Rupchorcha -

৫টি হার্বাল ফেশিয়াল
রূপচর্চার খুব গুরুত্বপূর্ণ অংশ ফেশিয়াল।প্রাকৃতিক ভেষজ ফেশিয়ালের  উপকারীতা অমূল্য কারণ বাজারি ক্ষতিকারক রাসায়নিকের প্রাদুর্ভাব এড়িয়ে খাঁটি ভেষজের গুণাগুণ সমৃদ্ধ বলে।ড্ৰাই,ন্যাচারাল,অয়েলি,মিক্সড,সেনসিটিভ স্কিনের হার্বাল ফেশিয়াল এবার আপনার হাতের মুঠোয়।

ড্ৰাই স্কিনের জন্য

১ চামচ টোম্যাটো পেস্ট,১ চামচ দুধ,আধ চামচ পাতিলেবুর রস,১ চামচ চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন,এবার এক টুকরো টম্যাটোর সাহায্যে মিশ্রণটি মুখে ও গলায় লাগান।টোম্যাটটি ব্যবহার করেই পেস্টটি ভালোভাবে ঘষে নিন।

ক্লিনজিংয়ের পর স্ক্রাবিংয়ের পালা।১ চামচ কফি পাউডার,১ চামচ মাঝারি দানার চিনি,আধ চামচ অলিভ অয়েল কয়েক ফোঁটা গরম জল দিয়ে মিশিয়ে মুখে গলায় লাগিয়ে আঙুলের মাথা দিয়ে হাল্কা ভাবে মাসাজ করবেন ,কারণ জোরে ঘষলে চিনির দানায় স্কিন ছড়ে যেতে পারে।বেশ কিছিক্ষন মাসাজ করে ধুয়ে ফেলুন।

স্ক্রাবিং শেষে মধু দিয়ে সার্কুলার মোশনে মাসাজ শুরু করুন।

মাসাজ শেষ হলে ১ চামচ কফি গুঁড়ো,২ টেবিল চামচ মধু,১ চামচ দুধের মাঠা,২ টেবিল চামচ ওট্স গুঁড়ো মিশিয়ে প্যাক বানিয়ে লাগান।১৫ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

একদম শেষে ১ চামচ গ্রিন টির লিকার,আধ চামচ অলিভ অয়েল,আধ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাসাজ করে নিন।এটা ময়েশ্চারাইজার আর টোনার হিসেবে কাজ করবে।

ন্যাচারাল স্কিনের জন্য

ঠান্ডা দুধ নিয়ে গলা,মুখ মাসাজ করে ভেজা তুলো দিয়ে পরিষ্কার করে নিন।

১ টেবিল চামচ কাঁচা দুধ,২ টি কাঠবাদামবাটা মিশিয়ে আস্তে আস্তে মাসাজ শুরু করুন।

১৫ মিনিট মাসাজ করার পর ২ টোবেলচামচ কাঠবাদামবাটা মুখে,গলায় লাগান।এবারের পেস্টটি এমনভাবে বানাবেন যাতে বাদাম সামান্য দানা দানা থাকে।মিনিট দশেক হাল্কা হাতে মাসাজ করে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।এতে ডেড সেলস উঠে যাবে।

আধ গামলা জলে ২ চামচ গ্রিন টি ফুটিয়ে ভাপ নিন।

৩ টেবিল চামচ টোম্যাটো পেস্ট ,৩/৪ ফোঁটা মধু,৩ টেবিল চামচ কাঠবাদামবাটা একটা প্যাক বানিয়ে মেখে নিন।

২০ মিনিট পর  প্যাক ধুয়ে সামান্য আমন্ড অয়েল মাসাজ করে নিন।

অয়েলি স্কিনের জন্য

পাকা পেঁপে মুখে গলায় আলতো করে ঘষে ধুয়ে নিন।এটি খুব ভালো ক্লেনজার যা ত্বকের দাগ,ছোপ তুলতে সাহায্য করে।

এবার শশা,পুদিনা.কমলালেবুর রস মিশিয়ে মাসাজ করুন।

২ টেবিল চামচ কমলালেবুর খোসা গুঁড়ো,২ টেবিল চামচ কমলালেবুর রস মিশিয়ে মেখে ২০ মিনিট ওয়েট করুন।

২৫ /৩০ গোল ফুলের পাপড়ি এক কাপ জলে ফুটিয়ে ফুটিয়ে ছেঁকে রাখুন/২০ মিনিট পর এই জল অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ময়েশ্চারাইজারের মতো ব্যবহার করুন।

মিক্সড স্কিনের জন্য

মধু আর তুলসীপাতা বাটা মেখে মুখ,গলা পরিষ্কার করুন।

মিহি ভুট্টার ছাতুর সঙ্গে মধু মিশিয়ে মাসাজ করুন।

টি-জোন বরাবর (কপাল আর নাকের নিচ ) নিমপাতাবাটা আর মুখের বাকি অংশে মুলতানি মাটি,কাঁচা হলুদ ও চন্দনবাটা মিশিয়ে লাগান।

১৫ মিনিট রেখে ধুয়ে নিয়ে নারকেল তেল ও সামান্য হল দিয়ে মাসাজ করুন।

সেনসিটিভ স্কিনের জন্য

দুধ দিয়ে মুখ পরিষ্কার করে শশা ও পাকা পেঁপের পেস্ট দিয়ে মাসাজ করুন।

৫ মিনিট পর শুয়ে হাল্কা ভেপার নিন।

এবার নিম,হলুদ,চন্দনের প্যাক লাগান।

১৫ মিনিট পর ধুয়ে গোলাপজল ও মধু দিয়ে মাসাজ করে নিন।

The post ৫টি হার্বাল ফেশিয়াল first appeared on .

৭টি শীতের ঘরোয়া রূপচর্চা
শীত মানেই তাপমাত্রা কম, বাতাসে আর্দ্রতা কম  আর ত্বক ও দেহ দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই শীতের দিকে এসে রূপচর্চায় একটু বেশি যত্ন নেওয়াই ভালো। বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞদের পরামর্শে নিচের কিছু অভ্যেস আজ থেকেই শুরু করতে পারেন:

১. নিয়মিত তেল- শরীর ও ত্বকের জন্য সোনার মতো দামি

এক গ্লাস গরম জল দিয়ে তেল ( যেমন তিলের তেল / নারকেল / বাদাম তেল ) একটু গরম করে নিন। শরীর জুড়ে হাত, পা, কনুই, হাঁটু, গলা, মাথা,সার্কুলার বা লম্বা হালকা ম্যাসাজ দিন। ১০–১৫ মিনিট পরে ঈষদুষ্ণ জলে স্নান করুন।

কারণ? শীতকালে ত্বকের প্রাকৃতিক তেল দ্রুত কমে যায়। তেল ম্যাসাজ ত্বকে গভীর তাপ ও ময়েশ্চার ফিরিয়ে এনে, আপনাকে ড্রাইনেস ও ফ্ল্যাকনেস থেকে রক্ষা করে। একই সঙ্গে রক্ত চলাচল ভালো হয়, ত্বক নরম থাকে।

২. নরম, প্রাকৃতিক ক্লেনজার এবং হালকা ফেস মাস্ক ব্যবহার করুন

শীত হলে শক্ত ফোম-সাবান বা কড়া ক্লেনজার ত্বকের প্রাকৃতিক তেল খুব দ্রুত তুলে দেয় — ফলে ত্বক ফেটে-সেকটে যায়। তাই সাবান পরিবর্তে হালকা অলিভ / নারকেল / গুলর জল / দুধ / অ্যালোভেরা-ভিত্তিক ক্লেনজার বা মুখ ধোয়ার জেল ব্যবহার করুন। সপ্তাহে ১–২ বার হালকা হার্বাল স্ক্রাব বা ফেস প্যাক দিন — যেমন ঘরোয়া (বেসন + হলুদ + দুধ/গোলাপ জল/গোলাপ জল +স্যান্ডালউড)। মৃত ত্বক বের হবে, ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

৩. ভিতর–থেকে যত্ন: জল , খাবার ও হিউমিডিটি

শীতকালে গরম জল বা হার্বাল চা (জানু, তুলি, দারুচিনি, তুলসি) বেশি পান করুন — ঠান্ডা শরীর ও শুষ্ক ত্বক থেকে রক্ষা পাবার জন্য।

আপনার রোজের ডায়েটে একটু তেল, ঘি, বাদাম, গরম মসলা (দারুচিনি, আদা, জিরা) রাখুন, এগুলো ত্বক, চুল ও পুরো শরীরকে ভিতর থেকে ময়েশ্চারাইজড রাখে। যদি সম্ভব হয়  ঘরের ভেতরে হিউমিডিটি একটু বাড়ান, বা স্নানের পরে হালকা লোশন/তেল লাগান, যাতে ত্বক শুষ্ক না হয়।

৪. হাত, কনুই, হাঁটু, ঠোঁটের  বিশেষ যত্ন নিন।

শীতকালে শুধু মুখ বা শরীর নয়; হাত, কনুই, হাঁটু, পা, ঠোঁট যাতে শুষ্ক না হয়, এইগুলোকে নিয়মিত তেল বা ময়েশ্চারাইজার দিন। এবং গোসল বা হাত ধোয়ার পর তৎক্ষণাৎ লোশন লাগান — যাতে ত্বকের প্রাকৃতিক তেল না হারায়।

৫. স্ট্রেস-কম, আরামদায়ক ঘুম ও সহজ জীবনব্যবহার

শরীরের ভিতরের ভারসাম্য (মানসিক শান্তি) বজায় রাখাই প্রকৃত সৌন্দর্যের ভিত্তি। ধ্যান, প্রাণায়াম, নিয়মিত ঘুম, শীতল মন এগুলো ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্যকে সতেজ রাখতে সাহায্য করে। শীত মানেই বাড়তি সতর্কতা, কিন্তু তার মানেই বড় বাজেট বা জটিল রূপচর্চার দরকার নেই। বরং, কিছু ঘরোয়া, প্রাকৃতিক ও নিয়মিত অভ্যেস যদি আপনি অনুসরণ করেন ,যেমন প্রতিদিন একটু তেল ম্যাসাজ, হালকা ক্লেনজিং, সঠিক স্বাস্থকর ডায়েট, এবং শেষে আরামদায়ক ঘুম  তাহলে শীতেও আপনার ত্বক থাকবে নরম, উজ্জ্বল ও মসৃণ।

বিউটিশিয়ান শর্মিলা সিং ফ্লোরার টিপস –

৬.গোড়ালি ফাটা – অলিভ অয়েল,সাদা ভিনিগার সমান পরিমাণে মিশিয়ে কাঁচের শিশিতে রেখে দিন।শুতে যাওয়ার আগে অল্প মিশ্রণ পায়ে ভালো করে মাসাজ করে মোজা পরে নিন।পা নরম থাকবে।যদি শীত পড়ার বেশ কিছু আগে থেকে শুরু করতে পারেন তাহলে শীতে গোড়ালি ফাটবেই না।এছাড়া সপ্তাহে ১দিন পাকাকলা চটকে তার সঙ্গে এক চামচ মধু আর কয়েক ফোঁটা লেবুর রস  মিশিয়ে গোড়ালি আর পায়ে লাগাতে পারেন।১৫মিনিট রেখে ধুয়ে ফেলবেন।

৭. কনুই আর হাঁটু– আটার ভুসি বা চালের গুঁড়োর সঙ্গে টকদই মিশিয়ে এই জায়গাগুলোয় ঘষুন।এখানে  ডেড সেলস বেশি জমে।তাই এর ওপরে যাই মাখুন না কেন ,ফাটবেই,শুকিয়ে যাবেই।তাই ডেড সেলস তুলে ফেলা প্রয়োজনীয়।এরপর প্রতিদিন এখানে একটু নারকেল তেল মালিশ করুন।খুব ভালো কাজ করে দুধের সর বা মাঠা।এছাড়া সপ্তাহে একদিন মধু আর লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন।

তথ্য ঋণ – আয়ুর্বেদ ওয়েলনেস সেন্টার,আয়ুর্বেদিক সূত্র,কর্মা আয়ুর্বেদ, বিউটিশিয়ান শর্মিলা সিং ফ্লোরা।

The post ৭টি শীতের ঘরোয়া রূপচর্চা first appeared on .

৪০টি স্কিন কেয়ার এক্সপার্ট টিপস
শীতের হাওয়া যতই মনভোলানো হোক, ত্বকের জন্য কিন্তু এ সময়টা বেশ কঠিন। বাতাসের শুষ্কতা, ঠান্ডা জল, রোদে কম আর্দ্রতা এই সব মিলিয়ে ত্বক তার স্বাভাবিক কোমলতা ও আর্দ্রতা হারাতে থাকে। ফলে দেখা দেয় খসখসে ভাব, চুলকানি, এমনকি আগাম বয়সের ছাপও।স্কিন সাধারণত চার রকমের হয় -ড্ৰাই,ন্যাচারাল,অয়েলি এবং মিক্সড।আবার কেবল মুখের স্কিনেই কত রকমফের।চোখের চারধারে একরকম,ঠোঁটের আর একরকম।তাই শীতের আগে থেকেই দরকার বিশেষ যত্ন ও রুটিনে কিছু ছোট বদল। এই সংখ্যায় ভারতের বিখ্যাত  স্কিন কেয়ার এক্সপার্টরা   জানিয়েছেন কীভাবে প্রতিদিনের যত্নে যুক্ত করবেন সঠিক ময়েশ্চারাইজার, পুষ্টিকর তেল, পর্যাপ্ত জল ও সুষম আহার,যাতে ঠান্ডা হাওয়ার ছোঁয়াতেও ত্বক থাকে সতেজ, উজ্জ্বল আর দীপ্তিময়।

ডার্মাটোলজিস্ট ডঃ শচীন ভার্মা,কসমেটোলজিস্ট ডঃ শ্রাবনী ঘোষ জোহা,স্কিন সার্জন ডঃ কৌশিক লাহিড়ী,হোমিওপ্যাথ ডঃ পিয়ালী সাহা,আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডঃ লোপামুদ্রা ভট্টাচার্য্য,বিউটি এক্সপার্ট শর্মিলা সিং ফ্লোরা,ডায়েটিশিয়ান ববিতা হাজারিকার এক্সপার্ট টিপস-

স্ক্যাল্প

স্ক্যাল্প রোগমুক্ত থাকলেই একঢাল স্বাস্থ্যোজ্জ্বল চুল।মাঝেমধ্যে তেল মাসাজ করুন।পছন্দসই তেল ব্যবহার করুন,তবে বেশিক্ষণ তেল মেখে থাকবেন না।

দিনে অন্তত দুবার মোটা দাঁতের চিরুনি দিয়ে আস্তে আস্তে চুল আঁচড়ান।

এক্সট্রা ভার্জিন অয়েল স্কিনের জন্য উপকারী ,এমনকি স্ক্যাল্পের জন্যও।

পাতিলেবুর রস চায়ের লিকারের সঙ্গে মিশিয়ে নিয়ে শ্যাম্পু করার পর এই জলে চুল ধুলে কন্ডিশনারের উপকার পাবেন।

তুলসী,জবা,আমলকি সমান পরিমানে মিশিয়ে তিল তেলে ফুটিয়ে রাখুন।ডাবের জলের সঙ্গে এই

তেল অল্প মিশিয়ে চুলের গোড়ায় লাগালে খুশকি আর চুলপড়া থেকে মুক্তি।

ব্রাহ্মী,আমলকি ,ভৃঙ্গরাজ নিয়ম করে মাখলে চুলের পুষ্টি  আর সৌন্দর্য বাড়বে।

মুখ

ধুলো ময়লা ও মেক আপের ফলে লোমকূপ বুজে যায়।দিনে দুবার ,সকালে ও রাতে স্কিনের ক্লেনজিং,টোনিং আর ময়েশ্চারাইজিং জরুরি।

কড়া নয়,সবসময় হালকা ক্লেনজার ব্যবহার করুন।

ক্লেনজিংয়ের সময় প্রথমে গরম জলে মুখ ধুয়ে নিন।এতে বুজে যাওয়া ছিদ্র খুলে যায়।এবার আপনার স্কিনের ধরণ অনুযায়ী ক্লেনজার লাগিয়ে মাসাজ করুন।তারপর ভেজা তুলো দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

মনে রাখবেন ক্লেনজিংয়ের সময় স্কিনের প্রাকৃতিক পি এইচ লেভেল বদলে যায়,যা ফিরিয়ে আনতে সাহায্য করে টোনার।এছাড়া ক্লেনজিংয়ের ফলে যে ছিদ্র খুলে যায়,টোনার সেগুলো বন্ধ করে।

ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরিয়ে আনতে ত্বক অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। অনেকের ধারণা অয়েলি স্কিন হলে ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজন নেই।এটা ভুল ধারণা।

সপ্তাহে ১-২ দিন এক্সফোলিয়েশন ট্রিটমেন্ট করুন।এতে ডেড সেলস সরে গিয়ে স্কিন মোলায়েম,নরম,উজ্জ্বল হয়ে ওঠে।পি এইচ নিউট্রাল এক্সফোলিয়েটিং প্রোডাক্ট ব্যবহার করুন।

নিজের স্কিন অনুযায়ী কসমেটি্কস ব্যবহার করুন এবং তা যেন অবশ্যই নামি কোম্পানির হয়।

অয়েলি স্কিনে অ্যাকনে,ব্ল্যাক হেডস,হোয়াইট হেডস,ডার্ক স্পটের সমস্যা দেখা দেয়।এড়াতে বেশি তেলের,বাইরের খাবার খাওয়া কমান।

ফেশিয়াল

পাওয়ার রেটিনল ফেশিয়াল – এটি অ্যান্টি এজিং ফেশিয়াল।রেটিনলে বয়েসের ছাপ কমায়।স্কিন  নরম হয়।সূর্যের ইউ-ভি রশ্মি,ধুলো-পলিউশনের জন্য সিনে যে কালচে ছাপ পড়ে,বুড়োটে ভাবে আসে তা দূর হয়।বলিরেখা,ডার্ক স্পট কমায়।এপিডার্মাল লেয়ারে পুষ্টি যোগায়।

ক্লিয়ার ব্যালান্স ফেশিয়াল – অয়েলি স্কিনে বেশি নোংরা জমে,লোমকূপ বন্ধ হয়ে যায়।তখনই ব্ল্যাক হেডস,ব্রণ বেরোয়।এই ফেশিয়াল স্কিনের নোংরা পরিষ্কার করে তেলের ভারসাম্য বজায় রাখে।এর মধ্যে অ্যান্টিসেপটিক থাকার কারণে স্কিনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়।এই ফেসিয়ালের সুবিধে এটি নন পমিডোজনিক,অর্থাৎ লোমকূপ বন্ধ করে না।টিন – এজারদের জন্য খুব উপকারী।

গলা

গলায় কালচে ছোপ দূর করতে শশা,পাতিলেবু বা আলুর রস লাগান।

কমলালেবুর খোসা শুকিয়ে বেটে গলায় লাগান।খানিকক্ষণ রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।কালো ছোপ দূর হয়ে ঔজ্বল্য আসে।

মধু আর টম্যাটোর মিশ্রণ গলায় লাগিয়ে খানিকক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

গলার স্কিন অনেকসময় শুকনো হয়ে যায়।সেক্ষেত্রে প্রথমে দুধ দিয়ে স্কিন পরিষ্কার করে নিন।তারপর কোকো বাটার দুধ আর মধু মিশিয়ে লাগান।খানিকক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

হলুদ অ্যান্টিসেপটিক।গলার চামড়ায় সংক্রমণ হলে হলুদ আর দুধের মিশ্রণ লাগান।

এক্সফোলিয়েশনের সময় ওপরের দিকে গতিতে মাসাজ করুন।

সাধারণ যত্নআত্তি

হাইড্রেশন বজায় রাখুন: দিনে কমপক্ষে ৮ গ্লাস জল পান করুন। শরীরের ভেতরের আর্দ্রতাই ত্বককে রাখে কোমল ও উজ্জ্বল।

ময়েশ্চারাইজার অপরিহার্য: মুখ ধোয়ার সঙ্গে সঙ্গেই হালকা ময়েশ্চারাইজার লাগান। রাতে ঘুমের আগে ঘন ক্রিম বা তেল ব্যবহার করুন।

সানস্ক্রিন ভুলবেন না: শীতেও রোদ ত্বকের ক্ষতি করে। বাইরে বেরোনোর ২০ মিনিট আগে SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন।

গরম জলে নয়, কুসুম গরম জলে স্নান করুন: অতিরিক্ত গরম জল ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়।

পুষ্টিকর খাবার খান: মাছ, বাদাম, অ্যাভোকাডো, অলিভ অয়েল ইত্যাদি ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয়।

সপ্তাহে একবার ঘরোয়া মাস্ক ব্যবহার করুন: মধু, দই, অ্যালোভেরা বা কলার প্যাক ত্বককে আর্দ্র ও সতেজ রাখে।

যথেষ্ট ঘুম অপরিহার্য: প্রতিরাতে ৭–৮ ঘণ্টা ঘুম ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে।

অ্যালকোহল ও অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন: এগুলো শরীরের জলশূন্যতা বাড়ায়, ফলে ত্বক শুষ্ক হয়।

নিয়মিত তেল মালিশ করুন: নারকেল বা বাদাম তেল দিয়ে মুখ ও শরীরে হালকা ম্যাসাজ রক্তসঞ্চালন বাড়ায় ও ত্বককে মসৃণ রাখে।

প্রাকৃতিক লিপ কেয়ার ভুলবেন না: ঘি বা মধু ঠোঁটে লাগালে ফাটল আটকায় ও ঠোঁট থাকে নরম।

খাওয়া দাওয়ার খেয়াল রাখা প্রয়োজন।দুধ,দুধের তৈরি পনির,ছানা,দই,মাখন,এছাড়া কাঠবাদাম,আখরোট ,নারকেল ,ডাবের জল শরীরে নিয়মিত পুষ্টি যোগায়।

প্রতিদিনের ডায়েটে রাখুন,পালং শাক,লেতুজ,গাজর,কুমড়ো,মরশুমি ফল।

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও মাছের তেল স্কিন ভালো রাখে।

চন্দন,পদ্ম,নাগকেশর,মঞ্জিষ্ঠা,খস ও চিনি প্রতিদিন পরিমাণ মতো খেলে ত্বক উজ্জ্বল হয়।

প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত মিনারেল,জলীয় উপাদান ও প্রোটিন থাকা প্রয়োজনীয়।

সানবার্ন রুখতে ও দূর করতে তরমুজের সাদা অংশ রড থেকে ফিরে সারা গায়ে ঘষুন।খাঁটি নারকোল তেল সানবার্নের পক্ষে উপকারী,এছাড়া ক্ষীরবালা আর চন্দন তেল (যে কোনও আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাবেন।

রুক্ষতা কাটাতে অ্যালোভেরা,নিঁ আর চন্দনের মিশ্রণ ব্যবহার করুন।

*এই নিবন্ধটি সাধারণ তথ্যের জন্য যা কোনোভাবে ওষুধ আর চিকিৎসার বিকল্প নয়।অসুখ হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

The post ৪০টি স্কিন কেয়ার এক্সপার্ট টিপস first appeared on .

১০টি বিউটি কেয়ার টিপস
১. ‘স্মার্ট এক্সফোলিয়েশন’ করুন—সপ্তাহে মাত্র ২ দিন।এখন হিউমিডিটি বেশি থাকে। নিয়মিত স্ক্রাবিং না করে ‘PHA (Polyhydroxy Acid)’ বা ল্যাকটিক অ্যাসিড যুক্ত মাইল্ড এক্সফোলিয়েটর ব্যবহার করুন। এগুলি স্কিনকে  পিলিং ছাড়াই মসৃণ করে।”

সাবধানতা: বেশি ঘষাঘষি করে স্ক্রাব করলে মেলানিন উৎপাদন বেড়ে যায়, ফলে স্কিন আরও কালো হতে পারে।

২. অ্যন্টি-পলিউশন ফেস সিরাম ব্যবহার করুন।বর্তমানে PM2.5 ও ধুলোবালির কণার কারণে ত্বক দ্রুত অক্সিডেটিভ স্ট্রেসে পড়ে। তাই নায়াসিনামাইড, গ্রীন টি বা ফ্ল্যাভোনয়েড-সমৃদ্ধ সিরাম ব্যবহার করতে হবে।সকালে সানস্ক্রিনের নিচে ২-৩ ফোঁটা সিরাম লাগান।

৩. ‘জেল-বেসড সানস্ক্রিন’ এই সময় সবচেয়ে কার্যকরী।বর্ষাকালেও UV-A রশ্মি প্রবল থাকে। ভারী সানস্ক্রিন ব্রণ বাড়ায়, তাই ওয়াটার-রেসিস্ট্যান্ট, অয়েল-ফ্রি জেল বেসড SPF 50+ সানস্ক্রিন ব্যবহার করুন।প্রতি ৩ ঘণ্টা অন্তর আবার  লাগানো আবশ্যক।

৪. স্ক্যাল্প ক্লিনজিং মাস্ক ব্যবহার করুন সপ্তাহে একবার। হিউমিড আবহাওয়ায়  মাথার ত্বকে ফাঙ্গাস বেড়ে যায়। টি-ট্রি অয়েল, অ্যাপল সাইডার ভিনিগার ও ক্যালামাইন যুক্ত হেয়ার মাস্ক ব্যবহার করলে স্ক্যাল্প সুস্থ থাকে ও চুল পড়া কমে।

৫. ‘লিপ ক্লিনজার’ ব্যবহার করুন – শুধুমাত্র বাম নয়।গরম-আবহাওয়ায় ম্যাট লিপস্টিক জমে লিপস কালো করে দেয়। রাতে মাইল্ড মাইসেলার ওয়াটার দিয়ে ঠোঁট পরিষ্কার করুন, তারপর গ্লিসারিন ও ভিটামিন E যুক্ত লিপ বাম লাগান।

৬. ‘বেসমেকআপ’ হালকা রাখুন, কম্প্যাক্ট নয়, টিন্টেড জেল।অগাস্টে ভারী ফাউন্ডেশন ঘামে গলে যায়। টিন্টেড হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার বা স্কিন টিন্ট ব্যবহার করুন, যা পোর ব্লক না করে ফ্রেশ লুক দেয়।

৭. আর্দ্র পরিবেশে ‘অ্যান্টি-ফাঙ্গাল বডি স্প্রে’ ব্যবহার করুন।গলা , আন্ডারআর্মস বা উরুর ভাঁজে ফাঙ্গাস হয় বর্ষাকালে। ‘ক্লোট্রিমাজল’ বা ‘মিকোনাজল’ যুক্ত বডি স্প্রে দিনে একবার ব্যবহার করুন। পারফিউম নয়, মেডিকেটেড স্প্রে।”

৮. চোখের চারপাশে ক্যাফেইন রোল-অন।আর্দ্রতা ও রাতজাগার কারণে চোখ ফোলা ও কালচে দাগ দেখা যায়। ক্যাফেইন ও পেপটাইডযুক্ত রোল-অন ব্যবহার করলে পাফিনেস কমে।সকালে ফ্রিজে ঠান্ডা করে ব্যবহার করলে দ্রুত কাজ করে।

৯. প্যারাবেন-ফ্রি ও সালফেট ফ্রি ফেসওয়াশ ব্যবহার করুন।বর্ষায় মুখ বারবার ধুলে স্কিন ড্রাই হয় বা প্যাচি হয়ে যায়। তাই সালফেট ফ্রি , pH -ব্যালান্সড  ক্লিনজার বেছে নিন, যাতে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে।

১০. ‘ব্লু লাইট প্রোটেকশন’ যুক্ত স্কিনকেয়ার আজকের সময়ের জরুরি ট্রেন্ড।দীর্ঘ সময় স্ক্রিনে কাজের ফলে ব্লু লাইট ইন্ডিউসড পিগমেন্টেশন দেখা যায়। এজন্য নাইট ক্রিমে লিউটিন বা আলগা এক্সট্র্যাক্ট থাকতে হবে। অনেক ব্র্যান্ড ব্লু-লাইট ব্লকার সিরাম এনেছে।”

শেষ কথা:

আজকের সৌন্দর্যচর্চা কেবল বাহ্যিক নয়,এটি বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলা অভ্যাস।এই সময়ের  আবহাওয়ার জন্য এই টিপসগুলো বিজ্ঞানসম্মত ও কার্যকর, যেগুলির পেছনে রয়েছে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন স্কিন ও হেয়ার এক্সপার্টদের মতামত।

তথ্যসূত্র- ডার্মাটোলজিস্ট ডঃ পূজা আগরওয়াল,ডঃ মনিকা বামব্রু, দ্য স্কিন ইনস্টিটিউট, ব্যাঙ্গালোর,ইন্ডিয়া স্কিন ফোরাম,ইন্সটা ইনফ্লুয়েন্সার দেবশ্রী ব্যানার্জি।

The post ১০টি  বিউটি কেয়ার টিপস first appeared on .

বর্ষাকালের স্কিন কেয়ার টিপস
অসহ্য গরম পেরিয়ে বর্ষাকালে ত্বকের যত্নের অবহেলায়  অনেক ক্ষতি হতে পারে কারণ বর্ষাকালে হিউমিডিটি খুব কমে না তার ফলে ড্ৰাই,ন্যাচারাল,অয়েলি বা মিক্সড সব ধরণের স্কিনের, সমস্যা দেখা দেয়।আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের শরীরের নানা অংশের ত্বকের চরিত্র ভিন্ন।কেবল মুখের ত্বকেই কত রকমফের।চোখের চারধারে একরকম আবার ঠোঁটের আর একরকম।

ডার্মাটোলজিস্ট শচীন ভার্মা,কসমেটোলজিস্ট শ্রাবনী ঘোষ জোহা,স্কিন সার্জন ডঃ কৌশিক লাহিড়ী, বিউটিশিয়ান রুবি বিশ্বাসের পরামর্শ-

এক্সফোলিয়েট স্কিন –স্কিনের পোরসকে আনক্লগ করতে আর ডেড স্কিন সেলস বিদায় করতে স্কিন এক্সফলিয়েট করতে হবে।পেঁপে,টকদই,টি ব্যাগ,বেকিং সোডা,কফি দিয়ে এক্সফলিয়েট করুন।

বার বার ক্লিন -বর্ষাকালে বাইরে থেকে এলে এমনকি বাড়িতে হিউমিড ওয়েদারে থাকলেও বার বার নিজেকে পরিষ্কার রাখুন কারণ এই সময়ে শুধু ব্যাকটেরিয়া নয়,ফাঙ্গাল ইনফেকশনের প্রকোপ বাড়ে।গোলাপ জল,লেবু,অ্যালোভেরা, অ্যাপল সিডার ভিনিগার ব্যবহার করুন।

স্কিন টোনিং-স্কিন পোরস খোলা থাকলে নানারকম জার্ম্স,ধুলোবালি ঢোকার সুযোগ পায় ফলে অ্যাকনে হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই টোনিং খুবই  জরুরি।কিছু ন্যাচারাল টোনারস যেমন লেবুর রস,শশা- জল, গ্রিন টি,টমেটো-লেবুর রস-জলের টোনার খুব উপকারী।

প্রচুর জল খান- এই সময়ে বেশি জল খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় আর ব্রণ আর অ্যাকনের  সমস্যা থেকে মুক্তি।

মেক আপ এড়িয়ে চলুন-সম্পূর্ণ না হলেও যথাসম্ভব কারণ এইসময়ে মেকাপ স্কিন পোরসকে ক্লগ করে রাখে।আর একান্ত প্রয়োজন পড়লে অবশ্যই খেয়াল করে শুতে জাওয়ার আগে মেক আপ তুলে নেবেন।

ওয়াটারপ্রুফ মেটিয়াল দেওয়া জুতো ব্যবহার করুন-এই সময় রাস্তাঘাটে জল জমার কারণে এমন  এতে পা ঢাকা জুতো ব্যবহার করুন এতে নোংরা জলের সংস্পর্শে আসবেন না।

অফিসে মেডিকেটেড সোপ/সলিউশন রাখুন-অফিসে ঢুকে সেটা দিয়ে পা ধুয়ে শুকিয়ে নিন।

এক্সট্রা জুতো ও একসেট জামা-অফিসে রাখুন-কখন কাজে দেবে বলা যায় না।ভেজা শরীর অফিসে দৃশ্যমান হওয়ার বিড়ম্বনা থেকে রক্ষা আর তাছাড়া ঠাণ্ডা লেগে অসুখে ভুগতে পারেন।

স্নানের জলে নিম আর লবঙ্গ তেল- ইনফেশন থেকে রক্ষা করে।

স্ক্যাল্পের জন্য-বর্ষাকালে আবহাওয়া আর হিউমিডিটির কারণে মাথায় হওয়া চালাচলে বাধা পায়,তাই এই সময়ে ঘন তেল অথবা প্যাক বেশিক্ষণ মেখে রাখবেন না কারণ এতে পোরস বন্ধ হয়ে যায়।

তৈলাক্ত ত্বকে- অ্যাকনে,ব্ল্যাক হেডস,হোয়াইট হেডস,ডার্ক স্পটসের সমস্যা দেখা দেয় তাই এই সময়ে বেশি তেলের আর বাইরের খাবার কম খাওয়া ভালো।

ক্লিনজিংয়ের সময়ে-ত্বকের প্রাকৃতিক পি এইচ লেভেল বদলে যায় যা টোনার ফিরিয়ে আনতে সাহায্য করে।

The post বর্ষাকালের স্কিন কেয়ার টিপস first appeared on .

১২টি বৈশাখী স্পেশাল বিউটি টিপস
এপ্রিল মাস মানেই গ্রীষ্মের শুরু। তাপমাত্রা বাড়ে, রোদের তীব্রতা বেড়ে যায়, ঘাম ও ধুলাবালির কারণে ত্বক ও চুলের বিশেষ যত্ন দরকার হয়। এই মাসে আপনার সৌন্দর্য ধরে রাখতে চাইলে প্রাকৃতিক উপাদান, নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যকর অভ্যাসের বিকল্প নেই। নিচে রইলো এপ্রিলের জন্য বিশেষ ১২টি সৌন্দর্য টিপস, বিশেষজ্ঞ মতামতসহ।

এপ্রিলের আবহাওয়ায় ত্বকের যত্ন

১. হালকা ক্লেনজার ব্যবহার করুন :গরমে ভারী ক্লেনজার ত্বক রুক্ষ করে দেয়। হালকা, জেল-বেসড বা প্রাকৃতিক ক্লেনজার ব্যবহার করুন যেমন – গোলাপজল ও মধু।ডার্মাটোলজিস্ট ডঃ সায়ন্তনী চক্রবর্তী (MD ,SCE RCP UK ) বলেন,”এপ্রিল মাসে ঘাম ও ধুলার জন্য রোমছিদ্র বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ দেখা দিতে পারে। দিনে দু’বার ক্লেনজিং জরুরি।”

২. প্রাকৃতিক টোনার ব্যবহার করুন

তুলসীপাতা বা শশা দিয়ে তৈরি ঘরোয়া টোনার ত্বককে ঠান্ডা রাখে।

ছবি- গেটি ইমেজেস

৩. রোদ থেকে সুরক্ষা: সানস্ক্রিন অবশ্যই ব্যাবহার করতে হবে। SPF 30+ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন অন্তত ২০ মিনিট আগে বাইরে বের হলে। ঘাম হলে পুনরায় লাগান।

গরমে চুলের বিশেষ যত্ন

৪. সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু + কন্ডিশনার,এপ্রিলের ঘাম ও ধুলা চুলকে নোংরা ও রুক্ষ করে। নিয়মিত পরিষ্কার করুন। ডার্মাটোলজিস্ট  ডঃ অতুল তানেজা (MD,MGH Harvard)  পরামর্শ:“গরমে স্ক্যাল্পে ঘাম বেশি হয়, ফলে চুল পড়া বেড়ে যায়। হালকা সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন।”

৫. ঘরে তৈরি হেয়ার মাস্ক: দই ও অ্যালোভেরা এপ্রিলের রুক্ষতা কাটাতে এই মাসে দই ও অ্যালোভেরা মিশিয়ে চুলে ৩০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।

হাত ও পায়ের যত্ন

৬. সানট্যান দূর করতে লেবু ও মধু ব্যবহার করুন

সানট্যান দূর করতে প্রাকৃতিক প্যাক ব্যবহার করুন – লেবু রস, মধু ও দুধ একসাথে মিশিয়ে লাগান।

৭. নিয়মিত নখের যত্ন নিন

গরমে নখ শুকিয়ে ফাটতে পারে। অলিভ অয়েল দিয়ে হালকা মালিশ করুন।

৮. টমেটো ও শশা ফেসপ্যাক।এই সময় ত্বকের তেলতেলে ভাব দূর করতে টমেটো ও শশার রস দুর্দান্ত কাজ করে।

৯. তরমুজের ফেস রিফ্রেশার

তরমুজের রস ফ্রিজে রেখে রোজ মুখে স্প্রে করুন – ত্বক ঠান্ডা ও সতেজ থাকে।

১০. সামার ফ্রেন্ডলি মেকআপ

ওয়াটার-বেসড, অয়েল-ফ্রি প্রোডাক্ট ব্যবহার করুন। ভারী ফাউন্ডেশন এড়িয়ে হালকা টিন্টেড ময়েশ্চারাইজার নিন।মেকআপ আর্টিস্ট স্নিগ্ধা ঘোষ বলেন, “গ্রীষ্মে হালকা ও স্নিগ্ধ লুকই বেস্ট। ভেজা স্পঞ্জ দিয়ে মেকআপ বসান যাতে ঘামে গলে না যায়।

১১. মেকআপ তুলতে ভুলবেন না

গরমে মেকআপের সাথে ধুলো-ময়লা মিশে ত্বক বন্ধ করে দেয়। অলিভ অয়েল বা মাইল্ড রিমুভার দিয়ে ভালোভাবে মুছে নিন।

১২. খাদ্যাভ্যাস ও ঘুমের গুরুত্ব

দিনে ৩ লিটার জল  ও ডাবের জল বেশি করে পান করুন।ঠাণ্ডা ফল যেমন তরমুজ, আনারস খান,পর্যাপ্ত সময়ে ঘুমোন এবং অতিরিক্ত রোদে সরাসরি যাওয়া এড়িয়ে চলুন।

The post ১২টি বৈশাখী স্পেশাল বিউটি টিপস first appeared on .

ড্যান্ড্র্যাফের হাত থেকে মুক্তি পেতে ৪ টি ঘরোয়া টিপস
১) দু চা চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন । সকালে মিহি করে বেটে নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে আধঘন্টা রেখে দিন ।খুব ভালো হয় যদি রিঠা ভেজানো জলে চুল ধুতে পারেন ।যে জলেতে মেথি ভিজিয়ে রেখেছিলেন সেটা আফটার শাওয়ার টনিক হিসেবে ব্যবহার করুন। প্রথম দু উইকে দু দিন করে ও পরের দু উইকে একদিন করে এই ট্রিটমেন্ট করে দেখুন/ দারুন ফল পাবেন ।

২) চুল ধোয়া যখন প্রায়  শেষ হয়ে এসেছে,১ চা চামচ পাতি লেবুর রস চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন ।

৩) সপ্তাহে একদিন করে লেবুর রস আর মুলতানি মাটির একটা প্যাক বানিয়ে চুলে লাগান

৪)ফ্রিজের বাইরে একবাটি টকদই তিন দিন রেখে দিন।শ্যাম্পু করার আগে আধঘন্টা ধরে এটি চুলে ম্যাসাজ করুন

৫)সপ্তাহে অন্তত চুলে চারদিন একটু উষ্ণ নারকেল তেল ব্যবহার করে দেখুন।ড্যান্ড্র্যাফের যম নারকোল তেল ।

The post ড্যান্ড্র্যাফের হাত থেকে মুক্তি পেতে ৪ টি ঘরোয়া টিপস first appeared on .

২০টি ভেষজ স্পেশাল টিপস
পুরাণ হোক বা আয়ুর্বেদ,জড়িবুটি,গাছগাছড়ার প্রয়োগ বহু প্রাচীন।ঘরে ঘরে মা ঠাকুমার টোটকার ওপর দৃঢ় বিশ্বাস ছিল সকলের।আধুনিক চিকিৎসাশাস্ত্র ও বিজ্ঞান সম্পূর্ণ আস্থা রাখে এই প্রাচীন  হার্বাল পদ্ধতি আর তার উপাদানের ওপরে।এখানে রইল কিছু অমূল্য হার্বাল কেয়ার টিপস যা আপনাকে বিভিন্ন অসুখ থেকে রক্ষা করবে এবং ঘরোয়া রূপচর্চায় আপনি আরও সুন্দর হয়ে উঠবেনঃ

গ্লোইং স্কিনের জন্য –

মুলতানি মাটি,অলিভ অয়েল,অল্প হলুদ সারা গায়ে মেখে কিছুক্ষণ রেখে স্নান করে নিন।

অশ্বগন্ধাগুঁড়ো,বেলফুলবাটা,দুধ আর চালের গুঁড়ো মিশিয়ে একইভাবে মেখে ঘষে স্নান করুন।ফ্রেশ স্কিনের সঙ্গে গায়ের অস্বস্তিকর গন্ধও দূর হবে।

আপেলকোরা,নারকেলকোরা,নিমপাতাবাটা একটু হলুদ আর দুধের মাঠা মিশিয়ে মাসাজ করে স্নান করুন ।

গোলাপের পাপড়ি জলে ভিজিয়ে সারারাত রেখে দিন।সকালে এই পাপড়িগুলিকে চটকে দুধের ক্রিমের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরী করুন।মুখে ও শরীরে মেখে ১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন।

হলুদ আর দুধের ক্রিম দিয়ে একটি পেস্ট তৈরি করুন।এটি শরীরে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

টমেটো ,লেবু,পুদিনার রস ১ চামচ করে নিয়ে একটা পেস্ট বানিয়ে সারা শরীরে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ভেষজ ফেশিয়াল

ড্ৰাই স্কিনের জন্য-১ চামচ টমেটো পেস্ট,১ চামচ দুধ,আধ চামচ পাতিলেবুর রস ও ১ চামচ চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। এবার ১ টুকরো টমেটোর সঙ্গে মিশ্রণটি মুখে ও গলায় লাগান। এই টমেটো ব্যবহার করেই পেস্টটি ভালোভাবে ঘষে নিন। তারপর মিনিট খানেক রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।এটি মুখ পরিষ্কার করে স্কিনের উজ্বলতা বাড়ায়।

ন্যাচারাল স্কিনের জন্য-ঠান্ডা দুধ নিয়ে গলা ও মুখে ম্যাসাজ করে ভেজা তুলো দিয়ে পরিষ্কার করে নিন।১ টেবিল চামচ কাঁচা দুধ ও ২টি কাঠবাদামবাটা মিশিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করুন।১৫ মিনিট মাসাজ করার পর ২ টেবিল চামচ কাঠবাদামবাটা মুখে গলায় লাগান।এবারের পেস্টটি এমনভাবে বানাবেন যাতে বাদাম সামান্য দানা দানা থাকে। ১০ মিনিট হালকা হাতে মাসাজ করে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।এর আর একটি সুবিধে এতে স্কিনের ডেড সেলস উঠে যাবে।

অয়েলি স্কিনের জন্য-পাকা পেঁপে মুখে গলায় আলতো ঘষে ধুয়ে নিন। স্কিনের দাগ তুলতে সাহায্য করে।শশা, পুদিনা ও কমলালেবুর রস মিশিয়ে মাসাজ করুন।এরপর ২ টেবিল চামচ কমলালেবুর খোসাগুঁড়ো,২ টেবিল চামচ কমলালেবুর রস মেখে ২০ মিনিট থাকুন।এর পর ৩০/৩৫টি গোলাপ পাপড়ি এককাপ জলে ফুটিয়ে ছেঁকে রেখে সেই জল অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ময়েশ্চারাইজারের মতন ব্যবহার করে একটু পরে ধুয়ে ফেলুন।

সেনসেটিভ স্কিনের জন্য-দুধ দিয়ে মুখ পরিষ্কার করে শশা আর পাকা পেঁপের পেস্ট দিয়ে মাসাজ করুন।৫ মিনিট পর ধুয়ে হালকা ভাপ নিন।এবার নিম হলুদ আর চন্দনের প্যাক লাগান।১৫ মিনিট পর ধুয়ে গোলাপজল আর মধুই দিয়ে মাসাজ করে একটু পরে ধুয়ে ফেলুন।

ব্রণ থেকে বাঁচতে:

মূলো ব্রণর শত্রু।মুলোর রস শুধু ব্রণ কমায় না,চামড়ার শিথিলতা আটকায়।

সমান পরিমাণে হলুদ,চন্দন গুঁড়ো ও কয়েক ফোঁটা পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে ব্রণর ওপর ১০ মিনিট লাগিয়ে রাখুন।শুকিয়ে এলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

২চামচ মধু আর ১চামচ দারচিনিগুঁড়োর প্যাক লাগান সপ্তাহে ৩দিন।

লবঙ্গবাটা চন্দনের সঙ্গে মিশিয়ে ব্রণর ওপরে লাগাতে পারেন।

মুখ পরিষ্কার করে ধুয়ে পেঁপের পেস্ট ২০ মিনিট ধরে লাগিয়ে রাখুন।পরে ইষুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন ।

নিমপাতা জলে ফুটিয়ে ছেঁকে রাখুন।ওই জল মুখে স্প্রে করলে ব্রণ ,ফুসকুড়ি দূরে থাকবে।

পেটের অসুখ –

কোষ্ঠকাঠিন্য – হরিতকি, আমলকি, বহেড়া, আদাশুট, পিপলু, জোয়ান, জবক্ষার, সোনা পাতা ও বিটনুনের  ৫০ গ্রাম করে নিয়ে রোদে শুকিয়ে গুড়ো করে একটি পাত্রে রেখে দিন।প্রত্যেক দিন দু বেলা খাবার পর তার ১ চামচ করে খেয়ে জল খান। যদি কোষ্ঠকাঠিন্য বেশি থাকে তবে রাতে দু চামচ এই মিশ্রণের গুড়ো গরম জলে মিশিয়ে খান।

অ্যাসিডিটি – রাতে পাথরের বা কাচের গ্লাসে আমলকী, হরিতকি, বহেড়া ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই জল ছেঁকে খেলে অ্যাসিডিটি দূর হয়।৫০০ গ্রাম জলে ২৫ গ্রাম মৌরী মিশিয়ে জ্বাল দিন। তা ১০০ গ্রাম হলে নামিয়ে ঠাণ্ডা করে অর্ধেকটা সকালে খাবেন। বাকি অর্ধেকটা রাতে শুতে যাবার আগে খাবেন।

হজমের সমস্যায়– হরিতকি, আমলকি, বহেড়া, ৫০ গ্রাম জোয়ান, পিপলু, আদা শুঠ ১০ গ্রাম, ৫ গ্রাম বিট নুন রোদে শুকিয়ে গুড়ো করে ১ টি শিশিতে রাখুন।রোজ দু বেলা খাবার পর এই মিশ্রণের ১ চামচ করে খেয়ে ১ গ্লাস জল খান। ১০ দিনে হজম শক্তি বাড়বে।

ব্লাড সুগার-আপনাকে দুবেলা খাবার সময় একটি করে এক কোয়া রসুন চিবিয়ে খেতে হবে।  অথবা ১৫ থেকে ২০ টি নিম পাতা এবং পাঁচ থেকে ছয়টি গল্মরুচ একসঙ্গে চিবিয়ে খেতে হবে। এভাবে আপনি দেড়- দু মাস  দ খেয়ে যান দেখবেন আপনার অনেক উপকার হয়েছে।কাঁচা আমের পাতা গুঁড়ো করে পাঁচ গ্রামের মত খেতে পারেন। কালো জামের বিচি শুকিয়ে গুঁড়ো করে দুই গ্রাম খেতে পারেন।এভাবে আপনি দেড়-দু মাস খেতে পারেন দুবেলা করে।

বিশেষজ্ঞ টিম-আয়ুর্বেদিক চিকিৎসক ডঃ লোপামুদ্রা ভট্টাচার্য্য ,তুষার মন্ডল -জে বি রায় আয়ুর্বেদ মেডিক্যাল কলেজ,ববিতা হাজারিকা -নিউট্রিশনিস্ট – অ্যাপোলো হসপিটালস,শর্মিলা সিং ফ্লোরা –বিউটিশিয়ান, হার্বাল ট্রি।

The post ২০টি ভেষজ স্পেশাল টিপস first appeared on .

২০টি মুখের যত্নের টিপস
কথায় বলে’মুখ মনের আয়না।মুখের দিকে তাকালেই নাকি মনের কথা বোঝা যায় এমনও কথা আছে। আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মুখের যত্নে বিখ্যাত ডার্মাটোলজিস্ট সচিন ভার্মা আর বিউটিশিয়ান রুবি বিশ্বাসের প্রয়োজনীয় পরামর্শ:

১) ধুলো ময়লা আর মেক-আপের ফলে আমাদের লোমকূপ বুজে যায়।যদি আপনাকে দৈনন্দিন একবার মেক আপ করতেই হয় তাহলে দিনে দুবার,একবার সকালে আর রাতে ত্বকের ক্লিনজিং,টোনিং আর ময়েশ্চারাইজিং জরুরি।

২) ক্লিনজিংয়ের সময় উষ্ণ জলে মুখ ধুয়ে নিন।এতে বুজে যাওয়া ছিদ্র খুলে যায়।এর পর আপনার স্কিনের টাইপ অনুযায়ী ক্লেনজার  লাগিয়ে মাসাজ করুন আর পরে ভেজা তুলো বা গরম জলে ধুয়ে ফেলুন।

৩)কড়া নয়,হাল্কা ক্লেনজার ব্যবহার করুন।

৪)ক্লিঞ্জিঙ্গের সময় স্কিনের ন্যাচারাল পি এইচ লেভেল বদলে যা টোনার ফিরিয়ে আনতে সাহায্য করে।এটা ক্লিনজিংয়ের সময় খুলে যাওয়া ছিদ্র বন্ধ করে।

৫) স্কিনের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরিয়ে আনতে স্কিন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।এতে স্কিন ড্ৰাই হয়ে যায় না।অনেকের ধারণা অয়েলি স্কিন হলে ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি নয়।এটা ভুল ধারণা।

৬)সপ্তাহে এক-দুদিন এক্সফলিয়েশন ট্রিটমেন্ট করুন।এতে ডেড সেলস সরে গিয়ে ত্বক মোলায়েম,নরম,উজ্জ্বল হয়ে ওঠে।

৭)রোজ খুব বেশি কসমেটিক্স ব্যবহার করবেন না।নিজের স্কিন টাইপ অনুযায়ী কসমেটিক্স লাগান আর তা যেন নামি কোম্পানির হয়।

৮) অয়েলি স্কিনে অ্যাকনে,ব্ল্যাক হেডস,হোয়াইট হেডস,ডার্ক স্পটের সমস্যা এড়াতে বেশি তেলের,বাইরের খাবার কম খাওয়া ভাল।

৯)দিনে বেশ কয়েকবার মুখ পরিষ্কার করলে বাড়তি তেল বেরিয়ে যায়।

১০) ড্ৰাই স্কিন হলে গরমজলে চান বাঞ্ছনীয় নয়।

১১) স্নানের পর ময়েশ্চারাইজার লাগিয়ে হালকা করে মুখ মুছুন।

১২)দিনে ৮/১০ গ্লাস জল খান/লেটুস,শশা,গাজর,প্রচুর পরিমানে জল আছে এমন সব্জি,স্যালাড বানালে অলিভ অয়েল আর লেবুর রসের ড্রেসিং।

১৩)ডায়েটে পর্যাপ্ত পরিমাণ বীজ আর বাদাম রাখা ভালো।এতে ওমেগা থ্রি-এস,হেলদি ফ্যাট,ফাইবার রয়েছে।আমন্ড,সূর্যমুখী ফুলের বীজ খুব উপকারী।

১৪)ঘাম ভালো।এছাড়া এক্সারসাইজে মুখে আর সারা শরীরে নিউট্রিয়েন্টস যোগ হয় যা খুব উপকারী।

১৫)সানস্ক্রিন ছাড়া বেরোবেন না।এস পি এফ 30 রিঙ্কেলস,স্পটস,স্কিন লুজ হওয়া আটকায়।

১৬) মুখের অঙ্গ -ভঙ্গির প্রতি নজর দিন/সবসময় বিশেষত রোদের সংস্পর্শে খুব বেশি চোখ মুখ ভ্রু বাঁকিয়ে কথা বলা থেকে বিরত থাকুন কারণ এতে চোখের পাশে,কপালের মাঝে দাগ তৈরী করে।

১৭) চোখের পাশে, নিচের দাগ এড়াতে নিয়মিত আই ক্রীম ব্যবহার করুন,বিশেষত চোখের নিচে।

১৮)মুখের মেক পায়ের অন্যতম প্রধান শত্রু অপরিষ্কার ব্রাশ।লক্ষ্য রাখুন ব্রাশ যেন সবসময় পরিষ্কার থাকে আর যাতে এ থেকে অ্যালার্জি না হয়।

১৯) ডিপ ক্লিনজিংয়ের একটা খুব ভাল উপায় গরম জলের বৌলে লেবুর রস আর গোলাপের পাপড়ি দিয়ে মুখের পাশে একটা টাওয়েল ঘিরে এর বাষ্প নেওয়া।

২০)দিনে ১০/১২ ঘন্টা কম্পিউটার আর ফোনে চোখ রাখার পর সন্ধ্যায়, রাতে চোখ বন্ধ করে পাতার ওপর ঠান্ডা টি ব্যাগস,গ্রিন টির স্যাশে খুব উপকারী।

The post ২০টি মুখের যত্নের টিপস first appeared on .

বর্ষাকালে ভেষজ ফেসিয়াল
ড্ৰাই স্কিনের জন্য :

১ চামচ টোম্যাটো পেস্ট, ১ চামচ দুধ,আধ চামচ পাতিলেবুর রস,১ চামচ চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন।এবার ১ টুকরো টম্যাটোর সঙ্গে এই পেস্ট মুখে ও গলায় লাগান।টোম্যাটো ব্যবহার করেই পেস্ট ভালোভাবে ঘষে নিন।তারপর মিনিট খানেক রেখে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

ক্লিনজিঙের পর স্ক্রাবিং। ১ চামচ কফি পাউডার,১ চামচ মাঝারি দানার চিনি,আধ টেবিল চামচ অলিভ অয়েল কয়েক ফোঁটা গরম জল দিয়ে মিশিয়ে মুখে গলায় লাগিয়ে আঙুলের মাথা দিয়ে হালকা ভাবে মাসাজ করুন কিন্তু একদম জোরে ঘষবেন না,চিনির দানায় চামড়া ছড়ে যেতে পারে।বেশ কিছুক্ষণ মাসাজ করে ধুয়ে ফেলুন।

স্ক্রাবিং শেষে মধু দিয়ে সার্কুলার মোশনে মাসাজ করুন।

মাসাজ শেষ হলে ১ টেবিল চামচ কফিগুঁড়ো,২ টেবিল চামচ মধু,১ টেবিল চামচ দুধের সর,২ চামচ ওটস গুঁড়ো মিশিয়ে প্যাক বানান।১৫ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

একদম শেষে ১ চামচ গ্রিন টি চায়ের লিকার,আধ চামচ অলিভ অয়েল,আধ চামচ  অ্যালোভেরা জেল মিশিয়ে মাসাজ করে নিন।ময়েশ্চারাইজার আর টোনার দুয়ের কাজ করবে ।

ন্যাচারাল স্কিনের জন্য :

ঠান্ডা দুধ দিয়ে গলা ও মুখে মাসাজ করে ভেজা তুলো দিয়ে পরিষ্কার করে নিন।

১ টেবিল চামচ কাঁচা দুধ ও ২টি কাঠবাদামবাটা মিশিয়ে আস্তে আস্তে মাসাজ শুরু করুন।

১৫ মিনিট মাসাজ করার পর ২ টেবিলচামচ কাঠবাদামবাটা মুখে আর গলায় লাগান।এবারের পেস্টটি এমনভাবে বানাবেন যাতে বাদাম সামান্য দানা দানা থাকে।১০ মিনিট হালকা হাতে মাসাজ করে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।এতে ডেড সেলস উঠে আসবে।

আধ গামলা জলে দু চামচ গ্রিন টি ফুটিয়ে ভাপ নিন।

শেষে ৩ টেবিল চামচ টোম্যাটো পেস্ট,৩-৪ ফোঁটা মধু ও ৩ টেবিলচামচ কাঠবাদামবাটা মিশিয়ে প্যাক তৈরি করে মেখে নিন।

২০ মিনিট পর প্যাক ধুয়ে সামান্য অলিভ অয়েল মাসাজ করে নিন।

অয়েলি স্কিনের জন্য :

পাকা পেঁপে মুখে – গলায় আলতো করে ঘষে ধুয়ে নিন।এটি খুব ভালো ক্লিনজার যা স্কিনের দাগ ছোপ তুলতে সাহায্য করে।

এবার নিমপাতা,মধু আর লেবুর রসের প্যাক বানিয়ে ১৫ মিনিট মুখে আর গলায় মেখে নিন।পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক মাখার আগে ২০/২৫ টি গোলাপ ফুলের পাপড়ি ১ কাপ জলে ফুটিয়ে ছেঁকে রাখুন।এই জল অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ময়েশ্চারাইজারের মতো ব্যবহার করুন।

সেনসেটিভ স্কিনের জন্য :

দুধ দিয়ে মুখ পরিষ্কার করে শশা ও পাকা পেঁপের প্যাক বানিয়ে মুখে ও গলায় মাসাজ করুন।

৫মিনিট পর ধুয়ে হালকা ভাপ নিন।

এবার নিম হলুদ আর চন্দনের প্যাক লাগান।

১৫মিনিট পর ধুয়ে গোলাপজল আর মধু দিয়ে মাসাজ করে নিন।১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

নিয়মিত এক্সফলিয়েশন ডেড সেলস নিকেশ করার জন্য জরুরি।ময়দা,ওটমিল,ছাতুর সঙ্গে গোলাপ জল মিশিয়ে সার্কুলার মোশনে ১৫মিনিট মাসাজ করে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন।

তথ্য : আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ লোপামুদ্রা ভট্টাচার্য্য,বিউটিশিয়ান শর্মিলা সিং ফ্লোরা।

The post বর্ষাকালে ভেষজ ফেসিয়াল first appeared on .