wellness -

নতুন বছর নতুন আমি
ডিসেম্বরের শেষে ক্যালেন্ডারের পাতা ওল্টানোর সঙ্গে সঙ্গে আমাদের মনেও এক অদ্ভুত তাগিদ জন্মায়। ‘নিউ ইয়ার রেজোলিউশন’ বা নতুন বছরের সংকল্পের হিড়িক পড়ে যায়। কিন্তু দেখা যায়, জানুয়ারির মাঝামাঝি পৌঁছাতে না পৌঁছাতেই সেই সব প্রতিজ্ঞা ফিকে হতে শুরু করে। বিশেষ করে মেয়েদের জন্য যাঁরা কেরিয়ারের মধ্যগগন, ক্রমবর্ধমান পারিবারিক দায়িত্ব এবং শরীরের হরমোনাল পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন,তাঁদের কাছে আমূল পরিবর্তন অনেক সময় অসম্ভব মনে হয়।

কিন্তু নতুন বছরের সংকল্প মানেই কি নিজেকে পুরোপুরি বদলে ফেলা? নাকি এটি নিজেকে আরও একটু ভালোবাসার সুযোগ? চলুন দেখে নিই বিশ্বখ্যাত ওয়েলনেস এক্সপার্টরা কী বলছেন-

১) নিজেকে জানার সাহস ও মানসিক প্রশান্তি

মেয়েদের মধ্যে আজকাল এই  ‘পারফেকশন’ বা নিখুঁত হওয়ার ইঁদুরদৌড়ে ক্লান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। বিখ্যাত গবেষক ও লেখক ব্রেনে ব্রাউনের মতে, নিজেকে নিখুঁত প্রমাণ করার চেয়ে নিজের অসম্পূর্ণতাকে মেনে নেওয়া অনেক বেশি সাহসের কাজ। উনি বলেছেন “নিজের গল্পকে আপন করে নেওয়া এবং সেই প্রক্রিয়ায় নিজেকে ভালোবাসা হলো জীবনের সবথেকে সাহসী কাজ। আমাদের মনে রাখতে হবে, আমাদের যোগ্যতা  কোনো পূর্বশর্তের ওপর নির্ভর করে না।“তাই নতুন বছরে আপনার সংকল্প হোক সবার প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেকে হারিয়ে না ফেলা। দিনের শেষে অন্তত ২০ মিনিট নিজের মনের কথা শোনার অভ্যাস করুন।

২) রেজের ডায়েটে ফিরে আসুক ঐতিহ্য ও কাণ্ডজ্ঞান

৩০ বছরের পর থেকে  শরীরের মেটাবলিজম বা বিপাক হার কমতে শুরু করে। এই সময়ে  ক্রাশ ডায়েট না করে শরীরের প্রয়োজন বোঝা জরুরি। ভারতের বিখ্যাত নিউট্রিশনিস্ট রুজুতা দিবেকর  দীর্ঘকাল ধরে ভারতীয় নারীদের স্থানীয় ও ঋতুভিত্তিক খাবারের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

উনি বলেছেন: “খাবার খাওয়া কোনো গাণিতিক হিসাব বা ক্যালোরি গোনার কাজ নয়, এটি হলো স্বাধীনতা ও আনন্দের অভিজ্ঞতা। মনে রাখবেন, ওজন কমানোর চেয়ে শরীরের ফিটনেস এবং এনার্জি লেভেল বেশি গুরুত্বপূর্ণ। স্থানীয় ফল, ঘরের তৈরি তাজা খাবার এবং পরিমিত আহারই হলো সুস্থতার চাবিকাঠি।”

৩) সচেতন মাতৃত্ব ও পারিবারিক ভারসাম্য

আজকাল মেয়েদের একটি বড় অংশই ক্রমবর্ধমান সন্তানদের নিয়ে চিন্তিত থাকেন। মনোবিজ্ঞানী ডাঃ শেফালি সাবারি  মনে করেন, সন্তানদের  সংশোধন করার চেয়ে মায়েদের নিজেদের আধ্যাত্মিক ও মানসিক বিবর্তন বেশি জরুরি।আরও জরুরি অনুভব করা যে সন্তান শুনে শেখার থেকে দেখে শেখে বেশি।তাই আপনি বই পড়লে সন্তানের বই পড়ার অভ্যাস তৈরি হবে,মোবাইল অ্যাডিকশনের ক্ষেত্রেও তাই। আপনারা স্বামী স্ত্রী হাশিখুশি থাকলে সন্তানও হাশিখুশি থাকবে।  ডাঃ শেফালি বলেন: “জীবনকে লড়াই করে জেতার চেয়ে অনুভব করা বেশি প্রয়োজন। সচেতন অভিভাবক হওয়ার প্রথম শর্ত হলো নিজের ভেতরের অপূর্ণতাগুলো বোঝা এবং নিজেকে ক্ষমা করতে শেখা। আপনি যখন নিজে শান্ত থাকবেন, আপনার পরিবারও তখন সুস্থ থাকবে।”

৪) শরীরচর্চা: স্রেফ ক্যালোরি পোড়ানো নয়

এই বয়সে হাড়ের স্বাস্থ্য এবং পেশির শক্তি বজায় রাখা খুব জরুরি। বিখ্যাত ফিটনেস এক্সপার্টদের মতে, জিম গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানোর চেয়ে প্রতিদিন নিয়ম করে কিছু করা বেশি কার্যকর। সপ্তাহে অন্তত তিন দিন ওয়েট ট্রেনিং বা যোগব্যায়াম আপনার হরমোনাল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সিঁড়ি ব্যবহার করা বা প্রতিদিন ৮০০০ পা  হাঁটার লক্ষ্য রাখা হতে পারে আপনার বাস্তবানুগ শুরু।

৫) আর্থিক সচেতনতা ও ভবিষ্যৎ পরিকল্পনা

সাফল্যের একটি বড় স্তম্ভ হলো আর্থিক স্বাধীনতা। মেয়েদের উচিত তাদের সঞ্চয় ও বিনিয়োগ সম্পর্কে সরাসরি অবগত হওয়া। একটি ছোট এসআইপি (SIP) বা নিজের জন্য হেলথ ইনস্যুরেন্স করা কেবল আর্থিক নিরাপত্তা নয়, বরং আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।

‘নতুন আমি’ মানে রাতারাতি অন্য কেউ হয়ে যাওয়া নয়। এটি হলো নিজের শরীরের কথা শোনা, নিজের মনের যত্ন নেওয়া এবং অপ্রয়োজনীয় চাপের, স্ট্রেসের কাছে নতি স্বীকার না করা। নতুন বছরের এই যাত্রাটি হোক আত্ম-আবিষ্কারের, যেখানে আপনি নিজেকে জানবেন,ব লাইফ স্টাইল এক্সপার্ট এস্থার পেরেল  বলেন, “আমাদের সম্পর্কের গুণমানই আমাদের জীবনের গুণমান নির্ধারণ করে।“আর সেই সম্পর্কের শুরুটা হয় নিজের সঙ্গে।

নিজেকে ভালোবাসো তুমি এবার। হ্যাপি নিউ ইয়ার!

The post নতুন বছর নতুন আমি first appeared on .

ইনফ্লুয়েন্সার প্রভাবে নিজের সঠিক সিদ্ধান্তে আপস করছেন ?
আজকাল ডিজিটাল মাধ্যমের প্রাবল্যে ক্রেতাদের ওপর ইনফ্লুয়েন্সারদের গুরুত্ব অপরিসীম হয়ে উঠেছে যার ফলে নিত্যনতুন ট্রেন্ড এবং কেনাকাটার সময়ে এই ইনফ্লুয়েন্সারদের পরামর্শে আমরা সম্পূর্ণ প্রভাবিত হয়ে পড়ছি এবং পরে লক্ষ্য করে দেখা গেছে অন্ধ হয়ে পরামর্শ মানার কুফল।

ফ্যাশন ,রূপচর্চা,ট্রেন্ডি লাইফস্টাইল,ইলেক্ট্রনিক্স জিনিসপত্র থেকে রেসিপি সর্বত্র  এই সোশ্যাল মিডিয়ার তথাকথিত এক্সপার্টদের পরামর্শের প্রতি আমাদের আস্থা বেড়েই চলেছে। যদিও বিভিন্ন ক্ষেত্রে এই ইনফ্লুয়েন্সারদের গুরুত্ব ,পরামর্শ জরুরি কিন্তু সেটা কখনোই নিজের অভিজ্ঞতা ,বিশ্বাস অর্জিত জ্ঞানকে গুরুত্বহীন করে নয়।ইনফ্লুয়েন্সার আর নিজের সঠিক সিদ্ধান্তের মেলবন্ধনের জন্য মনে রাখবেন :

১)_ঠিক বেঠিক ইনফ্লুয়েন্স চিনে নিন: ইনফ্লুয়েন্সার উপদেশ অন্ধ ভাবে না মেনে প্রথমে জেনে নিতে হবে আপনার সিদ্ধান্তের জন্য এর পরিণতির কথা।মনে রাখবেন এই ইনফ্লুয়েন্সাররা অনেকেই কিন্তু কিছু বিশেষ ব্র্যান্ডের প্রতিনিধি তাই সেই ব্র্যান্ড প্রমোট করার জন্য তাদের উৎসাহ থাকবেই কিন্তু সেই বিষয়ে আপনি  সতর্ক ও সন্ধানী হলে ,যেমন সেই প্রোডাক্ট রিভিউ পড়লেন,পরিচিত যারা ব্যবহার করছেন তাদের কাছ থেকে জানলেন আর তার পর সিদ্ধান্ত নিলেন।

২)নিজের অভিজ্ঞতা আর মূল্যবোধকে মর্যাদা : যে কোনো জিনিসের প্রতি প্রভাবিত হওয়ার আগে নিজস্ব মূল্যবোধ যাচাই করুন। জিনিসপত্র কেনার সিদ্ধান্তে কোন বিষয়টা আপনার নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে প্রশ্ন করুন।দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারা ? গুণমান ?সাশ্রয়ী ?ব্র্যান্ড ভ্যালু কোনটা আপনার কাছে জরুরি আর এই ইনফ্লুয়েন্সারদের পরামর্শ সেই বিষয়ে কি বলছে সেটা বোঝা।

৩) রিসার্চ করুন : শুধু অন্ধ ভাবে ইনফ্লুয়েন্সারকে বিশ্বাস করার আগে সেই বিষয়ে রিসার্চ করুন। এখন অনলাইনে প্রোডাক্ট রিভিউ ,কম্প্যারিজন ওয়েবসাইট আর কনজিউমার ফোরামের কল্যাণে আপনি সেই প্রোডাক্টের গুণমান,কর্মক্ষমতা,খ্যাতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল থাকতে পারেন।এক নয় নানা সূত্র থেকে পাওয়া তথ্য যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন।

৪) নিজের সহজাত প্রবণতায় ভরসা রাখুন : যে কোনো পণ্য অথবা পরিষেবার মূল্যায়নে নিজের অভিজ্ঞতা আর বিশ্বাসের প্রতি ভরসা করুন।নিজের সহজাত অনুভূতির ওপর আস্থা রেখে আপনার প্রয়োজন আর পছন্দের ভিত্তিতে কেনাকাটা করুন,ভেবে দেখুন আপনার মন কি চাইছে আর সেই মতন সিদ্ধান্ত নিন। মনে রাখবেন আপনার মন তৈরি হয়েছে পূর্ব অভিজ্ঞতা আর উপলব্ধি থেকে।

৫) সচেতন ব্যবহার : ইনফ্লুয়েন্সারদের থেকে প্রভাবিত হয়ে কেনাকাটার আগে ভেবে দেখুন এটা এখন আপনার কতটা প্রয়োজন নাকি তাৎক্ষণিক লোভে পড়ে কিনে ফেলছেন / শুধু আবেগের এবং  একটু ট্রেন্ডি বলেই কেনার আগে একটু ভেবে দেখুন এর দীর্ঘমেয়াদি পরিণতি,উপকারিতা,আর্থিক বিষয় আর তারপর নিশ্চিত হয়ে তবেই সিদ্ধান্ত নিন।

৬)ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা : ব্র্যান্ড ভ্যালু বস্তুটি আকাশ থেকে পড়ে না।বহু বছরের সুনাম আর খ্যাতিতে তৈরি হয়।কেনাকাটার আগে এই বিষয়ে মনোযোগ দিন /আজকাল এমন অনেক ঘটনার কথা শোনা যায় যেখানে ব্র্যান্ড নামি হলেও অনামী বা ভুয়ো অনলাইন পোর্টাল থেকে অবিশ্বাস্য ডিসকাউন্টের ফাঁদে পড়ে কেনার পর গ্রাহক ঠকে গিয়েছেন।এছাড়াও যে ব্র্যান্ড বিশ্বস্ত,প্রামাণ্য সেই ব্র্যান্ডের জিনিসপত্র কেনা শ্রেয় কারণ দীর্ঘদিন ধরে এরা গ্রাহকদের বিশ্বাসের মর্যাদা দিয়ে চলেছে।

৭) বিভিন্ন মতামত শোনা : হুজুগে কিছু কেনাকাটা করার আগে সবার মতামত (অবশ্যই যারা বিষয় সম্পর্কে জানে) সেটা পক্ষে অথবা বিপক্ষের হলেও শুনে নিন।আপনি অবাক হতে পারেন জেনে যে যখন আপনি নিজে একদম নিশ্চিত সেখানে একটি বিপক্ষের হলেও মূল্যবান মতামত আপনার সিদ্ধান্ত বদল করে দিচ্ছে।এর মানে সবার কথা আর মতামত শুনে তবেই আপনি সব সিদ্ধান্ত নেবেন এমন নয় কিন্তু যাকে ইম্পালসিভ বায়িং বলে তার আগে সবার মতামত শুনে যাচাই করা।( তবে এক্ষেত্রে কিপটে স্বামী /স্ত্রী হলে অন্য কথা।)

৮) একটু নির্লিপ্ত, অনাসক্তির অভ্যাস : আপনি গত ৬ মাসের কেনাকাটায় নজর দিলে দেখবেন এর মধ্যে কিছু জিনিস হঠাৎ আবেগ বা হুজুগের মাথায় কিনে ফেলেছেন যেটা না কিনলেও হত।এর কারণ হয়তো সামাজিক চাপ,হয়তো সব বিষয়ে ট্রেন্ডি থাকার আকুল প্রবণতা।এই মানসিকতা থেকে বেরিয়ে আসলে এবং নিজস্বতা বজায় রাখার চেষ্টা করুন।এখানে কিন্তু বৈরাগ্যের কথা বলা হচ্ছে না বরং সামাজিক বা অন্যের কথায়  চাপ কাটানোর স্বাধীনতা আর স্বকীয়তার প্রতি জোর দিতে বলা হচ্ছে।

এই প্রসঙ্গে স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে যে এই প্রতিবেদন ইনফ্লুয়েন্সারদের বিপক্ষে নয় এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় এদের সুচিন্তিত,পরীক্ষিত মতামতের গুরুত্ব অপরিসীম কিন্তু সেটা কখনই যেন  আপনার নিজস্ব বিচারবুদ্ধি এবং প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে নয়।

The post ইনফ্লুয়েন্সার প্রভাবে নিজের সঠিক সিদ্ধান্তে আপস করছেন ? first appeared on .