summer special tips -

গরমে সুস্থ থাকার টিপস
গ্রীষ্মকাল মানেই কলকাতার অসহ্য তাপপ্রবাহ, ঝলসানো রোদ, আর চটচটে ঘাম। এই সময় শরীর ও ত্বক দুটোরই বিশেষ যত্ন প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ইলেকট্রোলাইট ও জলের ঘাটতি দেখা যায়, যা থেকে হতে পারে ক্লান্তি, হিট স্ট্রোক, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাও।

এই সময় কী খাবেন, কী পরবেন, আর কোন অভ্যাসগুলি গড়ে তুলবেন, সে সব নিয়ে রইল বিশদ পরামর্শ কলকাতার ডাক্তার,ডায়েটিশিয়ান,স্কিন স্পেশালিষ্টদের কাছ থেকে।

১. “জল নয়, প্রয়োজন স্মার্ট হাইড্রেশন”জানালেন  ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত।

‘শুধু জল খেলেই হবে না। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে শুধু জল নয়, ইলেকট্রোলাইট, অর্থাৎ সোডিয়াম-পটাশিয়ামও বেরিয়ে যায়। তাই মাঝে মাঝে লেবু জল, নারকেল জল, ঘরোয়া ছাতু বা ওআরএস পান করতে হবে। তরমুজ বা শসার মতো জলযুক্ত ফল খাওয়ার অভ্যাস গড়লে শরীর ঠান্ডা থাকে।দিনে কমপক্ষে ৩–৪ লিটার তরল গ্রহণ করা উচিত।‘

২. “পাতে রাখুন সহজপাচ্য খাবার ও জলশাক” ডায়েটিশিয়ান সুদেষ্ণা মুখার্জী ব্যানার্জির পরামর্শ।”এই সময় বেশি তেল-মশলা দেওয়া রান্না, মাংসজাত খাবার এড়িয়ে চলাই ভালো। তার বদলে লাউ, পুঁইশাক, ঝিঙে, পটল ইত্যাদি হালকা শাকসবজি, ঘোল, দই, ছাতু, ফলমূল বেশি করে খান। পাতে রাখুন তেঁতুল, আমড়ার মতো জল-ধারণকারী উপাদান। এগুলি শরীর ঠান্ডা রাখে ও হজমে সাহায্য করে।”

৩. “ত্বক বাঁচান SPF-এ, আর রোদে বেরোনো কমান”-বললেন ডাঃ অয়ন মুখার্জি, চর্মরোগ বিশেষজ্ঞ।”কলকাতার গরমে সূর্যের UV রশ্মি ত্বকের উপর খারাপ প্রভাব ফেলে। বাইরে বেরোনোর অন্তত ২০ মিনিট আগে SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন। সুতির জামা, সানগ্লাস ও ছাতা ব্যবহার করুন। বাইরে থেকে ফিরে এসে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।প্রতিদিন দু’বার মুখ ধোয়া ও রাতে অ্যালোভেরা জেল ব্যবহার ত্বকের পক্ষে উপকারী।“

৪. “দুপুরে রাস্তায় না বেরনোই শ্রেয় ”-ডঃ কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায়, এন্ডোক্রিনোলজিস্ট।”১১টা থেকে ৪টার মধ্যে রোদের তেজ সবচেয়ে বেশি থাকে। এই সময় রাস্তায় বেরোলে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। যদি কাজের জন্য বেরোতেই হয়, তবে সঙ্গে ছাতা, পানির বোতল ও কিছু মিষ্টি বা ওআরএস রাখুন। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে সাবধানতা আরও বেশি দরকার।”

৫. “ফল দিয়ে জলতৃষ্ণা মেটান, সফ্ট ড্রিঙ্কস  নয়”- ডঃ দেবাশিস গিরি, মেডিসিন স্পেশালিস্ট।”অনেকে গরমে সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক পান করেন। এগুলিতে প্রচুর পরিমাণ চিনি থাকে, যা ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ায়। এর পরিবর্তে তরমুজ, বেল, খিরসাপাত আম, নারকেল এসব খেলে শরীর ঠান্ডা থাকে ও প্রাকৃতিক শর্করা মেলে।”

৬. “ব্যায়াম অবশ্যই, তবে সময় বদলান” – ডাঃ জিষ্ণু ব্যানার্জি, ফিজিওলজিস্ট।”গরমে দৌড়ানো, জিমে অতিরিক্ত শরীরচর্চা করলে ক্লান্তি ও ডিহাইড্রেশন হতে পারে। তাই খুব ভোরে বা সন্ধ্যায় হালকা ব্যায়াম করুন। ঘরের ভিতর যোগব্যায়াম বা স্ট্রেচিংও উপকারী।”

সতর্কতা:

স্ট্রিট ফুড বা কাটা ফল খাবেন না।

অতিরিক্ত চা/কফি এড়িয়ে চলুন।

প্লাস্টিক বোতলে দীর্ঘক্ষণ জল রেখে পান করবেন না।

The post গরমে সুস্থ থাকার টিপস first appeared on .

১২টি বৈশাখী স্পেশাল বিউটি টিপস
এপ্রিল মাস মানেই গ্রীষ্মের শুরু। তাপমাত্রা বাড়ে, রোদের তীব্রতা বেড়ে যায়, ঘাম ও ধুলাবালির কারণে ত্বক ও চুলের বিশেষ যত্ন দরকার হয়। এই মাসে আপনার সৌন্দর্য ধরে রাখতে চাইলে প্রাকৃতিক উপাদান, নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যকর অভ্যাসের বিকল্প নেই। নিচে রইলো এপ্রিলের জন্য বিশেষ ১২টি সৌন্দর্য টিপস, বিশেষজ্ঞ মতামতসহ।

এপ্রিলের আবহাওয়ায় ত্বকের যত্ন

১. হালকা ক্লেনজার ব্যবহার করুন :গরমে ভারী ক্লেনজার ত্বক রুক্ষ করে দেয়। হালকা, জেল-বেসড বা প্রাকৃতিক ক্লেনজার ব্যবহার করুন যেমন – গোলাপজল ও মধু।ডার্মাটোলজিস্ট ডঃ সায়ন্তনী চক্রবর্তী (MD ,SCE RCP UK ) বলেন,”এপ্রিল মাসে ঘাম ও ধুলার জন্য রোমছিদ্র বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ দেখা দিতে পারে। দিনে দু’বার ক্লেনজিং জরুরি।”

২. প্রাকৃতিক টোনার ব্যবহার করুন

তুলসীপাতা বা শশা দিয়ে তৈরি ঘরোয়া টোনার ত্বককে ঠান্ডা রাখে।

ছবি- গেটি ইমেজেস

৩. রোদ থেকে সুরক্ষা: সানস্ক্রিন অবশ্যই ব্যাবহার করতে হবে। SPF 30+ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন অন্তত ২০ মিনিট আগে বাইরে বের হলে। ঘাম হলে পুনরায় লাগান।

গরমে চুলের বিশেষ যত্ন

৪. সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু + কন্ডিশনার,এপ্রিলের ঘাম ও ধুলা চুলকে নোংরা ও রুক্ষ করে। নিয়মিত পরিষ্কার করুন। ডার্মাটোলজিস্ট  ডঃ অতুল তানেজা (MD,MGH Harvard)  পরামর্শ:“গরমে স্ক্যাল্পে ঘাম বেশি হয়, ফলে চুল পড়া বেড়ে যায়। হালকা সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন।”

৫. ঘরে তৈরি হেয়ার মাস্ক: দই ও অ্যালোভেরা এপ্রিলের রুক্ষতা কাটাতে এই মাসে দই ও অ্যালোভেরা মিশিয়ে চুলে ৩০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।

হাত ও পায়ের যত্ন

৬. সানট্যান দূর করতে লেবু ও মধু ব্যবহার করুন

সানট্যান দূর করতে প্রাকৃতিক প্যাক ব্যবহার করুন – লেবু রস, মধু ও দুধ একসাথে মিশিয়ে লাগান।

৭. নিয়মিত নখের যত্ন নিন

গরমে নখ শুকিয়ে ফাটতে পারে। অলিভ অয়েল দিয়ে হালকা মালিশ করুন।

৮. টমেটো ও শশা ফেসপ্যাক।এই সময় ত্বকের তেলতেলে ভাব দূর করতে টমেটো ও শশার রস দুর্দান্ত কাজ করে।

৯. তরমুজের ফেস রিফ্রেশার

তরমুজের রস ফ্রিজে রেখে রোজ মুখে স্প্রে করুন – ত্বক ঠান্ডা ও সতেজ থাকে।

১০. সামার ফ্রেন্ডলি মেকআপ

ওয়াটার-বেসড, অয়েল-ফ্রি প্রোডাক্ট ব্যবহার করুন। ভারী ফাউন্ডেশন এড়িয়ে হালকা টিন্টেড ময়েশ্চারাইজার নিন।মেকআপ আর্টিস্ট স্নিগ্ধা ঘোষ বলেন, “গ্রীষ্মে হালকা ও স্নিগ্ধ লুকই বেস্ট। ভেজা স্পঞ্জ দিয়ে মেকআপ বসান যাতে ঘামে গলে না যায়।

১১. মেকআপ তুলতে ভুলবেন না

গরমে মেকআপের সাথে ধুলো-ময়লা মিশে ত্বক বন্ধ করে দেয়। অলিভ অয়েল বা মাইল্ড রিমুভার দিয়ে ভালোভাবে মুছে নিন।

১২. খাদ্যাভ্যাস ও ঘুমের গুরুত্ব

দিনে ৩ লিটার জল  ও ডাবের জল বেশি করে পান করুন।ঠাণ্ডা ফল যেমন তরমুজ, আনারস খান,পর্যাপ্ত সময়ে ঘুমোন এবং অতিরিক্ত রোদে সরাসরি যাওয়া এড়িয়ে চলুন।

The post ১২টি বৈশাখী স্পেশাল বিউটি টিপস first appeared on .

দারুণ দাহন বেলা
মানছি প্রায় সবই জানেন ,কিন্তু মানেন কি ?

ডায়েট,স্কিন কেয়ার,বাইরে বেরোতে সামার স্পেশাল টিপস

আপনি এর অনেকটাই জানেন কিন্তু নিয়মিত মনে রাখেন না। তাই মনে করেই দেওয়া-

গরমের ডায়েট

প্রতিদিন ১ গ্লাস লেবু জল খান।এছাড়া বাড়ির বাইরে বেরোতে সঙ্গে অবশ্যই ১ বোতল ইলেক্ট্রাল/গ্লুকোজ মেশানো জল রাখবেন আর রোদে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার  করবেন

বাড়িতে দুপুরে মা ঠাকুমার আর এই বাংলার ঐতিহ্যশালী রেসিপি এখন সে অর্থে হাই সোসাইটির অনেকে যারা আগে একে ডাউন মার্কেট আখ্যা দিত এবং ডাক্তারবাবুরাও গরমে এই ডায়েটের প্রশংসায় পঞ্চমুখ/আজ্ঞে পান্তা ভাতের কথা বলছি।/ রেসিপি (?)র সঙ্গে এর আনুসাঙ্গিক খাবারের কম্বিনেশন-প্রথমে পান্তা ভাতে একটু আচারের তেল আর গন্ধরাজ লেবুর রস মিশিয়ে নিন।স্বাদ মতন নুন দিন।পাশে পেঁয়াজ আর কাঁচালঙ্কা /এর সঙ্গে ফুলুরি,আলুর চপ,পোস্তর বড়া।আমিষে পার্শে,চিংড়ি,পছন্দের মাছ ভাজা।

ভাতের সঙ্গে আমি দিয়ে টক ডাল মাস্ট।

তেল মশলা দেওয়া খাবার,ভাজাভুজি (বিশেষত স্ট্রিট ফুড) কম বা না খাওয়া ভালো।রোজকার ডায়েটে হাল্কা খাবার রাখা উচিত।

সবজি দিয়ে তরকারি ,পটল ঝিঙে,লাউ,পেঁপে (এই ধরনের সবজিতে জল বেশি থাকে )।

বাঙালির অতি পরিচিত আবহমান কাল ধরে সুপারহিট পটল ঝিঙে বেগুন দিয়ে মাছের ঝোল।

রায়তা -টক দই,শেষ,টমেটো,একটু পেঁয়াজ,কাঁচা লঙ্কা কুচি,ভাজা মশলা আর একটু জল দিয়ে।

তীব্র গরমে স্কিন কেয়ার

এখন সানস্ক্রিন ছাড়া একদম বাইরে বেরোনো যাবেনা।শুধু মুখে নয় ,হাত ,গলা শরীরের খোলা অংশে সানস্ক্রিন লাগাতে হবে। যারা গরমে বেশি ঘামেন তারা ওয়াটার বেসড সানক্রিন ব্যবহার করুন।

ছাতা ,ওড়না,স্কার্ফ ছাড়া বেরোনো যাবে না। হিট স্ট্রোক হতে পারে যে কোনো সময়ে।

দিনে অন্তত ৮গ্লাস জল আর জল সমৃদ্ধ ফল তেমন তরমুজ,সবজিতে লাউ এমন।

ফেসওয়াশ -বাড়ি ফিরে রোজ ফেসওয়াশ ব্যবহার করুন তবে সেটা যেন আপনার স্কিন অনুযায়ী হয়।

নিজে আর বাচ্চাদের সুতির হালকা পোশাক ব্যবহার করবেন।

অ্যালোভেরা জেল ব্যবহার করুন।

স্কিনে ফ্রেশনেস আনতে শশা লেবুর রস তুলো দিয়ে স্কিনে লাগান।

দিনে ২ বার ক্লিনজার ব্যবহার করুন।

যতটা সম্ভব কম মেক আপ ব্যবহার করুন।

বাইরে বেরোলে অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করুন।ভালো হয় সুতির কাপড়ে মাথা ঢাকা থাকলে।

স্কিন কেয়ারে ভিটামিন সি সেরাম ব্যবহার করুন।

মুখে আইস কিউব গুয়াশা অথবা রোলার ম্যাসেজ করুন।

তীব্র গরম চুলের কেরাটিনের ক্ষতি করে।তাই নারকেল তেল ব্যবহার করুন আর সপ্তাহে একবার নন ফোমিং শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

নিমপাতা জলে ফুটিয়ে ছেঁকে রাখুন।ওই জল মুখে স্প্রে করুন।

The post দারুণ দাহন বেলা first appeared on .