mental health -

ব্রেন রট অসুখ এবং আরোগ্য
এতদিনে জানা গেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ২০২৪ বছরে এই ব্রেন রট কে ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার ‘ আখ্যা দিয়েছে।ব্রেন রট বলতে এমন একটা অবস্থা যা দীর্ঘক্ষণ ডিজিটাল আসক্তি ও নির্ভরতার কারণে  মানুষের মানসিক এবং বৌদ্ধিক উৎকর্ষ নষ্ট করে বেশ বড় ক্ষতি করছে,এর নেশায় মানুষ তার স্বাভাবিক চিন্তা ভাবনা এবং দৈনন্দিন অনেক কাজ না করে রাতদিন ডিজিটাল নেশায় আক্রান্ত।

ব্রেন রট।যদিও এখনও একে চিকিৎসা শাস্ত্রে গভীর অসুখের কুখ্যাতি দেয়নি তা হলেও দীর্ঘসময় ধরে নানা রকম একঘেয়ে মোটা দাগের অর্থাৎ বিলো কোয়ালিটি ডিজিটাল কন্টেন্টে আসক্ত হওয়ার জন্য আমাদের অলক্ষ্যে অন্য অনেক বিপর্যয় দেখা দিচ্ছে।সোশ্যাল মিডিয়া,স্ট্রিমিং প্ল্যাটফর্ম,রিলস,টিক টক ভিডিও ঘন্টার পর ঘন্টা স্ক্রল  করতে করতে আমরা নিজেদের অজান্তে এক ভয়ঙ্কর মহামারির দিকে দৌড়চ্ছি।

ব্রেন রট আমাদের কি মারাত্মক ক্ষতি করে চলেছে :

মানসিক জড়তা :কোন কিছু গঠনমূলক,কাজের চিন্তাধারাকে দীর্ঘসময় কুয়াশাচ্ছন্ন করে রাখা।

আলস্য: এক ভাবে এক জায়গায় ফোনে নিমগ্ন,জগৎ সংসার ভুলে,শারীরিক ভাবে স্থবির।

রিডিউসড অ্যাটেনশন স্প্যান: কোন বিষয়ে দীর্ঘসময় মনোযোগের ব্যাঘাত।

কাজ করতে বাধা: যে কোন কাজ করতে গেলে তার পরিকল্পনা এবং সেই কাজ ঠিক ভাবে করার মানসিকতায় বাধা।

সমস্যা সমাধানে বাধা : দীর্ঘসময় এই ব্রেন রটের কারণে ধৈর্য্যচ্যুতি যে কোন কাজে কোন সমস্যা এলে সেটার সমাধানে যে সময়,পরিশ্রম  এবং বুদ্ধিপ্রয়োজন তাকে বাধা দেয় এই আসক্তির কুপ্রভাব।

সিদ্ধান্তহীনতা: এর জেরে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা দেখা দিচ্ছে।

ভুলে যাওয়ার ব্যারাম:এর জন্য অনেক জরুরি কথা মনে পড়ছে না।

স্মৃতিভ্রংশ : পুরোনো কথা মনে পড়ছে না।

মুড সুইং: কথায় কথায় রেগে যাচ্ছেন অথবা বেশ আনন্দের সময়ে হঠাৎ অজানা আতঙ্কে শিউরে উঠছেন।

১২টি উপায়ে ব্রেন রট সমস্যা সমাধান :

নিউপোর্ট ইনস্টিটিউটের মেন্টাল হেলথ Mental Health এক্সপার্ট অ্যাডভাইস

১) সোশ্যাল মিডিয়া টাইম সেট :একদম কঠোরভাবে সারাদিনে কতক্ষণ কাজ ছাড়া স্ক্রিন টাইম সেটা  ঠিক করে নেওয়া।

২)মননশীলতা : একটা সচেতন, সহনশীল মানসিকতা।সকাল থেকে রাত পর্যন্ত জীবনযুদ্ধ এবং বাড়ি ফিরে শান্ত,সচেতন মনোভাবের অভ্যাস।

৩)প্রতিদিন এক্সারসাইজ: করতেই হবে।নিদেনপক্ষে ৩ কিলোমিটার হাঁটা আর ৩ লিটার জল খাওয়া।

৪)বই পড়া: যদি এই অভ্যাস ছেড়ে দিয়ে থাকেন তাহলে আজ থেকে আবার শুরু করুন।

৫)মাল্টিটাস্কিংয়ে লাগাম : হ্যাঁ।এটা এখনকার ‘মন্ত্র’ হতে পারে কিন্তু নিয়মিত এই মাল্টিটাস্কিংয়ের চাপ কমাতে হবে।

৬)ডিজিটাল ডিটক্স : দিনের কিছু সময়ে মোবাইল অথবা স্ক্রিন টাইম ছাড়া থাকা।ইতিমধ্যেই স্বাস্থ্যসচেতন মানুষরা শুরু করে দিয়েছেন।

৭)নতুন কিছুর অভ্যাস :যে বয়েসেই হোক নতুন কিছু অথবা ছোটবেলার ফেলে আসা খেলা ধুলো,গান বাজনা ,ছবি আঁকা আবার শুরু করা অথবা নতুন কিছু শখ যেমন ইন্ডোর প্ল্যান্টস।

৮)আড্ডা : হোয়াটস্যাপ,ফেসবুক চ্যাট নয়,নিখাদ আড্ডা,আত্মীয়স্বজনের সঙ্গে মেলামেশা।

৯)প্রকৃতির কাছে :সকালে হাঁটার সময় অথবা দিনের,সপ্তাহে যতটা সময় পাবেন প্রকৃতির কাছে,গাছ গাছালি,উন্মুক্ত আকাশের নিচে থাকা।

১০)সৃষ্টিশীল থাকা:যে ভাবেই হোক,দিনের কিঁছু সময় লেখালেখি করুন না ,হোক না হাবিজাবি অথবা ফেলে আসা সাহিত্যচর্চা।

১১) ঘুম :পরিমিত ঘুম আবশ্যিক।রোজ অন্তত ৭ ঘন্টা।

১২) পরিমিত ডায়েট: শুধু স্বাস্থ্যসর্বস্ব নয় ,পরিমিত খাবার বা ব্যালেন্সড ডায়েট।

The post ব্রেন রট অসুখ এবং আরোগ্য first appeared on .

ইনফ্লুয়েন্সার প্রভাবে নিজের সঠিক সিদ্ধান্তে আপস করছেন ?
আজকাল ডিজিটাল মাধ্যমের প্রাবল্যে ক্রেতাদের ওপর ইনফ্লুয়েন্সারদের গুরুত্ব অপরিসীম হয়ে উঠেছে যার ফলে নিত্যনতুন ট্রেন্ড এবং কেনাকাটার সময়ে এই ইনফ্লুয়েন্সারদের পরামর্শে আমরা সম্পূর্ণ প্রভাবিত হয়ে পড়ছি এবং পরে লক্ষ্য করে দেখা গেছে অন্ধ হয়ে পরামর্শ মানার কুফল।

ফ্যাশন ,রূপচর্চা,ট্রেন্ডি লাইফস্টাইল,ইলেক্ট্রনিক্স জিনিসপত্র থেকে রেসিপি সর্বত্র  এই সোশ্যাল মিডিয়ার তথাকথিত এক্সপার্টদের পরামর্শের প্রতি আমাদের আস্থা বেড়েই চলেছে। যদিও বিভিন্ন ক্ষেত্রে এই ইনফ্লুয়েন্সারদের গুরুত্ব ,পরামর্শ জরুরি কিন্তু সেটা কখনোই নিজের অভিজ্ঞতা ,বিশ্বাস অর্জিত জ্ঞানকে গুরুত্বহীন করে নয়।ইনফ্লুয়েন্সার আর নিজের সঠিক সিদ্ধান্তের মেলবন্ধনের জন্য মনে রাখবেন :

১)_ঠিক বেঠিক ইনফ্লুয়েন্স চিনে নিন: ইনফ্লুয়েন্সার উপদেশ অন্ধ ভাবে না মেনে প্রথমে জেনে নিতে হবে আপনার সিদ্ধান্তের জন্য এর পরিণতির কথা।মনে রাখবেন এই ইনফ্লুয়েন্সাররা অনেকেই কিন্তু কিছু বিশেষ ব্র্যান্ডের প্রতিনিধি তাই সেই ব্র্যান্ড প্রমোট করার জন্য তাদের উৎসাহ থাকবেই কিন্তু সেই বিষয়ে আপনি  সতর্ক ও সন্ধানী হলে ,যেমন সেই প্রোডাক্ট রিভিউ পড়লেন,পরিচিত যারা ব্যবহার করছেন তাদের কাছ থেকে জানলেন আর তার পর সিদ্ধান্ত নিলেন।

২)নিজের অভিজ্ঞতা আর মূল্যবোধকে মর্যাদা : যে কোনো জিনিসের প্রতি প্রভাবিত হওয়ার আগে নিজস্ব মূল্যবোধ যাচাই করুন। জিনিসপত্র কেনার সিদ্ধান্তে কোন বিষয়টা আপনার নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে প্রশ্ন করুন।দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারা ? গুণমান ?সাশ্রয়ী ?ব্র্যান্ড ভ্যালু কোনটা আপনার কাছে জরুরি আর এই ইনফ্লুয়েন্সারদের পরামর্শ সেই বিষয়ে কি বলছে সেটা বোঝা।

৩) রিসার্চ করুন : শুধু অন্ধ ভাবে ইনফ্লুয়েন্সারকে বিশ্বাস করার আগে সেই বিষয়ে রিসার্চ করুন। এখন অনলাইনে প্রোডাক্ট রিভিউ ,কম্প্যারিজন ওয়েবসাইট আর কনজিউমার ফোরামের কল্যাণে আপনি সেই প্রোডাক্টের গুণমান,কর্মক্ষমতা,খ্যাতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল থাকতে পারেন।এক নয় নানা সূত্র থেকে পাওয়া তথ্য যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন।

৪) নিজের সহজাত প্রবণতায় ভরসা রাখুন : যে কোনো পণ্য অথবা পরিষেবার মূল্যায়নে নিজের অভিজ্ঞতা আর বিশ্বাসের প্রতি ভরসা করুন।নিজের সহজাত অনুভূতির ওপর আস্থা রেখে আপনার প্রয়োজন আর পছন্দের ভিত্তিতে কেনাকাটা করুন,ভেবে দেখুন আপনার মন কি চাইছে আর সেই মতন সিদ্ধান্ত নিন। মনে রাখবেন আপনার মন তৈরি হয়েছে পূর্ব অভিজ্ঞতা আর উপলব্ধি থেকে।

৫) সচেতন ব্যবহার : ইনফ্লুয়েন্সারদের থেকে প্রভাবিত হয়ে কেনাকাটার আগে ভেবে দেখুন এটা এখন আপনার কতটা প্রয়োজন নাকি তাৎক্ষণিক লোভে পড়ে কিনে ফেলছেন / শুধু আবেগের এবং  একটু ট্রেন্ডি বলেই কেনার আগে একটু ভেবে দেখুন এর দীর্ঘমেয়াদি পরিণতি,উপকারিতা,আর্থিক বিষয় আর তারপর নিশ্চিত হয়ে তবেই সিদ্ধান্ত নিন।

৬)ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা : ব্র্যান্ড ভ্যালু বস্তুটি আকাশ থেকে পড়ে না।বহু বছরের সুনাম আর খ্যাতিতে তৈরি হয়।কেনাকাটার আগে এই বিষয়ে মনোযোগ দিন /আজকাল এমন অনেক ঘটনার কথা শোনা যায় যেখানে ব্র্যান্ড নামি হলেও অনামী বা ভুয়ো অনলাইন পোর্টাল থেকে অবিশ্বাস্য ডিসকাউন্টের ফাঁদে পড়ে কেনার পর গ্রাহক ঠকে গিয়েছেন।এছাড়াও যে ব্র্যান্ড বিশ্বস্ত,প্রামাণ্য সেই ব্র্যান্ডের জিনিসপত্র কেনা শ্রেয় কারণ দীর্ঘদিন ধরে এরা গ্রাহকদের বিশ্বাসের মর্যাদা দিয়ে চলেছে।

৭) বিভিন্ন মতামত শোনা : হুজুগে কিছু কেনাকাটা করার আগে সবার মতামত (অবশ্যই যারা বিষয় সম্পর্কে জানে) সেটা পক্ষে অথবা বিপক্ষের হলেও শুনে নিন।আপনি অবাক হতে পারেন জেনে যে যখন আপনি নিজে একদম নিশ্চিত সেখানে একটি বিপক্ষের হলেও মূল্যবান মতামত আপনার সিদ্ধান্ত বদল করে দিচ্ছে।এর মানে সবার কথা আর মতামত শুনে তবেই আপনি সব সিদ্ধান্ত নেবেন এমন নয় কিন্তু যাকে ইম্পালসিভ বায়িং বলে তার আগে সবার মতামত শুনে যাচাই করা।( তবে এক্ষেত্রে কিপটে স্বামী /স্ত্রী হলে অন্য কথা।)

৮) একটু নির্লিপ্ত, অনাসক্তির অভ্যাস : আপনি গত ৬ মাসের কেনাকাটায় নজর দিলে দেখবেন এর মধ্যে কিছু জিনিস হঠাৎ আবেগ বা হুজুগের মাথায় কিনে ফেলেছেন যেটা না কিনলেও হত।এর কারণ হয়তো সামাজিক চাপ,হয়তো সব বিষয়ে ট্রেন্ডি থাকার আকুল প্রবণতা।এই মানসিকতা থেকে বেরিয়ে আসলে এবং নিজস্বতা বজায় রাখার চেষ্টা করুন।এখানে কিন্তু বৈরাগ্যের কথা বলা হচ্ছে না বরং সামাজিক বা অন্যের কথায়  চাপ কাটানোর স্বাধীনতা আর স্বকীয়তার প্রতি জোর দিতে বলা হচ্ছে।

এই প্রসঙ্গে স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে যে এই প্রতিবেদন ইনফ্লুয়েন্সারদের বিপক্ষে নয় এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় এদের সুচিন্তিত,পরীক্ষিত মতামতের গুরুত্ব অপরিসীম কিন্তু সেটা কখনই যেন  আপনার নিজস্ব বিচারবুদ্ধি এবং প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে নয়।

The post ইনফ্লুয়েন্সার প্রভাবে নিজের সঠিক সিদ্ধান্তে আপস করছেন ? first appeared on .

সহজে জীবনের মোড় ঘোরানো উন্নতির ৫০টি উপায়
আমরা সবাই নিজেদের ভালো  এবং জীবনের মান উন্নত করতে চাই ,কিন্তু ইচ্ছে থাকলেও রোজকার ব্যস্ততায় সেই বিষয়ে মন দিতে পারিনা।কিন্তু সহজে কিছু বদল আনলে জীবন অনেক প্রাণোচ্ছল মধুর হয়ে ওঠে।

পৃথিবী বিখ্যাত মনোবিদদের এবং রিডার্স ডাইজেস্ট পত্রিকার বিশিষ্ট সম্পাদকমন্ডলীর এবং মূল্যবান  টিপস:

১) শোয়ার আগে বিছানার পাশে এক গ্লাস জল রাখুন।ভোরে উঠে খাওয়া শুরু করুন।হাইড্রেশন ভালো হবে।

২)প্রত্যেকদিন অন্তত ১০মিনিট  আপনার পছন্দের মানুষের সঙ্গে কাটান,স্বামী ,স্ত্রী, বাবা,মা,ছেলে, মেয়ে  এমন যে কেউ।

ছবি- ফোর্বস

৩) রোজ একটা টু -ডু লিস্ট করে রাখুন ,দিনে হঠাৎ প্রয়োজনীয় কাজ করতেই হলে স্ট্রেস বাড়বে।এই লিস্ট আগে থেকে করা থাকলে অনেক ধীরে সুস্থে কাজ করতে পারবেন।

৪)আজকাল ফোনে এত ফটো থাকে ,তার থেকে পছন্দ মতন ছবি প্রিন্ট করে ফ্রেম করে প্রিয়জনকে উপহার দিয়ে দেখুন , এই সারপ্রাইজ খুব ভালো লাগবে।

৫)বাবা মাকে হঠাৎ ফোন করে ওনারা কেমন আছেন জিজ্ঞেস করুন।দূরে বা একসঙ্গে থাকলেও, ওনারা খুব খুশি হবেন।

৬) ফ্রিজে কাটা ফল আর সব্জি রেখে দিন।হঠাৎ স্ন্যাকস বা সতে করতে কাজে দেবে।

৭)সপ্তাহে অন্তত ১দিন নিজের যেটা পছন্দ তাই করুন।

৮) প্রদেয় বিলস আসার/পাওয়ার সঙ্গে সঙ্গে মিটিয়ে দিন।

৯) কেউ আপনার সম্পর্কে কেমন আছেন জানতে চাইলে একতরফা নিজের বিষয় না বলে  ভদ্রতা করে তার সম্পর্কেও জানতে চান তিনি কেমন আছেন।

১০)রোজ ১০ মিনিট ব্রিদিং এক্সারসাইজ করুন।স্ট্রেস হলে তখন আবার।

১১) ব্যাঙ্কে নিজের একটা আলাদা অ্যাকাউন্ট রাখুন। ওখানে কিছু টাকা অটোমেটিক  ট্রান্সফার করে রাখুন।হঠাৎ প্রয়োজন বা বিপদে আপদে কাজে দেবে।

১২) অফিসে টানা কাজের ফাঁকে ১০ মিনিটের ব্রেক নিন।

১৩) দিনের শুরুতে না পারলে  যখন তখন যে কোনো এক্সারসাইজ ভালো (তবে খাবার পরেই  করতে যাবেন না )।

১৪) সপ্তাহের মাঝে একদিন ভালো সাজুন,ভালো খান ,সবটাই উইকএন্ডের জন্য জমিয়ে রাখবেন না।

ছবি- শাটারস্টক

১৫) কাজের টেবিলে ছোট গাছ রাখুন.পটেড প্ল্যান্টস।স্ট্রেস কমাবে,কাজে উৎসাহ বাড়বে ,সতেজ থাকবেন।

১৬) অনলাইন বা অফলাইন যে কোনো মেগা সেলের আগে চিন্তা করুন যে এটা কি আপনার সত্যিই দরকার ?

১৭) যখন খুব বোর লাগছে বা খিদে পেয়েছে এমন সময় শপিংয়ে যাবেন না।

১৮) কাজ এবং পরিবার ছাড়া একটা গোষ্ঠীতে,কমিউনিটি গ্রূপে যোগদান করুন।

১৯) রাতে ভালো ঘুম হচ্ছে না ?ক্যাফিন এবং ফোন ব্যবহার কমিয়ে দিন।

২০) সপ্তাহে ১ দিন ডিজিটাল ডিটক্স করুন। ফেসবুক,হোয়াটসঅ্যাপ,ইন্সটা (এক্স ) বন্ধ করুন।

২১)মাসে অন্তত ২ বার বিকেল উপভোগ করুন ।

২২)ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বিছানা পরিপাটি করে গুছিয়ে রাখুন।

২৩) নিজের যুদ্ধগুলোকে সনাক্ত করুন যে কোনগুলোতে লড়বেন আর কোনগুলো ছাড়বেন। সব যুদ্ধ,ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই।

২৪) এমন কোনো কাছের বন্ধু ,আত্মীয়স্বজন যাদের সঙ্গে বহুদিন যোগাযোগ নেই তাঁকে ফোন করুন।

২৫) শান্তিতে নিজের খাবার খান,তাড়াহুড়ো করে বা অন্যমনস্ক না হয়ে।

২৬) ছেলেমেয়েদের মিউজিয়াম,আর্ট একজিবিশন,লিটারারি মিট,সঙ্গীত অনুষ্ঠানে নিয়ে যান। তারা বড় হয়ে গেলেও।

ছবি- বয়েজ ওন লাইব্রেরি

২৭) সপ্তাহে অন্তত ১টা বই পড়ুন ,কাছের লাইব্রেরির মেম্বার হওয়া ভালো।

২৮)অন্য ধরণের রান্না শিখে করে ফেলুন ,যেমন ভুটানের জাতীয় খাবার এমা দাতশি।

২৯)সপ্তাহে ১টি চিঠি লিখুন ,কাগজ কলম পোস্ট অফিস ,করে দেখুন ,দারুণ লাগবে।

৩০)রাতে ফোন বন্ধ করে ঘুমোন ,সাইলেন্ট নয়,বন্ধ।

৩১)সপ্তাহে অন্তত ১টি নতুন জিনিস শেখার চেষ্টা করুন।

৩২)পুরোনো শখ আবার করে শুরু করুন,গান,ছবি আঁকা ,লেখা।

৩৩)মাঝে মাঝে পুরোনো ফটো অ্যালবামে চোখ রাখুন।

৩৪) চিন্তায় ঘুম না এলে বই পড়ুন ,কিছুক্ষন পরেই চোখে ঘুম নেমে আসবে।

৩৫)দিনের শুরুতেই যোগব্যায়াম করার সুফল সারাজীবন ধরে সুস্থ থাকার চাবিকাঠি।

৩৬)অন্যের ভালো কাজের  প্রশংসা মন খুলে করুন,যদি তা আপনার চেয়ে ভালো হয়ে তবুও। আপনার আভিজাত্য,সুমধুর ব্যক্তিত্বের জন্য সমাদৃত হবেন।

৩৭)কবিতা পড়ুন আর যে কবিতা খুব ভালো লাগবে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।

৩৮)কোনো রাজনৈতিক আলোচনায় শুধু নিজের মত প্রতিষ্ঠার জন্য চেঁচামেচি না করে অন্যের যুক্তি,বিশ্বাস শান্ত ভাবে শোনার অভ্যাস করুন এবং আপনার বিরুদ্ধ যুক্তির মধ্যে সত্য ও যুক্তি থাকলে সেটা মেনে নেওয়ার মানসিকতা দেখান।

৩৯)সততা অত্যন্ত জরুরি একটা সত্তা ,নিজের জন্য আর নিজের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ।

৪০)শুধু  খবরের হেডলাইন নয় ,খবর বিশদে পড়া দরকার।

৪১) যে কোনো বিষয়ে নিজের ভুল হলে নির্দ্বিধায় ভুল স্বীকার করে নিন ,নিজেকে সবসময় ঠিক প্রমাণ করার দরকার নেই।

৪২)হেঁটে দেখতে শিখুন- নিজের আসে পাশে অথবা কিছুটা দূরের অজানা অচেনা জায়গা ঘুরে দেখুন।

৪৩) যে অকেশন বা নিমন্ত্রনে একদম যেতে ইচ্ছে করছে না সেখানে যাবার দরকার নেই,বিনীত ভাবে না বলুন।

৪৪) নিজের পছন্দের নতুন কিছু শিখুন ,গান,গিটার, সেতার, রান্না,ভাষা যা আপনার পছন্দ।

৪৫) সপ্তাহে ৭ দিনের মধ্যে অন্তত ৫দিন স্বাস্থকর খাবার খান।

৪৫) পজিটিভ মিডিয়া ফলো করুন,পড়ুন ,যা কিছু ভালো,সদর্থক,ইতিবাচক।

৪৬) সম্পূর্ণ বিশ্রাম নিন ,মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে ,অন্য কিছু করতে করতে নয়।

ছবি- গেটি ইমেজেস

৪৭) ধ্যান করা অভ্যাস করুন,দিনের যে কোনো সময়ে মেডিটেট করুন।স্ট্রেস ,দুশ্চিন্তা কমে কাজে মনোযোগ ,ফুর্তি আসবে।

৪৮)নিজের কাজগুলোর একটা প্ল্যান আর এক্জিকিউশন চার্ট বানান ডেডলাইন দিয়ে।এই লিস্ট খুব কাজে দেবে।

৪৯) একটা ৩০ দিনের চ্যালেঞ্জ নিন।যেমন সপ্তাহে একদিন সোশ্যাল মিডিয়া বন্ধ,রাতে ঘুমোনোর সময় ফোন অন্য ঘরে অথবা বন্ধ ,রোজ সকালে উঠে ১০মিনিট ব্যায়াম ,এমন যা কিছু।

৫০) প্রত্যেক দিনের শেষে ঘুমোনোর আগে সেই দিনে বিভিন্ন ঘটনায় আপনার প্রতিক্রিয়া কি ছিল যা মনে করুন এবং ভাবুন যে কোথায়,কোন বিষয়ে আপনি অনেক ভালো প্রতিক্রিয়া দেখাতে পারতেন অথবা কাজটা আরো ভালো করে করতে পারতেন।এতে বিষণ্ণ হওয়ার কিছু নেই ,এটা একটা অভ্যাস যে পরের বারে সেই এক অকেশন আপনি অনেক ভালো করে সামলাতে পারবেন।

The post সহজে জীবনের মোড় ঘোরানো উন্নতির ৫০টি উপায় first appeared on .