shyam sundar jewellers -

শ্যাম সুন্দর জুয়েলার্সের পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া অফার
প্রখ্যাত গয়না নির্মাতা শ্যামসুন্দর কোং জুয়েলার্স প্রতিবছরের মতন এবারেও নিবেদন করছেন নববর্ষের অফার। ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হচ্ছে শুভ পয়লা বৈশাখ ও শুভ অক্ষয় তৃতীয়া অফার।

পৌরাণিক মতে অক্ষয় তৃতীয়া দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসেবে গণ্য করা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটি পালিত হয়। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপনাশকারী তিথি। এটি অফুরন্ত সুখ ও সমৃদ্ধির তৃতীয় দিন। মহাভারত অনুসারে, এই দিনে যখন পাণ্ডবরা বনবাসের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাতে অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন। এই অক্ষয় পাত্র কখনও খালি হত না। তা সবসময়ই খাবারে পব়িপূর্ণ হয়ে যেত। কিংবদন্তি অনুসারে, এই দিনেই মুনি বেদব্যাস গণেশকে মহাভারত বলতে শুরু করেন আর সেই শুনে গণেশ মহাভারত মহাকাব্য লিখতে শুরু করেন। শোনা যায়, অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে গঙ্গা মর্ত্যে নেমে এসেছিলেন। আবার এই দিনেই মা অন্নপূর্ণারও জন্ম হয়। এমনকী অক্ষয় তৃতীয়ায় কুবেরের লক্ষ্মীলাভ হওয়ায় এদিন বৈভব ও লক্ষ্মীর পুজো করা হয়। এই সবকিছুই খুবই তাৎপর্যপূর্ণ। সেই অনুযায়ী এই দিনটি অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে। তাই এই দিনে সোনা, রূপা বা কোনও মূল্যবান গয়না কেনাও শুভ বলেই ধরা হয়।

প্রতিবছরের মতো এবারও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুভ অক্ষয় তৃতীয়া উদযাপন হচ্ছে। এই সময় সমস্ত গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার, সঙ্গে সোনা ও হিরের নতুনত্ব ও অভিনব সম্ভার থেকে নিজেদের পছন্দসই গয়না কিনে এই উৎসব উদযাপনের সুযোগ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে যেসকল অফার রয়েছে:

প্রতি কেনাকেটার সঙ্গে নিশ্চিত উপহার

সোনার গয়নায় প্রতি গ্রামে ₹৪১০ ছাড়।

হিরের গয়নার মজুরিতে ১০০% ছাড়।

এছাড়া

মেগা ড্রতে ৩টি স্কুটি।

সব মিলিয়ে অক্ষয় তৃতীয়ায় গ্রাহকদের জন্য অনেক আকর্ষণীয় উপহারের ডালি সাজিয়ে রাখছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। এছাড়া সোনায় সোহাগা (সোনা ও হিরের গয়না কেনাকাটার জন্য স্পেশাল ডিসকাউন্ট স্কিম) ও পুরোনো সোনার গয়না দিয়ে নতুন গয়না কেনার সুযোগও থাকছে।

শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে, প্রেস প্রিভিউ-তে উপস্থিত ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী- ঋতুপর্ণা সেনগুপ্ত, জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও সংস্থার ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা।

এই প্রতিষ্ঠানের অক্ষয় তৃতীয়া স্পেশাল সোনা ও হিরের গয়না  আজ সবার সামনে তুলে ধরা হয়।

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন ,”শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সবসময় আমার নিজস্ব স্টোর । আমার এবং আমার মায়ের অধিকাংশ জুয়েলারি এখান থেকেই নেওয়া l আমার মায়ের ট্র্যাডিশনাল জুয়েলারি সাথে শক্তিরূপেনী কালেকশন খুব পছন্দ ছিলো, আর আমার সব সময়ের পছন্দের হলো শ্যাম সুন্দরের নিজের তৈরি এক্সক্লুসিভ আদি-কৃতি, বিষ্ণুপুর এবং সমুদ্র কালেকশন” ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত গ্রাহক বন্ধুদের শুভ নববর্ষ ও অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা জানান প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল, এবং সেই সঙ্গে এই উৎসবকে আরও উজ্জ্বল ও আনন্দময় করারও কামনা করেন ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা বলেন-  “প্রকৃতির অক্ষয় সম্পদে আমরা সবাই ধনী। অক্ষয় তৃতীয়ার পূণ্য দিনে সবাই মিলে চাইবো আমাদের প্রকৃতি সহ সব সম্পদ অক্ষয় থাকুক। তাহলেই আমাদের জীবনে সত্যিকারের সমৃদ্ধি ও শান্তি আসবে।”

”আমরা সবাই জানি, সোনা খুবই শুভ ধাতু । তাই এরকম শুভ দিনে সোনা কিনে তার উজ্জ্বল ছটা আমাদের জীবনে, পরিবারে পব়িপূর্ণ করতে সকলেই চাই। এতে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে। এবছর অক্ষয় তৃতীয়ায় হিরে ও সোনার নতুন নতুন কালেকশনে আমাদের শোরুম ঝলঝল করছে। এছাড়া প্রতিবছরের মতো প্রচুর উপহার ও অফারও থাকছে।’ -জানালেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর আরেক ডিরেক্টর অর্পিতা সাহা।

শুভ অক্ষয় তৃতীয়া অফারটি ১৫ এপ্রিল থেকে ৩ মে  পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) এবং ২২ এপ্রিল থেকে ৩ মে ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সব কটি শোরুমেই চলবে। সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহণ করা হবে। এছাড়া এই সময় সব শোরুমই পূর্ণ দিবস খোলা থাকবে।

The post শ্যাম সুন্দর জুয়েলার্সের পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া অফার first appeared on .

শ্যাম সুন্দর জুয়েলার্সের শারদীয়া স্বর্ণ সম্ভার
এবার পুজোয়  শ্যাম সুন্দর কোং  জুয়েলার্সের দারুণ আকর্ষণীয় অফার   শারদীয়া ‘স্বর্ণ সম্ভার ২০২৪’- যা চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৪ পর্যন্ত।

শারদীয়া ‘স্বর্ণ সম্ভার’ হল  জনপ্রিয় এবং বহু প্রতীক্ষিত গহনা প্রদর্শনী যা এবার ২২ বছরে পা রাখতে চলেছে। এই  বিশেষ সংস্করণের নানা সংগ্রহের মধ্যে রয়েছে ডিজাইনার হাতে তৈরি সব গয়না, ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডি বিয়ের গহনা, সাশ্রয়ী মূল্যে হিরের গহনা, গ্রহরত্ন এবং মূল্যবান পাথরের জমকালো সংগ্রহ এবং গ্রাহকদের জন্য থাকছে অনেক আকর্ষণীয় অফার ও ড্র।

নিশ্চিত উপহার-

প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার।

৩৫০ টাকা ছাড় :

সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ৩৫০ টাকা ছাড়।

৭৫% ছাড় :

যেকোনো হিরের গয়নার মজুরিতে  থাকছে ৭৫% ছাড়।

১৫% ছাড় :

গ্রহরত্নর এমআরপিতে থাকছে ১৫% ছাড়।

প্রতিদিন লাকি ড্র :

ডেইলি লাকি ড্র-এ স্বর্ণ মুদ্রা

মেগা ড্র :

৩ টি স্কুটি

(শারদীয়া স্বর্ণ সম্ভার ও চমকভরা ধনতেরাসে মিলিতভাবে এই পুরস্কার দেওয়া হবে)

এছাড়াও অন্যান্য যেসব সুবিধা আর পরিষেবা সারাবছর থাকে- যেমন পুরানো সোনার গয়না বদল করে নতুন গয়না নেওয়ার সুবিধা (যেকোনো হলমার্ক সোনার গয়নায় ১০০% ফেরত মূল্য) এবং সোনায় সোহাগা (গহনা কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম) এর মতো প্রকল্প ৷

সব মিলিয়ে, শারদোৎসবের প্রাক্কালে একটি বিশেষ উপহারের মোড়কে  এই ‘স্বর্ণ সম্ভার’ পেশ করা হচ্ছে  যা সংস্থার বিশ্বস্ততা এবং প্রতিশ্রুতির প্রতীক।

এই উপলক্ষে একটি বিশেষ প্রেস প্রিভিউতে সোনা ও হিরের গহনার উৎসব সংগ্রহের উন্মোচন করেছেন টলিউড অভিনেতা সোহম ও সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আরও একটি আনন্দ বার্তা সবার সামনে উন্মোচন করেন, ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ষষ্ঠ শোরুম স্বর্ণ সম্ভার উৎসবের সাথেই উদ্বোধন হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর, উত্তর ত্রিপুরার ধর্মনগরে।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সোহম বলেন “শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৪ এর উদ্বোধনে অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশী এবং সবাইকে শারদীয়ার অগ্রিম অভিনন্দন।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমাদের এই প্রাক পুজা উপস্থাপনা ‘স্বর্ণ সম্ভার’ এবার বাইশ বছরে পড়ল। গহনার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন- এসব দিক দিয়ে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া আকর্ষণীয় সব অফার তো আছেই।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার এবং ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমরা এই বাইশতম বর্ষের ‘স্বর্ণ সম্ভার’ আমাদের ক্রেতা বন্ধুদের উৎসর্গ করছি। তাঁদের সমর্থন এবং উৎসাহ ছাড়া এতদূর এগোনো সম্ভব হত না। গহনার ডিজাইন নিয়ে তাঁদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা আমরা সব সময়ই চালিয়ে যাব। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সেরা জিনিসটি তুলে দিতেও আমরা বদ্ধপরিকর।” একই সাথে তিনি সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও শারদীয়া স্বর্ণ সম্ভার-এ সকলকে সাদর আমন্ত্রণ জানান।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স,  উৎসবের মরসুমে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত।

‘শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৪’ চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৪ কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত), এবং ত্রিপুরা (আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে।

আসুন, আপনার উৎসবকে করে তুলুন আরও রঙিন, আপনার শারদোৎসব হয়ে উঠুক আরও আনন্দময়।

The post শ্যাম সুন্দর জুয়েলার্সের  শারদীয়া স্বর্ণ সম্ভার first appeared on .

সুচিত্রা মিত্র জন্মশতবর্ষ স্বর্ণমুদ্রা প্রকাশ
সুচিত্রা মিত্রের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে ১৬ এবং ২০ সেপ্টেম্বর ২০২৪-এ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ‘ তাঁকে এক উজ্জ্বলময় শ্রদ্ধা নিবেদন করেছে। সহযোগিতায় রয়েছে পূরবী। ১৬ সেপ্টেম্বর শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের গড়িয়াহাট শাখায় এই কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে নিয়ে প্রথম স্বর্ণমুদ্রা প্রকাশের মাধ্যমে ২দিনের স্মারক অনুষ্ঠান শুরু হয়।

এই অভিনব স্বর্ণমুদ্রাটি প্রকাশ করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, বিশিষ্ট শাস্ত্রীয় নৃত্যশিল্পী অলোকানন্দা রায়, সুচিত্রা মিত্রের দ্বারা নামাঙ্কিত সংস্থা ‘পূরবী’-এর প্রতিষ্ঠাতা মন্দিরা মুখার্জি, ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পরিচালক অর্পিতা সাহা ও রূপক সাহা।

এদিনের অনুষ্ঠানে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত বলেন, ‘আজ এখানে এসে ‘সুচিত্রা মিত্র স্মারক স্বর্ণমুদ্রা’ প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। কারণ আমরা তাঁর মতো শিল্পীকে দেখেই অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি আর অনেক সমৃদ্ধ হয়েছি।’ স্বাগতালক্ষ্মীর কথা টেনে একই সুর শোনা যায় অলোকানন্দা রায়ের গলাতেও।

মন্দিরা মুখার্জি, যিনি  সুচিত্রা মিত্রের গানের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একইসঙ্গে ‘সুচিত্রা মিত্র মেমোরিয়াল ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেছেন, তিনি বলেন, “সুচিত্রা মিত্র ছিলেন আমার শিক্ষক এবং পরামর্শদাতা। এই কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পীর প্রতি এই উজ্জ্বল শ্রদ্ধা হল তাঁর উদ্দেশে নিবেদন করা আমার ‘গুরুদক্ষিণা’র একটি অংশ, যার অধীনে আমি সবকিছু শিখেছি, যাঁকে আমি আমার সব কাজ উৎসর্গ করেছি।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর  রূপক সাহা বলেন“আমরা নিজেদেরকে সত্যিই ভাগ্যবান মনে করি যে সুচিত্রা মিত্রের প্রতি এই উজ্জ্বল শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি, যিনি সত্যিকারের ‘এক ও অদ্বিতীয়’।‘ এদিন তিনি আরো বলেন, “তাঁর গানের মধ্যে যে স্বচ্ছতা ও উজ্জ্বলতা ছিল এই স্মারক স্বর্ণমুদ্রাটি তারই প্রতীক। সুচিত্রা মিত্র শুধু  যে খ্যাতনামা  রবীন্দ্রসংগীত শিল্পীই ছিলেন তাই নয়, তিনি নিজের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অন্যতম ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “এটি আমাদের তৃতীয় স্মারক স্বর্ণমুদ্রা যা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার উদযাপন করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই রীতি শুরু হয়েছে – তাঁর প্রথম উপন্যাস ‘ভগ্নহৃদয়ের’ ১২৫ বছর পূর্তি উপলক্ষে  সুচিত্রা মিত্রই সেই স্বর্ণ মুদ্রা প্রকাশ করেছিলেন। এরপর গত বছর কণিকা  বন্দ্যোপাধ্যায়ের  জন্মশতবর্ষে ‘কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক মুদ্রা’ প্রকাশিত হয়। এই বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন সোনার মতই উজ্জ্বল তাই সেই ভাবনা থেকেই এক প্রতীক হিসেবে এই স্বর্ণমুদ্রা প্রকাশের বিষয়টি আমরা নিয়ে আসি।”

১৬ সেপ্টেম্বর স্মারক স্বর্ণমুদ্রা প্রকাশের পরে ২০শে সেপ্টেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক লাইভ পারফরম্যান্সের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি করা হবে। যেখানে ‘ পূরবী ‘র ১০০ জন  ছাত্রছাত্রী সুচিত্রা মিত্রের স্নেহের স্মৃতির উদ্দেশ্যে গান গেয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গান ও নাচ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক গানের পরিবেশনা ও তাঁর ‘তাসের দেশ’ ছোট গল্পটি মঞ্চায়ন এবং সুচিত্রা মিত্রের স্মারক স্বর্ণমুদ্রার প্রকাশটি ফের সবার সামনে তুলে ধরা হবে।সব মিলিয়ে এটি  অদ্বিতীয়া সুচিত্রা মিত্রের জন্মশতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এক  অনন্য অনুপম শ্রদ্ধাঞ্জলি।

বাংলা ও শাস্ত্রীয় সঙ্গীত,শিল্পকলা সংস্কৃতির ধারা সচল রাখতে  শ্যামসুন্দর কোং জুয়েলার্স দীর্ঘসময় ব্যাপী নানা ক্ষেত্রে ও পরিসরে অকৃপণ পৃষ্ঠপোষকতা,সমাদর করে চলেছে সাংস্কৃতিক জগতে যার মূল্য অপরিসীম।

The post সুচিত্রা মিত্র জন্মশতবর্ষ স্বর্ণমুদ্রা প্রকাশ first appeared on .

শ্যাম সুন্দর জুয়েলার্সের ‘গ্লিটেরিয়া’
১৮ থেকে ২৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজন করছে ডিজাইনার হিরের গয়নার  এক অনন্য প্রদর্শনী, ‘গ্লিটেরিয়া’ ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর এই হিরের গয়নার চোখ ধাঁধানো প্রদর্শনীটি এবার দ্বিতীয় সংস্করণ।  গত বছরই হিরের গয়নার বার্ষিক প্রদর্শনী হিসেবে ‘গ্লিটেরিয়া’ উৎসবের সূচনা হয়।

এবছরও ক্রেতাদের জন্য প্রদর্শিত হতে চলেছে সাশ্রয়ী মূল্যের মধ্যে ডিজাইনার হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন। দাম রাখা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যেই।

এছাড়া গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় আর উপহার।

থাকবে হিরের গয়না তৈরির মজুরিতে ১০০% ছাড় ৷

প্রতিটি হিরের গয়না কেনাকাটার সঙ্গে থাকবে নিশ্চিত সোনার মুদ্রা।

সোনার গয়না তৈরির মজুরিতে থাকছে ১০% ছাড়।

সব মিলিয়ে, হিরের গয়নার দুত্যির মতো নানান অফারের চমকে পুরো আউটলেট ঝলমল করে উঠবে।

‘জুয়েলারি এক্সচেঞ্জে ১০০% ডায়মন্ড ভ্যালু’ ফেরতযোগ্য । এছাড়াও  অন্যান্য সমস্ত পরিষেবা এবং সুবিধা থাকছে।

এই উপলক্ষে এক বিশেষ প্রেস প্রিভিউয়ের আয়োজন করা হয়েছিল।  শুরুতেই হিরের গয়নার সঙ্গে যে আদি অনন্তকাল ধরে মিষ্টি মধুর রোমান্স আর ভালোবাসা জড়িত তা এক অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করা হয়। এছাড়া যে পাঁচটি কারণের জন্য যেমন, গুণমানের নিশ্চয়তা, ওয়ারেন্টি, রক্ষণাবেক্ষণ, সাধ্যের মধ্যে দাম আর লগ্নির কারণেই যে একমাত্র শ্যাম সুন্দর  কোং জুয়েলার্স থেকে প্রাকৃতিক হিরে কেনা যায় সেটিও সকলের সামনে তুলে ধরা হয়।

এরপরই হয় ফ্যাশন শো। কলকাতা এবং আগরতলার  মডেলরা ‘গ্লিটিরিয়া’য় হিরের গয়নার যে সব অনবদ্য কালেকশন প্রদর্শিত হতে চলেছে সেই সব চোখ ধাঁধানো গয়না পড়ে ফ্যাশন শো করেন।

গ্রাহকদের জন্যও বিশেষভাবে আরও একটি ফ্যাশন শো ছিল। যেখানে মডেলদের পরা হিরের গয়না খুব কাছ থেকে দেখে গ্রাহকরা কেনাকাটা করতে পারে। একইসঙ্গে চলছিল লাইভ মিউজিক। সেই সুর আর গান ওই পরিবেশে এক অন্য মাত্রা যোগ করেছিল। I

এই দুটি অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ‘গ্লিটিরিয়া’ য় প্রদর্শিত হিরের গয়না খুব কাছ থেকে দেখা আর অনুভব করা। ‘

“গ্লিটিরিয়া হল এমন এক হিরের প্রদর্শনী যা আগে সেভাবে কখনও হয়নি। আর যেভাবে একসঙ্গে সব এক্সক্লুসিভ ডিজাইনার হিরের গয়না প্রদর্শিত হয়েছে তাতে এই উদ্দেশ্য ভীষণভাবে সফল হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনেও এইভাবে খুব কাছ থেকে গয়না দেখা আর অনুভব করার অভিজ্ঞতার ওপরই জোর দেব।’ জানালেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা। তিনি আরো বলেন, ‘ এই ধরনের প্রদর্শনীর উদ্দেশ্য হল লোকে যাতে হিরের দিকে একবার নজর দেয়। কারণ  হিরের নিজস্ব যে দ্যুতি রয়েছে তা তাঁদের চেহারাতেও প্রতিফলিত হয়ে ঝলমল করে উঠবে।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অন্যতম ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘গ্লিটিরিয়া হল  শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের  আরেকটি সিগনেচার প্রেসেন্টেশন। এটা সংস্থার দ্বিতীয় সংস্করণ। এই সবকিছু করতে অনেক যত্ন আর পরিশ্রম রয়েছে। ‘লুক অ্যান্ড ফিল’ শোকেসিং, হিরের গয়নার নকশা এবং কারুকাজ এবং অফার, সব কিছুই  স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া যে পাঁচটি কারণের জন্য গ্রাহকরা প্রাকৃতিক হিরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স থেকে কিনবেন তার ওপরেও ফোকাস করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘গ্লিটিরিয়া উৎসবে লুক অ্যান্ড ফিল শো টি সবচেয়ে বেশি সফল হয়েছে ও লোকের মনে ধরেছে।’

‘গ্লিটিরিয়া’ ডায়মন্ড ফেস্টিভ্যালটি ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সব শোরুমে (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত), ত্রিপুরার (আগরতলা, খোয়াই, ধর্মনগর ও উদয়পুর) ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। আসুন, আপনার জীবনে হিরের চমক যোগ করুন।

The post শ্যাম সুন্দর জুয়েলার্সের ‘গ্লিটেরিয়া’ first appeared on .