Susyastha -
আসন্ন বর্ষায় শরীর সুরক্ষা
গরমের দাবদাহের পর বর্ষার আগমন যেন স্বস্তির পরশ। মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর সবুজে মোড়া প্রকৃতি মনকে যেমন ভালো করে দেয়, তেমনই এই সময়েই বাড়তে শুরু করে নানা সংক্রমণ ও মৌসুমি রোগের প্রকোপ। চিকিৎসকদের মতে, বর্ষাকালে আর্দ্রতা বৃদ্ধি, জল জমে থাকা, দূষিত পানীয় জল এবং খাদ্যদ্রব্যে জীবাণুর বিস্তার দ্রুত ঘটে। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া থেকে শুরু করে টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া কিংবা বিভিন্ন ছত্রাকঘটিত ত্বকের সমস্যার ঝুঁকি বেড়ে যায়।
তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে বর্ষা উপভোগের পাশাপাশি শরীরকেও রাখা যায় সুরক্ষিত।
বিশুদ্ধ পানীয় জলই প্রথম সুরক্ষা
বর্ষাকালে জলবাহিত রোগের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়। দূষিত জল থেকে ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, টাইফয়েড, হেপাটাইটিস-এ-এর মতো রোগ ছড়াতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, সম্ভব হলে ফুটিয়ে বা পরিশোধিত জল পান করুন। বাইরে বেরোলে নিজের পানির বোতল সঙ্গে রাখুন এবং রাস্তার অজানা উৎসের জল এড়িয়ে চলুন।
মশা প্রতিরোধে কোনও আপস নয়
বর্ষার জমে থাকা জল মশার বংশবৃদ্ধির আদর্শ ক্ষেত্র। ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের সংক্রমণ এই সময়েই সবচেয়ে বেশি হয়। সপ্তাহে অন্তত একদিন ফুলদানি, এসির ট্রে, টব, পুরনো টায়ার বা ছাদে জমে থাকা জল পরিষ্কার করুন। সন্ধ্যার পর পুরো হাত-পা ঢাকা পোশাক পরুন এবং প্রয়োজন হলে মশা প্রতিরোধক ব্যবহার করুন।
রাস্তার খাবারের লোভ সামলান
বৃষ্টির দিনে ফুচকা, চপ বা ভাজাভুজির আকর্ষণ অনেকের পক্ষেই সামলানো কঠিন। কিন্তু বর্ষাকালে খাদ্যদূষণের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ, যতটা সম্ভব টাটকা ও গরম খাবার খান। দীর্ঘক্ষণ বাইরে রাখা খাবার, কাটা ফল বা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাদ্য এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী খাবেন?
ওয়েলনেস বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে খাদ্যতালিকায় এমন খাবার রাখা উচিত যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
মৌসুমি ফল
পাতিলেবু ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার
আদা, রসুন ও হলুদ
দই বা প্রোবায়োটিক জাতীয় খাদ্য
পর্যাপ্ত জল ও হালকা স্যুপ
অতিরিক্ত তেল-মশলাযুক্ত ও ভারী খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে। তাই সহজপাচ্য খাবারের উপর জোর দেওয়াই ভালো।
ত্বক ও পায়ের বিশেষ যত্ন
ভিজে জামাকাপড় দ্রুত বদলে ফেলুন
পা শুকনো রাখুন
দীর্ঘক্ষণ ভেজা জুতো ব্যবহার করবেন না
প্রয়োজন হলে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন
বৃষ্টির জল বা নোংরা জমা জলে খালি পায়ে হাঁটবেন না
বিশেষত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ের যত্নে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।
সর্দি-কাশি মানেই অ্যান্টিবায়োটিক নয়
বর্ষাকালে ভাইরাল সংক্রমণের কারণে সর্দি, কাশি, গলা ব্যথা ও জ্বর সাধারণ ঘটনা। বিশেষজ্ঞদের মতে, অযথা অ্যান্টিবায়োটিক সেবন না করে পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। তিন দিনের বেশি জ্বর থাকলে বা শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
শিশু ও প্রবীণদের জন্য অতিরিক্ত সতর্কতা
শিশু, গর্ভবতী নারী এবং প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম হওয়ায় সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাদের ক্ষেত্রে পরিচ্ছন্নতা, বিশুদ্ধ জল, পুষ্টিকর খাদ্য এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিকিৎসকের কাছে কখন যাবেন?
নিম্নলিখিত উপসর্গগুলির কোনওটি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন –
টানা জ্বর
বমি বা ডায়রিয়া
তীব্র শরীর ব্যথা
শ্বাসকষ্ট
অতিরিক্ত দুর্বলতা
প্রস্রাব কমে যাওয়া
ডেঙ্গু, টাইফয়েড বা লেপ্টোস্পাইরোসিসের মতো রোগের ক্ষেত্রে দ্রুত শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন: বৃষ্টি উপভোগ করুন, কিন্তু স্বাস্থ্যবিধির সঙ্গে কোনও আপস নয়।
বর্ষার ১০টি স্বাস্থ্য-মন্ত্র
শুধুমাত্র বিশুদ্ধ বা ফুটানো জল পান করুন
বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিন
রাস্তার কাটা ফল ও খোলা খাবার এড়িয়ে চলুন
সপ্তাহে অন্তত একদিন বাড়ির আশপাশে জমে থাকা জল পরিষ্কার করুন
মশারি বা মশা প্রতিরোধক ব্যবহার করুন
ভিজে জামাকাপড় দীর্ঘক্ষণ পরে থাকবেন না
প্রতিদিন অন্তত একটি ভিটামিন-সি সমৃদ্ধ ফল খান
শিশু ও প্রবীণদের স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্ক থাকুন
জ্বর হলে নিজে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন
পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্য গ্রহণ করুন
অ্যাপোলো হসপিটালসের ডঃ সন্দীপ কুমার চন্দ্র (এমডি, এমআরসিপি ),মণিপাল হসপিটালসের ডঃ শম্ভূ ভিশাল (এফসিপিএস, ডিএনবি ) র পরামর্শ-
“বর্ষাকালে অসুস্থতা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল পরিচ্ছন্নতা, বিশুদ্ধ জল এবং মশা নিয়ন্ত্রণ—এই তিনটি বিষয়ে কোনও আপস না করা।”
ডেঙ্গু নাকি সাধারণ ভাইরাল জ্বর?
লক্ষণ দেখে প্রাথমিক পার্থক্য বুঝবেন কীভাবে?
লক্ষণ
ডেঙ্গু
সাধারণ ভাইরাল জ্বর
জ্বর
হঠাৎ খুব বেশি (১০২-১০৪°F)
মাঝারি থেকে বেশি
মাথাব্যথা
খুব তীব্র
সাধারণত মাঝারি
চোখের পিছনে ব্যথা
প্রায়শই থাকে
সচরাচর থাকে না
শরীর ও গিঁটে ব্যথা
অত্যন্ত তীব্র
হালকা থেকে মাঝারি
দেখা যেতে পারে
কম দেখা যায়
প্লেটলেট কমে যাওয়া
হতে পারে
সাধারণত হয় না
সর্দি-কাশি
কম দেখা যায়
প্রায়শই থাকে
দুর্বলতা
অনেক বেশি
তুলনামূলক কম
সতর্কবার্তা
• জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিন।
• ডেঙ্গুর সন্দেহ হলে নিজে থেকে ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক সেবন করবেন না।
• প্রচুর জল, ওআরএস এবং তরল খাবার গ্রহণ করুন।
• প্লেটলেট নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের নির্দেশ মেনে চলুন।
গুরুত্বপূর্ণ: শুধুমাত্র উপসর্গ দেখে নিশ্চিত রোগ নির্ণয় করা সম্ভব নয়। প্রয়োজন হলে রক্ত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে।
The post আসন্ন বর্ষায় শরীর সুরক্ষা first appeared on .
হাঁটুর ব্যথায় স্বস্তি,৩ ব্যায়াম ৭ টোটকা
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ, অতিরিক্ত ওজন বা অনিয়মিত জীবনযাপনের কারণে হাঁটুর ব্যথা আজ খুবই সাধারণ সমস্যা হয়ে উঠেছে। তবে প্রতিদিন কিছু সহজ ব্যায়াম এবং কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললে এই ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ওষুধের উপর পুরোপুরি নির্ভর না করে নিয়মিত যত্নই হতে পারে সুস্থ হাঁটুর চাবিকাঠি। তাই জেনে নিন হাঁটুর ব্যথা কমাতে কার্যকর ৩টি ব্যায়াম ও ৭টি সহজ ঘরোয়া টিপস।
কার্যকরী ৩টি ব্যায়াম
সাউন্ড সুইং – প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে ডান পা যতদূর সম্ভব সামনে নিন। তারপর ডান দিকে উঁচু করে তুলুন। একইভাবে বাঁ পায়েও একই ব্যায়াম করুন। ১০বার করে করুন, দু-পা মিলিয়ে ২০ বার।
ফ্রন্ট কিক – সোজা দাঁড়িয়ে ডান পা একবার সামনের দিকে নিন। আবার পেছনের দিকে আনুন। পা যখন সামনে -পেছনে নেবেন তা যেন আপনার অন্য পায়ের থেকে ১২ ইঞ্চি দূরে থাকে। ডান ও বাঁ পা মিলিয়ে ২০ বার করুন।
ছবি- শাটারস্টক
সিটেড রোটেটর – একটা চেয়ারে সোজা হয়ে বসুন।তারপর বাঁ পা ঠিক রেখে  ডান পা টি ক্রস স্টাইলে সামনে আনুন। লক্ষ্য রাখবেন দুই পায়ের হাঁটু যেন একসঙ্গে লেগে থাকে। ১২ইঞ্চি দূরত্ব রেখে এক পা থেকে অন্য পা সামনে নিন। একইভাবে বাঁ পায়েও একই ব্যায়াম করুন।
হাঁটুর ব্যাথা থেকে মুক্তির ৭টি ঘরোয়া উপায়
১) আইস প্যাক – হাঁটুর ব্যাথা অনুভূত হলে ৩/৪ টুকরো বরফের কিউব টাওয়েলের সঙ্গে জড়িয়ে নিন। এরপর যে জায়গায় ব্যাথা অনুভূত হচ্ছে সেখানে ১০-১৫মিনিট রেখে দিন। মনে রাখবেন একবারে এক জায়গায় একটানা ১০ মিনিটের বেশি বরফ রাখবেন না ত্বকের ক্ষতি হতে পারে। আইস প্যাক ব্যবহার বিজ্ঞানসম্মত ।
২) মাসাজ থেরাপি – এক্ষেত্রে মাসাজ থেরাপি ভালো কাজ করে। ৩/৪ চামচ অলিভ অয়েল গরম করুন। এবার ব্যাথার জায়গায় আলতো করে মালিশ করতে থাকুন ১০-১৫ মিনিট। সঙ্গে সঙ্গে ফল পাবেন।দিনে ২/৩ বার করুন।
৩) হিট থেরাপি –  হাঁটুর ব্যাথায় ঠান্ডা জলের মতো গরম জোকেও কাজে লাগানো যেতে পারে। বাথ তবে বা অন্য কোনও ভাবে আপনার হাঁটু গরম জলের মধ্যে ১০/১৫ মিনিট ডুবিয়ে রাখুন। আবার হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। এভাবে দিনে ২/৩বার করলে উপকার পাবেন।
৪)দুধ পানে মুক্তি – দুধ পানের মাধ্যমে হাঁটুর সমস্যায় নিরাময় সম্ভব। প্রথমে ২কাপ দুধের সঙ্গে ১টেবিল চামচ বাদাম, আখরোটের গুঁড়ো এবং ১চিমটে হলুদ গুঁড়ো ভালো করে ফোটাতে হবে অর্ধেক না হওয়া পর্যন্ত। পুরো ১ মাস দিনে একবার খেয়ে যেতে হবে।
৫) আদায় মিলবে স্বস্তি – প্রতিদিন আদা মিশিয়ে চা খান। অনেক উপকার পাবেন।
৬) চলাফেরা করুন – যাদের হাঁটুর ব্যাথা আছে তাদের জন্য কঠোর ব্যায়াম মোটেই স্বাস্থ্যসম্মত নয়। বরং তাঁরা ধীরে- সুস্থে এক জায়গা থেকে অন্য জায়গা ঘোরাফেরা করতে পারেন এটা অনেক বেশি উপকারী ।
৭) নিয়মিত খেতে হবে – প্রতিদিনের খাবারে থাকা চাই সতেজ শাক-সব্জি এবং ফলমূল। বাদাম এবং শুকনো ফল খাওয়ার অভ্যাস বজায় রাখা উচিত।
*এই নিবন্ধটি সাধারণ তথ্যের জন্য যা কোনোভাবে ওষুধ আর চিকিৎসার বিকল্প নয়।অসুখ হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
The post হাঁটুর ব্যথায় স্বস্তি,৩ ব্যায়াম ৭ টোটকা first appeared on .
১২ ভেষজ ডিটক্স রেসিপি
যত টক্সিন বেরোবে আমাদের শরীর তত ফুরফুরে তাজা থাকবে,স্কিন চকচকে,আপনি ছিপছিপে Iএই সময়ে স্লিম টক্সিন ফ্রি ফিট থাকুন I
১ তরমুজ ডিটক্স –
উপকরণ- তরমুজ ১/৪,পাতিলেবু-৩/৪ টুকরো,পুদিনাপাতা-৮/১০টি,জল-২ লিটার I
প্রণালী-বড় কাঁচের পাত্রে ছোট টুকরো করা তরমুজ ও বাকি উপকরণ ২ ঘন্টা ভিজিয়ে রাখলেই তৈরীI চাইলে বরফের টুকরো মিশিয়ে নিতে পারেন ,তবে এই সময়ে এড়িয়ে যাওয়াই ভাল I
২)শশা- স্ট্রবেরি ডিটক্স রেসিপি –
উপকরণ-শশা-১ টা,স্ট্রবেরি-৫/৬ টা,তুলসীপাতা-৬/৭ টা,জল-২ লিটার I
প্রণালী-ফল ছোট টুকরো করে নিন Iবড় পাত্রে সবকিছু একসঙ্গে ২ ঘন্টা ভিজিয়ে রাখুন Iআপনার ডিটক্স রেডি I
৩)আনারস ডিটক্স রেসিপি-
উপকরণ- আনারস -১/৪,পুদিনাপাতা -৫/৬ টা,জল-১ লিটার I
প্রণালী-আনারস ছোট টুকরো করে নিন Iপুদিনাপাতা আধবাটা করে নিন/শেকারে আধবাটা পুদিনা,আনারসের টুকরো জল দিয়ে শেক করে নিন Iড্রিঙ্ক রেডি I
৪)শশা পাতিলেবু পুদিনা  ডিটক্স
উপকরণ-শশা-১টা,পুদিনাপাতা একমুঠো,আদাকুচি ১ চামচ,পাতিলেবু-১ টি,জল -১ লিটার I
প্রণালী-শশা,পাতিলেবু টুকরো করে পুদিনাপাতা কুচি করে রাখুন/বোতলে বা জারে ২ ঘন্টা ভিজিয়ে রাখুন Iচাইলে সঙ্গে করে নিয়ে বেরোতে পারেনI
৫) মিল্ক স্ট্রবেরি ডিটক্স
উপকরণ-স্কিমড মিল্ক-১ কাপ,স্ট্রবেরি-১ কাপ,ফ্ল্যাক্সসিড অয়েল নয়তো তিসি দানা ২ চামচ
প্রণালী-তিসি দানা কয়েকঘন্টা ভিজিয়ে রাখুন ই এরপর সব কিছু একসঙ্গে ব্লেন্ডারে ফেটিয়ে নিলেই তৈরী I শুধু খেয়াল রাখবেন ফ্ল্যাক্সসিড অয়েল ব্যবহার করলে সেটা পরে মেশাবেন I
৬)আনারস পাতিলেবু ডিটক্স
উপকরণ-আনারসের টুকরো -১/৪ কাপ,জল-১ গ্লাস,মধু-১ চামচ,পাতিলেবুর রস-২ টেবিল চামচ,গোলমরিচ-১ চিমটে,তিসি বীজ (ফ্ল্যাক্স সিড)-১ টেবিল চামচ I
প্রণালী- সবকিছু একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিলেই তৈরী I
৭)মধু লেবু ডিটক্স
উপকরণ-গরমজল- ১ কাপ,পাতিলেবুর রস-১ চামচ,মধু-১ টেবিল চামচ,দারচিনি গুঁড়ো-১ চা চামচ I
প্রণালী- সবকিছু একসঙ্গে মিশিয়ে গরম গরম খেতে পারেন I
৮)গ্রিন টি-পাতিলেবু ডিটক্স
উপকরণ-গ্রিন টি-১ চামচ,পাতিলেবু-অর্ধেক,পুদিনাপাতা-২ টি,জল-১ গ্লাস
প্রণালী-জল ফুটিয়ে চা পাতা ভিজিয়ে রেখে ছেঁকে নিন/সেই চেয়ে পুদিনাপাতা আর পাতিলেবু মিশিয়ে নিলেই তৈরী I বরফ দিলে স্বাদ বাড়ে কিন্তু এখন এড়িয়ে যাওয়াই ভালো I এতে শরীরে চর্বি জমতে দেয় না আর সতেজ রাখে I
৯) পিপুল শুট মরিচ ডিটক্স
উপকরণ -সম পরিমাণ পিপুল শুট মরিচ চূর্ণ I
প্রণালী-এগুলো জলে ফুটিয়ে অথবা লিকার চায়ে ফুটিয়ে খেতে পারেন I স্কিন ভালো রাখে আর সর্দি কাশি থেকে দূরে রাখে I
১০)কিশমিশ খেজুর ডিটক্স
উপকরণ-অল্প করে কিশমিশ আর খেজুর
প্রণালী-গরমজলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে ছেঁকে নিন/মধু মিডীয়ে খেতে হবে/বাচ্চাদের শারীরিক বৃদ্ধিতে  অত্যন্ত উপকারী I
১১) গুলঞ্চ ডিটক্স-রাতে জলে ভিজিয়ে রাখুন I পরের দিন সেটা চটকে ছেঁকে জলটা খান
১২) যষ্টিমধু ডিটক্স -জলে ফুটিয়ে নিয়ে এক সপ্তাহ খান
The post ১২ ভেষজ ডিটক্স রেসিপি first appeared on .
৫টি গরমকালের সুপাচ্য সুস্বাদু রান্না
গরমকালে শরীর এবং মন দুটোকেই হালকা রাখা প্রয়োজন। ভারী খাবার এই সময় ক্লান্তি ও অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। তাই দরকার এমন কিছু খাবার, যা হবে হালকা, পুষ্টিকর এবং সহজপাচ্য – আবার স্বাদের দিক থেকেও মন ভরাবে। আজকের বিশেষ আয়োজনে রইল ৫টি গরমকালের উপযোগী সুস্বাদু রান্নার সহজ রেসিপি, যা রোজকার খাবারের তালিকায় দারুণভাবে মানিয়ে যাবে।
পুঁটি মাছের টক
কী চাই:কাঁচা আমের আমসি-৩/৪টি,পুঁটি মাছ:১০০ গ্রাম,ধনেগুঁড়ো:১ চামচ,নুন:স্বাদমতো, লঙ্কাগুঁড়ো:১চামচ,আদা রসুনবাটা :১চামচ,তেল:৪ চামচ,হলুদ:পরিমাণ মতো
রান্না : ছাঁকা তেলে মাছ ভেজে নিন।আগে থেকে গরমজলে আমসি ভিজিয়ে রাখুন।অন্য পাত্রে অল্প তেল গরম করে আদা রসুনবাটা,ধনেগুঁড়ো,লঙ্কাগুঁড়ো,হলুদগুঁড়ো ও নুন দিন।সব মশলা কষানো হলে আমসি ও মাছভাজা দিন।আধ কাপ জল দিন।জল কমে এলে নামিয়ে রাখুন।মনে রাখবেন এই রান্নায় ঝোল বেশি রাখবেন না।
টক দই ও শশার ঠান্ডা সালাদ
কী চাই: টক দই, কুচনো শশা,টম্যাটো ধনে পাতা, লেবুর রস, লবণ,ধনে পুদিনা পাতা কুচি,জলজিরা।
রান্না: শশা কুচিয়ে তার সঙ্গে টক দই, সামান্য লেবুর রস ও লবণ মিশিয়ে দিন।  এরপর এতে ধনেপাতা,পুদিনাপাতা,এক চিমটে জলজিরা দিয়ে মিক্সিতে বেটে নিন।এরপর টোম্যাটো কুচি, কুচনো শশা, লেবুর রস দিয়ে মিশিয়ে নিন।
কেন খাবেন: দই ও শশা শরীর ঠান্ডা রাখে এবং হজমশক্তি বাড়ায়।
লেবুপাতা দিয়ে পাতলা মুগডালের খিচুড়ি
কী চাই: মুগডাল, সামান্য আতপ চাল, লেবুপাতা, আদাকুচি, নুন, হলুদ।
রান্না: ডাল ও চাল সামান্য ভেজে নিয়ে একসঙ্গে ফুটিয়ে, আদা ও লেবুপাতা দিয়ে রান্না করুন। হালকা মশলায় সম্পূর্ণ করুন।
কেন খাবেন: এটি হালকা ও দ্রুত হজম হয়, গরমকালে দুর্বল শরীরের জন্য আদর্শ খাবার।
লেবু–ধনে ভেজানো মুরগির স্যালাড
কী চাই: সেদ্ধ মুরগির টুকরো, ধনে পাতা, লেবুর রস, অলিভ অয়েল, নুন, গোলমরিচ।
রান্না: সব উপকরণ মিশিয়ে ফ্রেশ স্যালাড তৈরি করুন। ইচ্ছে হলে সামান্য শশা বা টমেটো যোগ করতে পারেন।
কেন খাবেন: প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ এই খাবার পেট ভরায়, অথচ ভারী লাগে না।
ম্যাঙ্গো ইয়োগার্ট স্মুদি
কী চাই: পাকা আম, টক দই, মধু, সামান্য এলাচ গুঁড়ো।
রান্না: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ঠান্ডা করে পরিবেশন করুন।
কেন খাবেন: আম ও দই একসঙ্গে শরীরের জলের ঘাটতি পূরণ করে এবং তরতাজা অনুভূতি দেয়।
The post ৫টি গরমকালের সুপাচ্য সুস্বাদু রান্না first appeared on .
১০টি সুস্থ ও সতেজ থাকার এক্সপার্ট টিপস
আজকের ব্যস্ত জীবনে মেয়ে হিসেবে নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুধু সৌন্দর্যের জন্য নয় এটি দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য অত্যন্ত জরুরি।কিন্তু রোগা থাকতে এবং মোটা না হয়ে যাওয়ার আতঙ্কে অনেকেই সম্পূর্ণ ভুল,শরীরের পক্ষে ক্ষতিকর ডায়েট ,পেটের সমস্যা,বুলিমিয়া,ইটিং ডিসঅর্ডার এমন অসুখে ভোগে এবং সমীক্ষায় দেখা গেছে এই স্লিম ট্রিম হওয়ার উন্মাদনায় প্রতি ৫জনের মধ্যে ১জনের মৃত্যু হতে পারে এই অপুষ্টিজনিত জটিলতার কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), হার্ভার্ড মেডিক্যাল স্কুল  মেয়ো ক্লিনিকের, প্রতিদিনের কিছু সহজ অভ্যাস আমাদের শরীর ও মনের শক্তি বহুগুণ বাড়াতে পারে।
১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন- হার্ভার্ড মেডিকেল স্কুলের পরামর্শ  দ্রুত হাঁটা হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকি কমায়। লিফট নয়, সিঁড়ি ব্যবহার করুন,এই ছোট সিদ্ধান্তগুলো বড় পরিবর্তন আনে।
২. প্লেট ভরান রঙিন খাবারে- নিউট্রিশনিস্ট ডঃ ওয়াল্টার উইলেট (হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ ) বলেন শাকসবজি, ফল, বাদাম ও শস্য এই চার রঙের খাবার শরীরকে অ্যান্টি-অক্সিডেন্টে ভরিয়ে দেয়।
৩. প্রোটিন বাদ দেবেন না-মেয়ো ক্লিনিকের পরামর্শ, প্রোটিন পেশি শক্তিশালী রাখে ও দীর্ঘ সময় পেট ভরা রাখে। ডাল, ডিম, মাছ, দই বা ছোলা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন।
৪. দিনে অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম- স্লিপ এক্সপার্ট ডঃ ম্যাথু ওয়াকার (ইউসি,বার্কলে ) বলেছেন, কম ঘুম হরমোনের ভারসাম্য নষ্ট করে ও ওজন বাড়ায়। মোবাইল বন্ধ করে নির্দিষ্ট সময়ে ঘুমোনোর অভ্যাস গড়ুন।
৫. নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং- আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিন জানাচ্ছে সপ্তাহে অন্তত ২ দিন ওজন বা শরীরের ওজন ব্যবহার করে ব্যায়াম করলে হাড় শক্ত থাকে এবং বয়সজনিত দুর্বলতা কমে।
৬. স্ট্রেস কমাতে শ্বাস ব্যায়াম- ক্লিভল্যান্ড ক্লিনিকের পরামর্শ  ৫ মিনিট গভীর শ্বাস নিলে কর্টিসল (স্ট্রেস হরমোন) কমে যায়। দিনে কয়েকবার চোখ বন্ধ করে ধীরে শ্বাস নিন।
৭. পর্যাপ্ত জল পান-ডঃ হাওয়ার্ড মুরাদ (ডার্মাটোলজিস্ট ও ওয়েলনেস এক্সপার্ট  বলেন, ত্বকের উজ্জ্বলতা ও শরীরের ডিটক্সের জন্য দিনে অন্তত ২-৩ লিটার জল অপরিহার্য।
৮. চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমান- WHO সতর্ক করে বলেছে, অতিরিক্ত চিনি হৃদরোগ ও স্থূলতার প্রধান কারণ। সফট ড্রিঙ্ক ও প্যাকেট খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন।
৯. প্রতিদিন ১০ মিনিট নিজের জন্য- সাইকোলজিস্ট ডঃ জন কাবাট জিন বলছেন ধ্যান বা নীরব সময় মানসিক ভারসাম্য বজায় রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়।
১০. শরীরের কথা শুনুন-মেয়ো ক্লিনিকের পরামর্শ  ক্লান্তি, ব্যথা বা অনিদ্রা, স্ট্রেস শরীরে এই সংকেতগুলো উপেক্ষা করা বিপজ্জনক। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।
এখনই এই কু অভ্যেসগুলি জীবন থেকে বাদ দিন –
১)ওজন ও ক্যালোরি নিয়ে দুশ্চিন্তা,বার বার নিজেকে আয়নায় দেখা ও ওজন পরীক্ষা।
২)খিদে নেই বা খেয়ে নিয়েছি বলে পরিবার ও বন্ধুদের সঙ্গে না খাওয়া।
৩)নিজের ওজন নিয়ে খিটখিটে হয়ে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া।
৪)অতিরিক্ত ব্যায়াম আর ভুল ডায়েটিংয়ে ওজন কমাবার চেষ্টা।
ডায়েট – পুষ্টিকর খাবার,ম্যাগনেশিয়াম,পটাশিয়াম,কপার,সেলেনিয়াম,ক্যালসিয়াম,আয়রন ,বিভিন্ন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার।মাংস ও মাছে ফ্যাট ,প্রোটিন,ফাইবার,ক্যালোরি আছে।ডিমের সাদা অংশে প্রচুর প্রোটিন,ক্যালসিয়াম,জিঙ্ক,আয়রনের মতো খনিজ পদার্থ।নিয়মিত দুধ খান
সুস্থতা ও সতেজ থাকা কোনও ডায়েট ট্রেন্ড নয় এটি একটি জীবনধারা।
এই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অভ্যাস আপনার শরীরকে শুধু সুস্থই রাখবে না, আপনাকে ভিতর থেকে দীপ্ত ও আত্মবিশ্বাসী করে তুলবে যেমন একজন আধুনিক নারীর হওয়া উচিত।
The post ১০টি সুস্থ ও সতেজ থাকার এক্সপার্ট টিপস first appeared on .
নিউ ইয়ার ডায়েট রিজলিউশন
নতুন বছরের ডায়েট রেজোলিউশন: ফল–সবজি–ননভেজের সঠিক বাছাইয়ে সুস্থতার প্রতিজ্ঞা
নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য। অনেকের তালিকায় সবার উপরে থাকে ওজন নিয়ন্ত্রণ, সুস্থ থাকা, এনার্জি বাড়ানো। কিন্তু কঠোর ডায়েট চার্ট বা একঘেয়ে খাবার বেশিদিন মানা যায় না। তাই এই নতুন বছরে ডায়েট রেজোলিউশন হোক সহজ, বাস্তবসম্মত এবং খাবারকেন্দ্রিক। কী খাবেন, কীভাবে খাবেন সেই বোধটাই আসল।
১) ‘কম খাবো নয়, ‘বুঝে খাবো” এই রেজোলিউশন নিন
ডায়েট মানেই উপোস নয়। বরং শরীরের প্রয়োজন বুঝে খাবার বেছে নেওয়াই সঠিক পথ।
সবজি: লাউ, ঝিঙে, পটল, পালং শাক, ব্রকলি, বিনস।
ফল: আপেল, পেয়ারা, পেঁপে, কমলা।
ননভেজ: ডিম, মাছ (রুই, কাতলা, ইলিশ পরিমিত), মুরগির সেদ্ধ বা গ্রিলড মাংস
তেলেভাজা, অতিরিক্ত চিনি ও প্যাকেটজাত খাবার যতটা সম্ভব কমান। প্রসেসড ফুড এড়িয়ে চলুন।
২) সকালের পাওয়ার ব্রেকফাস্ট
ব্রেকফাস্ট বাদ দিলে শরীর ক্লান্ত হয় এবং পরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে।
ডিম সেদ্ধ + ফল,ওটস বা চিঁড়ে + সবজি,দই + ফল, অল্প তেলে অমলেট  + ব্রাউন ব্রেড
প্রোটিন ও ফাইবার থাকলে সারাদিন খিদে নিয়ন্ত্রণে থাকে।বিট,গাজর,বিন্স,স্প্রাউট।ময়দার পাঁউরুটি ছেড়ে মাল্টিগ্রেন ব্রেড।
৩) প্লেট হোক রঙিন
একঘেয়ে খাবার মানেই পুষ্টির ঘাটতি। যত বেশি রঙ, তত বেশি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট।
সবজি: গাজর, বিট, টমেটো, কুমড়ো, ক্যাপসিকাম
ফল: ডালিম, বেরি, আঙুর, কলা (পরিমিত)
প্রতিদিনের একবেলার খাবারে অন্তত ৩ রকম রঙ রাখার চেষ্টা করুন।
৪) জল ও তরলের দিকে নজর দিন
অনেক সময় আমরা তৃষ্ণাকেই খিদে ভেবে ফেলি।দিনে অন্তত ৮–১০ গ্লাস জল পান করুন।
এর সঙ্গে রাখতে পারেন ডাবের জল,লেবু জল (চিনি ছাড়া),গ্রিন টি বা ভেষজ চা
এগুলি হজম ভালো রাখে এবং শরীর ডিটক্স হতে সাহায্য করে।
৫) চিট ডে নয়, স্মার্ট চয়েস
ডায়েট মানতে গিয়ে নিজের প্রিয় খাবার পুরো বাদ দিলে মানসিক চাপ বাড়ে।
তাই সপ্তাহে এক–দু’দিন অল্প পরিমাণে খান—অল্প ভাতএক টুকরো মিষ্টি
হোমমেড বিরিয়ানি বা মাছ ভাজা (পরিমিত)।এই ব্যালান্সটাই ডায়েটকে দীর্ঘস্থায়ী করে।
৬.)রাতের খাবার হালকা রাখুন
রাতের খাবার যত হালকা হবে, ঘুম তত ভালো হবে।সবজি/চিকেন স্যুপ,ডাল + সবজি,গ্রিলড মাছ বা চিকেন,অল্প ভাত বা রুটি।রাতে অতিরিক্ত মিষ্টি ও ভারী খাবার এড়িয়ে চলাই শ্রেয়।
৭)মন ভালো না থাকলে ডায়েট টেকে না
স্ট্রেস, একাকীত্ব বা ক্লান্তি থেকে অনেক সময় অকারণে খাওয়া হয়ে যায়।খুব চাপ অথবা মন খারাপে এক প্লেট বিরিয়ানি মোটেই ঠিক নয়।তাই ডায়েট রেজোলিউশনে মানসিক সুস্থতাও জরুরি।হাঁটা, যোগা, মেডিটেশন, গান শোনা বা বই পড়া—এগুলো ইমোশনাল ইটিং কমাতে সাহায্য করে।
৮) শরীরে ভিটামিন ডি ইনটেক বাড়াতে হবে
দিনে অন্তত ১৫/২০ মিনিট সূর্যের আলো গায়ে মাখতে হবে।বছরে ২ বার ভিটামিন ডি টেস্ট করিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্টস খেতে হবে কারণ অজান্তে অত্যন্ত ক্লান্ত,পরিশ্রম বিমুখ হয়ে যাওয়ার আসল কারণ এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি।ডাক্তারবাবু বলেছেন এই শহরে টেস্ট করলে দেখা যাবে ৮০% মানুষ অজান্তে অসতর্ক হয়ে এই অসুখে ভুগছেন।
শেষ কথা
নতুন বছরের ডায়েট রেজোলিউশন মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজের শরীরকে বোঝা। ফল, সবজি ও ননভেজ—সবই থাকতে পারে, যদি বেছে নেওয়া হয় সঠিকভাবে ও পরিমিতভাবে। আজ একটু ভালো খেলাম, কাল একটু সচেতন হলাম—এই ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। এই নতুন বছরে সুস্থ থাকাটা হোক আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজোলিউশন।আর শুধু ডায়েট করলে হবে না ,সঙ্গে এক্সসারসাইজ জরুরি।
The post নিউ ইয়ার ডায়েট রিজলিউশন first appeared on .
১০টি শীতের ফিটনেস মন্ত্র
বিখ্যাত ফিটনেস এক্সপার্ট ডিয়ান পান্ডে,নম্রতা পুরোহিত,দীপিকা মেহতার টিপস।
১. উষ্ণতা দিয়ে শুরু: ঠাণ্ডা আবহাওয়ায় পেশি দ্রুত শক্ত হয়ে যায়। নামকরা ফিটনেস বিশেষজ্ঞদের মতে, শরীরচর্চা শুরুর আগে কমপক্ষে ১০-১৫ মিনিট ওয়ার্ম-আপ করা আবশ্যিক। হালকা জগিং, স্পট জাম্পিং অথবা স্ট্রেচিং দিয়ে শুরু করুন। এতে আঘাতের ঝুঁকি কমবে এবং রক্ত সঞ্চালন দ্রুত হবে।
২. জল খেতে ভুলবেন না: শীতে সাধারণত তৃষ্ণা কম পায়, তাই জল কম খাওয়া হয়। কিন্তু ডিহাইড্রেশন বা জলশূন্যতা শরীরের কার্যক্ষমতা কমিয়ে দেয়। একজন বিশেষজ্ঞের পরামর্শ হলো, প্রতি ঘণ্টায় অল্প অল্প করে গরম বা ঈষদুষ্ণ জল পান করুন। শরীরচর্চার আগে ও পরেও অবশ্যই যথেষ্ট জল পান করা উচিত।
৩. সূর্যালোকে ভিটামিন ডি: শীতকালে সূর্যের আলো কম থাকায় ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। চেষ্টা করুন দুপুরের দিকে খোলা জায়গায় ২০ মিনিট সময় কাটাতে। সকালের মৃদু রোদে হালকা যোগা বা হাঁটাহাটি এই ঘাটতি পূরণে সাহায্য করবে।
৪. পোশাকের লেয়ার: ব্যায়ামের সময় উষ্ণ থাকার জন্য ভারী পোশাক না পরে বরং পোশাকের স্তর (Layering) ব্যবহার করুন। প্রথমে হালকা, শরীর থেকে ঘাম শোষণকারী পোশাক, তার ওপরে জ্যাকেট বা সোয়েটার পরুন। শরীর গরম হয়ে গেলে বাইরের স্তরটি খুলে নিন।
৫. রোজের ডায়েটে অ্যান্টি–অক্সিডেন্ট: শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মরশুমি ফল ও সবজি (যেমন: কমলালেবু, গাজর, পালং শাক) খান। এগুলি আপনার শরীরচর্চার শক্তি যোগাবে এবং দ্রুত ক্লান্ত হওয়া থেকে রক্ষা করবে।
৬. মন ভালো রাখতে আলোর ব্যবহার (Light Therapy for Mood) শীতকালে দিনের আলো কম থাকার কারণে অনেকের মধ্যে আলস্য বা হালকা মন খারাপ (Seasonal Affective Disorder বা SAD) দেখা দেয়। সতেজ থাকার জন্য, চেষ্টা করুন দিনের আলোয় বেশি সময় কাটাতে—বিশেষ করে সকালের দিকে। প্রয়োজনে, ঘরের ভেতরে উজ্জ্বল আলো ব্যবহার করুন। আলো মস্তিষ্কের সেরোটোনিন হরমোনের মাত্রা বাড়ায়, যা আপনাকে সজীব ও ফুরফুরে থাকতে সাহায্য করে।
৭. প্রি বাথ বডি মাসাজ–  শীতকালে ত্বক ও পেশি দ্রুত শুষ্ক ও শক্ত হয়ে আসে। সতেজ এবং রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য স্নানের আগে উষ্ণ তেল (যেমন নারকেল বা সরষের তেল) দিয়ে হাত-পায়ে হালকা ম্যাসাজ করুন। এটি ত্বককে আর্দ্র রাখবে, পেশির ক্লান্তি দূর করবে এবং সারা শরীরে একটি সতেজ উষ্ণতা দেবে।
৮. স্লিপ শিডিউল  কঠোরভাবে মানা–  ঠাণ্ডার কারণে বেশি ঘুমিয়ে ফেলার প্রবণতা দেখা যায়, যা অলসতা আরও বাড়ায়। সতেজ থাকার মূলমন্ত্র হলো ঘুমের রুটিন ঠিক রাখা। রাতে দ্রুত ঘুমাতে যান এবং প্রতিদিন একই সময়ে ওঠার চেষ্টা করুন, এমনকি ছুটির দিনেও। ভালো ঘুম মন ও শরীরকে ডিটক্স করে, ফলে পরের দিন সকালে আপনি ফুরফুরে মেজাজে শুরু করতে পারবেন।
৯. হট ড্রিংক্সের স্বাস্থ্যকর বদল –  শীতকালে ঘন ঘন চা বা কফি পান করলে ডিহাইড্রেশন হতে পারে। সতেজ থাকতে চায়ের পরিবর্তে আদা, হলুদ ও লেবু দিয়ে উষ্ণ ডিটক্স ওয়াটার (Herbal Infusion) পান করুন। এটি শরীরকে উষ্ণ রাখবে, হজমশক্তি বাড়াবে এবং ত্বকের সতেজতা বজায় রাখতে সাহায্য করবে।
১০.মেন্টাল হেলথে আর মুভমেন্টে  গুরুত্ব দিন- শীতকালে সূর্যের আলো কম থাকায় অনেকের মধ্যে হালকা বিষণ্ণতা (Seasonal Affective Disorder) দেখা দিতে পারে। জিমে যেতে ইচ্ছা না করলে ঘরেই হালকা যোগা, মেডিটেশন বা ফ্লোর এক্সারসাইজ করুন। নিজেকে শরীরচর্চার জন্য অতিরিক্ত চাপ না দিয়ে, প্রতিদিন অন্তত ১৫ মিনিট শরীরের নড়াচড়া (Movement) নিশ্চিত করুন— এটি মানসিক উদ্দীপনা বজায় রাখবে।
কলকাতায় উওমেন্স ওনলি জিমের হদিশ:
হেলথ ক্লাব লেডিস ফিটনেস সেন্টার ,খিদিরপুর -7003148272 ,9123715507
দ্য পেপ ফিটনেস,কসবা – 87777 25122
টুইস্টস অ্যান্ড টার্নস ডান্স ষ্টুডিও  – 9831018015
The post ১০টি শীতের ফিটনেস মন্ত্র first appeared on .
ব্রেন ফগ থেকে মুক্তি
আজকাল আমাদের জীবন যাপন আগেকার তুলনায় অনেক বেশি জটিল আর ঝঞ্ঝাটের হয়ে গেছে এ কথা অনস্বীকার্য।তার মধ্যে শরীর ও মনে বাসা বাঁধছে অনেক অজানা রোগ যে বিষয়ে আমাদের সম্যক কোনও ধারণা না থাকায় এর উপসর্গে আমরা আক্রান্ত কিন্তু বুঝতেই পারছি না তার কারণ।এমনই এক মনের অসুখের নাম ব্রেন ফগ।
ব্রেন ফগ  বলতে বোঝায় মানসিক অস্পষ্টতা বা মনোযোগ ও স্মৃতিশক্তির ঘোলাটে অবস্থা — যখন মস্তিষ্ক স্বাভাবিকের মতো পরিষ্কারভাবে ভাবতে বা কাজ করতে পারে না। এটি কোনো নির্দিষ্ট রোগ নয়, বরং একটি উপসর্গ বা মানসিক অবস্থা, যা বিভিন্ন কারণে হতে পারে।
মূল লক্ষণগুলি –
বেশিক্ষণ মনোসংযোগের অভাব
সহজ জিনিস ভুলে যাওয়া
সিদ্ধান্ত নিতে অসুবিধা
কথা বলতে বা সঠিক শব্দ খুঁজে পেতে দেরি হওয়া
মানসিক ক্লান্তি বা বিভ্রান্তি অনুভব
কেন হয় এই ব্রেন ফগ ?
ঘুমের অভাব,স্ট্রেস ও উদ্বেগ,ফুড হ্যাবিট,হরমোনের পরিবর্তন,লং -কোভিড
মেডিকেল ডাক্তার এবং মর্নিং লাইভ এক্সপার্ট ডঃ থারাকার জরুরি পরামর্শ :
১) নিজেকে ভালোবাসুন : জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি দৌড়ে আপনাকে জিততে হবে এমন কেউ কোনও মাথার দিব্যি দেয় নি তাই সবক্ষেত্রে চাপ নেবেন না।আপনি লক্ষ্য করবেন আজকের এত ব্যস্ত যাপনের মধ্যে উইকেন্ড শেষ হলেই আপনার পরের সপ্তাহের কাজের ডেডলাইন,শিডিউল নিয়ে দুশ্চিন্তা হয়।এগুলি আগে থেকে প্ল্যান করে নিন যে কতটা সম্ভব আর কতটা চাপের।তাই প্রতিদিন অন্তত ৭/৮ ঘন্টা ঘুমোতেই হবে না হলে ব্রেন ওভার স্ট্রেসড হয়ে যায়,ফ্যাটিগ আসে যাতে কাজের ক্ষতি হয়ে আরও স্ট্রেস বেড়ে যায়।
২) একটা রুটিনের মধ্যে থাকা – প্রতিদিনের একটা রুটিন বা শিডিউলের মধ্যে থাকলে ব্রেন ফগ অনেকটা কমে যায়।আজকে,এই সপ্তাহে,এই মাসে কি কি পেশাগত ও পারিবারিক কাজ আছে এবং তার টাইম ম্যানেজমেন্ট আগে থেকে ঠিক করে রাখা।এখন সব ফোনেই রিমাইন্ডার,অ্যালার্ম থাকে।আরও ভালো হয় যে একটা সকালের আর সন্ধ্যের রুটিন করে রাখলে।আর যদি আগে থেকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্ল্যান করে নিতে পারেন তাহলে খুব ভালো কারণ তাতে অনবরত ব্রেনে ডিসিশন নেওয়ার চাপ থাকে না।
৩) কাজের ফাঁকে ব্রেক নিন – সময়ের অভাবে সব কাজ মেটানোর জন্য প্রতিদিন পরের পর কাজ এবং দায়িত্ব নেওয়া কাজের গুণমানের ক্ষতি করে কারণ আমরা কেউ এ আই বা রোবট নই।এতে একটা কাজ শেষ করেই পরের কাজে ঝাঁপিয়ে পড়লে কাজের ভুল হওয়ার সম্ভাবনা প্রবল।তাই একটা কাজের ফাঁকে অন্য কাজে হাত দেওয়ার আগে একটু ব্রেক নিন এবং সেটা প্ল্যান করেই নিন।এর সুবিধে হল আগের কাজ কেমন হল আর পরের কাজ কি করতে হবে কেমন করে করবেন সেই সম্পর্কে আপনার ব্রেনকে গুছিয়ে নেওয়ার সময় দেওয়া এতে কাজের উৎকর্ষ বেড়ে যাবে।এটা না করে একটি কাজের পরেই আবার টানা অন্য কাজে বসলেই ব্রেন বেঁকে বসতে পারে।
৪) ক্যালেন্ডার রিমাইন্ডার – প্রত্যেকটি জুরুরি কাজ তা অফিসেরই হোক বা বাড়িরই হোক মাথায় রেখে মনে রাখা আজকের দিনে অসম্ভব কাজের সংখ্যা আগের জীবন যাপনের তুলনায় অনেক বেশি এবং এর ফলে গুরুত্বপূর্ণ ইভেন্ট ,শিডিউল ভুলে গিয়ে মনের ওপর ভয়ঙ্কর চাপ আর কাজের ক্ষতি।আজকাল ফোনে সব শিডিউল, অ্যালার্ম,রিমাইন্ডার সেট করে রাখা যায়।তাতে বিভিন্ন সময়,দিনে কাজের সময় জানিয়ে দেয় ফলে কোন কাজ কখন সেটা মনে রাখতে হয় না।
৫)SWANS – প্রত্যেকটি ইংরেজি অক্ষর এক একটি অত্যন্ত প্রয়োজনীয় অভ্যেসের কথা বলছে যা প্র্যাকটিস করলে আপনার ব্রেন ফগ দূর হতে সাহায্য করবে।
S – স্লিপ।প্রতিদিন অপরিহার্য,আবশ্যিক।মস্তিককে বিশ্রাম আর মনোসংযোগ সংঘবদ্ধ করে যাতে মনের আবছায়া কেটে যায়।
W – ওয়াটার।যেহেতু আমাদের শরীরের ৬০% জল তাই জলের অভাবে আমাদের অজান্তে  ডিহাইড্রেশনের শিকার হয়ে থাকি।
A – অ্যাক্টিভিটি।সক্রিয় থাকা।সেডেন্টারি লাইফস্টাইলের বদ অভ্যাস ছাড়তে হবে।নিয়মিত শরীরের সঞ্চালন শরীরে রক্ত সঞ্চালন আর মস্তিষ্কে অক্সিজেন পাঠানোর কাজ করে যাতে চিন্তা ভাবনায় শৃঙ্খলতা আর স্বচ্ছতা বাড়ায়।
N – নিউট্রিশন।ব্রেনে নিউট্রিশন বাড়াতে সাধারণ সুপাচ্য তাজা পুষ্টিকর খাবার কাছে উচিত যা প্রসেসড অর্থাৎ প্রক্রিয়াজাত নয় যেমন ডিম,মাছ,বাদাম,তাজা শাকসবজি,ফল।
S – স্ট্রেস।ক্রনিক স্ট্রেস শরীরে কর্টিসল হরমোনের সঞ্চালন কমিয়ে দেয়।কর্টিসল হরমোন কে স্ট্রেস হরমোন বলা হয় অর্থাৎ এই হরমোন শরীরের স্ট্রেস,মেটাবলিজম,ইমিউন ফাংশন আর ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে।এই হরমোনের সঞ্চালন কম হলে তা মস্তিকে প্রভাব ফেলে ফলে পরিষ্কার চিন্তাশক্তি ব্যাহত হয়।নিয়মিত ব্যায়াম,হাঁটা,গান শোনা,প্রাণায়াম স্ট্রেস কমাতে সাহায্য করে।
The post ব্রেন ফগ থেকে মুক্তি first appeared on .
হার্ট সুস্থ রাখতে ২০টি লেটেস্ট টিপস
১. রোজকার খাবার যেন সুষম ও হার্ট হেলদি ডায়েট হয় যেমন ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ (যেমন: কাতলা , রুই),উচ্চ ফাইবারযুক্ত শাকসবজি ও ফল (যেমন: কলা, পেয়ারা, পালংশাক)
পূর্ণ শস্য (ব্রাউন রাইস, ওটস, আটার রুটি),বাদাম ও অলিভ অয়েল।
এড়িয়ে চলুন:ট্রান্স ফ্যাট ,ফাস্ট ফুড, ভাজার তেলে বারবার রান্না করা খাবার,
অতিরিক্ত সোডিয়াম (লবণ) দিনে ৫ গ্রামের বেশি নয়,রেড মিট ও প্রসেসড মিট।
মেডিক্যাল ফ্যাক্ট: উচ্চ চর্বিযুক্ত ও সোডিয়ামযুক্ত খাদ্য কোলেস্টেরল ও রক্তচাপ বাড়িয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস ঘটায়।
২. রোজ শারীরিক অনুশীলন করুন-সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার (হাঁটা, সাইক্লিং) বা ৭৫ মিনিট উচ্চমাত্রার (দৌড়ানো, সাঁতার) ব্যায়াম করুন।যোগাসন ও প্রাণায়াম হৃদয়ের জন্য উপকারী, বিশেষ করে ব্লাড প্রেসার ও হার্ট রেট নিয়ন্ত্রণে সহায়ক।
মেডিক্যাল ফ্যাক্ট: ব্যায়াম উচ্চ রক্তচাপ, স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমায় — যা হৃদরোগের প্রধান ট্রিগার।
৩. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন (হাইপারটেনশন ম্যানেজমেন্ট)
রক্তচাপ নিয়মিত মাপুন (বিশেষত ৩০ বছর বয়সের পর)।
লক্ষ্যমাত্রা: ১২০/৮০ mmHg এর নিচে রাখা শ্রেয়।
উচ্চ রক্তচাপ থাকলে DASH ডায়েট মেনে চলুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ নিন (যেমন ACE inhibitors, beta-blockers)।
মেডিক্যাল ফ্যাক্ট: দীর্ঘস্থায়ী হাইপারটেনশন হার্টের বাঁ দিকে চাপ বাড়িয়ে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তৈরি করে।
৪. রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন
রক্ত পরীক্ষায় দেখুন:
মেডিক্যাল ফ্যাক্ট: উচ্চ LDL এবং ট্রাইগ্লিসারাইড ধমনীতে প্লাক জমিয়ে করোনারি আর্টারি ডিজিজ সৃষ্টি করে।
৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন (Glycemic Control)
HbA1c ৭% এর নিচে রাখা শ্রেয়।
মিষ্টিজাত খাদ্য সীমিত করুন, নিয়মিত ওষুধ গ্রহণ ও ডায়েট/ব্যায়ামে নিয়ন্ত্রণ আনুন।
মেডিক্যাল ফ্যাক্ট: ডায়াবেটিস ধমনির এন্ডোথেলিয়াল স্তর ক্ষতিগ্রস্ত করে, ফলে হৃদপিণ্ডে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়।
৬. ধূমপান ও তামাকজাত দ্রব্য সম্পূর্ণ পরিহার করুন
নিকোটিন ও কার্বন মনোঅক্সাইড ধমনিকে সংকুচিত করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয়।
ধূমপান ছেড়ে দিলে ১ বছরের মধ্যে হৃদরোগের ঝুঁকি ৫০% কমে যায়।
মেডিক্যাল ফ্যাক্ট: তামাকপানে ফাইব্রিনোজেন বাড়ে, যা রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ায় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা সৃষ্টি করে।
৭. স্ট্রেস কমান ও মানসিক স্বাস্থ্য বজায় রাখুন
দীর্ঘমেয়াদী মানসিক চাপ কোর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা রক্তচাপ ও ব্লাড সুগার বাড়ায়।
ধ্যান, যোগব্যায়াম ও মানসিক থেরাপি (CBT) কার্যকরী।
মেডিক্যাল ফ্যাক্ট: ক্রনিক স্ট্রেস অ্যারিথমিয়া (হার্টবিটের গড়মিল) তৈরি করতে পারে।
৮. ওজন নিয়ন্ত্রণে রাখুন (Healthy BMI)
আপনার BMI লক্ষ্য রাখুন: ১৮.৫ – ২৪.৯ আদর্শ।
মধ্যভাগে চর্বি (abdominal obesity) হৃদরোগের সবচেয়ে বিপজ্জনক সূচক।
মেডিক্যাল ফ্যাক্ট: স্থূলতা মেটাবলিক সিনড্রোম তৈরি করে, যার সঙ্গে হৃদরোগ সরাসরি সম্পর্কিত।
৯. নিয়মিত মেডিক্যাল চেক-আপ করুন
বছরে একবার ECG, ECHO বা TMT পরীক্ষা করুন (বিশেষত যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে)।
৪০-এর পর lipid profile, fasting glucose ও থাইরয়েড ফাংশন টেস্ট করানো উচিত।
মেডিক্যাল ফ্যাক্ট: বহু হৃদরোগ লক্ষণহীন থাকে, চেকআপেই ধরা পড়ে।
১০. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।প্রতিরাতে ৭–৮ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি।
ঘুমের ব্যাঘাত (যেমন Sleep Apnea) untreated থাকলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ বাড়ে।
মেডিক্যাল ফ্যাক্ট: Obstructive Sleep Apnea untreated থাকলে atrial fibrillation ও heart failure-এর ঝুঁকি বাড়ে।
১১)বেশি করে শিম,বরবটি খান কারণ এরা রক্তচাপ কমাতে সাহায্য করে।
১২)মুঠোর ব্যায়াম করার অভ্যাস করুন। হাইপার টেনশন জয়নাল অনুযায়ী টানা ৪ সপ্তাহের মুঠো সঞ্চালন -প্রসারণ ব্যায়ামে ব্লাড প্রেশার কমিয়ে দেয় ১০ %।
১৩)ডিম খান।প্রচলিত ধারণা বেশি ডিম খেলে কোলেস্টরল বাড়ার আশঙ্কা অমূলক প্রমাণ হচ্ছে ।ডিমের কুসুমে থাকা ভিটামিন ই,বি -১২ এবং ফলেট করোনারি আর্টারিকে পরিষ্কার রাখে।
১৪)নিয়মিত ৩ কিলোমিটার হাঁটলে হার্ট ভালো থাকে এটা প্রমাণিত,প্রায় অনেকেরই জানা কিন্তু এই সুঅভ্যাস নিয়মিত করে হয়ে ওঠে না ।
১৫) চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত প্রাণায়াম করলে হার্ট ভালো থাকবে।
১৬) প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমোতে হবে।যারা অনিদ্রায় ভোগেন তারা অন্যান্যদের তুলনায় ৪৫% বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকেন।
১৭) বেশি ঘুমও কিন্তু হার্টের ক্ষতি করে।ঘুমকাতুরেদের সাবধান করেছেন কার্ডিওলজিস্টরা।দিনে ১০ ঘন্টার বেশি ঘুম ওবেসিটি বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
১৮) রোজের ডায়েটে যতটা সম্ভব ফ্যাট কমাতে হবে।খাবারে থাকা চর্বি হার্টের পক্ষে ক্ষতিকর।
১৯)ডায়েটে যেন পটাশিয়াম সমৃদ্ধ খাবার থাকে । ডায়েটে থাকুক মুগ,মসুর,রাজমা, চানা,শাক, ব্রকোলি।
২০)প্রতিদিন ২০ মিনিট সূর্যের আলোর সংস্পর্শে এলে শরীরে নাইট্রিক অক্সাইডের উৎপাদন ক্ষমতা বাড়ে যা রক্তচাপ কমাতে সাহায্য করে।
পরিশেষে:
হৃদয় সুস্থ রাখতে একটি হোলিস্টিক লাইফস্টাইল অনুসরণ করুন — খাদ্য, অনুশীলন, মানসিক প্রশান্তি, চিকিৎসা সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মিলেই গড়ে তোলে শক্তিশালী হৃদয়। আপনি সচেতন হলেই পরিবারটিও সুরক্ষিত থাকবে।
আপনার হার্ট আপনার হাতেই, তাই এখন থেকেই  যত্ন নিন ! প্রয়োজনে একজন কার্ডিয়োলজিস্টের পরামর্শ নিন।
*এই নিবন্ধটি সাধারণ তথ্যের জন্য যা কোনোভাবে ওষুধ আর চিকিৎসার বিকল্প নয়। অসুখ হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
The post হার্ট সুস্থ রাখতে ২০টি লেটেস্ট টিপস   first appeared on .
বর্ষাকালে পেটের যত্ন
শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ পরামর্শ।
বর্ষা মানেই জীবাণুর বাড়াবাড়ি!
ডঃ বিকাশ প্রকাশ, গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট,অ্যাপোলো হসপিটালসের অভিমত, “বর্ষাকালে ভাইরাল ও ব্যাকটেরিয়াল সংক্রমণ বেড়ে যায়। জলবাহিত রোগ যেমন টাইফয়েড, হেপাটাইটিস A, ডায়েরিয়া খুব সাধারণ।”
বর্ষাকালের আর্দ্রতা ও খাদ্যদূষণ শিশুর থেকে বড়, সবাইকেই করে তোলে সংবেদনশীল। একদিকে হজমশক্তি দুর্বল হয়ে পড়ে, অন্যদিকে দূষিত জল ও খাদ্য থেকে সংক্রমণ ঢুকে পড়ে শরীরে। তাই এখনই চাই সতর্কতা ও সচেতনতা।
ডঃ প্রতীক পোদ্দার, শিশু বিশেষজ্ঞ, পিয়ারলেস হসপিটালসের পরামর্শ :
শিশুদের পেটের যত্নে করণীয়:
পরিষ্কার ও বিশুদ্ধ জল দিন
খিচুড়ি, ডিমসেদ্ধ, সেদ্ধ সবজি—এইসব সহজ হজমযোগ্য খাবার দিন
অপরিষ্কার রাস্তার খাবার, কাটা ফল ও আইসক্রিম এড়িয়ে চলুন
হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন
“বাচ্চাদের ডিহাইড্রেশন খুব দ্রুত হয়। ডায়ারিয়া বা বমি হলে অবহেলা নয়—ওআরএস দিন এবং চিকিৎসকের পরামর্শ নিন।”
ডঃ সঞ্জয় বসু, মেডিসিন বিশেষজ্ঞ,আমরি হসপিটালস বলেন,”অনেকেই ভাবেন, একদিন বাইরের খাবার খেলে কিছু হবে না। কিন্তু এই অনিয়মই পেটের বড় সমস্যার সূচনা করে।”
বড়দের খাদ্যতালিকায় যা রাখা উচিত
দিনে অন্তত ২.৫ লিটার বিশুদ্ধ জল পান করুন
প্রোবায়োটিক (দই, ঘোল) হজমে সহায়ক
জিরে জল বা আদা-তুলসির ক্বাথ পান করুন
হালকা, সুষম ও কম মশলাযুক্ত খাবার খান
বাইরের ফুচকা, পাকোড়া, বিরিয়ানি এড়িয়ে চলুন
বর্ষাকালে সাধারণ পেটের সমস্যা ও প্রতিকার
সমস্যা
লক্ষণ
করণীয়
ডায়ারিয়া
ঘন ঘন পাতলা পায়খানা
ওআরএস, বিশ্রাম, পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক
ফুড পয়জনিং
বমি, জ্বর, পেটব্যথা
তরল খাদ্য, চিকিৎসকের পরামর্শমতো ওষুধ
অ্যাসিডিটি / গ্যাস্ট্রিক
পেট ফোলা, ঢেঁকুর, বুকজ্বালা
আদা-জল, হালকা খাবার, প্রয়োজনে অ্যান্টাসিড
হেপাটাইটিস টাইফয়েড
জ্বর, বমি, ক্লান্তি, চোখ-চামড়া হলদে
রক্ত পরীক্ষা,প্রয়োজনে হাসপাতাল ভর্তি
ঘরোয়া টিপস যা সত্যিই কাজে দেয়
“জিরে-জল, হিং মেশানো গরম দুধ, লেবু-তুলসি-আদার জল—বর্ষাকালে হজমে দুর্দান্ত সহায়ক। তবে ঘরোয়া উপায়ে উপশম না হলে ডাক্তার দেখাতে দেরি করবেন না।”
ডঃ সন্দীপ পাল, গ্যাস্ট্রো বিশেষজ্ঞ, ফোর্টিস হসপিটাল বলছেন, ‘অবচেতনভাবে ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়া বিপজ্জনক। বর্ষাকালে রোগের প্রকৃতি দ্রুত বদলায়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।’
*এই নিবন্ধটি সাধারণ তথ্যের জন্য যা কোনোভাবে ওষুধ আর চিকিৎসার বিকল্প নয়। অসুখ বা কোন উপসর্গ ,লক্ষণ হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
The post বর্ষাকালে পেটের যত্ন first appeared on .