bedroom design -

৫টি টিপস: ভিনিয়ের দিয়ে দুর্দান্ত জমকালো বাড়ি সাজান।
ভিনিয়ের হল কাঠের একেবারে পাতলা একটা স্তর, যেটা ফার্ণিচার বা অন্য জিনিসের ওপর লাগানো হয় ডেকরেটিভ ফিনিশের জন্য। ভিনিয়ের ব্যবহার করলে আসবাবপত্র অনেক বেশি দামি বা বিলাসবহুল ,জমকালো দেখায়, কিন্তু পুরোপুরি সলিড কাঠের মতো খরচা হয় না। সবচেয়ে বড় সুবিধা হল এটা দেখতে প্রায় সলিড কাঠের মতো লাগে, কিন্তু দামে  অনেক সাশ্রয়ী।

কারণ ভিনিয়ের তৈরি হয় কাঠের গুঁড়ি কেটে বা পাতলা করে স্লাইসিং করে নেওয়ার মাধ্যমে। এতে একটুকরো কাঠ থেকেই অনেক বড়ো আকারে সারফেস এরিয়ার জন্য শিট বানানো যায়, যা ফার্ণিচার  আর অন্যান্য জিনিসে কাজে লাগে। ফলে একটা কাঠের গুঁড়ি থেকেই একাধিক ফার্ণিচার  বানানো সম্ভব হয়  যা একে অনেক বেশি সাশ্রয়ী করে তোলে।

বাড়িতে বা অফিসে ভিনিয়ের  ব্যবহার করলে আসবাব, ক্যাবিনেট, দরজা ,সবকিছুরই চেহারা অনেক আকর্ষণীয় ও সুন্দর হয়ে ওঠে। যেমন, রান্নাঘরের ক্যাবিনেটে ভিনিয়ের শিট লাগিয়ে দারুণউড গ্রেইন ফিনিশ আনা যায়, অথবা ড্রইংরুমের ফার্ণিচারে সুরুচিপূর্ণ লালিত্য আনে । আবার দামি ফার্ণিচারেও ভিনিয়ের  দিয়ে এমন সব সুক্ষ সুন্দর নকশা আর ডিজাইন বানানো হয়, যা সলিড কাঠ দিয়ে করলে খরচ অনেক বেড়ে যেত।

ডেকরেটিভ ভিনিয়ের decorative veneers হল এমন এক ধরনের ভিনিয়ের , যেটা মূলত ফার্ণিচার বা অন্য জিনিসকে আরও আকর্ষণীয় ও সুন্দর দেখানোর জন্য বানানো হয়। নানা রকম কাঠ থেকে এটা তৈরি হতে পারে, আর কাটার ধরণও ভিন্ন হলে নানা রকম নকশা আর টেকশ্চার পাওয়া যায়। শুধু চেহারার দিক থেকেই নয়, টেকসই আর ব্যবহার-সুবিধার জন্যও ডেকরেটিভ ভিনিয়ের ইন্টেরিয়র ডিজাইনারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এটা ঘষে, রং করে বা ফিনিশ দিয়ে আশেপাশের কাঠের রঙের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়। পাশাপাশি এতে খোঁচা, দাগ আর আর্দ্রতার ক্ষতিও সহজে ধরে না।

এখানে ৫টি উপায়ে ভিনিয়ের দিয়ে বাড়ির আকর্ষণ আর সৌন্দর্য বাড়িয়ে তোলার হদিশ রইল :

১. কিচেন ক্যাবিনেটকে নতুন করে সাজান –যদি আপনার কিচেন ক্যাবিনেটগুলো একটু পুরনো বা ফিকে দেখাতে শুরু করে, তবে ভিনিয়ের  হতে পারে দারুণ সাশ্রয়ী সমাধান।এখনকার ব্যবহৃত ক্যাবিনেটের সারফেসেই  ভিনিয়ের লাগিয়ে ফেলা যায়, আর সঙ্গে সঙ্গেই মেলে একেবারে সতেজ ,আধুনিক চেহারা।উড গ্রেন ডিজাইন থেকে শুরু করে মেটালিক বা হাই-গ্লস ফিনিশ,পছন্দের জন্য আছে অনেক রকম রং আর ফিনিশ।

২. অ্যাকসেন্ট ওয়াল –সেঞ্চুরি ভিনিয়ের ব্যবহার করার অন্যতম সেরা উপায় হলো শোবার ঘর, ড্রইংরুম কিংবা অন্য যেকোনো জায়গায় একটা অ্যাকসেন্ট ওয়াল তৈরি করা। তাদের বিশাল কালেকশন থেকে বেছে নিন গাঢ় দাগ-কাটা গ্রেন প্যাটার্ন বা চোখে পড়ার মতো রঙের ভিনিয়ের ,এক লহমায় ঘরের ফোকাল পয়েন্ট তৈরি হয়ে যাবে।

শুধু একটা দেওয়ালে ভিনিয়ের লাগাতে পারেন, কিংবা একাধিক দেওয়াল জুড়ে ফিচার ওয়াল বানিয়ে পুরো ঘরের চেহারা সম্পূর্ণ পাল্টে ফেলতে পারেন। এতে ঘর হবে আরও স্টাইলিশ, আবার বেশি খরচও হবে না।

টিপস: যদি ঘরে আগে থেকেই অনেক উজ্জ্বল প্যাটার্ন থাকে, তাহলে বরং সিম্পল বা নিউট্রাল ভিনিয়ের  নিন। আর যদি ইন্টেরিয়র একেবারে শান্ত-সাদামাটা হয়, সেখানে চমকদার ভিনিয়ের  মানাবে সবচেয়ে ভালো।

৩. ফায়ারপ্লেসকে দিন আধুনিক সাজ- যদি আপনার ফায়ারপ্লেসটা এখনও ইট বা পাথরের পুরনো ধাঁচে থাকে, তবে ভিনিয়ের  দিয়ে সেটাকে একেবারে স্মার্ট আর মডার্ন লুক দেওয়া যায়। ফায়ারপ্লেসের গায়ে সরাসরি ভিনিয়ের  লাগিয়ে ফেললেই তৈরি হবে একটানা মসৃণ ফিনিশ, যেখানে কোনো ভাঙাচোরা ভাব থাকবে না।পছন্দমতো ফিনিশও বেছে নিতে পারবেন যেমন ন্যাচারাল স্টোন, মার্বেল থেকে শুরু করে কংক্রিট পর্যন্ত। এতে আপনার ফায়ারপ্লেস হবে ঘরের স্টাইলের সঙ্গে মানানসই, আবার অনেক বেশি আপ-টু-ডেট।

৪. বাথরুম ভ্যানিটিকে দিন নতুন রূপ- যদি আপনার বাথরুমের ভ্যানিটি পুরনো বা একঘেয়ে লাগতে শুরু করে, তবে ভিনিয়ের দিয়ে খুব সহজেই সেটাকে একেবারে ঝকঝকে করে তোলা যায়। ভ্যানিটির গায়ে সরাসরি ভিনিয়ের  লাগালেই মিলবে মডার্ন আর হাই-এন্ড লুক।ন্যাচারাল স্টোন ফিনিশ থেকে শুরু করে হাই-গ্লস,রঙ আর ডিজাইনের অনেক ভ্যারাইটি আছে। নিজের বাথরুমের স্টাইলের সঙ্গে মিলিয়ে নিলেই তৈরি হবে একেবারে তরতাজা ,সুরুচিপূর্ণ বাথরুম।

৫.বেডরুমে  কাস্টম হেডবোর্ড -বেডরুমে  একটুখানি আলাদা মাত্রা আনতে চাইলে ভিনিয়ের  দিয়ে বানাতে পারেন অনন্য অনুপম  হেডবোর্ড।ভিনিয়েরকে ইচ্ছে মতো আকার আর সাইজে কেটে নেওয়া যায়, আবার নানা টেকশ্চার  আর প্যাটার্নেও সাজানো সম্ভব।চাইলে একেবারে স্লিক, মডার্ন লুক তৈরি করতে পারেন, আবার চাইলে রাস্টিক, ন্যাচারাল ফিলও আনা যায়।ভিনিয়ের  দিয়ে বানানো হেডবোর্ড হবে একেবারে আপনার স্টাইল অনুযায়ী, আর ঘর হয়ে উঠবে স্বতন্ত্র ও অভিজাত।

ভিনিয়ের আপনার ঘর সাজানোর এক বহুগুণ সম্পন্ন  আর সাশ্রয়ী উপায় হতে পারে।কিচেনকে  নতুন করে তুলতে চান হোক, কিংবা বাথরুমকে একটু ফ্রেশ লুক দিতে চান,ভিনিয়ের  দিয়েই সহজে পেয়ে যাবেন আপনার পছন্দের অন্দরসাজ।

পরিশেষে

ইন্টেরিয়র ডিজাইনের সৌন্দর্য আর মান বহুগুণ বাড়ানোর জন্য ভিনিয়ের  সত্যিই হতে পারে এক দারুণ পছন্দ। আসল কাঠের পাতলা স্তর দিয়ে তৈরি এই ভিনিয়ের  ফার্ণিচার, ক্যাবিনেট কিংবা মেঝের ওপর ব্যবহার করে আনা যায় একেবারে ন্যাচারাল, এলিগ্যান্ট আর টেকসই ফিনিশ। সেঞ্চুরি ভিনিয়ের্স Century Veneers এই ক্ষেত্রে ভারতের শ্রেষ্ঠ ব্র্যান্ড, যারা বিভিন্ন ধরণের ব্যবহার আর স্টাইল অনুযায়ী বিশাল রেঞ্জের ভিনিয়ের তৈরি করে। উন্নত কাঁচামাল, আধুনিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি আর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তারা নিশ্চিত করে যে প্রতিটি পণ্যই উচ্চমানের, নান্দনিক আর পরিবেশবান্ধব।

The post ৫টি টিপস: ভিনিয়ের দিয়ে দুর্দান্ত জমকালো বাড়ি সাজান। first appeared on .

ইন্টেরিয়রে মডার্ন বেড সাজাতে কী টেকশ্চার আর প্যাটার্ন ব্যবহার করবেন?
আপনার বেডরুমের সেই একঘেয়ে সাদা / গোলাপি /হলুদ দেওয়ালেরা সব দিক থেকে আপনার দিকে হাঁ করে চেয়ে আছে এই দেখে দেখে ক্লান্ত আর অবসন্ন ?এই সমস্যার সমাধানে আমরা দুর্দান্ত টেকশ্চার আর প্যাটার্নের সমন্বয় নিয়ে হাজির হয়েছি।

সাধারণ রঙে ঘেরা বেডরুমের ক্ষেত্রে একদম নতুন লাগলেও এই অন্দরসাজ আপনার সাধের বেডরুমকে সম্পূর্ণ রূপান্তরিত করে কাঙ্খিত নিভৃত আশ্রয়স্থল করে তোলার ক্ষমতা রাখে।

সর্বত্র সেই একঘেয়ে দেওয়ালের যুগ চলে গেছে ,একে দেখতে আরো জোরালো দৃষ্টি আকর্ষণকারী রং আর থিমে সাজিয়ে তুলুন।যদি আপনার মনমতো এক দিকের দেওয়ালে প্যাটার্ন্ড স্ল্যাব অফ উড দিয়ে সাজান দেখবেন ঘরের সৌন্দর্য্য পুরো বদলে গেছে।

টেকশ্চার মানে কী ?

সারফেসের অনুভূতি ,ধারণা আর গুনমানকে টেকশ্চার বলা হয়।এই টেকশ্চার বিভিন্ন ধরণের হতে পারে যেমন রুক্ষ,মোলায়েম।মনে রাখবেন আলো সারফেসে আলোছায়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

প্যাটার্ন বলতে কী বোঝায় ?

সোজা কথায় প্যাটার্ন হল যে কোনো থিমের প্রতিলিপি।যেমন ওয়ালপেপারে একই থিম বার বার ব্যবহার করা হয় ।যদি আপনি রাফ প্যাটার্ন্স ব্যবহার করতে চান তাহলে কিচেন ও অন্যান্য জায়গার জন্য ল্যামিনেটস ব্যবহার করুন।

টেকশ্চার হচ্ছে সারফেসের অনুভূতি আর প্যাটার্ন হল তার চেহারা বা আকৃতির রূপ।

বেডরুমে টেকশ্চার আর প্যাটার্ন ব্যবহারের টিপস

যখন আপনি টেকশ্চার আর প্যাটার্ন বলতে কী বোঝায় তা বুঝে গেছেন তখন কী ভাবে বেডরুমে এই  টেকশ্চার আর প্যাটার্ন ব্যবহার করবেন তার টিপস :

ডিজাইনের দৃশ্যের ভারসাম্য বজায় রাখা ,রং,আকার,কন্ট্রাস্ট এই সবের মাপ ও ধরণ।

আলো অনুযায়ী ডিজাইন।

বড় ডিজাইনের ক্ষেত্রে এক্সট্রিম কন্ট্রাস্ট ব্যবহার করবেন না।

ঘরে একটা থিম অনুযায়ী সাজান।

টেকশ্চার আর প্যাটার্ন যেন ঘরের কেন্দ্রবিন্দু অনুযায়ী হয়।

সবকিছু যেন  সঠিক জায়গা অনুযায়ী হয়।

বেশি বাড়াবাড়ি করবেন না।

আপনার রুচি আর পছন্দ অনুযায়ী টেকশ্চার আর প্যাটার্ন পছন্দ করুন।

বেডরুমের প্যাটার্ন ডিজাইন

এখানে আমরা আপনার বেডরুম ডিজাইনের জন্য উপযোগী বিভিন্ন ধরণের প্যাটার্নের বিষয়ে আলোচনা করব।আপনার চিন্তা ভাবনায় অগুনতি,অসংখ্য প্যাটার্নের ডিজাইন থেকে একটি পছন্দ করে নেওয়া।নিম্নলিখিত জনপ্রিয় ও বহুগুণসম্পন্ন ডিজাইন যা প্রায় সর্বত্র ব্যবহার করতে পারেন তার হদিশ রইল :

জ্যামিতিক :যদি আপনি জিওমেট্রিকাল ডিজাইন পছন্দ করেন তবে আপনি সার্কেল,ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেকট্যাংগল্ড অথবা এই সব ধরণ মিশিয়ে ডিজাইন করতে পারেন।

স্ট্রাইপস:এই ধরণের ডিজাইন সাধারণ অথচ উচ্চমানের ডিজাইন হিসেবে প্রচলিত যেখানে আপনি দেওয়ালের সম্পূর্ণ অথবা আংশিক অঞ্চলে জোরালো আকর্ষক রঙের,কাঠের ,ওয়ালপেপার ও অন্যান্য স্ট্রাইপস দিয়ে সাজাতে পারেন।যদি কাঠ ব্যবহার করতে চান এবং স্নিগ্ধ ,মসৃণ সারফেস চান তাহলে একজন ল্যামিনেট ম্যানুফাকচারের সাহায্য নিন।

অ্যাবস্ট্রাক্ট:ডিজাইনে মিনিমালিজম চাইলে বেস্ট প্যাটার্ন হল অ্যাবস্ট্রাক্ট ডিজাইন।

থ্রিডি প্যাটার্ন:এ এমন প্যাটার্ন যাকে বেডরুমে একটি উৎকৃষ্ট থ্রি ডাইমেনশনাল শিল্পকর্মর মতন দেখতে লাগে।ঘরের থিম অনুযায়ী প্যাটার্ন ঠিক করে সাজান আর মন্ত্রমুগ্ধ হয়ে যান।

বেডরুমের টেকশ্চার ডিজাইন

আপনার বেডরুমের জন্য শ্রেষ্ঠ টেকশ্চার ডিজাইন নিয়ে কিছু পরামর্শ :

ভিন্টেজ পেইজলি:এই টেকশ্চারের বিশেষত্ব ঘরের একটি দেওয়ালে  রঙের বর্ণিল বিভার ছোপ যাতে ঘরের পরিবেশ প্রাণোচ্ছল হয়ে ওঠে।

স্টোনওয়াল: বেডরুমে স্টোনওয়াল টেকশ্চার একটি শান্ত শীতল সেটিংএর অনুভূতি আনে সঙ্গে মনোরম দৃষ্টিনন্দন রূপ।

প্যাস্টেলস :যদি নির্বিঘ্নে নিরাপদ ডিজাইন চান তাহলে বেডরুম ওয়ালে বেসিক প্যাস্টেল ব্যবহার করুন।

অদ্ভুত,ব্যতিক্রমী,বিচিত্র :যদি আপনি বেডরুমে বেপরোয়া ,ব্যতিক্রমী অদ্ভুত বদল আনতে চান তাহলে কুয়ার্কি প্যাটার্ন ব্যবহার সবচেয়ে ভালো।

মেটালিক :মেটালিক টেকশ্চার এবং রং দিয়ে পুরো বেডরুম সাজালে গ্লস,আর ফিনিশ আর লাইট রিফ্লেক্টিং কোয়ালিটির সমাহারে যেখানে স্বাভাবিক আলো কম সেখানেও উজ্বল দেখতে লাগে।

ডার্ক হিউ :যদি বেডরুমে রঙের বন্যা না চান সেক্ষেত্রে ডার্ক হিউ টেকশ্চার ব্যবহার করা ভালো ঘরকে অন্তরঙ্গ, সারফেসের অসম্পূর্ণতা ঢেকে  ঘরকে আরাম ও স্বাচ্ছন্দ্য দেয়।

পরিশেষে

তাহলে বেডরুমে কেমন প্যাটার্ন আর টেকশ্চার ব্যবহার করবেন যা নয়নাভিরাম  সে সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হল ।তাই সেই একঘেয়ে ,একরকম,বিরক্তিঘর দেওয়ালকে বিদায় দিয়ে আপনার ঘরে অনন্য আশ্চর্য সৌন্দর্য্য বাড়িয়ে তুলুন।

The post ইন্টেরিয়রে মডার্ন বেড সাজাতে কী টেকশ্চার আর প্যাটার্ন ব্যবহার করবেন? first appeared on .

৩টি বেস্ট বেডরুম ফার্ণিচার কালার আর টেকশ্চার ডিজাইন টিপস
শুরুতে

বাড়ি এমন একটি জায়গা যেখানে আপনি নিশ্চিন্ত আর আরামে থাকেন।আর বাড়ির সব জায়গার মধ্যে একমাত্র আপনার বেডরুমেই আপনি সবচাইতে আয়েশে থাকেন।তাই সবাই চায় একটা স্বপ্নের বেডরুম ডেকর আবহ যা আরামের ,স্বাভাবিক আর শান্তির।

আপনার বেডরুমকে মধুর ও নান্দনিক করে তুলতে এখানে ফার্ণিচার ডিজাইনের কিছু দুর্দান্ত টিপস নিয়ে হাজির হয়েছি আমরা। এছাড়া আমরা আলোচনা করব সেঞ্চুরি ল্যামিনেটসের দুর্দান্ত মানের ল্যামিনেটসের আর ইন্টেরিয়র ডিজাইনে  রং আর টেকশ্চারের গুরুত্বের কথা। তাহলে শুরু করা যাক।

৩টি অসাধারণ বেডরুম ফার্ণিচার ডিজাইন টিপস

আপনি কি জানেন রং আর সুন্দর টেকশ্চারের শক্তি এমন যে একটি ইন্টেরিয়রের সৌন্দর্য্য ১০ গুণ বাড়িয়ে তুলতে পারে ! এর মধ্যে কোনো বাস্তুশাস্ত্র নেই শুধু এমন কিছু সাজানোর কৌশল যাতে বেডরুম ডেকরে শান্তি আর সম্প্রীতির আবহ এনে দেয়।আপনার জন্য এমন কিছু কিছু আশ্চর্য সুন্দর বেডরুম ফার্ণিচার ডিজাইন:

১) পরিপাটি বেডসাইড চেয়ার টেবল-এমন একটা ডিজাইনের চেয়ার টেবল পছন্দ করুন যার সঙ্গে আপনার ব্যক্তিত্ব মেলে।এর সৌন্দর্য্য বাড়িয়ে তুলতে টেকশ্চার্ড ল্যামিনেটস ব্যবহার করুন।এই মেটেরিয়ালের নান্দনিক অনুপম বাহার  টেবলটপস আর চেয়ার ব্যাকরেস্টে জাদুর ছোঁয়া লাগায়। আপনার পছন্দের রঙের এই টেবিলে  সকালের কফি খাওয়ার মজাই আলাদা।

২) মনোরম বেড ডিজাইন– বেডরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিছানা সেটা বলার অপেক্ষা রাখে না।দুর্দান্ত ডেকোরেটিভ বেড প্যানেলের কল্যাণে আপনি বেডরুম ডেকরের সব জিনিস ম্যাচ করে নানা রঙে রাঙিয়ে তুলতে পারেন।এছাড়া বেডের উডওয়ার্কের সৌন্দর্য্যবৃদ্ধির  জন্য ল্যামিনেটসের ওপর আস্থা রাখতে পারেন। আপনি জেনে খুশি হবেন যে সেঞ্চুরি ল্যামিনেটসে ৫০ এর ওপর দুর্দান্ত শেডস আছে যা থেকে আপনি পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।

৩) ড্রেসিং এরিয়া আর কাবার্ড – ভারতের বাড়িগুলিতে বেডরুমে ড্রেসিং টেবল থাকেই এটা জানা কথা।কিন্তু যদি আপনি সবার মধ্যে  না পড়েন তাহলেও আপনার বেডরুমে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র রাখার জন্য কাবার্ড তো নিশ্চয়ই থাকে তাই না ? আসল বিষয় হল এই সব বেডরুম ফার্ণিচারের ওপরে একটি দারুণ নান্দনিক ল্যামিনেট লেয়ার লাগালে আপনার স্পেসকে চমৎকার জমকালো দেখাবে তাই এটা করে দেখতেই হয়।

বিস্ময়কর ডেকোরেটিভ ল্যামিনেটস

আপনি আশ্চর্য হয়ে যাবেন জেনে যে বছরে কতটা সময় আপনি শুধু বেডরুমে কাটান।আপনার ঘুমের শিডিউল যাই হোক না কেন, যখন আপনি বাড়িতে থাকেন আর কাজ করছেন না এই সময়ের একটা বড় অংশ আপনি বেডরুমেই কাটান।গবেষণায় দেখা গেছে সময়টা দিনে ৬.৮ ঘন্টা অর্থাৎ বছরে ২৪৮২ ঘন্টা।

সেক্ষেত্রে সেঞ্চুরি ল্যামিনেটসের মতন বেস্ট ল্যামিনেটসে খরচ করাটাই বুদ্ধিমানের কাজ।বিছানা পরিপাটি আর সুন্দর হলে ঘুম শান্তির আর নিবিড় হয় এটা প্রমাণিত।তাই ডেকোরেটিভ ল্যামিনেটসে খরচ না করার কোনো কারণ আছে কি ?সেঞ্চুরি ল্যামিনেটসের অভিনব নতুন ডিজাইনের উপকারিতা আর বৈশিষ্টগুলি হল :

ভাইরোকিল প্রটেকশন –এই সেলফ ডক্টরিং সারফেসে আছে  অ্যান্টি মাইক্রোবাল,অ্যান্টি ভাইরাল,অ্যান্টি ফাঙ্গাল উপাদান। এই কারণে আপনার স্পেস পরিষ্কার আর সুন্দর দেখতে লাগে।

বয়েলিং ওয়াটার রেসিস্টেন্স -ভারতের মতন আদ্র আবহাওয়াতে এই ল্যামিনেটস তাদের হাই টেম্পারেচার আর হিউমিডিটি রেসিটেন্স করার ক্ষমতাশালী বলে অত্যন্ত উপযুক্ত।

বোরার ও টার্মাইট রেসিস্টেন্স -সেঞ্চুরি ল্যামিনেটসে একটা স্পেশাল রেজিন কোটিং সুরক্ষা থাকায় যা বোরার আর টার্মাইট অর্থাৎ ঘুণ আর উইপোকা প্রতিরোধী যা এই লেয়ার ভেদ করতে পারে না।

কালার ফাস্টনেস- সেঞ্চুরি ল্যামিনেটসে অনন্য ওভারলে টিস্যু লেয়ার থাকায় ল্যামিনেটস সারফেসে আশ্চর্য কালার পিগমেন্ট আর উৎকর্ষ আনে।

৭ বছরের ওয়ারেন্টি –সেঞ্চুরি ল্যামিনেটসের গুনমানে আছে ৭ বছরের ওয়ারেন্টি তাই আপনি বহু বছর ধরে এই দুর্দান্ত সুন্দর ইন্টেরিয়রে নিশ্চিন্ত থাকতে পারেন।

সংক্ষেপে

এই চমৎকার জমকালো বেডরুম ডেকর মেটেরিয়ালে আপনি পাবেন প্রাণপ্রাচুর্য,শান্তি আর আরাম। তাই দেরি করছেন কেন? সেঞ্চুরি প্লাই ই- শপে গিয়ে পছন্দের মেটেরিয়াল ডোরস্টেপ ডেলিভারির জন্য ক্লিক করুন :  https://www.centuryply.com/eshop

The post ৩টি বেস্ট বেডরুম ফার্ণিচার কালার আর টেকশ্চার ডিজাইন টিপস  first appeared on .

সেঞ্চুরি ভিনিয়ের্স দিয়ে বেস্ট অ্যাপার্টমেন্ট রিমডেল
আপনার বাড়িকে বিলাসবহুল,প্রাচুর্য্যপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে ভিনিয়েরকেই বেস্ট সলিউশন গণ্য করা হয়ে থাকে। এর মসৃণ সারফেস আর সুরুচিপূর্ণ স্টাইল অতুলনীয় সৌন্দর্য্যসৃষ্টি করে।বেশিরভাগ ইন্টেরিয়র ডিজাইন স্পেশালিস্টরা ইন্টেরিয়র ডিজাইনে চমৎকার ধ্রুপদী ফিনিশের জন্য  উড ভিনিয়ের্স পছন্দ করেন। সেই কারণে বাড়িকে নতুন করে সাজিয়ে প্রাণবন্ত করে তুলতে আপনাকে এই ভিনিয়ের্স পছন্দ করতেই হবে।

এই নিবন্ধে ভিনিয়েরের অদ্বিতীয় ,অনুপম গুণপনা এবং কি করে এই ভিনিয়েরের সাহায্যে আপনার বাড়িকে অভিজাত নান্দনিক করে তুলবেন সেই বিষয়ে সুপরামর্শ দেওয়া হচ্ছে।

কেন হোম ডেকরে ভিনিয়েরই প্রথম পছন্দ জানেন ?

ভিনিয়ের হল একটি পাতলা উডেন শিট যা মেহগনি,ব্ল্যাক চেরি,ওক,মেপল,অ্যাশ,আর বাঁশ দিয়ে তৈরি হয়।সেই কারণে ফার্ণিচারে যেমন ক্যাবিনেট ,ডোরস,কাবার্ডের সৌন্দর্য্যবৃদ্ধি করে।

নিম্নলিখিত ভিনেয়েরের বৈশিষ্টের কারণে হোম ডেকোরের প্রথম পছন্দ এই ভিনিয়ের :

হার্ডউড ফার্ণিচারের তুলনায় ভিনিয়ের সাশ্রয়ী।যেমন যদি আপনি একটি ওক উড টেবিল চান তার জন্য আপনাকে অনেক বেশি খরচ করতে হবে কিন্তু যদি আপনি একটি ওক ভিনিয়ের টেবল চান সেইটা দামের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী হবে এবং যা দেখতে হুবহু একরকম।

এর নান্দনিক আভিজাত্য ছাড়াও ভিনিয়ের শিট ফার্ণিচারকে অনেক টেকসই রাখে কারণ এটি প্রখর তাপ এবং আদ্রতা প্রতিরোধী।

উড ভিনিয়ের একটি ন্যাচারাল প্রোডাক্ট যা আদতে নন টক্সিক,এছাড়া এর  অ্যাডেসিভ  ক্ষতিকারক অর্গানিক কম্পাউন্ড ছড়ায় না।

নতুন করে বাড়ি সাজিয়ে তুলতে কি করে ভিনিয়েরের ব্যবহার করবেন ?

বাড়িকে নতুন করে রিনোভেশন করতে সারা দেশ জুড়ে অভিজ্ঞ পেশাদার ইন্টেরিয়র ডিজাইনারদের প্রথম পছন্দ এই সেঞ্চুরি ভিনিয়ের।এই ভিনিয়েরের সাহায্যে ওনারা এমন অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন সৃষ্টি করেন যা একইসঙ্গে দুর্দান্ত কার্যকরী এবং নান্দনিক রুপে প্রীতিকর।

ভিনিয়ের উড দিয়ে পুরোনো অ্যাপার্টমেন্ট রিমডেল করার টিপস :

১)ভিনিয়ের ওয়ার্ডরোব স্টাইলাইজেশন

এখনকার ফ্যাশনে ভিনিয়ের ওয়ার্ডরোব স্টাইল আর আধুনিকতায় যাকে বলে লেটেস্ট ট্রেন্ড। এছাড়া আপনার দেওয়ালের রঙে আর টেকশ্চারের সঙ্গে সাযুজ্য রেখে একে বিভিন্ন শেডে রিপলিশ করা যায়। সেইজন্যে ভিনিয়ের ওয়ার্ডরোবের সাহায্যে খুব সহজে এবং নিচিন্তে আপনার ঘরের চেহারা আর রং বদলে ফেলতে পারেন।

২) সাইড টেবলস

লাউঞ্জ আর বেডরুমের জন্য ইন্টেরিয়র ডিজাইন অ্যাক্সেসারিতে অত্যন্ত জরুরি এই সাইড টেবল। ওয়ালেট ,ফোন এইসব দরকারি জিনিস রাখতে এর জুড়ি মেলা ভার।রিনোভেশনের সময় এই সাইড টেবলের ওপর সেঞ্চুরি ভিনিয়ের লেয়ার লাগিয়ে ঝকমকে শৌখিন করে তুলুন।

৩) ভিনিয়ের ক্যাবিনেট

ফার্ণিচারের ক্ষেত্রে ক্যাবিনেট সবচাইতে জরুরি কারণ এতে দরকারি জিনিসপত্র যেমন বই,টিভি স্টোরেজ ,মূল্যবান আলংকারিক শিল্প সামগ্রী রাখতে ব্যবহৃত হয়।সেইজন্য ক্যাবিনেটের নান্দনিক সৌন্দয্যবৃদ্ধিতে আপনি সেঞ্চুরি ভিনিয়েরের একটি লেয়ার লাগালে এই ক্যাবিনেটই আপনার লিভিং রুমের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

৪) কিচেন ইন্টেরিয়রকে সুস্বাদু খাবারের মতন তৃপ্তিকর করে তুলুন

কিচেন বাড়ির মধ্যে এমন একটি জায়গা যাতে উন্নত সৃজনশীলতা আর সুশৃঙ্খল দক্ষতার প্রয়োজন।একে আলট্রা মডার্ন করে তুলতে কন্ট্রাস্টিং কালার ভিনিয়ের আর ফ্লোটিং তাক ব্যবহার করুন।কিন্তু  একে স্ল্যাবসে ব্যবহার করবেন না কারণ তাতে দাগ লেগে, তরল ছড়িয়ে ক্ষতি হতে পারে।

৫) নিশ্চিন্তে ঘুমের জন্য বিছানাকে নতুন করে সাজানো

আপনাকে আগামীকালের লড়াইয়ের জন্য আরাম,প্রশান্তি এবং প্রস্তুত করে তোলে যে একমাত্র বস্তু তা হল আপনার আরামদায়ক বিছানা। যদি আপনি দিনের শেষে ক্লান্ত  হয়ে বাড়ি এসে শোয়ার সময়   একটি অবিন্যস্ত,মামুলি বিছানায় ঘুমোতে যান তাহলে একটি সুন্দর বিছানা বদলের চিন্তাতেই ঘুমের ব্যাঘাত আর তাতে দুশ্চিন্তা বেড়ে যায়। সুতরাং এই দুরাবস্থা বদলাতে সেঞ্চুরি ভিনিয়ের দিয়ে বিছানাকে সুখকর আর সুসজ্জিত করে আরামে ঘুমোন। এর পরে আপনাকে আপনার  সাধের বিছানা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।

৬) উন্নত মনোসংযোগের জন্য ভিনিয়ের স্টাডি টেবল

স্টাডি টেবল বেঁকাচোরা,গর্ত বা ছিদ্র থাকলে মনোসংযোগের ব্যাঘাত ঘটে, আর এতে কাজের মান কমে যায়।এর বিপরীতে যদি স্টাডি টেবলকে সেঞ্চুরি ভিনিয়ের কভারে ঢেকে দেন তাহলে এই রিনোভেশনের কারণে সব অন্যমনস্কতা চলে যাবে আর কাজে সঠিকভাবে মনোসংযোগ করা যাবে।

৭)এমন  দরজা যা স্বাগত জানায়

যদিও বাড়ির দরজা বেছে নিতে সবাই বিশেষ মনোযোগী হন কিন্তু তাতেও দেখা যায় কিছুদিনের মধ্যে পুরোনো হয়ে বাড়ির সৌন্দর্য্য ম্লান করে তোলে।এই কারণে যখন আপনি বাড়ি রিনোভেশন করতে চাইবেন তখন দরজায় একটি সুন্দর সেঞ্চুরি ভিনিয়ের লেয়ার লাগান এবং পাড়া প্রতিবেশী অভ্যাগতদের চমকে দিন।

৮) আপনার ওয়ালকেই নিজের সওয়াল করতে দিন

একটা একরঙা সাধারণ দেওয়াল কি কোনো গল্প বলতে পারে ?সেইজন্য যখন আপনার বাড়ি রিনোভেশনের কথা হচ্ছে তখন রূপটানে ভিনিয়ের শিট ব্যবহার করতেই হবে।এটা শুধু আপনার বাড়িকে অভিজাত করে তুলবে না এছাড়া ছবির মতন নিখুঁত একটি ব্যাকগ্রাউন্ড আর আপনার রুচিমাধুর্য্যের স্বাক্ষর হয়ে উঠবে।

পরিশেষে

উড ভিনিয়ের্স যে বাড়ি রিনোভেশনের জন্য বেস্ট ডেকোরেটিভ মেটেরিয়াল এই বিষয়ে আপনি নিঃসন্দেহে থাকতে পারেন।এছাড়া এটি অন্যান্য মেটেরিয়ালের থেকে সাশ্রয়ী এবং আপনার বাড়ির অন্দরসাজে বৈভব আর প্রাচুর্য্য আনে। সেই কারণে বাড়ি রিনোভেশনের প্রস্তুতি নেওয়ার সময়েই সেঞ্চুরি ই- শপে চোখ রাখুন আর বিশাল রেঞ্জের ভিনিয়ের্স থেকে আপনার মনের মতন ভিনিয়ের পছন্দ করে নিন।

The post সেঞ্চুরি ভিনিয়ের্স দিয়ে বেস্ট অ্যাপার্টমেন্ট রিমডেল first appeared on .