দিরের আয়তন ৮ কাঠা।মা কালির মূর্তির জিভ,দাঁত,মুকুট,হাত,মুণ্ডমালা সোনার। মন্দিরের ভেতরে একটি সিন্দুকে সতীর পাথরের অঙ্গ রক্ষিত আছে।
কালীঘাটের বর্তমান মন্দির তৈরি প্রসঙ্গে বহু ইতিহাস ও জনশ্রুতি রয়েছে।কিছু পন্ডিত ও বিশেষজ্ঞের মতে  জগন্নাথদেবের স্নানযাত্রার পুন্য তিথিতে  কলকাতার কালীঘাট কালীমন্দিরে সতী অংশের প্রতিষ্ঠা হয় একটি পট্টবস্ত্রের ওপর।
মন্ত্রী,ক্রিকেটার,ফিল্মস্টার সেলেবরা তো বটেই ,ভিনরাজ্যে থেকে আশা ভ্রমণার্থীরা ভিড় জমান এই তীর্থস্থানে।কলকাতায় প্রচুর কালীমন্দির থাকার কারণে সর্বভারতীয় ক্ষেত্রে ‘কালী কলকাত্তাওয়ালী’ উপাধি।
কালীপুজোর দিন শাস্ত্রমতে কালীপুজো হয় না, ধনলক্ষ্মীর আরাধনা করা হয়। মা দক্ষিণেশ্বরী এই বিশেষ দিনে পূজিতা হন লক্ষ্মীরূপে।শুধু পূজার আয়োজন নয়, ভোগের আয়োজনও করা হয় লক্ষীপূজোর মতো।পীঠমালা তন্ত্রের শ্লোকটি হল:
যুগাদ্যায়ং মহাদেব দক্ষাঙ্গুষ্ঠং পদোমম/নকুলীশঃ কালীপীঠে দক্ষপদাঙ্গুলি সু চ মে/সর্বসিদ্ধিকারী দেবী কালিকা তত্র দেবতা।।
বঙ্গানুবাদ: “কালীঘাট মহাশক্তিপীঠ। সকল পীঠস্থানের শ্রেষ্ঠ। কালীপীঠের দেবী মহাশক্তিস্বরূপিণী কালী। আর পীঠরক্ষক হলেন ভৈরব নকুলেশ্বর। এখানে পুজো দিলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কালীঘাটের দেবী কালিকা সর্বসিদ্ধিকারী।”
দক্ষিণেশ্বর মন্দির
শ্রীরামকৃষ্ণ আর দক্ষিণেশ্বর মন্দির একে অপরকে জড়িয়ে আছে।১৮৫৫ সালে ৩১ মে প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রার দিনে এই মূর্তি প্রতিষ্ঠা করেন।মা কালীকে এখানে ‘ভবতারিণী’ রূপে পুজো করা হয়।
১৮৪৭ সালে ৪৪ বছরে রানী রাসমণি বিধবা হলে কাশীতে তীর্থযাত্রার আয়োজনকালে মা কালীর স্বপ্নাদেশ পান।দেবী তাকে বলেন, “কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গাতীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর। সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব।”আটবছর ধরে সেই সময়ে ৯ লক্ষ টাকায় তৈরী হয় এই মন্দির।
রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত হিসেবে ব্রত হন আর তার সঙ্গে আসেন কিশোর শ্রী রামকৃষ্ণ। ১৮৫৭-৫৮ সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস মন্দিরের পুজোর ভার গ্রহণ করেন। বাকিটা ইতিহাস।শ্রীরামকৃষ্ণ উনিশ শতকের মানুষকে শেখালেন ঈশ্বরকে মানুষের মধ্যেই খুঁজে পাওয়া যায়।
মন্দির নবরত্ন স্থাপত্যশৈলীতে নির্মিত।এখানে কালীমন্দির ছাড়াও দ্বাদশ শিব মন্দির আর রাধাকৃষ্ণ মন্দির অবস্থিত।মা ভবতারিণীর কষ্টিপাথরের বিগ্রহ তৈরী করেছিলেন কাটোয়ার দাঁইহাটের নবীন ভাস্কর। ১০০০ রৌপ্য পদ্মের ওপ র শায়িত মহাদেবের ওপর দণ্ডায়মান মা ভবতারিণী। শতাব্দীপ্রাচীন এই নবরত্ন মন্দিরের আকর্ষণ আজও একই রকম রয়ে গিয়েছে।
ঠনঠনিয়া কালীবাড়ি
এই অঞ্চলের এমন আশ্চর্য ঠনঠনিয়া নামের পেছনে জনশ্রুতি হল প্রাচীন কালে এই অঞ্চল ঘন জঙ্গলে ঘেরা ছিল আর এখানে ভীষণ ডাকাতি হত বলে এই অঞ্চলে একটি ঘন্টা লাগানো হয়েছিল এবং ডাকাতি হলেই সেটা ঠং ঠং আওয়াজ করে বেজে উঠত সেই থেকে এই অঞ্চলের নাম ঠনঠনিয়া।
বিধান সরণিতে কলেজ স্ট্রিটের কাছে ঠনঠনিয়া কালী মন্দির জনশ্রুতি অনুসারে ১৭০৩ সালে উদয়নারায়ণ ব্রহ্মচারী নাম এক তান্ত্রিক মাটি দিয়ে সিদ্ধেশ্বরী কালীমূর্তি নির্মাণ করেন।১৮০৬ সালে শ্রী ধনী শঙ্কর ঘোষ এখনকার কালীমন্দির আর পুষ্পেস্বর শিবের আটচালা মন্দির নির্মাণ করেন আর পূজার ভার নেন। এখানে প্রতি বছর মায়ের মূর্তির সংস্কার করা হয়।সিদ্ধেশ্বরী মূর্তিটি মাটির আর প্রতিবছর লাল আর কালো রঙে সাজানো হয়।মা কালীর একটা ছোট মূর্তি আছে যা প্রতিবছর পুনঃনির্মাণ করা হয়।বিগ্রহের পাশে শ্রী রামকৃষ্ণের দন্ডায়মান ছবি আছে।
শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই মন্দিরের স্মৃতি জড়িয়ে আছে। যখন ঠাকুর ঝামাপুকুরে থাকতেন তখন এই মন্দিরে এসে মা কে গান শোনাতেন।পরবর্তীকালে দক্ষিণেশ্বরে থাকাকালীন ও এই মন্দিরে আসতেন আর পুজো দিতেন।
ফিরিঙ্গি কালীবাড়ি
এখানে দেবী “শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানি” নামে পূজিত হন। দীনেশ চন্দ্র সেন লিখিত “হিষ্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার” থেকে পাওয়া তথ্য অনুযায়ী সে সময় এই মন্দিরের দেখাশোনা করতেন এক অল্প বয়স্ক বিধবা প্রমীলাদেবী। পর্তুগিজ ‘ফিরিঙ্গি’ অ্যান্টনি কবিয়াল এই মন্দিরে আশা যাওয়ার কালে ওনার প্রেমে পড়ে প্রণয়াবদ্ধ হন আর তারপর লোকমুখে এই মন্দির ‘ফিরিঙ্গি কালীবাড়ি’ নামে পরিচিত হয়। তবে কিছু ঐতিহাসিকের মতে এই তথ্য সঠিক নয় কারণ এই কালীবাড়ির সঙ্গে  অ্যান্টনি কবিয়ালের যোগসূত্রের অকাট্য প্রমাণ নেই।ফিরিঙ্গি কালীবাড়ির সঠিক প্রতিষ্ঠাকাল নিয়ে ভিন্নমত আছে।মন্দিরের সামনের দেওয়াল ফলকে লেখা আছে, “ওঁ শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরাণী।স্থাপিত ৯০৫ সাল, ফিরিঙ্গী কালী মন্দির”। এর থেকে অনুমান করা হয়, মন্দিরটি ৯০৫ বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল।প্রথমে এটি শিব মন্দির ছিল।১৮২০-১৮৮০ পর্যন্ত শ্ৰীমন্ত পন্ডিত এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন।ফিরিঙ্গি কালীবাড়ি চাঁদনী স্থাপত্যে গড়া মন্দির।
মন্দিরের কালীমূর্তিটি মাটির তৈরি। এটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা সবসনা ত্রিনয়না মূর্তি। কালীমূর্তি ছাড়াও মন্দিরে আছে শীতলা,মনসা,দুর্গা,শিব ও নারায়ণের মূর্তি।মন্দিরে প্রতি অমাবস্যায় কালীপূজা ও প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা হয়।
লেক কালীবাড়ি
আগের নাম ছিল ‘শ্রী করুণাময়ী কালীমাতা মন্দির’। সাদার্ন অ্যাভিনিউতে লেকের পাশে বলে  লোকমুখে লেক কালীবাড়ি নাম হয়েছে। ১৯৪৯ সালে তন্ত্রসাধক শ্রী হরিপদ চক্রবর্তী মন্দিরটি প্রতিষ্ঠা করেন।মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তির নাম ‘করুণাময়ী কালী’ যিনি দক্ষিণা কালী রূপে পূজিত।সম্প্রতি এখানে দেবী ধূমাবতীর মূর্তি প্রতিষ্ঠিত হয়।
মন্দিরের বয়েস বেশিদিন না হলেও এই কালীবাড়ির বিপুল জনপ্রিয়তা ও কিছু মাহাত্ম্য নিয়ে কিছু জনশ্রুতি আছে তন্ত্রসাধক হরিপদ চক্রবর্তী অধিকাংশ সময়ে সাধন ভজনের মধ্যে থাকতেন ,আশে পাশের লোকজন তাকে গুরুদেব বলত।তার সাধনায় খুশি হয়ে মা কালী তাকে দর্শন দিয়েছিলেন আর উনি মানবজাতির শান্তিকামনার জন্য তন্ত্রসাধনা করে একটি পঞ্চমুন্ডীর আসন তৈরী করেন যা পাঁচটি নরমুণ্ড দিয়ে তৈরী করা হয়েছিল।কালীমূর্তির পাশে এখনও এই আসন রাখা আছে।
এখানে উল্লেখ্য এই মন্দির কোনও ধনীর আনুকূল্যে নয় ভক্তরাই এই মন্দির চালান।প্রতি শনিবার ১৫ মিনিট অন্তর অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে।পুজোর সময় এখানে সাজ বদল হয় দেবীর। কখনও সোনার,কখনও ফুলের সাজে সেজে ওঠে মায়ের মূর্তি।
তথ্যসূত্র: পশ্চিমবঙ্গের কালী ও কালীক্ষেত্র- দীপ্তিময় রায়, এসেন্সিয়াল হিন্দুইজম অ্যান্ড জার্নাল অফ বৈষ্ণব স্টাডিস -স্টিভেন.জে. রোসেন। হিষ্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার- দীনেশ চন্দ্র সেন।
The post কালীবাড়ি কথা first appeared on .
ইয়াকুব মিয়া ও তার জান
বিনোদ ঘোষাল
উইন্ডো সিটে সবে বসেছি তার মিনিট পাঁচেকের মধ্যেই এমন কথায় বক্তব্যকারীর মুখের দিকে তাকালাম। প্লেনে ঢোকার আগে চোখ পড়েছে বেশ কয়েকজন সুন্দরীর প্রতি। যথোচিত নির্মোহ থাকার চেষ্টা করেছি কারণ পূর্ব অভিজ্ঞতা। আজ পর্যন্ত কোনও মনহরণকারিণী আমার পাশে তো দুরস্ত ধারে কাছেও বসেন না। ব্যাপারটা অনেক অনুসন্ধান করার পর সিদ্ধান্ত নিয়েছি এটা আমার ললাটলিখন। তবে সেটা যে মন্দভাগ্য নয় তা বোঝানোর জন্যই ঈশ্বর একবার অটোতে আমার পাশে এক সুন্দরী সুবেশা এবং তন্বীকে বসতে পাঠিয়েছিলেন। গোটা রাস্তা আমি পুরো তটস্থ হয়েছিলাম। সামান্যতম স্পর্শজনিত দুর্ঘটনাও যে মান এবং প্রাণ দুই নিয়েই অবলীলায় টানাটানি করতে পারে তার ভয়েই একপ্রকার কেন্নো টাইপ হয়ে পুরো রাস্তা গিয়েছি। তিনি যখন নেমে গেলেন তখন আমার দমআটকানো শরীর পুরো ভুসস করে ছেড়ে গেল। আআহহ কী শান্তি! সেদিনই বুঝেছিলাম পার্শ্বস্থিত রূপসী অবলার চেয়ে চিমসে গোঁফওলা ঢের ভাল।
আমি বললাম আমিও আঠাশ। আঠাশ সি। ওদের পাসে লেখা আঠাশ এ আর বি। সেটাই বললাম।
সেটাই বললাম। শুনে মধ্যপঞ্চাশ বলল অ। ঠিক আসে। বলে হাতে ধরা বিগশপার্স, থলে ইত্যাদি ওপরে তুলে দিয়ে পাশে সালোয়ার কামিজ পরা মহিলার দিকে তাকিয়ে বলল জান বও।
জান! শুনে পুক করে হাসি পেল আমার। কাঠির মতো রোগা মহিলা। চোখ মুখ বসা। সত্যি বলছি একবার তাকালে আর দ্বিতীয়বার দেখার আগ্রহ থাকে না। যাইহোক জানের জনার্দন বসলেন মাঝে। জানলার ধারে আমি আর অন্যধারে মহিলা। লোকটি পাশে বসামাত্রই মেজাজ খিঁচড়ে গেল আমার। জগতে যেকয়েকটি বিষয় আমাকে অত্যন্ত বিরক্ত করে তার মধ্যে অন্যতম হল দুর্গন্ধ। এই জিনিসটির সঙ্গে আমি কিছুতেই কম্প্রোমাইজ করতে পারি না। আর বেছে বেছে আমার পাশেই। শার্ট থেকে যেমন ঘামের উৎকট গন্ধ বেরোচ্ছে যে আমার পেটে যথারীতি পাক দিতে শুরু করল। শালার কপাল আমার এত খারাপ কেন? কেন? কেনওওওও?
কয়ডায় ছাড়বে? লোকাল বাস বা ট্রেনের ক্ষেত্রে সহযাত্রী যে প্রশ্নটি অনেকসময় করেন। কলকাতা টু ঢাকা ইন্ডিগো সিক্স ই আঠেরো আটান্ন নম্বর ফ্লাইটে আমার সহযাত্রী প্লেনের ভেতর নিজের সিটে বসে আমাকে ঠিক এইপ্রশ্নটি যখন করলেন তখন আমার জীবন আরও ওষ্ঠাগত হয়ে উঠল তার মুখনির্গত গন্ধে। কোনও রাখঢাক না করে স্ট্রেট বলছি স্রেফ বমি চলে এল। হে ঈশ্বর মাঝেমাঝে তো আমার প্রতি ছোটখাটো সদয় হলেও পারো? এই যেমন ভাল সুগন্ধী মাখা কোনও মানুষ কিংবা যার মুখে চমৎকার বেনারসি জর্দা। নেই কপালে নেই। চিরকালই আমার কপাল এমন এবং এমনই চলছে। ঘড়ি দেখলাম। ঢাকা পৌঁছতে ঠিক পয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে। কিন্তু টেক অফ করতে এখনও বেশ কিছুক্ষণ সময়। ততক্ষণ সহ্য করে যেতে হবে।
আমার ভাবনা শেষ হল না তার আগেই তিনি প্রকাণ্ড শব্দ করে দুইবার হাঁচি দিলেন। না মুখে হাত দিয়ে নয়, এমনিই। হাঁচির লালামিশ্রিত বাষ্পের দুর্গন্ধে আমার বমি পেয়ে গেল। নাক চিপে অন্যদিকে তাকালাম। বাস হলে জানলা খুলে দিতাম। এখানে সেই উপায় নেই। প্লেনের জানলা খোলা যায় না। ফলে নিজের দুর্ভাগ্যকে আরও একবার গালাগাল দিতে দিতে চুপ করে বসে সময় গুণতে থাকলাম। মোবাইল বার করে ফেসবুক খুলে খুটখাট করতে শুরু করেছি দেখি পানখাওয়া মুখ আমার পাশে ঝুঁকে আমার মোবাইলে চোখ রেখেছে। আচ্ছা জ্বালা তো?
মোবাইল একটু কাত করলাম। তিনিও নাছোড়। কাত হলেন। আমার প্রোফাইলে ঝাড়ি না দিলে তার যেন ভাত হজম হবে না। মোবাইল অফ করে পকেট ভরলাম। তিনিও একবার তার সঙ্গিনীর দিকে তাকিয়ে বাঙাল উচ্চারনে জিজ্ঞাসা করলেন, জান ঠিক লাগে তো?
জান! শব্দটা কানে কট করে বাজল আমার। হাসিও পেল।
যা হোক, দীর্ঘযুগ পার করে প্লেন এবার নড়ে উঠল। ধীর গতিতে এগোতে থাকল রানওয়ের দিকে।
আল্লাহ! বলে একটি স্বস্তির শাস ছেড়ে বিড়বিড় করে কিছু একটা বলে দুই হাতের তালু দিয়ে নিজের মুখে বোলালেন। তারপর আচমকাই আমার দিকে হেসে জিজ্ঞাসা করলেন ভাই(ব উচ্চারণে) আফনের কী ঢাকায় বাসা?
আমি সংক্ষেপে উত্তর দিলাম, না।
তয়?
আফনে কী করেন? আমারে এট্টু ধরতে পারেন না? সহসাই রিনরিনে গলায় অভিযোগ ভেসে এল ‘জান’ এর কাছ থেকে।
জ্বী জান, এই ধরি। বলে আবার সহজ একগাল হাসি দিলেন তিনি।
কী ধরবে? আমার বেশ কৌতুহল হল আমার। আমি আড়চোখে তাকালাম ওদের দু’জনের দিকে। কী করতে চায় তা জানার দুরন্ত আগ্রহ জন্ম নিল আমার। দেখলাম। লোকটা তার ডান হাতটা তুলে মহিলার ঠিক ব্রহ্মতালুতে রাখল। বেশ চাপ দিয়েই। মহিলা চোখ বুজে কীসব ফিসফিস করে বলে চলেছেন। আমি কিছুই বুঝলাম না। বোকার মতো তাকিয়ে রইলাম ওদের এই কান্ডর দিকে।  কী করতে চাইছে দুজনে?
অ। টেক অফ করার জন্য ঝড়ের গতি নিল বিমান। উনি তার জানের ব্রহ্মতালু চেপে ধরে বিরবির করে মন্ত্র আওড়াচ্ছেন। শোঁওও করে প্লেন মুহূর্তে অনেকটা ওপরে উঠে গিয়ে আকাশে থিতু হওয়ার পর হাত নামালেন তিনি। তারপর লোকটা আমাকে সরাসরি বললেন, আসসালায়কুম, আসেন একটু আলাপ করি। আমি ইয়াকুব মিয়া। আর ইনি আমার বিবিজান সালেখা।
আমি দুইজনকে নমস্কার জানালাম। তারপর ঘড়ি দেখলাম। আরো মিনিট পঁচিশ। ইয়াকুব সাহেবের গায়ের আর মুখের গন্ধ আমার চারদিক আমোদিত করে তুলছে।
ঢাকায় কী কামে যায়েন?
একটা অনুষ্ঠান রয়েছে।
আফনে গান বাজনা করেন নাকি?
না সেসব কিছু না। এমনিই বন্ধুর একটা অনুষ্ঠান। আমি আসলে যাচ্ছি ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে একটা সাহিত্য সম্মেলনে যোগ দিতে। এত কথা একে বলার প্রয়োজন বোধ করলাম না।
আইচ্ছা। তাইলে ঢাকা এইপ্রথম বার যাইতাসেন?
না দ্বিতীয়বার।
আইচ্ছা। ঢাকা ঘুরবেন তো?
নাহ একদিনের প্রোগ্রাম। পরশু ফিরে আসছি।
ওহ…বলে একটু চুপ করলেন ইয়াকুব। তারপর বেশ মন খারাপ করেই বললেন, অবিশ্যি আমাগো গরীব দ্যাশ। দেখনের আছে টা কী।
কথাটা মন থেকে বললেন নাকি আমাকে ঠুকে, সেটা বুঝলাম না। আমি পালটা জিজ্ঞাসা করলাম আপনারা ইন্ডিয়া কি বেড়াতে এসেছিলেন?
না ভাই, বেড়াইনের ভাইগ্য আর আমাগো কই? আইসিলাম বিবিজানের ট্রিটমেন্ট করাইতে। এই যে গলায় কেমো পড়সে এতদিন। বড় কষ্ট ভাই।
আমি সত্যিই এমন উত্তরের জন্য প্রস্তুত ছিলাম না। বেশ চমকে উঠলাম। কেমো! গলায়! মানে…
ক্যানছার ভাই। পুরা দশটা মাস মিয়াবিবিতে পইড়্যাছিলাম আপনাগো বুম্বাইতে। টাটা ক্যানসার রিসাচ আসে না…ওইহানে।
ওহ…আর কিছুই বলতে পারলাম না আমি প্রাথমিক প্রতিক্রিয়ায়।
এখন ভাবী কেমন রয়েছেন?
মিথ্যা কমু না ভাই। অনেক ভাল আসে। ডাক্তারে কইসে বাকিটা ওষুধে ঠিক হইব। ইন্ডিয়ার ডাক্তারের উপর আল্লাআলার দুয়া রইস্যে ভাই। হেয়ারা জাদু জানেন। আমার বিবিজানরে মৃত্যু থিক্যা ফিরাইয়া আনসেন তেনারা। ইয়াকুবের চোখেমুখে সেই কৃতজ্ঞতার সরল অভিব্যক্তি ফুটে উঠল।
একটা কথা আমি আর না জিজ্ঞাসা করে পারলাম না। নিজের দেশে চিকিৎসা করাতে পারলেন না?
বাংলাদ্যাশে ট্রিটমেন্ট নাই ভাই। মানে আসে, কিন্তু কঠিন ব্যামো হইলে তার ট্রটমেন্টের এখনও ব্যবস্থা হয় নাই। শুধু খরচার পর খরচা হইব কিন্তু ট্রিটমেন্ট পাইবেন না।
সেইজন্যই কি সব বাংলাদেশের মানুষ চিকিৎসা করাতে ইন্ডিয়ায় আসে?
হ আর কি?
দশমাস ছিলেন?
হ। তার চাইর মাস আগে আরও একমাস থাইক্যা গেসি।
তাহলে এলেনই যখন মুম্বাই না গিয়ে ভেলোরে যেতে পারতেন।
হ গেসিলাম তো। ওইহানেই গেসিলাম। কিন্তু ওইহান থিকাই কইল মুম্বাই টাটা ক্যানছাড় রিসার্চে নিয়া যাইতে। তাই পরের বার তৈরি হইয়া গ্যালাম।
এতদিনের ভিসা পেলেন? শুনেছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসার ভিসা পেতে ঝামেলা হয়।
হুঁ তা হয়, তবে মেডিকাল ট্রিটমেন্টের গ্রাউন্ডে পেপারস ঠিকমত জমা দিলে ভিসা পাইতে পবলেম হয় না। অনেকদিনের ভিসা পাওন যায়।
ও বলে আমি মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকালাম। নিচে সাদা মেঘগুলো থোকা থোকা জমে রয়েছে। তুলোর পাহাড়। ভারি সুন্দর লাগছে দেখতে।
যাক এখন উনি ঠিক হয়েছেন এটাই আনন্দের।
হ্যাঁ ভাই।
আমি আচমকাই খেয়াল করলাম প্রথমে যতটা বদ গন্ধ লোকটার গা থেকে বেরোচ্ছিল এখন আর ততটা নয়, তাহলে আমি কি অন্যমনস্ক হয়ে পড়লাম। হলেই ভাল।
আসলে সালেহা হইল আমার জান বুঝলেন কি না। ওর কিস্যু হইলে আমি ওইহানেই শ্যাষ। আমাগো শরীল আলাদা কিন্তু জান একটাই বুঝলেন কি না।
সঙ্গে সঙ্গে মহিলা চাপা গলায় ধমক দিল আহ আফনে একটু চুপ থাকতে পারেন না ক্যান? সারাক্ষণ খালি…
শুনে আবার দাঁত বার করে হাসলেন ইয়াকুব। আমার দিকে তাকিয়ে বললেন শরম পাইতাসে। আইচ্ছা আর কমু না। বলে কথা বদলে ইয়াকুব বললেন আপনাগো নসিব বড় ভাল ভাই। ইন্ডিয়ার মতো দ্যাশে জন্মাইসেন। কত ব্যবস্থা, কত কিসু রইসে। এইবার তো কিছু ঘুরান হয় নাই। জান রে কইসি এরপরের বার যখন আমু ওর টেস্টের লইগ্যা তখন ঘুরুম। তাজমহল দেখুম বিবিরে লইয়্যা।
আমি বললাম হ্যাঁ সেই ভাল।
তয় ট্যাহাপয়সা জলের মতো বাইর হইসে ভাই। এই পেলেনে যাতায়াত, এতদিন ওইহানে থাকা, খাওয়া ট্রিটমেন্ট। যা ছিল প্রায় সবই শ্যাষ, তয় আমার কুনো কষ্ট নাই হ্যার লইগ্যা। ট্যাহা আজ নাই কাল আবার হইব, হাত দুইটা আল্লাহ অহনও মজবুত রাখসে, মানুষতারে যে তাজা ফিরৎ পাইলাম এইটাই আল্লাতালার দুয়া তাই না ভাই?
অবশ্যই।
ইন্ডিয়া পাশে ছিল বইল্যা আমার বিবিজান বাঁচল ভাই। আমাগো দ্যাশে ওরে বাঁচাইতে পারতাম না।
সত্যি বলতে নিজের দেশের প্রশংসা শুনতে ভালই লাগছিল। আমাদের দুজনের ভাষা বাংলা হলেও দেশ দুটো আলাদা। ফলে মনেরও কোথাও একটা কাঁটাতার বিছানো রয়েছে সেটা টের পেলাম। কিন্তু ইয়াকুব বারবার নিজের দেশকে একটু খাটোই করছিলেন আরও এমন কিছু কথা বলে যেটা আমার ঠিক ভাল লাগছিল না। সব দেশেরই ভাল মন্দ রয়েছে কিন্তু সেটা অন্যদেশের মানুষের কাছে না বলাই ভাল।
একটু পর এ্যানাউন্সমেন্ট হল সিটবেল্ট বেঁধে নিতে। আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড।
বাংলাদেশ আইয়্যা পড়ল নাকি? হঠাৎই জিজ্ঞাসা করলেন বছর পঞ্চাশের ইয়াকুব।]হ্যাঁ এই তো বাংলাদেশে ঢুকে পড়েছে। আমি নিচের দিকে তাকালাম ছেড়া ছেড়া মেঘের ফাঁকে বহু নিচে খুব ছোটছোট বাড়ি, আলো, রাস্তা দেখা যাচ্ছে।
ইয়াকুব আবার একটা শ্বাস ছাড়লেন। জান আইয়া পড়সি, আহ আল্লাহ। বাংলাদ্যাশের আকাশের উপড় অহন আমরা…কী অদ্ভূত তৃপ্তি নিয়ে কথাটা বললেন ইয়াকুব। ওর শ্বাস ছাড়ায় আমি এবার কোনো দুর্গন্ধ পেলাম না। আমার নাক কি তবে ওই গন্ধ সয়ে গিয়েছে?
আর ঠিক কিছুক্ষণ পর প্লেনটা যখন নিচে নামবে তখন ইয়াকুব আবার তার বেগমজানের মাথায় হাত রাখলেন। প্লেনের চাকাগুলো যখন রানওয়ে স্পর্শ করে একটা ঝাঁকুনি দিল ইয়াকুব আচমকাই বাচ্চাছেলের মতো উল্লসিত হয়ে প্রায় চিৎকার করে বলে উঠলেন আল্লাহ আমার দ্যাশের মাটি ছুঁইলাম। আআহ আআল্লাহ! আমাগো গরীব দ্যাশ ভাই। আমার দ্যাশ…
আর কিছু বললেন না ইয়াকুব। ওর চোখেমুখে একটা অপূর্ব আলো ঝলকাচ্ছিল।
আপনাদের বাড়ি কি ঢাকাতেই?
না না রংপুর। ঢাকায় হইলে আজ রাইতে আপনারে দাওয়াত না দিয়া ছাড়তাম নাকি? পদ্মার ইলিশ খাওয়াইয়া তবে ছাড়তাম। আইজ হোটেলে থাইক্যা। কাল বাসে রওনা দিমু।
প্লেন থামল, যে যার হ্ন্যাদব্যাগ বার করতে ব্যস্ত। ইয়াকুবের মোবাইলে বাংলাদেশী সিমের টাওয়ার এসে গিয়েছে। কাকে যেন ফোন করে খুব চিৎকার করে বলছে, ব্যাটা রে আইস্যা পরছি। চিন্তা করিস না। হ্যাঁ রে ব্যাটা। পৌঁছাইয়া যামু…আরে হ হ এই নে আম্মির লগে কথা ক…ফোনটা ওর স্ত্রীর দিকে বাড়িয়ে দিলেন ইয়াকুব। আমি এগিয়ে গেলাম। ওদের কথা আর শোনা হ’ল না।
The post ইয়াকুব মিয়া ও তার জান first appeared on .
হিরণ্ময় স্বীকৃতি
হর্ষ দত্ত
ছাদে রাখা প্লাস্টিকের চেয়ারে বসে আছে বুদ্ধপ্রতিম। মনখারাপ হয়ে গেলে মানুষটা চুপচাপ ছাদে চলে আসে। স্ত্রী মিতালি কয়েকদিনের অসুখে নার্সিংহোমে মারা যাওয়ার পর, কঠোরভাবে শোক সামলে নিয়েছিল দাদাবাবু। বিশেষ করে, একমাত্র ছেলে পাপুনদা মায়ের শ্রাদ্ধ-শান্তি শেষ হওয়ার পরপরই, নিজের বউ-মেয়েকে নিয়ে যেদিন হায়দরাবাদে চলে গেল, সেদিন ‘তোমরা ভাল থেকো’ ছা়ড়া দাদাবাবু আর একটা কথাও বলেনি। বাগডোগরা এয়ারপোর্টের দিকে ভাড়া গাড়িটা যেন পাখির মতো উড়ে গেছিল। তারপর, বউদির ছবির সামনে সেদিন দাদাবাবু অনেক রাত্রি পর্যন্ত বসেছিল।
রাত প্রায় এগারোটা নাগাদ যেন অনেক সাহস সঞ্চয় করে, নম্র স্বরে সাজুনি বুদ্ধপ্রতিমকে ডেকেছে, দাদাবাবু, আপনার খাওয়া-দাওয়ার সময় অনেকক্ষণ পেরিয়ে গেছে।…এবার কিছু মুখে দিন।
সাজুনি মাঝবয়সি কাজের মহিলা। প্রায় বছর কুড়ি বছর বুদ্ধপ্রতিমের বাড়িতে আছে। এখন ও সুখে-দুঃখে পরিবারেরই একজন। দাদাবাবু চমক ভাঙার মতো বলেছে, হ্যাঁ, খেতে হবে, ঘুমোতে হবে, কাল সকালে উঠতে হবে। কোথাও কিছু থেমে নেই। দে, খেতে দে।
বউদি চলে যাওয়াতে এমনিতেই সাজুনি প্রচণ্ড কষ্ট পেয়েছে। দাদাবাবুর মতো সাজুনিও একা হয়ে গেছে। বেদনা বুকের মধ্য়ে নিয়ে ও কাজ করে যাচ্ছে ঠিকই, কিন্তু  দাদাবাবুকে দেখে ওর কেমন যেন ভয় লাগে। বউদি স্বর্গে চলে যাওয়ার পর মানুষটা পাথরের মতো হয়ে গেছে। এর পেছনে আছে পাপুনদার মস্ত ভূমিকা। শোক-তাপে দগ্ধ বাবার কাছে আরও কয়েকটা দিন থাকলে, কী এমন ক্ষতি হত ? পাপুনদা ঠিক কাজ করেনি।
আরও পড়ুন –
বাঙালির বৈরিভাব
In Bongodarpan, Rochona
নিগূঢ় রুকাইয়া
In Bongodarpan, Galpo
এ বাড়িতে কাজ করতে এসে বউদির কাছ থেকে সাজুনি জেনেছিল, দাদাবাবু স্কুলে মাস্টারি করে। আর অবসর সময়ে কবিতা লেখে। ওর লেখা অনেকগুলো কবিতার বইও আছে। বাড়িতে দাদাবাবুর সঙ্গে যারা দেখা করতে আসে, তারা সবাই নাকি কবি। সাজুনি ক্লাস সিক্সের পর আর পড়াশোনা করতে পারেনি। গরিবের ঘরে জন্মালে লেখাপড়া শেখার চেয়ে উড়নচণ্ডি হওয়া সহজ। পেট চালানোর জন্যে যা খুশি করা যায়, হওয়া যায়। এ-বাড়ি ও-বাড়ি কাজ করতে করতে মিতাবউদির বাড়িতে ওর পাকাপাকি ঠাঁই হয়ে গেল। যৌবনের দিনগুলোতে খুব সাজত বলে বউদি ওকে সাজুনি নামে ডাকত।
ওর আসল নাম গৌরী। অবিবাহিত মেয়েটিকে, পরিবারেরই একজন বলে মিতা মনে করত। এমনটাও ভেবেছিল, সাজুনির বিয়ে দেবে। কিন্তু মেয়েটি নিজেই রাজি হয়নি। কাঁদতে কাঁদতে বলেছিল, যে আমাকে বিয়ে করবে, সে তো আর চাকরি-বাকরি করা লোক হবে না।… খুব বেশি হলে হবে ভ্যান রিকশাওয়ালা। আমাকে আবার সেই আধপেটা, জুতোপেটা খেয়ে বেঁচে থাকতে হবে।… না, বউদিমণি না, আমি বিয়ে করব না। আমাকে বিদেয় করে দিও না গো। তোমার পায়ে পড়ি।
মিতা এ বিষয়ে আর কোনও চেষ্টা করেনি। সাজুনি আজও আছে। বুদ্ধপ্রতিম অনেক গভীরে অনুভব করে, মেয়েটি আছে বলেই একাকিত্ব পাহাড়প্রমাণ হয়ে যায়নি। কবিতা লেখা আমার মুক্তির জায়গা—একসময় মানুষটা এমন ভাবনায় মনে মনে গর্ব অনুভব করত । কিন্তু চাকরি সূত্রে পাপুন সপরিবার চলে যাওয়ার পর, বুকের ভেতর আছড়ে পড়েছিল সমুদ্র-কল্লোল। আর মিতার চিরবিদায় ওকে দুমড়ে-মুচড়ে দিয়েছে। যেন মৃত ঝিনুকে ভরে আছে ওর বড় সাধের মুক্তির জায়গা। সাহিত্য-চর্চা জীবন থেকে দূরে সরে যাচ্ছে।
আজ সন্ধের কিছু পরে অনুরাধা, পার্থসারথি ও হিমাংশুবাবু কথা বলতে এসেছিল। ঘুরিয়ে-ফিরিয়ে সেই একই কথা, ‘ আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। শোক আপনার হৃদয়ে যে-আলোড়ন তুলেছে, তার পরিমাপ  আমরা করতে পারব না। কিন্তু শোকই তো শেষ কথা নয়। জীবন তো আসলে দেওয়া-নেওয়ার খেলা। ‘ কথাগুলোর এই সারমর্ম বুদ্ধপ্রতিমকে ক্রমাগত বিরক্ত করছে। অথচ এদের আসতে বারণ করাও মুশকিল। এই মফস্বলের প্রায় সব কবি এবং কয়েকজন গদ্যলেখক মিলে বছর দুয়েক আগে ‘ উত্তরবঙ্গ সৃষ্টি সঞ্চয়ন ’ নামে যে-মিলন সংগঠনটির প্রতিষ্ঠা করেছিল, এরা তারই সক্রিয় সদস্য। বুদ্ধপ্রতিম এই ক্লাবের অন্য়তম প্রতিষ্ঠাতা এবং সভাপতি। অতএব ওরা তো ওর কাছে আসবেই। বারণ করা দুরূহ। তবে আজ ওরা জ্ঞান বা সান্ত্বনা দিতে আসেনি। ওরা এসেছিল সংগঠন থেকে একটি কবিতা-পুরস্কার চালু করার প্রস্তাবনা নিয়ে কথা বলতে।  কলকাতা-কেন্দ্রিক দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের কবিদের প্রতি কোনও সম্মাননা  আসে না, এবছরও যথারীতি আসেনি। তাই ওদের সংগঠনের পুরস্কার আগামী দিনে হয়ে উঠবে একটা চ্যালেঞ্জ।
বুদ্ধপ্রতিম ওদের বক্তব্য মন দিয়ে শুনেছে। পার্থপ্রতিমরা একেবারে ভুল কথা বলেনি। প্রতি বছর ওর ভেতরেও তো সম্মানপ্রাপ্তির আশা জেগে ওঠে। পঞ্চাশ কিংবা পঁয়তাল্লিশ বছর ধরে কবিতা লেখার পর, আজও বুদ্ধপ্রতিম কবি হয়ে উঠতে পারেনি। হয়তো এখনও মাঝারি মাপের কবি হিসেবে চিহ্নিত। পুরস্কার প্রাপকের তালিকায় ওর নাম দেখতে না-পেয়ে, অনুরাগীরা হা-হুতাশ করে। বুদ্ধপ্রতিম নিজেও ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়, বঞ্চনার সীমা সত্যিই ছাড়িয়ে গেছে। নীলকমল নামের ওর অনুরক্ত এক তরুণ কবি, গত কয়েক বছর ধরে জোর দিয়ে বলে, আমার কাছে পাক্কা খবর আছে, এ বছর জীবনানন্দ দাশ পুরস্কার আপনাকেই দেওয়া হবে। সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু ছেলেটির সংবাদ প্রতিবারই চুপসে গিয়ে গড়াগড়ি খায়।
বুদ্ধপ্রতিমের মন ভেঙে যায় ঠিকই, কিন্তু নীলকমলের ওপর ও রাগ করে না। কলকাতার কোনও সূত্র হয়তো নীলকে মিথ্যে স্বপ্ন দেখায়। যুবকটি প্রত্যাশার ভেলায় ভাসতে থাকে। ঘটনাটা সত্যি সত্যি যদি কখনও ঘটে যায়, তা হলে সারা আলিপুরদুয়ারে নীলকমলের গৌরব ছড়িয়ে পড়বে। কিন্তু সে সম্ভাবনা এতটাই ক্ষীণ যে, ওকে বকুনির চোটে চুপ করিয়ে দেওয়া, কিংবা বছরওয়ারি একই কথা বলতে দেওয়া সমান।
হিমাংশুবাবুকে ভারী গলায় বুদ্ধপ্রতিম বলেছে, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা খুব সহজ হবে কি ? তা ছাড়া পুরস্কারের অর্থমূল্য কে দেবেন ? কত টাকা ? কার স্মৃতিতে অর্থাৎ নামে এই পুরস্কার চালু হবে— এই বিষয়ে সবাই একমত নাও হতে পারেন।
মাথা নিচু করে একটু ভেবে হিমাংশুবাবু বলেছেন, আমাদের সদস্যরা অনেক দিক থেকে আলোচনা করে, এমন একটা প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। আসলে বঞ্চনার কোনও শেষ দেখা যাচ্ছে না, বুদ্ধবাবু।…স্ত্রী বিয়োগের পর থেকে আপনি সংগঠনে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন।…আপনার ওপর তো আর জোর করা চলে না। তাই আমরাই আসি…আপনাকে বিরক্ত করি।
না,না, আমি বিরক্ত হব কেন ! আপনাদের প্রপোজল নিয়ে আমাকে একটু ভাবতে সময় দিন।
অনুরাধা বলেছিল, বুদ্ধদা, কার স্মৃতিতে এই পুরস্কার হবে জিজ্ঞেস করছিলেন না ! ও পার্থদা, আমি বলব ?
হিমাংশুবাবু ও পার্থসারথি নীরবে সম্মতি দিতেই অনুরাধা বলেছে, প্রায় সত্তর ভাগ সদস্যের অভিমত, কবি বেণু দত্তরায়ের স্মৃতিতে পুরস্কার দেওয়া হোক, বাকিরা শঙ্খ ঘোষের নাম প্রস্তাব করেছে।
মৃদু হেসেছিল বুদ্ধপ্রতিম, তাহলে শুরুতেই নাম নিয়ে মতান্তর। এরপর কাকে পুরস্কার দেওয়া হবে, সে নিয়েও তো বিতর্ক বেধে যাবে।…আমার কথাগুলো কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচ নয়। জল কোথায় গড়াতে পারে, সে সম্পর্কে সামান্য কিছু ভাবনা। তোমরাও ভাববে।…সাজুনি, ও সা–জু–নি, এদের চা-জলখাবার কিছু দিলি না !
বাড়ির ভেতর থেকে সাজুনি চেঁচিয়ে বলেছে, এই আনছি, দাদাবাবু।
দু-তিন মিনিটের নীরবতার মধ্যে সাজুনি বড় এক প্লেট সুজির পকৌড়া সেন্টার টেবিলে নামিয়ে দিয়ে গেছিল। তারপর চায়ের কাপ। ওরা কেউ আপ্যায়নে বাধা দেওয়ার চেষ্টা করেনি। কেননা এই সামান্য সৌজন্যে কেউ আপত্তি জানালে  বুদ্ধপ্রতিম অত্য়ন্ত ক্ষুণ্ণ হন।
দাদা, আমরা সব দিক নিয়ে আলোচনা করছি। কোথাও যেন ফাঁক, বিরোধিতা বা দলাদলি না থাকে। সংগঠনটির সেক্রেটারি পার্থসারথি বাঁ হাতে চায়ের কাপ ও ডান হাতে পকৌড়া নিয়ে বলেছিল, আপনি এর মধ্যে একদিন আসুন। সবাই থাকব, সকলে আসবে। জানি, ফাউন্ডার-প্রেসিডেন্টের অনুপস্থিতিতে এমন একটা চ্যালেঞ্জিং ম্যাটার নিয়ে এগিয়ে যাওয়া ঠিক হয়নি। তাই ক্ষমা চাইছি।
এ আবার কি ? ক্ষমা চাওয়ার কী হল ! দোষ তো আমারই। ব্যক্তিগত কষ্টকে সংস্থার সঙ্গে মিলিয়ে দেওয়া উচিত হয়নি। ঠিক আছে, আমি যাব। এমন একটা উদ্যোগ সার্থক হোক—আমিও মনে-প্রাণে চাই।…কবে যাব, আমি তোমাকে ফোনে জানিয়ে দেব।
ওরা চলে যাওয়ার পরে  কবি-মানুষের ভেতরটা ক্রমশ অস্থির হয়ে উঠল। উপেক্ষার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক অব্যবস্থার বিপক্ষে ‘উত্তরবঙ্গ সৃষ্টি সঞ্চয়ন’ যা করতে চাইছে তা আপাতভাবে বৈপ্লবিক মনে হলেও, আদতে কার্যক্রমের নির্যাস এই—নিজেকেই নিজে পুরস্কৃত করা। দ্বিতীয়ত, এই পুরস্কার কখনই সরকারি সম্মাননার সমতূল্য হতে পারবে না। উত্তরবঙ্গ যেসব লেখকদের আবাসভূমি, তারা এবার নিজেদের চারদিকে কাঁটাতারের বেড়া দিতে চাইছে। ‘ আমরা বঞ্চিত, অবহেলিত ’—একমাত্র এই কারণে, বিস্তীর্ণ রণাঙ্গন থেকে পিছিয়ে আসা কোনওভাবেই গৌরবজনক নয়। কিন্তু এই কঠিন সত্যটি সদস্যদের বোঝানো মুশকিল। স্বপ্নভঙ্গের বেদনা বর্শার মতো স্রষ্টাদের হৃৎপিণ্ডে গেঁথে গেছে। বুদ্ধপ্রতিম স্বয়ং এই হত্যা-উৎসবের শিকার। তবু একবার  ও  সকলকে বোঝানোর চেষ্টা করবে।
একটা কবিতা কদিন ধরে মাথায় ঘুরছে । লিখে ফেললেই হয়। নিজের ঘরে গিয়ে টেবিলের মাঝামাঝি রাখা চেয়ারে বসতেই, মিতার ছবির দিকে চোখ চলে গেল। পাপুন জন্মাবার পর তোলা ছবি। মিতার মুখে স্মিত হাসিটি লগ্ন হয়ে আছে। সেই সঙ্গে মা হওয়ার আনন্দ-আভাস। ছবিটির ওপরে নিশ্চয়ই সময়ের ধুলো পড়ে গেছে। চোখের পাতা নামিয়ে বুদ্ধপ্রতিম চাপা দীর্ঘশ্বাস ফেলল। তখনই নীরবে ঘরে ঢুকল সাজুনি। দু’হাতে ও ধরে আছে একটা ছোট ট্রে। হাতির দাঁত দিয়ে কারুকাজ করা এই ট্রে-টা ছিল মিতার বড্ড প্রিয়। সাজুনি এক গেলাস জল আর ট্যাবলেটের স্ট্রিপ নিয়ে এসেছে। নার্ভের ওষুধ। একবার বিনা কারণে বুদ্ধপ্রতিম অজ্ঞান হয়ে গেছিল। তারপর থেকে একাধিক চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ  অনুযায়ী নার্ভাস সিস্টেম ঠিক রাখার ওষুধ নিয়মিত খেতে হয়।
সাজুনি টুলে বসল। কাজের মেয়েটি খানিক উসখুস করছে দেখে বুদ্ধপ্রতিম জিজ্ঞেস করল, কিছু বলবি ?
কবিতা লিখে আপনি কোনও প্রাইজ পাননি বলে বউদিও খুব দুঃখ পেত। আপনি জানেন ?
হ্যাঁ, আমি জানি। আমাকে বলত। অবসন্ন স্বরে কবি উত্তর দিল।
আবার অনেক কিছু আপনাকে বলত না। ম্লান হাসল সাজুনি, যেমন সন্ধের দিকে দোকানে-বাজারে বউদিমণি যখন বেরোত, তখন অনেকে ওর দিকে তাকিয়ে সঙ্গের লোককে গলা নামিয়ে বলত, ওই দেখ, কবি বুদ্ধপ্রতিমবাবুর স্ত্রী। আপনি যে মান্য মানুষ তা নিয়ে বউদির গর্ব হত।
হালকা হাসতে হাসতে কবি বললেন, এসব বাজে কথা। আমি কি বিখ্যাত কেউ ? কবিতা লিখি, কাব্য নিয়ে চর্চা করি আর কিছু বই বেরিয়েছে। এই তো আমার অল্প পরিচয় !
দাদাবাবু গো, আপনি আমাকে ক্ষমা করবেন। বউদি যখন নার্সিংহোমে ভর্তি ছিল, সেই সময়ে আপনাকে একটা জিনিস দেওয়ার জন্য়ে, আমাকে চুপিচুপি বলে গেছিল। বউদি নিজের হাতেই আপনাকে এই বছর দিত। কিন্তু সময়ই পেল না। ভগবানের এমনই অবিচার যে, অমন ভালো মানুষটাকে তুলে…. ডুকরে উঠল সাজুনি। যেন হঠাৎ মনে পড়েছে, এমনভাবে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল।
বুদ্ধপ্রতিম হতভম্ব। কী এমন জিনিস মিতা ওকে দেওয়ার জন্যে সাজুনির কাছে রেখে গেছে ! আশ্চর্য !
কয়েক মুহূর্ত পরেই সাজুনি ফিরে এল। ওর ডান হাতে মিতার দু‘থাকের প্যাঁচওয়ালা সিঁদুর কৌটো। রুপোর তৈরি। সামান্য দূরে দাঁড়িয়ে, দ্বিতীয় থাকের প্যাঁচ থেকে ও বের করে আনল পাঁচ টাকা মাপের একটা কয়েন। সাজুনি হাত বাড়িয়ে বলল, এই নিন। বউদিমণি আপনাকে এই প্রাইজটা দিয়ে গেছে। বলে গেছে, মন খারাপ করবেন না। খুব আশা করেছে, আপনি সুন্দর, সুন্দর  কবিতা লিখবেন।
হাত পেতে কবি যা নিল, তা মহারানি ভিক্টোরিয়ার প্রোফাইলের ছাপ মারা পুরনো গিনি। সোনা খানিকটা বিবর্ণ। মুহূর্তে মুচড়ে উঠল বুদ্ধপ্রতিমের বুকের ভেতরটা। মনে হল, ওর সৃষ্টির এমন নিবিড়, নির্মল, নিঃসংশয় স্বীকৃতি, অন্য সব পুরস্কারের আকাঙ্ক্ষাকে অনেক পেছনে ফেলে দিয়েছে।
The post হিরণ্ময় স্বীকৃতি first appeared on .
নিগূঢ় রুকাইয়া
সন্মাত্রানন্দ
চাঁদের রাতে বানভাসি হলে সুদূর আকাশ থেকে কজ্জলা নদীটিকে ঘুমিয়ে পড়া রূপসীর অসহায় নাভির মতো দেখায়; মধ্যে স্ফীত,  দুপাশে শীর্ণ রেখাকার। বস্তুত, উত্তর থেকে দক্ষিণে নেমে আসতে আসতে সুখচরঘাট অবধি কজ্জলা শীর্ণস্রোতা, কিন্তু তারপর হরিহরপুর আর চন্দনমাটি—এই দুই গাঁয়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়ার সময় নদীটি যেন প্রেমভরে পৃথুলা হয়েছে। আবার চন্দনমাটি ছাড়িয়ে আরও দক্ষিণে যুগলকিশোরের ঘাটের কাছে বাঁক নিয়ে আকার তার তপোক্লিষ্ট সংক্ষিপ্ত হয়ে আসে। এরপর শুধু ঝিঁঝিডাকা গহন অরণ্যকে দুপাশে রেখে নিরালা বান্ধবীর মতো সে একা একা আরও দক্ষিণে বহে যায়। ঘুমের মধ্যেও তার বহে যাওয়া থামে না।
এখন অবশ্য জ্যোৎস্নার রাত নয়, এখন আতপ্ত মধ্যাহ্নবেলা। কাজলার স্রোত বেয়ে মাঝনদীতে একটি ডিঙিনৌকা হরিহরপুর থেকে চন্দনমাটির দিকে আসছে।
ঠিক। কিন্তু আমার মনে হয়, এইভাবে এত দূর থেকে দেখলে গল্পটাই আরম্ভ করা যাচ্ছে না। কারা আছে সেই ডিঙিতে, কেন আসছে তারা এদিকে, কী কথা বলছে তারা পরস্পর, সেসব খুঁটিয়ে দেখা চাই, শোনা চাই। তা না হলে কি আর গল্প গড়ে ওঠে?
অথবা গল্প হয়তো গড়া হয়েই আছে এ মায়াভুবনে। আমার দেখার চোখ নেই, শোনার কান নেই; তাই এই কাজলার চরে বেভুল হয়ে বসে আছি প্রেমহীন, পরিণতিবিহীন।
ডিঙিনৌকাটার কাছাকাছি গেলাম এবার। দুটি মাত্র লোক। একজন ডিঙা বাইছে, তার পরনে মলিন লুঙ্গি, ঊর্ধাঙ্গ অনাবৃত, মুখে আধপাকা দাড়িগোঁফ; রোদে পুড়ে জলে ভিজে গায়ের রং তামাটে হয়েছে। অন্যজন নৌকার অন্যধারে জবুথবু হয়ে বসে আছে, পরনে ধুতি, ঊর্ধ্বাঙ্গে ফতুয়া একখানা, এরও মুখে দাড়িগোঁফ, এলোমেলো চুল মাথায়, উন্মনা দৃষ্টি মেলে জলের দিকে তাকিয়ে বসে আছে সে গৌরবর্ণ।
যে-লোকটা ডিঙা বাইছে, ধরে নেওয়া যাক, তার নাম হামিদ শেখ। আর নৌকার অপর প্রান্তে বিমর্ষদৃষ্টি মানুষটার নাম, ধরে নিচ্ছি—ধনঞ্জয় সাহা।
ধরে নিচ্ছি নয়, ওগুলোই ওদের আসল নাম। দাঁড় টানতে টানতে হামিদ কাষ্ঠ হাসি হেসে ধনঞ্জয়কে বলল, ‘চন্দনমাটির হাটে যে যাতিছ, ধনঞ্জয়, তেনাকে আজ সেখেনে পাবে, তার কি নিশ্চিত? তিনি তো আর তোমার কাছে ওয়াদা করেননি যে, প্রতি শুক্কুরবার চন্দনমাটির হাটে আসি তিনি তোমার জন্যি বসি থাকবেন!’
জলের দিক থেকে উদাস চোখ না-সরিয়েই একটু পরে ধীরে ধীরে উত্তর দিল ধনঞ্জয়, ‘সে-কথা তুমি ঠিকই বলিচ, হামিদ! তিনি মুসাফির মানুষ, আজ এখেনে তো কাল সেখেনে। তবু যদি তিনি আসেন… যদি দয়া হয়… আমার আশা হয়, তিনি আসবেন আজ চন্দনমাটির হাটে।’
‘ওই আশা করেই তো মল্লে, ধনঞ্জয়। জমিজমা গেল, বাড়িঘর ভাঙি পড়তিছে, রূপ-যৈবন জলাঞ্জলি হল, কত বড় ঘরের ছেল্যা তুমি, দশ বছরে সব শেষ। একজনের জন্যি বসি থেকি থেকি এমন দুরবস্তা করিচ নিজের। এখন আবার আরেকজনের আশায় আশায় নিজেকে পোড়াকাঠ কচ্চ বসি বসি। তোমার বুদ্ধির বলিহারি… ন্যাও, ন্যাও, বিড়ি ধরাও… তোমাকে দেখি আমারই বুক জ্বালা করতিছে,’ কথাগুলো বলতে বলতে নদীর হাওয়া থেকে আগুন বাঁচিয়ে নিজে বিড়ি ধরালো হামিদ। তারপর বিড়ির বাণ্ডিল আর দেশলাই ধনঞ্জয়ের দিকে বাতাসে ছুঁড়ে দিল।
বিড়ি খেতে ইচ্ছে জাগছিল না ধনঞ্জয়ের। তবু বিড়ি না নিলে রাগ করবে হামিদ, এই কথা ভেবে বিড়ির বাণ্ডিল থেকে একটা বিড়ি টেনে বের করে কোনোমতে ধরালো সে। ভল্‌ ভল্‌ করে একমুখ নীলচে ধোঁয়া ছেড়ে এবার গলুইয়ের উপর ঘুরে বসে চন্দনমাটির দিকে আশাভরে চেয়ে রইল।
দুই তিন টান মেরে হামিদ জিজ্ঞেস করল, ‘তোমার হইচেটা কী, বলবে না মোকে? শরীল খারাপ?’
‘শরীল ঠিকই আছে, হামিদ ভাই। মনটা বেজায় খারাপ হইচে!’
‘সে তো বুজতেই পাচ্চি, কিন্তু মন খারাপ হল কী কারণে? আবার কে ব্যাতা দিল?’
হামিদ শেখের কথায় ম্লান হাসল ধনঞ্জয়। বলল, ‘ব্যাতা নয়, ভাই, অশান্তি। তা সেই কতা মুরশিদকেই গিয়ে বলব না হয়। তখন তুমি শুনো।’
হামিদ শেখ নিতান্তই বিরক্ত হয়েছে দেখে ধনঞ্জয় বলল, ‘আরে চটো ক্যানে, মিঞাভাই? রাতে আমার ঘুম হয় না মোটে আজ কত দিন হল… তাই যাতিছি মুরশিদের কাছে…যদি কোনো উপায় করি দ্যান তিনি…’
হামিদ মুখ খিঁচিয়ে বলে উঠল, ‘ক্যানে? তোমার মুরশিদ আব্বাস গনি শাহ্‌ কি এখন আবার হেকিমি ধরেচে, নাকি? ওষুদ গিলিয়ে তোমাকে ঘুম পাড়াবে?’
উত্তরে কিছু বলল না আর ধনঞ্জয়। সেসব কথা হামিদকে বলা অর্থহীন। হামিদ বুঝবে না। এটা ঠিক যে, হামিদ শেখ ধনঞ্জয়কে ভালোবাসে সত্যিই খুব। ছোটোকালের মিতে তার। ধনঞ্জয়ের অনেক কথাই সে জানে, কিন্তু ইদানীং যে-সমস্যা ধনঞ্জয়কে ভিতরে ভিতরে উদ্বিগ্ন করে রেখেছে, সেই সমস্যার মাথামুণ্ডু হামিদ বুঝবে না বলেই ধনঞ্জয় আর মুখ খুলছে না। তা সে যতই রাগ দেখাক আর যাই করুক।
আরও পড়ুন –
হিরণ্ময় স্বীকৃতি
In Bongodarpan, Galpo
বৈশাখী হাওয়া
In Bongodarpan
কিন্তু হামিদের রাগ দীর্ঘস্থায়ী হল না। ক্রমশ যতই ডিঙিনৌকাটি চন্দনমাটির দিকে ভিড়তে লাগল, কজ্জলার স্বচ্ছ জল তীরভূমির মাটি মেখে যতই গেরুনিম হতে লাগল, হামিদের ক্রোধ-পারুষ্য-অভিমান ততই গাঢ়তা হারিয়ে ফিকে হয়ে যেতে লাগল। কেমন একটা নরম পলির গন্ধ গ্রাস করতে লাগল হামিদের মন। গলুইয়ের উপর উঠে দাঁড়িয়ে লগি দিয়ে ঠেলে নৌকাকে তীরবর্তী করছিল হামিদ ধীরে ধীরে; কিছুদূর এইভাবে যাওয়ার পর সহসা ধনঞ্জয়ের দিকে সরে এল সে একবার। ডিঙা টলমল করে উঠল তাতে, কিন্তু সে-টালমাটাল সামলাতে তেমন অসুবিধে হল না তার। ওর মধ্যেই ধনঞ্জয়ের চোখে তীক্ষ্ণ চোখ রেখে বলল হামিদ, ‘রাতে ক্যানে তোমার ঘুম হয়  না, আমি কি জানিনি ভাবিছ, ধনঞ্জয়? রুকসানা—সে তো আমারই ভাতিঝি—তার সব খবরই আমি রাখি, সে মেয়াঁ এখন তার নানুবাড়িতে আচে—ওখেন থেকেই তার শাদি হই যাবে। তুমি ও রুকসানার আশা এবার ছাড়ো। এমনিতেই গাঁয়েঘরে তোমাদের দুজনকে নিয়ে অনেক কতা চালাচালি হতিছে বহুদিন হল। তুমি জাতপাত মানোনি, কিন্তু তা বলেই গাঁয়ের লোক কি বেবাক কানাবোবা হই যাবে? তা হয় না, ধনঞ্জয়, তা হয় না। ও আশা তুমি ছাড়ো। রুকসানা এখেনে ফিরি আসবে না আর…’
হামিদের দিকে ভাবলেশহীন দৃষ্টি মেলে কথাগুলো শুনল ধনঞ্জয়। তারপর জলের দিকে চোখ নামিয়ে নিয়ে আপন মনে বলল, ‘আশা তার আমি আর কচ্চি, কে তোমাকে বল্লো, হামিদভাই? আমি জানি, সে আর আসবেনি। খুব কষ্ট হত পেথম পেথম, তারপর মুরশিদ আব্বাস গনি শাহ্‌-কে পেলাম। তিনি আমার এ রোগের নিদানও বলে দিলেন। কিছুদিন শান্তিও পেলাম, কিন্তু আবার… এবার আর কষ্ট নয়, শুধু কী যে এক অশান্তি…’
কিন্তু ধনঞ্জয়ের শেষ কথাগুলো আর হামিদ স্পষ্ট শুনতে পেলো না। ততক্ষণে নৌকা চন্দনমাটির দিকের তীরে এসে লেগেছে। ডিঙা সামলে ঘাটে বাঁধতে ব্যস্ত হয়ে পড়ল হামিদ। শুধু বিড়বিড় করে বলল একবার, ‘দ্যাখো হাটে গে যদি তেনাকে খুঁজে পাও। যে-রোগের যে-ডাক্তার, আমরা আনজন আবাল মানুষ, আমরা আর কী বুঝব এসব…’
হামিদ বুঝুক আর না বুঝুক, আমরা অবশ্য এতক্ষণে খানিকটা হলেও বুঝেছি, কারা আসছে নৌকা চেপে চন্দনমাটির দিকে, কেন আসছে, কী উদ্দেশ্যে আসছে। খানিকটা বুঝলেও সবটা বুঝতে পারিনি এখনও। তা কথায় আছে, সবুরে মেওয়া ফলে। সবুর করেই দেখা যাক না হয়। এরই মধ্যে জল ছেড়ে ডাঙায় নেমেছে ওরা দুজন। হাটের দিকেই যাচ্ছে গুটি গুটি। ধনঞ্জয় সামনে, হামিদ শেখ পেছনে। হামিদের সঙ্গে অবশ্য আর দেখা হবে না আমাদের। এর পর সে এ গল্প থেকে বেরিয়ে যাবে।
দুই
কজ্জলার চর ধরে কিছুটা এগোলেই হাটখোলা পড়ে। আজ একে শুক্রবার, তায় বেলা পড়ন্ত। হাট বেশ জমে উঠেছে। ধনঞ্জয় একা একা হাটে ঘুরছিল। তার চোখ দুটো আব্বাস গনি শাহ্‌-কে খুঁজছে। শুরুর দিকটায় ময়রারা মিষ্টির পসরা নিয়ে বসেছে। বড়ো বড়ো লোহার কড়ায় চিনির রসে মুগের জিলিপি ভাজছে। নানারকম মণ্ডা, মিষ্টি, সিঙাড়া, চপ, তেলেভাজার দোকান। সেই সব সুঘ্রাণ খাদ্যদ্রব্যের দোকান পেরিয়ে শাকসবজির বাজার।  চারপাশের সাত গ্রাম থেকে ঝাঁকায় করে শাকসবজি নিয়ে এসে ব্যাপারিরা বসেছে অনেকটা জায়গা জুড়ে। তারপর ঘর-গেরস্থালির দোকান সব…রান্নার সামগ্রী… ঝাঁঝরি, হাঁড়িকুড়ি, হাতা, বেড়ি, খুন্তি… তারপর কৃষিসামগ্রী… গোরুর গাড়ির চাকা, লাঙল, মই, নিড়ানি, খইল, সার… সেসব পেরিয়ে গোহাট… বড়ো বড়ো গোরু-বলদের বেচাকানা… গোবরের গন্ধে আর দরদামের শব্দে তিষ্ঠানো দায়।
আরও কিছুটা পেরিয়ে গেলে মেয়েদের সাজসজ্জা… ‘রংপরং’ কাচের চুড়ি, ‘খুকুমণি’ তরল আলতা, ‘মনে রেখো’ পাতাটিপ, ‘কাছে এসো’ কাজল, ‘ভুলিয়ো না’ নেলপালিশ, ‘হৃদি সুরভিত’ স্নো-পাউডার, ‘ফিরে দেখো’ রঙিন ফিতের রিল দোকানগুলোর সামনে সব বাহার তুলে নদীর বাতাসে দুলছে। এ দোকানের চারদিকে কমবয়েসি মেয়েদের গলা, হাসিঝিলিৎ… ওদিকে একবার অন্যমনস্ক চেয়েই মুখ নামিয়ে নিল ধনঞ্জয়, আর চোখ তুলে তাকালোও না ওদিকে।
অবশিষ্ট দিনমান সে হাটে ঘুরে ঘুরে আব্বাস গনিকে খুঁজল। কিন্তু কোথাও দেখতে পেল না তাঁকে। এর আগে বার চারেক চন্দনমাটির হাটে সে এসেছে। প্রতিবারই এই বেলাসমাপ্তির দিকে আব্বাস গনি-র দেখা পেয়েছে। কোথাও দাঁড়িয়ে হয়তো গানবাজনা করছেন, নয়তো ভিড়ের মধ্যে গলা বাড়িয়ে নিজেই রং-তামাশা দেখছেন। কিশোর বালকের মতো সরল কৌতূহলী দৃষ্টি। গলা থেকে ধুলামাখা খালি-পা পর্যন্ত একটা শতচ্ছিন্ন তালিমারা জোব্বা পরা, মাথায় বাসন্তী রঙের পাগড়ি, কালো কুচকুচে দাড়িগোঁফ, গালে গালপাট্টা, মুখের আর কপালের চামড়ায় অজস্র বলিরেখার কাটাকুটি। হাতে একখানা দোতারা; ইচ্ছে হলে বাজান, না-হলে নেই। আব্বাস গনি-র গলাটি সুখশ্রাব্য; গান গাইবার সময়েতে অনেক উপরের গ্রামে উঠে যেতে পারে, আবার খাদে নেমে এসে কালো ভোমরার মতো গুঞ্জরায়।
আজ কিন্তু সারা দিন সারা হাটে মুরশিদের দেখা মিলল না। অগত্যা ক্লান্ত হয়ে পড়ে ধনঞ্জয় হাটের আঁচল যেখানে ফুরিয়ে এসেছে, সেইখানে নদীচরায় ঝাঁকড়া একটা প্রাচীন তেঁতুলগাছের নীচে এসে বসল। মন তার আরও হতাশ হয়েছে ঠিকই, ভাবছে কী করবে এখন। সেই প্রথম দিনটার কথা মনে পড়ছে খুব হুহু করে, সেই যেদিন আব্বাস গনি-র সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল এই হাটে এই বৃক্ষটির তলায়। আব্বাস হাঁটু মুড়ে তেঁতুলতলায় বসে চোখ মুদে কী একটা সুর গুনগুন করছিলেন আর টুং টাং করে দোতারা বাজাচ্ছিলেন আনমনে। সে বড়ো কঠিন সময় ছিল ধনঞ্জয়ের, বড়ো কঠিন সময়; আব্বাস গনি না বাঁচালে হয়তো তার মাথাটাই খারাপ হয়ে যেত।
ধনঞ্জয় সাহারা হরিহরপুরের পাঁচ পুরুষের বাসিন্দা। এক সময় জমিজমা অনেক ছিল; বিত্তবান, সম্পন্ন পরিবার। তারপরে সাহা-পরিবারের প্রায় সকলেই এক এক করে ভিনগাঁয়ে কিংবা কলকাতায় অথবা আরও কোনো বড়ো শহরে চলে গেল। পড়ে রইল খালি ধনঞ্জয় আর এক বুড়ি পিসি—যিনি শৈশবে মাতৃপিতৃহীন ধনঞ্জয়কে কোলেপিঠে করে মানুষ করেছিলেন। সরু সরু ইটে গড়া এত বড়ো দোতলা বাড়ি, এই উঁচু পাঁচিল, প্রশস্ত বাগান, ছড়ানো চবুতরা—সব ভেঙে পড়ছে, পলেস্তারা খসে পড়ছে, বেশিরভাগ ঘরেরই জরাজীর্ণ দশা। দিনমানে শেয়াল ঢুকে পড়ে আর কি! যে-অংশটা ধনঞ্জয়ের ভাগে, সেদিকটার অবস্থাও মোটেই ভালো নয়—তবু কালের গ্রাস থেকে দুখানা ঘর আর একটা হেঁসেল কোনোমতে আলাদা করা গেছে।
তা এই বাড়িতে হামিদদের পরিবার কাজবাজ করে আসছে কয় পুরুষ ধরে কে জানে! হামিদের সঙ্গে শিশুকাল থেকেই ধনঞ্জয়ের বন্ধুত্ব; দুজনেই  একসাথে বিদ্যালয়ে পড়ত। হামিদ পড়া ছেড়ে দেয় ক্লাস এইটে উঠে। ধনঞ্জয়েরও পড়াশোনায় তেমন মাথা ছিল না; ক্লাস টেন অবধি সে এগিয়েছিল কোনোমতে। তারপরে ধনঞ্জয় নিজেদের ধানকোটা কলের ব্যবসায় মন দেয়। সেভাবেই চলছিল। তারপর হঠাৎ ম্যানেনজাইটিসের কবলে পড়ল ধনঞ্জয়। ভয়ানক অসুখ, বাঁচার সম্ভাবনা খুবই কম—শহরে নিয়ে যাওয়ার মতন লোকবল নেই, চালকল বন্ধ হয়ে থাকায় পয়সাকড়িও তেমন নেই; গ্রাম্য চিকিৎসা আঁকড়ে পড়ে ছিল মরণের দিন গুণতে গুণতে। বুড়ি পিসি নিজেই নিজেরটা পেরে উঠতেন না কিছু, তা ধনঞ্জয়ের সেবা করবেন কেমনে?
সবাই ধরে নিয়েছিল, ধনঞ্জয় মরে যাবে। কিন্তু সে বেঁচে উঠল। বেঁচে উঠল শুধু একজনের অক্লান্ত শুশ্রূষায়। সেই একজন—হামিদের ভাইঝি রুকসানা।
সম্পর্কে হামিদের ভাইঝি, কিন্তু তার বয়েস হামিদ কিংবা ধনঞ্জয়েরই কাছাকাছি। জ্বরের ঘোরে পড়ে থাকত ধনঞ্জয় বেঁহুশ হয়ে। সে জানত না, কে তার শিয়রে বসে রাত জাগছে, কপালে জলপটি দিচ্ছে, পথ্য তৈরি করে এনে খাওয়াচ্ছে। ধীরে ধীরে হুঁশ যখন ফিরতে লাগল, ততদিনে রুকসানা যেন ধনঞ্জয়ের রোগশয্যার সঙ্গে জড়িয়ে গিয়েছে। এ বাড়িতেই কাজ করত রুকসানা, কাজেই অপরিচিতা সে একেবারেই নয়, কিন্তু তাকে আলাদা করে দেখার প্রয়োজন বা অবকাশ—কিছুই হয়নি এর আগে। ধীরে ধীরে রুকসানার পরিচর্যায় ভালো হল ধনঞ্জয়; অসাধ্য-সাধন করে রুকসানা তাকে ফিরিয়ে নিয়ে এসেছিল যমের মুখ থেকে।
কিন্তু এই মরণের ঘর থেকে ফিরে আসার পথে যেন মুখোমুখি দেখা হল দুজনের, পরস্পর চোখে চোখে তাকিয়ে এ ওর মনের কথা পড়তে পারল, ভালোবাসল। যেমন করে বিকেলের রোদ ভালোবাসে নদীর চর। যেভাবে ডিঙানৌকা ভালোবাসে কজ্জলার স্রোত। ধীরে ধীরে ধনঞ্জয়ের ফিরে আসা জীবনের সঙ্গে কখন যেন অতর্কিতে জড়িয়ে গেল রুকসানা।
রুকসানা পড়ে থাকত ধনঞ্জয়ের ভিটাতেই; তা এ নিয়ে কথা হবে না গ্রামীণ সমাজে? হল। তার উপর আবার এরা হিন্দু, ওরা মুসলমান—এমন সম্পর্ক নিয়ে ছিছিক্কারের কালি ছেটাতে কি আর দ্বিধা করে গ্রাম্য সমাজ? সেসব কথা চাপা দিতেই রুকসানার বাড়ির লোকজন মেয়েকে পাঠিয়ে দিল কলকাতায় তার নানার বাড়িতে। ভোরের শুকতারা রোদ উঠতেই লুকিয়ে গেল।
এ পর্যন্ত যা কিছু ঘটেছিল, তার সবটাই শুধু বাস্তব জীবনেই নয়, যেকোনো বাস্তবনিষ্ঠ ভালোবাসার গল্পেও হামেশাই ঘটে থাকে। যদি এইটুকুই হত, তাহলে ধনঞ্জয় না হয় কষ্টেসৃষ্টে রুকসানাকে ভুলে যাওয়ার চেষ্টা করত। তারপরে বিয়ে-থা করত অন্য কোনো মেয়েকে, স্ত্রীসন্তান নিয়ে আর পাঁচজনের মতনই জীবন কাটিয়ে দিত ধনঞ্জয় তারপর। এভাবেই বেশিরভাগ মানুষের জীবন কাটে, এসব নিয়েই মানুষ বাঁচে—তাতে তো কোনো দোষ নেই।
কিন্তু তা হল না। হল না কেন?
তিন
হল না, কেননা বহু চেষ্টা করেও রুকসানাকে মুছে ফেলতে পারল না ধনঞ্জয় মন থেকে। হয়তো তার মন দুর্বল, কিংবা সে অতিশয় স্মৃতিপ্রবণ। ক্রমাগত তার মনকে অনুপস্থিত রুকসানা যেন অদৃশ্য আকর্ষণে টানতে লাগল।  মনে হতে লাগল, রুকসানা যেন এ বাড়িতেই আছে, হয়ত রান্নাঘরে কাজ করছে, এখুনি ডাক দিলে হরিণীর মতো ছুটে আসবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ধনঞ্জয়ের মনে হত, কার যেন কাজলপরা দুটি চোখ শয্যার শিয়রে নির্নিমেষ দৃষ্টি মেলে তার দিকেই চেয়ে আছে। এ গ্রামে বিদ্যুৎ-বিভ্রাট লেগেই আছে, কোনো কোনো দিন কারেন্ট না থাকলে, মাথার কাছে  টেবিলের উপর জ্বলতে থাকা হ্যারিকেন মাঝরাতে কেরোসিনের অভাবে নিভে যাওয়া মাত্র ধনঞ্জয়ের মনে হত, কে যেন এই মাত্র হ্যারিকেনের পলতে ঘুরিয়ে আলো নিভিয়ে দিল। ধনঞ্জয় বালিসে মাথা রেখে খোলা জানালাটার দিকে তাকাত, মনে হত জানালার রেলিং ধরে অস্পষ্ট অন্ধকারে কে যেন বাইরে থেকে তাকে আকুল দুটি চোখ মেলে দেখছে। জানালার ওপাশে অবিশ্রান্ত বনজঙ্গল চান্দ্রমায়ায় অনিয়ত ছায়ারূপ ধরে স্তব্ধ হয়ে আছে। একটা গুলঞ্চ ফুলের গাছ তার ঊর্ধ্বমুখী আঁকাবাঁকা শাখাপ্রশাখা চাঁদের আকাশে তুলে ধরেছে অপরিপূর্ণ আকাঙ্ক্ষা-সমুচ্চয়ের মতো।
সেদিক থেকে পাশ ফিরে মুখটা ঘুরিয়ে নিয়ে চাদরে মাথা ঢেকে ঘুমোনোর চেষ্টা করত ধনঞ্জয়। হঠাৎ মনে হত তার, কে যেন ঘরের অন্ধকারের মধ্যে চাপা দীর্ঘশ্বাস ফেলল। এসব মনের ভুল—এই কথা নিজেকে কতবার বোঝাত ধনঞ্জয়। ঘুমিয়েও পড়ত সে, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে চমকে উঠে তার মনে হত, কে যেন তার বুকের মধ্যে মুখ গুঁজে একই শয্যায় শুয়ে  আছে, দুটি কোমল বাহুলতার আতপ্ত বন্ধনে তাকে সর্বাঙ্গে জড়িয়ে রেখেছে। বিছানা থেকে উঠে পড়ত ধনঞ্জয়, জল খেত ঢক ঢক করে, বিড়ি ধরাত অন্ধকারে। রাত্রি নিশুত; জানালার ওদিকের বনভূমির মাথায় ক্লান্ত চাঁদ হেলে পড়েছে। নিজেকে বলত ধনঞ্জয়—‘এসব আমার মনের ভুল। রুকসানা তো চলে গেছে কতদিন হল। সে তার নানার বাড়িতে কলকাতায় আছে। সেখানেই তার বিয়ে হয়ে যাবে ভালো ঘরে। এখানে এ গাঁয়ে তার না-ফেরাই ভালো আর। এখানে লোকজন বহু কথা কয় তাদের নিয়ে। কলকাতায় সুখে থাক রুকসানা!’
রাত চলে গেলে, দিন এলে, ধানকোটা কলের দোকানঘরে বসে থেকে থেকে সে ভাবত, রুকসানা তো বেঁচে আছে। সে তো মরে গিয়ে ভূত হয়ে যায়নিকো! তাহলে রাত্রিকালে তার এই যে সব অনুভব—এসব কোনো প্রেতচ্ছায়া নয়, এসব তার মনের ভুল। তার অপরিসমাপ্ত প্রেমের, অপরিপূরিত আকাঙ্ক্ষার ফল। এখনই যদি সে বাস ধরে কলকাতা যায়, যদি ফুলবাগানে রুকসানার নানাবাড়িতে যায়, তাহলেই তো ধনঞ্জয় এখনই রক্তমাংসের বাস্তব রুকসানার দেখা পেয়ে যাবে।
কিন্তু সে-কথাটা ভাবলেই ভয়ে বুক অসাড়, হিম হয়ে যেত ধনঞ্জয়ের। বাস্তব রুকসানার সঙ্গে দেখা হয়ে যাওয়া যেন কী ভয়ের একটা ব্যাপার! সমাজের কানাকানির ভয় নয় তা একেবারেই। অন্য একপ্রকার ভয়। তার মনে হত, বাস্তব সেই রুকসানা—তার সঙ্গে দেখা হওয়া—সে যে কী আতঙ্কের ব্যাপার হবে! রাতের পর রাত যে-রুকসানাকে সে কল্পনা করে চলেছে, আদর করে চলেছে, আস্বাদ করে চলেছে… কল্পনা নয় জ্যান্ত… কল্পনা যে কীভাবে জ্যান্ত হয়… কেমন করে সে বোঝাবে কাউকে… সেই কল্পজিয়ন্ত রুকসানাকে যদি সে হারিয়ে ফেলে বাস্তব রক্তমাংসের রুকসানাকে দেখে? তখন কী হবে? বাস্তব রুকসানাকে তো পাবেই না সে কোনোদিন পরিমাপযোগ্য অভিজ্ঞতার ভিতর, তার উপর এই কল্পজিয়ন্ত রুকসানাকেও মনে মনে কাছে পাওয়ার যে-অভিজ্ঞতা, তাকে স্পর্শ করার, তার সঙ্গ-আসঙ্গ, সাধ-অসাধের খেলা—সেও যদি শেষ হয়ে যায়, তবে তখন কী নিয়ে আর বাঁচবে ধনঞ্জয়?
কলকাতায় যেন তার কখনই যাওয়া না হয়! যেন কোনোদিন আর বাস্তবে তার দেখা না হয় রুকসানার সঙ্গে! ধনঞ্জয় মনে মনে বলে।
মনের একটা অংশ বলত, ‘চলো না, চলো না কলকাতা যাবে, রুকসানাকে একবার চোখের দেখা দেখে আসবে। ছুঁতেও পারবে হয়তো!’
মনের আরেকটা অংশ বলত, ‘না-না! যেও না, যেও না কলকাতা শহরে। তাহলে তোমার ঘরে রাতের বেলা রুকসানা আসবে না আর। আর তাকে বুকের মধ্যে পাবে না ঘুমের মধ্যে। তার চোখের পাতায় চুমা দিয়ে ঘুম পাড়াতে পারবে না আর তুমি। এক মুহূর্তের দেখা-শোনার লোভে সারা জীবনের এত তৃপ্তি, এত সুখ, এত অসাধ্য সাধ হারিয়ে ফেলো না তুমি, ধনঞ্জয়!’
সমস্ত দিন মনের ভিতর এই দ্বিমেরু দ্বৈরথ ধীরে ধীরে খেয়ে ফেলছিল ধনঞ্জয়কে। যুদ্ধ করতে করতে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছিল মন। শরীর ক্ষয়ে আসছিল দিনে দিনে। শুধু একটা নির্জন ঘর, নীরস ধানকোটা কলের দোকান, বুড়ি পিসি, বিস্বাদ আহার, কুৎসিত কুৎসাপ্রিয় গ্রামের লোকজন—এই সব থেকে মুখ ফিরিয়ে নিজের কাছে ফিরে এসে রাতে রুকসানাকে গভীরভাবে ভাবত ধনঞ্জয়, কাছে পেত রাত্রিকালে গভীরভাবে… তবু ভোরের আলো ফুটলেই ফুরিয়ে ফেলত সে নিজেকে। রুকসানাকেও।
ধনঞ্জয় বুঝতে পারছিল, সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। তার কেউ নেই, যাকে এসব বলবে। রুকসানা ছাড়া আর কেউ কোনোদিন আপন হবেও না তার। রুকসানা এ তার কী করে দিয়ে গেল! শিশিরভেজা ধানক্ষেতের আলে শুয়ে থাকত সে ভোরবেলায়, মনে হত মাঠের সমস্ত কুয়াশা, শিশির, পাতাকুটো, খড়, মাকড়সার জাল তার গায়ের উপর জমে জমে তাকে মাটির নীচে ঘুমের দেশে নিয়ে চলে যাক। এই মানসিক অস্থিরতা থেকে, দ্বন্দ্ব থেকে নিষ্কৃতি পেয়ে সে একটু ঘুমোবে—যে-ঘুমে স্বপ্নের ফেনাটুকুও নেই, রুকসানাও নেই, এমন এক গভীর নিতল ঘুম। তবু সে ঘুমোতে পারত না। রুকাইয়ার মুখ যেন হাসি-হাসি হয়ে তার মুখের উপর দূরের নীল আকাশের মতন ঝুঁকে পড়ত।
এমনই একটা সময়ে কোনোদিন কী জানি কোন ভাবাবেগে সে চন্দনমাটির হাটে এসে আব্বাস গনি-র দেখা পেয়েছিল এই প্রাচীন তেঁতুলগাছটির তলায়। আব্বাস গনি হাঁটু মুড়ে তেঁতুলতলায় বজ্রাসনে বসে চোখ বুজে কী একটা সুর ভাঁজছিলেন আর অন্যমনস্ক ভঙ্গিমায় দোতারাটা বাজাচ্ছিলেন আপনমনে।
কিছুক্ষণ পরে দোতারা আর গান থামিয়ে সুরমা-পরা বড়ো বড়ো চোখ খুলে হাসিমুখে ধনঞ্জয়ের দিকে চাইলেন আব্বাস গনি। চেয়েই আছেন, চেয়েই আছেন—সে যেন অতল চোখের চাওয়া। ধনঞ্জয়ের অসোয়াস্তি হচ্ছিল। অবশেষে তিনি মুখ খুললেন। বলে উঠলেন, ‘মাশুকের জন্যে দেওয়ানা হয়েছিস, আশেক! মাশুক তোর থেকে কত দূরে?’
অবাক হয়ে গেছিল ধনঞ্জয়। ইনি তার জীবনের কথা, তার মনের কথা কীভাবে জানলেন? তবে কি আব্বাস ফকিরের কোনো অতীন্দ্রিয় ক্ষমতা আছে?
যেন ধনঞ্জয়ের মনের কথা বুঝতে পেরেই ঝোড়ো হাওয়ার মতো হো-হো করে হেসে উঠলেন আব্বাস গনি। হাসতে হাসতেই বললেন, ‘আমার কোনো তেলেসমাতি কারবার নাই রে, দোস্ত। যদি থাকত, তাহলে তো তোর মাশুকের নামটাও বলে দিতে পারতাম। বল, কী নাম তোর মাশুকের? সে তোর থেকে কত দূরে?’
ধনঞ্জয় ভয়ে ভয়ে বলেছিল, ‘তার নাম রুকসানা। আমার থেকে অনেক দূরে সে এখন, হুজুর!’
তাচ্ছিল্যের ভঙ্গিতে বললেন আব্বাস ফকির, ‘ধুর, পাগল! কোথায় সে দূরে? মাশুক কি আশেককে ছেড়ে দূরে থাকতে পারে নাকি? কাছেই সে আছে। তোর গলার শিরা তোর থেকে যতটা কাছে, তার থেকেও বেশি কাছে আছে তোর মাশুক।’
‘কিন্তু হুজুর, আমি তো তা বুঝতে পারছি না।’
আব্বাস গনির দুই চোখ জলে ভরোভরো পুকুর হয়ে উঠল কেন যেন। কীসব চিন্তা করে পাশে পড়ে থাকা ঝোলা থেকে একটা স্ফটিকের মালা বের করে আপনমনে জপ করতে লাগলেন। তাঁর দুই গাল বেয়ে অশ্রুর ধারা নামল। কিছুক্ষণ জপ করার পরে মালাটি ধনঞ্জয়ের হাতে দিয়ে বললেন, ‘এই মালাতে তুই জপ করিস, বেটা! সব বুঝতে পারবি।’
কিন্তু কী জপ করবে ধনঞ্জয়? তার তো কোনো মন্ত্র নেই।
নিচু স্বরে বলল ধনঞ্জয় তখন আব্বাস ফকিরকে, ‘বাবা, তাহলে আমাকে কোনো মূলমন্ত্র দ্যান, যাতে খুদা পহ্‌চান হয়ে যায়!’
অমনই আবার হা-হা করে হেসে উঠলেন আব্বাস গনি। জোরে জোরে বললেন, ‘খুদা? খুদ-ই খুদা রে বান্দা! কিন্তু সেই খুদা-কে তুই কি দেখেছিস? দেখা যায়? যাকে তুই দেখিসনি, তার নাম তুই জপ করবি কী করে? শোন। তুই এই মালায় তোর মাশুকের নামই জপ করবি।’
‘মাশুকের নাম? মানে রুকসানার নাম?’ নিতান্ত অবিশ্বাসের সুরে প্রশ্ন করল ধনঞ্জয়। মালায় ভগবানের কোনো নাম জপ করা হয়, এমনই তো সে জানত! রুকসানা তো ভগবান নয়, সে তো মানুষ!
‘হ্যাঁ, হ্যাঁ, রুকসানা-র নাম,’ জোরের সঙ্গে বলে উঠলেন ফকির, ‘যে রুকসানা, সে-ই রুক্মিণী। যে-রুক্মিণী, সে-ই রুক্মিণীনাথ। এসব বড়ো গুহ্য কথা, বাপ। এখন এসব কিছুই তোর দিলদিমাগে সেঁধুবে না। যা বললাম, তাই-ই কর। রুকসানার নাম কর এই মালায়। প্রথম প্রথম গা-হাত-পা আউটাবে, মন উচাটন হবে। কিন্তু খবরদার! জপ ছাড়িসনি। খুব ভালোবেসে তোর মাশুকের নাম করে যা রে! দেখবি, তোর মাশুক তোর ভিতরেই বসে আছে। যা, যা, পালা!’
বলতে বলতে ঝোলা, দোতারা নিয়ে উঠে দাঁড়িয়েছিলেন আব্বাস গনি। এক মুহূর্ত পরেই তেঁতুলতলা ছেড়ে দ্রুত পায়ে হাটের ভিড়ের মধ্যে মিশে গেছিলেন।
এর পরেও কয়েকবার তাঁর দেখা পেয়েছিল ধনঞ্জয়। জিজ্ঞেস করেছিলেন, সে ঠিকমতো জপ করছে কি না।
ধনঞ্জয় আব্বাস গনি-র কথা মেনে চলেছিল। যখনই সময় পায়, তখনই মালাটি নিয়ে যত্ন করে জপ করে। রুকসানার নাম জপত সে। রুকাইয়া, রুকাইয়া, রুকাইয়া… প্রথম প্রথম খুব কষ্ট হত। ভাবাবেগ আসত। শরীর জেগে উঠত। মনে পড়ে যেত রুকাইয়ের মুখ, বুক, বাহু, জানু, নাভি। চোখ দিয়ে জল পড়ত অবিরত। তবু ধৈর্য ধরে নিজেকে সংযত করে জপে মন লাগাত ধনঞ্জয়। এইভাবে অনেক দিন চলে গেল। তারপর কেমন করে যেন মন স্থির হয়ে যেতে লাগল একটু একটু। যেন সেই নাম থেকে কী এক অনির্বচনীয় মধুস্বাদ ক্ষরিত হয়ে ছড়িয়ে পড়তে লাগল তার স্নায়ুশিরায়। সেই শান্তিই যেন রুকসানা। অথবা তার মাশুকের কোনো নাম নেই। রূপ নেই। শুধু শান্তি। শ্মশানে চিতা পুড়ে ছাই হয়ে গেলে যে-শান্তি, ঠিক যেন সেই প্রকারের শান্তি।
চার
এভাবেই চলছিল। কিন্তু মুশকিল হয়ে গেল গত বুধবার। দুপুর দেড়টা নাগাদ দোকানঘর বন্ধ করে বাড়ি ফিরেছিল ধনঞ্জয়। পাতকুয়োর ঠান্ডা জলে স্নান সেরে দুটি ডালভাতে পেটের জ্বালা শান্ত করে নিজের ঘরে এসে বসেছিল খাটের উপর। জানালার ওপাশে চারিদিকে ঝিলমিল করছে ভাদ্রের দুপুর। বুড়িপিসিও ঘুমিয়ে পড়েছে বোধহয়  নিজের ঘরে। অন্যদিনের মতো হামানদিস্তা ঠোকার শব্দ নেই। ধীরে ধীরে প্রাণ শান্ত হয়ে এলে মালাটি হাতে নিয়ে চোখ বুজে জপ করছিল ধনঞ্জয়। জপ করছিল স্ফটিকমালায় প্রিয়তমা রুকসানার নাম। কিছুক্ষণ পরে হঠাৎ অস্পষ্ট একটা ঠিন্‌ ঠিন্‌ শব্দ শুনতে পেল সে, চোখ মেলে জানালার দিকে তাকাল। দেখল, জানালার ওধারে খঞ্জনী হাতে এক বোস্টমী দাঁড়িয়ে আছে। বোস্টমীর বয়েস হয়েছে, মাথায় পলিত কেশ, শিরা-ওঠা দুখানি বিশীর্ণ হাত।
মালাখানি নামিয়ে রেখে দুমুঠো চাল রান্নাঘর থেকে নিয়ে এসে বোস্টমীর ঝুলিতে দিল ধনঞ্জয়। বোস্টমী দুহাত তুলে আশীর্বাদ করে চলেই যাচ্ছিল। হঠাৎ কী জানি হল তার। ফোকলা দাঁতে হেসে উঠে বোস্টমী বলল, ‘জপ করছ, বাবা? খুব ভালো! ভগবানের নাম জপ করলে কত পুণ্যি হয়।’
ধনঞ্জয় মনে মনে ভাবল, পুণ্যির জন্যে সে জপ করছে থোড়াই? আর ভগবানের নামও যে সে জপ করছে, তাও তো নয়। সে জপছে রুকসানার নাম। যেমনটা তার মুরশিদ তাকে বলে দিয়েছেন। যাই হোক, বোস্টমীর কথার উত্তর না দিয়ে সে ফিরে আসছিল, কিন্তু তার মধ্যেই বৃদ্ধা বলে উঠল, ‘তা মালাটিকে মাঝে মাঝে চান করান তো, বাবা?’
ধনঞ্জয় অবাক হয়ে গেল। এমন তো কিছু বলেননি মুরশিদ আব্বাস গনি! সে প্রশ্ন করল বোস্টমীকে, ‘চান করাতে হয়, নাকি?’
বোস্টমী বলল, ‘তা আর হবে না? গঙ্গাস্নান করাতে হয় মালাকে মাঝে মাঝে। গঙ্গাতে ডুবিয়ে আনতে হয়। আমাদের কত মনের মলিনতা, কত কামনা-বাসনা, কত সাংসারিক আবিলতা—সেসব মালায় লেগে থাকে যে! ওই জন্যেই তো মধ্যে মধ্যে মালাকে গঙ্গায় ডুবিয়ে শোধন করতে হয়।’
‘এখেনে গঙ্গা কোতায় পাবো? এখেনে তো কাজলা নদী শুদু!’ ধনঞ্জয় বলল।
‘তা সক্কাল সক্কাল বাস ধরে কলকেতা যান না ক্যানে আজ্ঞে? কলকেতায় গঙ্গা-মা আচেন। সেখেনে গিয়ে মালাকে গঙ্গায় শোধন করি আনতি পারেন।’
এই বলেই খঞ্জনীতে ঠিন্‌ ঠিন্‌ শব্দ তুলে বোস্টমী চলে গেল দুপুর রোদে। জানালার গরাদ ধরে ধনঞ্জয় বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল একা।
দুপুরে যা বিহ্বলতা ছিল, সন্ধ্যায় তা ধীরে ধীরে সংশয় হয়ে দাঁড়াল। রাত্রে সেই সংশয় থেকে অশান্ত হয়ে উঠল মন। তবে কি সে কিছু ভুল করছে? মালা শোধন করতে গঙ্গাতীরে কলকাতায় যেতেই হবে তাকে? কই এমন তো কিছু কোনোদিন মুরশিদ বলেননি। কলকাতা? ভাবতেই বুকটা হিম হয়ে এল ধনঞ্জয়ের।
তাছাড়া মালা যদি সে গঙ্গায় ধুতে যায়, তাহলে মালার গায়ে তার মুরশিদ গুরু আব্বাস গণি শাহ্‌-র যে স্পর্শ লেগে আছে, তাও কি ধুয়ে যাবে না? মালাটি তাকে দেবার আগে আব্বাস গনি ওই মালা ধরে জপ করে দিয়েছিলেন যে! তাছাড়া এতদিন ওই মালার প্রত্যেকটি দানায় রুকসানার নাম অজস্রবার জপ করেছে ধনঞ্জয়। মালা গঙ্গায় ডুবিয়ে শোধন করতে গেলে যদি ধুয়ে যায় মালার গা থেকে রুকসানার নাম?
অশান্তি বেড়েই চলছে দিন দিন। আর জপও করতে পারছে না ধনঞ্জয়। আবার রাতে ঘুম নেই। এই ভাবে অশান্তি ভোগ করতে করতে ধনঞ্জয়ের মনে হল, যিনি মালা দিয়েছিলেন, তাঁকেই গিয়ে শুধোই না কেন মালাশুদ্ধির প্রয়োজন আছে কি না?
এই কথা ভেবেই সে আজ হাটে এসেছিল, যদি আব্বাস গনি-র দেখা পায়। কিন্তু কোথায় তিনি? তিনি আজ হাটে আসেননি মোটেই। এলে এতক্ষণে কি দেখা পেত না তাঁর ধনঞ্জয়?
দিন শেষ হয়ে এল। আরও কিছুক্ষণ তেঁতুলতলায় বসে বিফলমনোরথ হয়ে ধনঞ্জয় উঠে দাঁড়াল। মেয়েদের সাজসজ্জার আড্ডা, গোহাট, কৃষিসামগ্রী-রন্ধনসামগ্রীর দোকান, শাকসবজির হাট, মিষ্টি আর তেলেভাজার পসরা… সব পেরিয়ে পেরিয়ে আসছিল ধনঞ্জয়। চারিদিকে হাট-ভাঙার আয়োজন। কুপীর আলোতে পসারিরা জিনিসপত্র গোছাতে ব্যস্ত।
মনটা খারাপ হয়ে গেছে ধনঞ্জয়ের। হাটে এসে মুরশিদকে পেল না। অশান্তিও মিটল না তার, শুধুমুদু আসা হল—বেকার। হতাশ পায়ে পায়ে সে চলে আসছিল খেয়াঘাটের দিকে। নৌকা ধরে হরিহরপুর ফিরে যাবে একমাথা উদ্বেগ নিয়ে।
খেয়াঘাটের দিকে যাওয়ার পথে ঝাঁকড়া একটা নিমগাছ। গাছের তলাটা মুখ-আঁধারি মতো হয়ে আছে। নিমতলার দিকে আরেকটু এগোতেই হঠাৎ আশরীর রোমাঞ্চিত হয়ে উঠল ধনঞ্জয়। নিমঘাটের বাথানে আচম্বিতে সে চেয়ে দেখল, আব্বাস গনি তাঁর সেই চিরপরিচিত দোতারা আর ঝুলি নিয়ে, সেই চিরচেনা হাসিটি মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। যেন ধনঞ্জয় এ পথ দিয়ে ফিরবে—একথা জেনেই তিনি অপেক্ষা করছেন।
আনন্দে উদ্বেল হয়ে ধনঞ্জয় কুর্নিশ করল মুরশিদকে। বলল, ‘আপনি আজ হাটে আসিছিলেন? আর আমি আপনাকে কত যে খুঁজছি!’
আব্বাস গনি হাসিমুখে বললেন, ‘আমি কি শুধু তেঁতুলতলায় বসে থাকার বান্দা রে, আব্বু? আমি যে মানুষরতন দেখে বেড়াই…’ এই পর্যন্ত বলেই উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন, ‘আমাকে খুঁজছিলি ক্যানে, বাপ? কিছু কি মুশকিল হয়েছে তোর আবার?’
ধনঞ্জয় উত্তর দিল, ‘হ্যাঁ, হুজুর। মুশকিল বলে মুশকিল! এক বোস্টমী আমাকে বলিছে, মাঝেমধ্যে জপের মালাকে গঙ্গায় নিয়ে গিয়ে ধুতি হবে। আপনি তো বাবা আমাকে এসব কিছুমিছু বলেননি?’
‘ক্যানে? মালাকে গঙ্গায় চুবাতে হবে ক্যানে?’
‘সেই বোস্টমী বলল, এভাবেই নাকি মালাকে মাঝে মাঝে শোধন করতি হয়। হয় নাকি, বাবা?’
‘এমন তো কোনোদিন শুনিনি রে, বান্দা!’
এই কথা বলে আব্বাস গনি অন্ধকারে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। কী যেন ভাবছেন গভীরভাবে। তারপর কী যেন তাঁর হল। হঠাৎ আপন মনে হেসে উঠে বললেন, ‘তা তুই কলকেতা গিয়ে মালাকে গঙ্গায় চুবাতেই পারিস। তাতে মালার কী ক্ষতিবৃদ্ধি হবে, আমি তা জানি নে। তবে মা গঙ্গা দুনিয়ার কত পাপ নিয়ে, কত পাপ বয়ে বয়ে কলকেতার পাশ দিয়ে সমুদ্দুরে যাচ্ছেন। মালাকে গঙ্গায় ডোবালে… তুই যে-ভালোবাসা দিয়ে তোর মাশুকের নাম মালায় জপ করিস, সেই ভালোবাসার স্পর্শ পেয়ে গঙ্গা-মা নিশ্চয়ই পবিত্র হয়ে যাবেন!’
খেয়াঘাট থেকে নৌকা ধরে কজ্জলার নাভি পেরিয়ে হরিহরপুরে ফিরছিল ধনঞ্জয়। খেয়াঘাট অবধি ধনঞ্জয়কে পৌঁছে দিয়ে কোথায় যেন চলে গেছেন আব্বাস গনি। নদীর উপর জ্যোৎস্না উঠেছে খুব। স্রোতের বুকে চাঁদের কিরণ পড়ে রুপোর পাতের মতন চকচক করছে। নৌকাতে আরও অনেক হাটফেরতা যাত্রী আছে। তারা কথা বলছে পরস্পর। ধনঞ্জয়দের নৌকাখানা স্রোত কেটে এগিয়ে চলেছে হরিহরপুরের দিকে। অপলক চেয়ে আছে ধনঞ্জয় জলের পানে। রুকাইয়ার ভালোবাসার মতন আশ্চর্য রহস্যময়ী জ্যোৎস্নার আলো-অন্ধকারে তার বোবা চোখের জল মিশে গেছে, তাই নৌকার যাত্রীরা কেউ তার কান্না দেখতে পাচ্ছে না।
The post নিগূঢ় রুকাইয়া first appeared on .
মুক্তাকাশের আলো
অনিন্দিতা পাত্র
আজ অতসীর জীবনে বড় আনন্দের দিন। আজ অহনার বিয়ে ! অতসী আর দেবাশিসের একমাত্র মেয়ে অহনা। ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল ! আর মজার কথা হল তিরিশ বছর আগে এরকমই এক পয়লা বৈশাখের দিনে কনের সাজে বিয়ের পিঁড়িতে বসেছিল অতসীও। অথচ মনে হচ্ছে এই তো সেদিনের কথা। তিন বছরের মাথায় অহনা এল। সে কী আনন্দ সারা বাড়িতে! অতসীর নাওয়া খাওয়া সব মাথায় উঠল। দিনের বেলা মেয়ের মেলা কাজ নিয়ে অস্থির হয়ে থাকে মা, আর রাতের বেলা বাবার পালা। মেয়ে তো নয়, যেন রাতজাগা পাখি! সারা রাত জাগে, আর বিছানায় শুইয়ে দিলেই কান্না। তাকে নিয়ে সারারাত ঘর বার করে বেড়ায় দেবাশিস। “বউদি, ছেলের বাড়ি থেকে হলুদ এসে গেছে। এবার তো অনুকে স্নান করানোর ব্যবস্থা করতে হবে।” কাকলির ডাকে চিন্তার রেশ কেটে যায় অতসীর। কাকলি অতসীর ননদ, ব্যাঙ্গালোরে থাকে। দিন পনের হল কলকাতায় এসেছে, বিয়ের ঝক্কি ঝামেলা সামলাতে। একমাত্র ভাইঝির বিয়ে বলে কথা। অতসীর সাথে ঘুরে ঘুরে কেনাকাটা করেছে, হিসেব মিলিয়ে দেখে নিয়েছে কিছু বাদ গেল কিনা। ওর বর আর দুই ছেলেমেয়ে এল আজ সকালের ফ্লাইটে। তাদের অফিস, স্কুল চলছিল। অতসী বলল, “হ্যাঁ চলো। স্নানের সব ব্যবস্থা করেই রেখেছে মিতাদি। তুমি, তোমার দাদাকে একটু জিজ্ঞেস করো, অনুর ফুলের গয়নাগুলো কোথায় রেখেছে।”
দোতলায় অনুর ঘরে এসে ঢুকল অতসী। বড়দি অনুকে একটা লাল হলুদের ডুরে শাড়ি পরাচ্ছে। অতসীকে দেখেই বলল, “কিরে, ফুলের গয়না কই? আর তোদের ক্যামেরাম্যান কোথায়? ছবি টবি তুলবেনা?” অতসী অনুর দিকে এক ঝলক তাকিয়ে বলল, “অনুর এসব পছন্দ নয়, তবুও ওর বাবাকে বলে ফুলের গয়না আনিয়েছি। আর বুবাই ওর ক্যামেরা নিয়ে এসেছে, ওতেই হয়ে যাবে।” বলতে বলতে অতসীর গলা দিয়ে অভিমান ঝরে পড়ল। একমাত্র মেয়ের বিয়ে, কত আনন্দ করবে ভেবেছিল। কিন্তু অনু সবই নমঃ নমঃ করে সেরে দিতে চাইল। ওর এক কথা, “এত আড়ম্বর, এত লোক দেখানো জাঁকজমকের কোন প্রয়োজন নেই। পয়সা অপচয়ের কোন মানে হয় না। জানো আমাদের দেশের কত মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না?” মেয়ের সাথে তর্কে যায়নি অতসী। কোথায় বেঁকে বসবে, বলবে অনুষ্ঠান করে বিয়েই করবো না! তাই অনুকে না জানিয়ে যতটা পারে নিজের মত করে আয়োজন করেছে। অতসীর কথা শুনে আঁতকে উঠল বড়দি, “অনুর পছন্দ নয় মানে? ওর পছন্দ নয় বলে তুই মা হয়ে সব মেনে নিলি? ও তো ছেলেমানুষ!” মুখ খুলল এবার অনু, “বড়মাসি, আমার আঠাশ বছর বয়স, আমি ছেলেমানুষ নই। এসব আমার ভালই লাগে না।” ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে, অনু এখন কলকাতারই একটা সরকারি হসপিটালে মেডিসিনের ডাক্তার। অল্প বয়স হলে কী হবে, কাজে বেশ সুনাম হয়েছে। অনুর কথা শুনে ঘরের সবাই চুপ। বড়মাসি ছেড়ে দেওয়ার লোক নয়, বোনঝিকে ভালওবাসে খুব। বলল, “তা কি হয় রে মা? বিয়ে তো মেয়েদের জীবনে একবারই হয়! যেমন তেমন করে করলে পরে আফসোস হবে। তোর বাবারও তো বদনাম হবে।” অতসীর বুক দুরদুর্ করে, নিজের মেয়েকে সে চেনে! এমনিতে শান্ত। কিন্তু বাবার মত সোজাসাপ্টা, সমাজের নিয়মকানুনের ধার ধারে না। বলে, “যে নিয়মে সমাজের উপকার হয় না, সে নিয়ম কেন মানব?” এখন অনু কিছু বলে, তার আগেই ফুলের গয়না হাতে কাকলি এসে ঘরে ঢুকল। তাড়া দিয়ে বলল, “নাও, গয়নাগুলো পরাও, স্নানের সময় পেরিয়ে যাচ্ছে।” বুবাইও ততক্ষণে ক্যামেরা নিয়ে হাজির। অতসীর মেজদির ছেলে বুবাই, অনুর থেকে বছর দুয়েকের বড়। ঘরে ঢুকেই মজা করে অনুকে বলল, “তাহলে শেষ পর্যন্ত বিয়েটা করলি, কী বল!” সে কথা শুনে ফিক করে হেসে ফেলল অনু। হাঁফ ছেড়ে বাঁচল অতসী! ঘর থেকে বেরিয়ে এল পায়ে পায়ে।
অহনা, নিলয়কে বলেছিল, “চল, ঝামেলা না করে, কোর্ট ম্যারেজ করে নিই। অনুষ্ঠান করতে গেলে মিনিমাম চারদিন ছুটি নিতেই হবে। আর দুজনের একসাথে ছুটি অ্যাডজাস্ট করাটাও মুশকিল।” নিলয়ের সাথে ইলেভেন থেকে অহনার প্রেম। একই স্কুলে পড়েছে দুজনে, তারপর মেডিকেল। নিলয় এখন কলকাতার একটা নামকরা নার্সিংহোমে সার্জেন। দু’বাড়ি থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু পড়াশোনা, কাজকর্ম সামলে কিছুতেই সময় বের করতে পারছিল না দুজনেই। শেষমেশ প্রায় ধরেবেঁধেই বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে। অহনার পিসি, পাঁজি দেখে পয়লা বৈশাখেই দিন ফেলেছে। বলেছিল, “নতুন বছরের প্রথম দিন থেকেই, নতুন জীবন শুরু করুক দুজনে।” নিলয়ের বাড়িতেও সবাই এক কথায় রাজি। এমনিতেই অহনাকে তাদের ভারী পছন্দ! আর সত্যিই তো, রূপে গুণে অহনার তুলনা পাওয়া মুশকিল। অহনা যেমন বাবা মায়ের একমাত্র সন্তান, নিলয়ও তেমন। নিলয়ের বাবা মায়ের ইচ্ছে ধুমধাম করে ছেলের বিয়ে দেবে। নিলয় অহনাকে বলেছিল, “দেখ, তুই কী চাইছিস বুঝতে পারছি, কিন্তু মায়ের দিকটাও ভাবতে হবে। বাবাকে ম্যানেজ করে নেব। কিন্তু মায়ের ওপর একটু প্রেসার আছে। মামারবাড়ির সাইডে সবাই বড় করে অনুষ্ঠান চাইছে।” অহনা বুঝতে পারেনি, এরপর নিলয়কে কী বলবে। আর তাছাড়া পিসিও বুঝিয়েছে, “তোর বাকি জীবন তো তোরই থাকল। বিয়ের ব্যাপারটায় না হয় বড়দের ওপর ছেড়ে দিলি!” ছোট থেকেই পিসির কথা শোনে অহনা। কঠিন কথাকে সহজ করে বলে দিতে পারে, তাই পিসিকে খুব ভরসা করে। আর সেই ভরসাতেই, বাবাকে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিল অহনা। অবশ্য এখন এই লাল-হলুদ ডুরে শাড়ি, বাবা মায়ের উজ্জ্বল মুখ, ভাইবোনেদের আনন্দ, বাড়ি ভর্তি আত্মীয় সমাগম, লো-ভল্যুমে একটানা বেজে চলা সানাই…সব মিলিয়ে কেমন ঘোর ঘোর একটা ভাললাগায় ভেসে যাচ্ছে অহনা।
বিয়ের সাজে রানীর মত দেখাচ্ছিল অহনাকে। লাল বেনারসি, কপালে চন্দনের ফোটা, পিসিচন্দ্রের হালকা সোনার গয়নায় অহনাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ সবাই। শুভদৃষ্টির সময় তো অহনার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না নিলয়। মন্ত্রমুগ্ধের মত তাকিয়েছিল! এই নিয়ে অহনার ভাই বোনেরা ছাদনাতলায় খুব হাসিমজা করল। ভালয় ভালয় মিটে গেছে বিয়ের পর্ব। আজ সকাল সকাল রওনা দিয়ে নিলয়দের বাড়ি এসে পৌঁছেছে অহনারা। আসার সময় মায়ের কান্নাকাটি কিছুতেই থামছিল না। বাবাও যে লুকিয়ে লুকিয়ে কেঁদেছে, বেশ বুঝতে পারছিল অহনা। সবার চোখেই জল, কিন্তু অহনা কিছুতেই সবার সামনে হাউমাউ করে কাঁদতে পারে না। তবে প্রণাম করার সময় তারও চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছিল। পিসি শুধু শান্ত ছিল। সকালে অহনাকে যখন সাজানো হচ্ছিল, কানে কানে বলেছিল, “ওখানে গিয়ে ওরা যা বলবে, চুপচাপ শুনিস। কাউকে মুখের ওপর কিছু বলিস না। আর নিলয় তো সাথেই রইল, কোন অসুবিধা হবে না।” না, তেমন কোন অসুবিধা হয়নি। শুধু নিলয়ের বড় মামিমা যেন একটু বেশিই নিয়মকানুন পালন করালেন অহনাকে দিয়ে। তবে তাও এমন কিছু কঠিন নয়। নিলয় পরে বলল, ওর বড় মামিমা নাকি একটু সেকেলে। বারব্রত, ছোঁয়াছুঁয়ি মানেন খুব। নিলয়ের বাড়ির অন্যান্য আত্মীয়দের সাথেও পরিচয় হল। নিলয়ের বাবা মা ঠাকুমা তো অহনাকে আগেই চিনত। কয়েকবার বন্ধুদের সাথে এ বাড়িতে সে এসেছে। সব নিয়মকানুন মিটে যেতে স্নান সেরে অহনা একটা লাল ঢাকাই শাড়ি পরে নিজের ঘরে বসেছিল। খুব খিদে পেয়েছে, সেই কোন সকালে অল্প একটু লুচি তরকারি খেয়ে বেরিয়েছিল! নিলয়ের মাসতুতো বোন দোয়েল এলো, “বউদি নীচে চলো, ভাত-কাপড়ের অনুষ্ঠান হবে।” কথাটা শুনে দুম করে একটা পুরনো কথা মনে পড়ে গেল অহনার! দোয়েলকে বলল, “যাচ্ছি, তার আগে তুমি তোমার নিলয় দাদাকে একবার ডেকে আনবে?” নিলয় আসতে অহনা জিজ্ঞেস করল, “ভাত কাপড়ের অনুষ্ঠান কী? যেখানে তুই আমার হাতে ভাতের থালা আর শাড়ি দিয়ে বলবি, ‘তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম?” এ কথা শুনে নিলয় হাঁ করে তাকিয়ে থাকল, বোঝাই যাচ্ছে এমন কথা সে আগে শোনেনি। একটু চিন্তা করে বলল, “সম্ভবত। কেন?” অহনা বলল, “সম্ভবত না। এটাই সেটা! পল্লবী আমাকে ওর বিয়ের পর বলেছিল, এক বাড়ি নতুন লোকজনের সামনে কী এম্ব্যারাসিং সিচুয়েশনে পড়েছিল।” নিলয় চুপ করে থাকল। অহনা আবার বলল, “কিন্তু আমার পক্ষে এই অনুষ্ঠানটা মেনে নেওয়া সম্ভব নয়। স্যরি!” নিলয় মৃদু গলায় প্রায় আকুতির স্বরে বলল, “ব্যাপারটাকে জাস্ট একটা রিচ্যুয়াল হিসাবে দেখ না।” অহনা চাপা গলায় বলল, “একটা ভুল রিচ্যুয়ালকে টেনে নিয়ে গিয়ে লাভ কী? দুজনেই যখন সারা জীবন একে অপরের অনেক দায়িত্ব নেব, তখন সবার সামনে এমন ঘটা করে তুই বা এসব বলবি কেন?” ওদের কথপোকথনের খবর ইতিমধ্যে পৌঁছে গেল একতলায়। নিলয়ের মা চলে এসেছে। নিলয় মাকে বলল, “সকাল থেকে অনেক নিয়মকানুন হয়েছে, এবার সব বাদ দাও। অহেতুক আর কিছু করার দরকার নেই।” বড় মামিমা কখন দরজায় এসে দাঁড়িয়েছিল ! বলল, “অহেতুক কী বলছিস? হিন্দু ঘরে এসব নিয়ম মেনে বিয়ে হয়ে আসছে সেই কোন যুগ থেকে! তোরা আজকালকার ছেলেমেয়েরা সেসব না মানতে চাইলে চলবে কেন?” অহনা বিছানার এক কোণে চুপচাপ বসেছিল। অনেকেই এখন ঘরের মধ্যে এসে জড়ো হয়েছে। সবার চোখে কৌতুহল। নিলয়ের মা নিচু গলায় অহনাকে বলল, “একটা দিনের ব্যাপার। সবাই দেখছে। তাছাড়া বেশিক্ষণ সময় লাগবে না। চলো।” অহনা ধীরে ধীরে বলল, “সময়টা কথা নয়। এটা একটা ভুল প্রথা। কেন সেটাকে এত যত্ন করে বয়ে বেড়াতে হবে?” এবার বড় মামিমা গলা তুলল, “কেন? এ প্রথায় ভুল কোথায়?” অহনা সে কথার কোন উত্তর না দিয়ে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকল। নিলয়ের নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছিল, কিছু একটা বলতে যাচ্ছিল, বড় মামিমা তাকে থামিয়ে দিয়ে বলল, “বউমা কী, অনেক টাকা ইনকাম কর ব’লে স্বামীর মুখ থেকে ও কথা শুনতে সম্মানে বাঁধছে?” মামিমার খোঁচাটা কারোর বুঝতে অসুবিধা হল না। নিলয়ের মা বলল, “থাক না বৌদি ওসব কথা।” অহনা এবার স্পষ্ট করে বলল, “যে বউমা ইনকাম করে না, সংসারে তারও অনেক কন্ট্রিবিউশন থাকে, তাকেও অনেক দায়িত্ব নিতে হয়। তাই কারো পক্ষেই এমন কথা মেনে নেওয়া অসম্মানের।” মামিমা কিছু বলতে যাবে, তখনই দরজার বাইরে একটা ক্ষীণ গলা শোনা গেল, “নাতবৌমা যা বলছে ঠিকই বলছে।” সবাই দেখল, দোয়েলের হাত ধরে, ঠাকুমা কখন দোতলায় উঠে এসেছেন। নিলয় ঠাকুমাকে ঘরে এনে চেয়ারে বসিয়ে দিল। “একটা নতুন সংসারে এসে, বউ ঠিকঠাক দায়িত্ব পালন করলে, তবেই সেই সংসার সুখের হয়। প্রতিটা সংসারে ভাত কাপড়ের সাথে সাথে সুখেরও খুব প্রয়োজন। তাই সংসারকে ঠিকঠাক চালাতে স্বামী আর স্ত্রী দুজনকেই যখন দায়িত্ব নিতে হয়, তার কৃতিত্ব একজন কেন নেবে? তাই আজ থেকে এ বাড়িতে ও নিয়ম উঠে গেল! এবার সবাই যে যার কাজে যাও।” এই বলে থামলেন ঠাকুমা। অহনার মনে পড়ে গেল, তাই তো! নিলয় বলেছিল, ঠাকুমা স্কুলে বাংলার টিচার ছিলেন! তাই এত সুন্দর করে গুছিয়ে বলে ফেললেন কথাগুলো। যাইহোক, ঠাকুমা আপাতত সবার মুখ বন্ধ করে দিয়েছেন। নিলয় ঠাকুমাকে নিজের ঘরে পৌঁছে দিতে গেছে। ফিরে এলেই খেতে বসতে হবে। অহনার পেটে যে ছুঁচোয় ডন মারছে!
The post মুক্তাকাশের আলো first appeared on .