Women achiever -

তিনকন্যা অসামান্যা
পায়েল কাপাডিয়া,অনুসূয়া সেনগুপ্ত আর দীপা কর্মকার এই দীপ্তিময়ী তিনকন্যা বিশ্ব এবং এশিয়ায় ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে উপনীত করেছে তাই এদের জন্য জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজছে।সিনেমা এবং খেলাধুলার মধ্যে আপাত কোনো মিল না থাকলেও এক্ষেত্রে একটি বিষয়ে এই অসামান্যা তিনকন্যার মিল আছে।এঁরা এই জগৎ জোড়া খ্যাতি অর্জন করেছেন প্রচারের ঢক্কানিনাদের আড়ালে।এমনকি পায়েল কাপাডিয়া এবং অনুসূয়া সেনগুপ্তর কথা সেভাবে কেউ জানতোই না।

ছবি -ইন্ডিয়া টাইমস

পায়েল কাপাডিয়ার জন্ম ১৯৮৬।চিত্রশিল্পী নলিনী মালিনীর কন্যা।ছোটবেলায় বোর্ডিং স্কুলে ফিল ক্লাবের দৌলতে ঋত্বিক ঘটক আর তারকোভস্কির ছবির সঙ্গে পরিচয়।সেন্ট জেভিয়ার্সে পড়ার পর পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পাঠরত অবস্থায় গজেন্দ্র চৌহানের প্রতি বিক্ষোভের কারণে নির্বাসিত।পায়েল তথ্যচিত্র নির্দেশনাকে পাথেয় করে তৈরি করেছেন ‘ওয়াটারমেলন ফিশ অ্যান্ড হাফ গোস্ট’,’আফটারনুন ক্লাউডস’,’দ্য লাস্ট ম্যাঙ্গো বিফোর মনসুনের’ মতন ছবি।

এবারে তার  ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট ‘ বিশ্বখ্যাত ঐতিহ্যশালী কান ফিল ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড গ্রাঁ পিঁ  জেতা বিশ্বজয়ের মহিমা উদ্ভাসিত হয়েছে। জেতার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় পায়েল বলেছেন ,’এখানে মনোনীত হতে পেরেই দারুণ লেগেছিল,পুরস্কৃত হওয়াটা কল্পনার অতীত।সকলকে ধন্যবাদ ।‘

পায়েলের এই অসামান্য,অতুলনীয় সাফল্য ভারতের বিভিন্ন প্রান্তের ছোট বড় সকল তথ্যচিত্র নির্মাতাদের বিপুল আশা আর অনুপ্রেরণা দেবে একথা নিশ্চিত রূপে বলা যায়।বিশ্বজয়ের পুরস্কার পেয়ে ফিরে পরের মাসে আগের মামলায় আদালতে হাজিরা দিতেও যাবেন দীপ্তিময়ী পায়েল কাপাডিয়া।

ছবি- দীপা কর্মকার অফিশিয়াল

দীপা কর্মকার এই সময়ের ত্রিপুরার তথা ভারতের তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদ যিনি  অলিম্পিকসে একচুলের জন্য ব্রোঞ্জ পান নি,রিও অলিম্পিকসে জিমন্যাস্টিকসে ভয়ঙ্কর কঠিন পোডোনোভা বলতে বিশ্বজয়ী সিমোন বাইলসের সঙ্গে মোকাবিলায় মাত্রা ০.১৫ পয়েন্টে পিছিয়ে থাকা দুর্দান্ত কীর্তি নতুন তথ্য নয়।অলিম্পিকসে অভূতপূর্ব সাফল্য পাওয়ার পর দীর্ঘদিন চোট আঘাতের কারণে পর্যুদস্ত হয়েছেন দীপা। প্রথমে প্রাকটিসের সময়ে হাঁটুতে আঘাত ,পরে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট সার্জারি,এবং ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষায় নির্বাসিত থাকার অভিশাপের অগ্নিপথের মধ্যে দিয়ে গেছেন দীপা কিন্তু মনের জোর হারাননি,ভেঙে পড়ে ছেড়ে দেওয়ার কথা ভাবেননি,ঘুরে দাঁড়িয়েছেন,নিঃশব্দে,প্রচারের আড়ালে প্রাণপাত করে লড়েছেন।

গত ২৬শে  মে উজবেকিস্তানে আবার একটি ইতিহাস সৃষ্টি করলেন দীপা।তাশখন্দে আয়োজিত এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন এই দীপ্তিময়ী দীপা।২১ মাস ডোপিং করার  অপরাধে নির্বাসিত থাকার পর এই তুঙ্গস্পর্শী সাফল্য।আনন্দের এবং গর্বের বিষয় এশিয়ান সিনিয়র ট্যুর্নামেন্টে এটিই ভারতের প্রথম স্বর্ণপদক।ত্রিপুরার বাঙালি মেয়ে দীপা কি শুনেছেন ‘এভাবেও ফিরে আসা যায় ‘ গানটি ?

ছবি -ভ্যারাইটি

অনুসূয়া সেনগুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়েছেন,সাংবাদিক হওয়ার ইচ্ছে ছিল। ছোট চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্তর ;ম্যাডলি বেঙ্গলি’ ছবিতে।কিছুদিন গ্রূপ থিয়েটারে কাজ করে  মুম্বাইতে চলে যান এবং প্রোডাকশন ডিজাইনের কাজ করতে থাকেন।

পরিচালক কনস্টান্টাইন বোজানভ প্রখ্যাত ঔপন্যাসিক  উইলিয়াম ডালরিম্পলের ‘নাইন লাইভস: ইন সার্চ অফ সেক্রেডস ইন মডার্ন ইন্ডিয়া ‘ বই থেকে ‘শেমলেস ‘ছবিতে অন্যতম নায়িকা রেণুকার  চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন অনুসূয়া যে কিনা জেল থেকে একটি পুলিশ অফিসারকে খুন করে পালায়।

বাকিটা ইতিহাস।ঐতিহ্যশালী কান ফিম ফেস্টিভ্যালে আন সার্টেন রিগার্ড ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন এই সুকন্যা যা ভারতের তথা বাংলার গৌরব ,শ্লাঘার মুকুটে একটি উজ্বল রত্ন এবং এই আকাশচুম্বী সাফল্য অর্জন করলেন প্রচারের আড়ালে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুসূয়া বলেছেন ,’মঞ্চে নাম ঘোষণার সময় নাম্ব হয়ে গিয়েছিলাম।পুরস্কার নিতে স্টেজে উঠে ভেতরে অসম্ভব আনন্দ হচ্ছিল আর এটাও মনে হচ্ছিলো যে এই জয় আমার একার নয় ,দেশেরও।তবে বলতে পারি অভিনয়ের জন্য কোনোরকম তাড়াহুড়ো করিনি।’

The post তিনকন্যা অসামান্যা first appeared on .

তাহাদের কথা
অদিতি মজুমদার

“প্রতিবারই যখন একজন মহিলা নিজের পক্ষে দাঁড়ান, সম্ভবত না জেনেই, দাবি না করেই, তিনি সমস্ত মহিলাদের পক্ষে দাঁড়ান।” – মায়া অ্যাঞ্জেলোউ

কোহিনূরের সঙ্গে আমার আলাপ হয় বউবাজারে, কোহিনূরের তখন বয়েস প্রায় পঞ্চাশ। রোগা গড়ন, কিন্তু সাড়ে পাঁচ ফুট লম্বা , তার চেহারায় সব থেকে উজ্জ্বল তার দুটো চোখ! কোহিনূর একজন নাবালিকাকে রাত বিরেতে যৌন পল্লী তে নিয়ে আসতে দেখতে পায়! আর তারপর থেকে সারারাত সে ওই বাড়ির পাহারায় ছিল … আমি তখন একটি বিশেষ প্রতিষ্ঠানের সঙ্গে রিসার্চের কাজ করি … খবর পেয়ে আমিও ছুটে গিয়েছিলাম বৌবাজারে … গিয়ে দেখলাম কোহিনূর  ততক্ষণে লোক জড়ো করে ফেলেছে … বলছে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছে  … আমি ছাড়বো নাকি? আমার সামনে দিয়ে কোন বাচ্চাকে এইখানে নিয়ে আসা যাবেনা … আমি যা ভোগ করেছি … আমি কাউকে ভোগ করতে দেবনা! আমি কোহিনূরের তেজ দেখে এক মুহূর্ত বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলাম!

কোহিনূরের সঙ্গে আমার বন্ধুত্ব হয় আরো পরে, কিন্তু সেদিনের কোহিনূরের দাপট আমার চোখে এখন লেগে আছে! কোহিনূর এর বাড়ি ছিল কোচবিহারে … ছিল মানে এখনও হয়তো আছে! কিন্তু কোহিনূর  ষোল বছর বয়েসে বাড়ি ছেড়ে এসেছিল । আর কোনোদিন ফিরে যায়নি! কারণ সে জানতো সে ফিরে গেলে তাকে কেউ আর বাড়িতে  ঢুকতে দেবেনা! বাবা ছোট  বেলায় মারা যান, অভাবের সংসার,  গেঞ্জির কারখানায় কাজ দেবে বলে গ্রামেরই একজন তাকে কলকাতায় নিয়ে এসে চেতলার যৌন পল্লীতে বিক্রি করে দেয়! সেই থেকে কোহিনূর কলকাতাতেই আছে! চেতলা থেকে চলে এসেছে বউবাজারে! তার যখন বছর আঠেরো বয়েস তখন তার একজন লোকের সঙ্গে সম্পর্কও তৈরি হয় …  সেই সম্পর্ক থেকে তার পুত্রের জন্ম! যদিও সেই লোকটি ছেলের যখন বছর দুয়েক বয়েস তখন থেকেই আর কোহিনূরের কাছে আসেনি! অবাক হয়ে জানতে চেয়েছিলাম … জানো সে কোথায় আছে? কোহিনূরের সোজা সাপটা উত্তর … কে জানে বেঁচে আছে কিনা! আর ছেলে? কোহিনূর ম্লান হেসে বলে সেও বড় হয়ে মায়ের এমন কাজ মেনে নিতে পারেনি … অন্য জায়গায় থাকে , ভদ্র সমাজে …! যাকে গতর খাটিয়ে মানুষ করলাম সেই আর আমাকে … এক মুহূর্তের জন্য চোখ টা যেন ঝাপসা হয় তার … পরক্ষণেই সামলে নিয়ে বলে … ভালই হয়েছে … ! আমি নিজের মত ভাল আছি! এত জবাবদিহি করতে পারবনা দিদি!

কোহিনূর পড়াশোনা জানেনা … কিন্তু তার জীবন বোধ আমাকে বিস্মিত করে, নিজের শরীরের ওপর তার নিজেরই অধিকার আর কারোর না … আমি শরীর বিক্রি করেছি … তার মানে এই না আমার ওপর অত্যাচার করা যাবে! … কোহিনূর আমাকে বলেছিলো … এখানে কত রকমের লোক আসে … কার কোন ধর্ম কেউ জানতে চায়না … কিন্তু বাইরে দেখো তো  জাত পাত ধর্ম নিয়ে কত বাছ বিচার! … আমি বলি কোহিনূর … এখানে এসে মার খেয়েছ? কোহিনূর  বলে খেয়েছি … প্রথম দু একবার … তারপর নিজের রক্ষা নিজেই করতে শিখে গেছি … ! আর এখন অন্যদের রক্ষা করার চেষ্টা করি … সব যে পারি এমন না … যতদিন এই খানে থাকব … চেষ্টা আমি করেই যাবো! বাড়ি যেতে ইচ্ছে করেনা? কোহিনূর হাসে … কে আছে আমার ওখানে যে ইচ্ছে করবে?

কোহিনূর ক্লারা জেটকিন্স জানেনা … কোহিনূর জানেনা ন্যায্য শ্রমের মূল্যের জন্য আন্দোলনের কথা … কিন্তু সে জানে তাকে লড়ে নিতে হবে নিজের অধিকার! সারা জীবন সে লড়েই যাবে …! এই নারী  দিবস কোহিনূরের … আর কোহিনূরের মত মালা, শিখা, আয়েশা, পিংকিদেরও!

পুতুল হঠাৎ করেই চুপি চুপি দেখা করতে এল , পুতুল এসেই বললো আমাকে একটা জিনিস জোগাড় করে দেবে? … খেয়াল করলাম পুতুলের চোখের নিচে কালশিটে … পুতুল ভয়ে ভয়ে এও বললো আমি যে তোমার কাছে এসেছি কেউ যেন জানতে না পারে! পুতুল কে আমি দেখছি গত পনেরো বছর ধরে … বাড়ি বাড়ি ঠিকে কাজ করে … বাঙালি … কিন্তু বিয়ে করেছে অবাঙালি ট্যাক্সি ড্রাইভার কে … দুই ছেলে … ! আমি জানি পুতুলের বর রাজেশ তাকে খুবই মারধোর করে … অনেক বার পুতুল কে বলেওছি ব্যাবস্থা নিতে …! কিন্তু পুতুল ভাবতেও পারেনা নিজের স্বামির বিরুদ্ধে পুলিশে যাওয়া যায় … যাওয়া উচিত! জানতে চাইলাম কি জোগাড় করে দিতে বলছিস? পুতুল বললো শুনেছি মদ ছাড়ানোর ওষুধ হয়? রাস্তায় লেখা থাকে দেওয়ালে … আমাকে জোগাড় করে দেবে দিদি? আবার মার খেয়েছিস? … পুতুল চুপ … আমি হতাশ গলায় বললাম সারাদিন এত পরিশ্রম করে বাড়ি গিয়ে মার খেতে ভাল লাগে তোর? … পুতুল খুব উৎসাহ নিয়ে বললো … দিদি মানুষ টা খারাপ না … শুধু একটু পেটে পড়লেই … কেমন হয়ে যায়! পেটে না পড়লে তোকে মারবেনা আর? পুতুল বলে দীর্ঘশ্বাস ফেলে  … তা জানিনা … কিন্তু আমি আর কি করব বলো? তুমি দিদি যে ভাবে হোক ওষুধটা আমায় জোগাড় করে দাও … যদি বলিস আমি পুলিশ কে জানাব … পুতুল হাত জোড় করে না দিদি … ছেলে দুটো র কি হবে? কি হবে মানে? রোজগার করিস তুই … রাজেশ তো শুধু নামেই বাবা … পুতুল বোঝেনা … বুঝতে চায়না! সে লেখাপড়া জানে সামান্যই …  সে যা শিখেছে তা এত সহজে কিভাবে বদলে ফেলবে? পুতুল চলে যায় … আমি ভাবি … পুতুল কে দোষ দিয়ে লাভ কী? কত মেয়েই তো সহ্য করে যায় এত কিছু … তাদেরও তো এসব সামলে চলতেই

শেখানো হয়েছে! মানিয়ে নিতে বলা হয়েছে! এখন ঘরে ঘরে মেয়েদের সেই শিক্ষাই তো দেওয়া হয়! পুতুলের কাছে নারী দিবসের মূল্য কী আমার জানা নেই … পুতুল শুধু চায় শান্তিতে থাকতে … এই নারী দিবস কি পুতুলের নয়?

আমার বাড়িতে থাকেন শুভা দি … শুভা হালদার … ধর্মে খ্রিস্টান …! কবর ডাঙ্গায় বাড়ি … ! আমার ছেলেদের দেখাশনা করার জন্য এসেছিলেন দশ বছর আগে … তারপর বাড়ির একজন হয়ে গেছেন! শুভাদির গল্প আবার অন্য রকম … খুব কম বয়েসে এক পাদরীর সঙ্গে বিয়ে হয়েছিল সম্বন্ধ করে, বয়েসে ফারাক ছিলো  আঠেরো বছরের । শুভা দি ক্লাস এইট পর্যন্ত পড়েছেন … তারপর আর পড়াশনা করা হয়নি …! বিয়ের এক বছরের মধ্যে মেয়ের জন্ম আর পাঁচ বছর পরে স্বামী মারা যান! সে সময় পাশে কেউ ছিল না … শুভা দি আয়ার কাজ শুরু করেন , এখন শুভা দির বয়েস আটান্ন, এখন কাজ করে যাচ্ছেন , যতদিন সুস্থ থাকবেন কাজ করবেন। শুভা দির শ্বশুর বাড়ির লোকেরা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিল … শুভাদি কোর্ট পর্যন্ত করেছেন একার চেষ্টায়! শুভা দির দার্ঢ্য আমাকে মুগ্ধ করে! শুভা দি নিজেই নিজের জায়গা করে নিয়েছেন … এমন মেয়েরা নারী দিবসের প্রধান মুখ হয়ে উঠুক!

আমার মা ছিলেন বরিশালের মেয়ে … এই পশ্চিম বঙ্গে এসে আর পাঁচ টা উদ্বাস্তু পরিবারের মতই ছিল আমার মামার বাড়ির জীবন … শুধু একটাই জোর ছিল তাদের … ভাই বোনেরা সবাই পড়াশোনায় খুব ভাল! আমার মা সেই যুগে ইকনমিক্স পড়েছেন বেথুন কলেজে … মা এর নাম এখনো কৃতী ছাত্রী হিসেবে লেখা আছে বেথুন কলেজের দেওয়ালে! মা বাড়ির সম্বন্ধ ফিরিয়ে দিয়ে বিয়ে করেছিলেন আমার বাবা কে …! বাড়ির অমতে এক বস্ত্রে চলে এসেছিলেন এক ঘটি পরিবারে! মা কলেজে পড়াতেন … পরে স্কুলে বাবা হাওড়ার স্কুল শিক্ষক! অভাবের সংসার … তার মধ্যেই মা একটু একটু করে বদলে দিয়েছিল আমাদের বাড়ি টাকে! মার অবসর যাপন ছিল বই পড়া … সারাদিন সারাক্ষণ বই এ মুখ গুজে কেন থাক মা? … সেকি … আমি তো শেষ দিন অব্দি পড়ে যেতে চাই … কত কি ই তো পড়া জানা বাকি রয়ে গেল! মা জানতেন অসহায় মেয়েদের পাশে কিভাবে দাড়াতে হয় … বিশ্বাস করতেন সব মেয়ের আর্থিক স্বাধীনতা থাকা প্রয়োজন। কখন আমাকে আর দাদা কে আলাদা করে দেখেন নি … ব্যবহারে কখনো কোনও ডিস্ক্রিমিনেশন টের পাইনি কোনোদিন!

এতজনের কথা লিখলাম শুধু নারী দের কথা লিখতে নয়! সামনেই আটই মার্চ … এক ঐতিহাসিক দিন! ১৮৫৭ থেকেই হয়তো একটু একটু করে সেকেন্ড সেক্স এর এম্পাওয়ারমেন্ট ঘটতে শুরু করেছে! ১৯০৯ এ হয়েছিল প্রথম নারী সম্মেলন! তারপর কেটে গেছে অনেক বছর,  কিন্তু এখনো খামতি থেকে গেছে বলেই আমার বিশ্বাস! আমি বা আমরা যে শ্রেণির মানুষ সেখানে হয়তো আর আলাদা করে দেখা হয়না কন্যা বা পুত্র সন্তান কে … সেখানে আমরা মেয়েদের অলিম্পিকে সোনা পাওয়া … চন্দ্রযানের সাফল্যে মেয়েদের অবদান উদযাপন করি ! কিন্তু এখনো সন্ধে ছটা থেকে দশ টা টিভি খুললেই মেয়েদের দশভূজা হয়ে ওঠার উপাখ্যান … যেন ঘর বাড়ি স্বামী সংসার সব সামলাতে পারলেই সে আদর্শ নারী হয়ে উঠতে পারবে! ওদিকে গুগল বলছে প্রতি সতেরো মিনিটে ভারতে একটি ধর্ষণ এর ঘটনা ঘটে! চোখের সামনে নিজের সন্তান জন্ম দিতে গিয়ে দেখেছি নামী নার্সিং হোমে তৃতীয় বার কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য বাড়ির বউটির হেনস্থা! আরণ্যক এ পড়েছিলাম ভানুমতী কে জিজ্ঞাসা করা হয়েছিল ভারতবর্ষের নাম শুনেছে কিনা  … ভানুমতী বলেছিলো সে শোনে নি !

আমি স্বপ্ন দেখি একটা বিশাল মিছিলের, যার সামনে থাকবে প্রান্তে থাকা মেয়েরা, তারাই পথ দেখাবে … আমরা যারা সুবিধা ভোগী শ্রেনি … যারা মনে করি আমরা অনেক এগিয়েছি … তারা হাঁটবো পেছনে … এভাবেই পালিত হোক আগামীর নারী দিবস!

লেখক পরিচিতি- অদিতি মজুমদার সাহিত্যিক,চিত্রনাট্যকার (‘এক আকাশের নিচে’ ,’জিও কাকা’ ) ও গবেষক।

The post তাহাদের কথা first appeared on .

বছর সেরা সুকন্যারা
২০২৩ সালে বছর সেরা সুকন্যাদের কথা।মেয়েবেলার এক আকাশে এই দীপ্তিময়ীদের অমূল্য অসামান্য দৃষ্টান্তমূলক কাজ পিতৃতান্ত্রিক সমাজে আলো দেখাবে অসংখ্য মেয়েকে যারা রোজ অসম জীবনযুদ্ধে লড়ে যাচ্ছে।সমাজমাধ্যমে শুধু পেজ থ্রি সেলেব্রিটিদের নিয়ে অবিরাম চর্চার পাশে প্রচারের আলো এড়িয়ে এই সুকন্যাদের উন্মীল উদ্ভাস।

ছবি- রঙিলী বিশ্বাস ফেসবুক

রঙিলী বিশ্বাস

পেশায় অর্থনীতিবিদ,সঙ্গীতশিল্পী এবং লেখিকা।লোক সঙ্গীত ও গণসঙ্গীতের দিকপাল গায়ক, গীতিকার সুরকার ,আই পি টি এর অন্যতম প্রতিষ্ঠাতা,সমাজকর্মী মান্য হেমাঙ্গ বিশ্বাসের কন্যা। রঙ্গিলী দ্বিভাষিক লেখিকা।লিখেছেন ফিকশন,নন ফিকশন,প্রবন্ধ, ভ্রমণকথা, সম্পাদনা করেছেন ৩টি বই।পেয়েছেন বাংলা অ্যাকাডেমি পুরস্কার এবং কথা পুরস্কার ,এছাড়া পাবলিক অ্যান্ড পলিটিকাল ইকোনমিক্স সম্বন্ধীয় প্রবন্ধ লিখেছেন।

ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর আর্টসের ফেলোশিপ নিয়ে বর্তমানে প্রথিতযশা ভূপেন হাজারিকা ও পিতা হেমাঙ্গ বিশ্বাসের একসঙ্গে করা কাজ যা ১৯৪০ থেকে ১৯৬০ পর্যন্ত ব্যাপ্ত সেই সংরক্ষণের কাজে সম্পৃক্ত।

১৯৮৭ সালে হেমাঙ্গবাবুর চলে যাওয়ার পর ওনার বাড়ি জিরনী থেকে সংগৃহীত ওনার প্রকাশিত ও অপ্রকাশিত লেখা,ডায়েরি,বই,নোটস ,রেকর্ড,ক্যাসেট,গুরুত্বপূর্ণ পুরোনো ছবি,লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র,আর দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র থেকে রঙ্গিলী আহরণ করছেন ১৯৪০-৬০ সাল অবধি ওনার এবং ভূপেন হাজারিকার একসঙ্গে যুগান্তকারী কাজ।এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের সূত্রে রঙ্গিলী ঘুরছেন নানা জায়গায় ,কথা বলছেন আর সাক্ষাৎকার নিচ্ছেন সেই সময়ের গণনাট্য সংঘের মানুষদের সঙ্গে,লিপিবদ্ধ করছেন তাদের মুখে সেই সময়ের কথা,সংগ্রহ করছেন গানের অংশ,  অনুবাদ করছেন হেমাঙ্গ বিশ্বাসের লেখা সেই সময়ের কথার।ওনাদের একসঙ্গে করা কাজ ‘হারাধন রংমন কথা’,’ঝক ঝক রেল চলে’,’পথে নামো আলোকের সেনা শিল্পী দল’ গান সৃষ্টি ও গান গাওয়ার স্মৃতিফলক ।এর সঙ্গে একটি সিডিতে রঙ্গিলীর কণ্ঠে বাবার ৩টি গান রয়েছে,এছাড়া রয়েছে একটি ডিভিডি যেখানে রঙ্গিলীর সঙ্গে নানা মানুষের সাক্ষাৎকার ও কাজের ধারার বিবরণ রয়েছে।

রঙ্গিলীর নিজের কথায় এই কাজের গুরুত্ব অপরিসীম কারণ এই ডকুমেন্টশন প্রজেক্ট অতীতের হারিয়ে যাওয়া সঙ্গীতসৃষ্টি,গণনাট্য আন্দোলনে এই দৃপ্ত গানের সংযোগ, ভূমিকা এবং সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব।

যে গান প্রতিবাদী,যে গান হিংসা রুখতে পারে,যে গান সাধারণ খেতে খাওয়া নিপীড়িত মানুষের দলবদ্ধ প্রতিরোধের গান,সেই গানের সময়কাল নিয়ে রঙ্গিলীর এই গবেষণা বাংলা লোকসঙ্গীত, গণসঙ্গীতে দুই কিংবদন্তি হেমাঙ্গ বিশ্বাস ও ভূপেন হাজারিকার ভূমিকা ও অবদানকে সংরক্ষণ করার এই মহৎ কাজের দীপ্তিময়ী এই সুকন্যা।

পদ্মশ্রী প্রীতিকণা গোস্বামী

নকশি কাঁথা শাড়ির ঐতিহ্য ও পরম্পরা সমৃদ্ধ সত্তরোর্ধ প্রীতিকণা গোস্বামী এই বছরে পদ্মশ্রী পুরস্কার পেলেন। মাত্র ১০ বছর বয়েস থেকে বাবার  মৃত্যুর পর মা ও  ৫ বোনের সংসারের হাল সামলাতে সুদীর্ঘ ৬০ বছরের অক্লান্ত,অসামান্য সৃষ্টিশীল পরিশ্রমের সুবাদে অনেক মেয়ের কাজের সুযোগ করে দিতে পেরেছেন এবং ওনার কন্যা মহুয়ার কথায় মা সবচাইতে আনন্দ পান যখন শোনেন তাঁর ছাত্রীরা কাজের সুযোগ পেয়েছে ।

বাবার চলে যাওয়ার পর মা ও পাঁচ বোনকে নিয়ে জেঠুর বাড়ি,সেখানে বন্ধু রমা দাসের সেলাইয়ের কাজ দেখে উৎসাহ,সেখান থেকে পিতাম্বরী সংস্থার কাছে সেলাইয়ের কাজের অর্ডার,১৯৯০ সালে ওয়েস্ট বেঙ্গল ক্রাফ্টস কাউন্সিল থেকে নকশিকাঁথার কাজের সুযোগ,সেই কাজে অভাবনীয় সাফল্যের পরেই ওই কাউন্সিলে নকশিকাঁথা কাজ শেখানোর দায়িত্ব পাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি এই মহীয়সীকে।

২৫০ বছরের প্রাচীন এই নকশি কাঁথা বাংলার সংস্কৃতির অন্যতম নিদর্শন।সোনারপুরের এই সুকন্যার কাজ এখন বিদেশে রপ্তানি হয়।তাঁর প্রতিষ্ঠিত কমলাদেবী কাঁথা সেন্টারে বিনামূল্যে কাজ শিখে কাজ করছেন অসংখ্য মেয়েরা।

তিতাস সাধু

ছবি-ইএসপিএন ক্রিকইনফো

দুটো স্পেল। ৪ -০ -৬-২ আর ৪-০ -৬ -৩ ।প্রথমটি ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে,দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে যা ভারতকে গোল্ড মেডেল এনে দেওয়ার অন্যতম দুর্দান্ত নিদর্শন।চুঁচড়োর সুকন্যা তিতাস রাজেন্দ্র স্মৃতিসংঘের মাঠে স্কোর লিখত।একদিন প্লেয়ার না আসায় নেটে বল করায় জীবন পাল্টে যায় তিতাসের।বর্ডার পরীক্ষায় ৯০% নম্বর পেয়েও এর পরে ক্রিকেটই ধ্যানজ্ঞান করে নেওয়া ।তিতাসের প্রতিভা দেখে কোচ প্রিয়াঙ্কর মুখার্জি বাংলা দলের সতীর্থ শিবশঙ্কর (ম্যাকো) পালকে তিতাসের কথা বলায় অনুর্ধ ১৬ বাংলা দলের ক্যাম্পে ৫ফুট ৯ ইঞ্চি উচ্চতার তিতাসের বলের লেংথ আর অফ দ্যা সারফেস বলের দক্ষতা মুগ্ধ করে ম্যাকোকে যিনি স্নেহাশিস গাঙ্গুলিকে বলে সিনিয়র বেঙ্গল টিমে সুযোগ করে দেন যার পর ভারতের হয়ে এই দুর্দমনীয় দূরন্ত সাফল্য। ভারতের ফাইনালে জেতার পর কোচ ম্যাকোকে ফোন করে তিতাস ধন্যবাদ জানিয়েছেন বলেছেন কোচ ম্যাকো।

ছবি-ইএসপিএন ক্রিকইনফো

রিচা ঘোষ

শিলিগুড়িতে যে ক্লাবে খেলতেন সেখানে  রিচা একমাত্র মেয়ে।সেখান থেকে তার যাত্রা শুরু করে এখন আন্তর্জাতিক ক্রিকেটে রিচা ঘোষ যে বিপুল সাফল্য অর্জন করেছে ,টি টোয়েন্টিতে বিগ ব্যাশ লীগ এবং আরসিবির তাকে  ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে দলে নেওয়া রিচার তুঙ্গস্পর্শী সাফল্যের স্বীকৃতি। রিচার আশ্চর্য দক্ষতা তিনি উইকেটকিপার আর বোলার যা ক্রিকেটে বিরল। সচিন তেন্ডুলকার ও মহেন্দ্র সিংহ ধোনির  ভক্ত রিচার ভারতীয় ক্যাপ্টেন হারমানপ্রীত কৌরের খেলার অনুরাগী।শুরুর দিনে একদিন বোলার আর একদিন উইকেটকিপার এভাবেও বহু ম্যাচ খেলেছেন রিচা।এশিয়ান গেমসে সোনা জিতে শিলিগুড়িতে ফিরে রিচা জানালেন একজন খেলোয়াড়ের বাদ পড়া তাকে আরো ভালো খেলতে উদ্বুদ্ধ করে। বাঘাযতীন ক্রিকেট কোচিং সেন্টারের প্রশিক্ষক বিবেক সরকার জানালেন শিলিগুড়ির ঋদ্ধির মতন রিচারও ছোটবেলা থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল তা এত তাড়াতাড়ি সম্ভব হওয়াতে সবাই খুব খুশি।এর সঙ্গে আর একটি অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ বিষয় হল এখন সেই ক্লাবে ক্রিকেট খেলা শিখতে আসা শ্রেয়া,শিঞ্জিনীদের স্বপ্ন রিচা ঘোষ হওয়ার। আগামী দিনে রিচার আরো অনেক সাফল্যের প্রত্যাশায় শিলিগুড়ি সহ গোটাবাংলা আর ভারত।

ছবি -‘ছোটোলোক’ ওয়েব সিরিজ জি ফাইভ

দামিনী বেণী বসু

সম্প্রতি ওয়েব সিরিজ ‘ছোটোলোক ‘এ পুলিশ এস আই সাবিত্রী মন্ডলের অভিনয়ে কাঁপিয়ে দিয়েছেন  ।সমাজ মাধ্যমে,পত্র পত্রিকায় প্রশংসা,মুঘ্ধতায় আচ্ছন্ন সিনেপ্রেমী সবাই।গ্রূপ থিয়েটারের মান্য শ্রী অসিত বসু ও ভদ্রা বসুর কন্যা দামিনী বেণী বসু বাবা মার্ পলিটিকাল থিয়েটারের সান্নিধ্যে বড় হওয়া।একসময়ে ঋতুপর্ণ ঘোষের বাড়িতে থাকা ,বাবা মার কাছ ছেড়ে উষা গাঙ্গুলির থিয়েটার গ্রূপে নাটক করা,পরে বিভাস চক্রবর্তী,অরুন মুখোপাধ্যায়,সুজন মুখোপাধ্যায়,অঞ্জন দত্ত,সৃজিতের সঙ্গে কাজ করা। জ্যেষ্ঠপুত্র ছবিতে নিজের প্রতিভার বিচ্ছুরণে চমকে দিয়েছিলেন।

এহেন দুর্দান্ত অভিনেত্রীকে অনেক ঝড় ঝাপ্টা সামলাতে হয়েছে।বিয়ে ভেঙে যাওয়া ,সন্তানের কাস্টডি পাওয়ার যুদ্ধ,অর্থনৈতিক সঙ্কট পেরিয়ে ঋতুপর্ণর পরামর্শ মেনে অভিনয় শেখার ক্লাস নেওয়ার সঙ্গে ঋতুপর্ণ ঘোষ,বিশাল ভরদ্বাজ,কৌশিক গাঙ্গুলি,সুজিত সরকারের ছবির কনসালটেন্ট হওয়ার কৃতিত্ব, দুর্দান্ত অভিনয়,ওনার অ্যাকটিং ওয়ার্কশপে অভিনয়  শিখতে আসা অঞ্জনা বসু,উষশী,রাহুল বসু,সোহিনী সরকার,মিমি,নাইজেল। অভিনয়,সিনেমা,থিয়েটারের সঙ্গে এই দীপ্তিময়ী ইউংগিয়ান ও এসোটেরিক সাইকোলজি নিয়ে পড়াশোনার পাশাপাশি থিয়েটার আমেরিকান নাট্যশিক্ষক  কিংবদন্তি এরিক মরিসের সিস্টেম অফ বিয়ন্ড মেথড  অ্যাকটিং শিখছেন স্বয়ং এরিক মরিসের কাছ থেকে।

নাম টা মনে রাখবেন। দামিনী বেণী বসু।

The post বছর সেরা সুকন্যারা first appeared on .