living room design -
৫টি উপায়ে ল্যামিনেটসের স্টাইল আর কার্যকারিতায় আপনার বাড়ি সাজান
নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে একটি নিখুঁত ও স্বপ্নের মতো বাসস্থানে পরিণত করতে কে না চায়? তবে সমাজের এক বিশাল অংশের পক্ষেই অন্দরসজ্জার  আকাশচুম্বী খরচ বহন করা সম্ভব হয় না। কিন্তু দামি ডিজাইনই একমাত্র সমাধান নয়। সাশ্রয়ী অথচ মার্জিত পণ্যের মাধ্যমে আপনি আপনার বাজেটেই ঘরকে করে তুলতে পারেন রাজকীয়।
স্থায়িত্ব, সহজ রক্ষণাবেক্ষণ, বহুমুখী ব্যবহার এবং চমৎকার রূপমাধুর্যের কারণে বর্তমানে ঘর সংস্কার ও ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কাজে ল্যামিনেটস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
৫টি উপায়ে আপনার বাড়ি ল্যামিনেটস দিয়ে সাজিয়ে তুলুন
ব্যয়বহুল ইন্টেরিয়র ডিজাইনের এক চমৎকার বিকল্প হলো ল্যামিনেটস।  ডেকরেটিভ ল্যামিনেট আপনার বাজেটের মধ্যেই ঘরকে দেয় এক পরিশীলিত ও স্টাইলিশ লুক। এই ল্যামিনেট শিটগুলো বিভিন্ন প্যাটার্ন, রঙ এবং ডিজাইনে পাওয়া যায়, যা পুরো ঘরের সাজে অনন্য মাত্রা যোগ করতে পারে। আপনার সৃজনশীলতা আর বৈচিত্র্যময় ল্যামিনেট ডিজাইন ব্যবহার করে ঘরকে করে তুলুন স্বপ্নের মতো সুন্দর।আপনার ঘরকে আরও অভিজাত ও আকর্ষণীয় করে তুলতে ল্যামিনেট শিট ব্যবহারের পাঁচটি কার্যকরী টিপস :
১) বেডরুমে যোগ করুন নিজস্বতার ছোঁয়া
বেডরুম হলো আপনার ঘরের ভেতরের এমন একটি জায়গা, যা আরাম ও স্বস্তির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।তাই এই ঘরের প্রশান্তি ও আরামের মাত্রা বাড়াতে নিজস্ব রুচির ছোঁয়া থাকা প্রয়োজন। আর আপনার সৃজনশীলতার সাথে ডেকরেটিভ ল্যামিনেটস এই কাজটি করবে নিখুঁতভাবে। বেডরুমের জন্য হালকা বা স্নিগ্ধ রঙের  ল্যামিনেট শিট বেছে নিন এবং খেয়াল রাখুন সেগুলো যেন আপনার ঘরের দেয়ালের রঙের সাথে মানানসই হয়। আপনি চাইলে হালকা রঙের ল্যামিনেট ব্যবহার করতে পারেন যা ঘরের প্রাকৃতিক আলো প্রতিফলিত করে ঘরকে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলবে। এটি আপনার ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি করবে এবং আপনার ব্যক্তিত্বের প্রতিফলন ঘটিয়ে ঘরকে দেবে এক অনন্য আভিজাত্য।
২) লিভিং রুমে আনুন নান্দনিক আভিজাত্য
একটি লিভিং রুম বা বসার ঘর পরিবারের প্রতিটি সদস্যের রুচি ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। এই ঘরের সাজসজ্জাই বলে দেয় একটি পরিবারের অনন্য বৈশিষ্ট্যের কথা। বিভিন্ন রঙ, নকশা ও প্যাটার্নের ডেকরেটিভ ল্যামিনেটস ব্যবহার করে আপনার লিভিং রুমে নান্দনিকতা ফুটিয়ে তোলার অনেক উপায় রয়েছে। পুরোনো আসবাবপত্র বা ঘরের থামে ল্যামিনেট শিট ব্যবহার করে আপনি খুব সহজেই বসার ঘরে এক ভিন্নধর্মী ও অনন্য লুক নিয়ে আসতে পারেন। আবার ঘরকে ছিমছাম বা মিনিমালিস্ট দেখাতে হালকা রঙের ল্যামিনেট বেছে নিতে পারেন। এমনকি দেয়ালের গতানুগতিক রঙের বদলে ল্যামিনেট ব্যবহার করে আপনি আপনার ঘরকে দিতে পারেন এক রুচিশীল ও শৈল্পিক রূপ।
৩) বইয়ের তাকে আনুন সৃজনশীলতার ছোঁয়া
আপনার ঘরের একটি বইয়ের তাক আপনার পাঠ্যরুচি এবং সৃজনশীলতা,উভয়কেই ফুটিয়ে তোলে। বিভিন্ন শেডের ল্যামিনেট ব্যবহার করে আপনার বুকশেল্ফটিকে সাজালে তা এক স্নিগ্ধ ও অনন্য রূপ পাবে। তাকের ভেতরের অংশে ল্যামিনেট ব্যবহার করে আপনি একে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। তাই আপনার বুকশেল্ফের  ব্যাকগ্রাউন্ড বা পটভূমি তৈরিতে  রাস্টিক ল্যামিনেট কিংবা সলিড কালার ল্যামিনেট ব্যবহার করে একে অনন্য করে তুলুন। শুধু বুকশেল্ফই নয়, ঘরের প্রতিটি আসবাবপত্রে ল্যামিনেট ব্যবহার করে আপনি পুরো ঘরকে দিতে পারেন এক আভিজাত্যপূর্ণ ও আধুনিক ছোঁয়া।
৪) অবশিষ্ট ল্যামিনেট দিয়ে দেখান আপনার মুন্সিয়ানা
ঘর সংস্কারের পর অনেক সময় ল্যামিনেটের ছোট ছোট টুকরো বেঁচে যায়, যা সাধারণত কোনো কাজে লাগে না বলে আমরা মনে করি। কিন্তু এই ছাঁটাই করা অংশগুলো ফেলে না দিয়ে কেন নিজের সৃজনশীলতা দিয়ে সেগুলোকে নতুন রূপ দেবেন না? এই অবশিষ্ট টুকরোগুলো সংগ্রহ করুন এবং আপনার কল্পনাশক্তি কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করুন।আপনি চাইলে ইন্টারনেটের সাহায্য নিতে পারেন অথবা নিজের পছন্দমতো ফটো ফ্রেম, কোস্টার  এবং আরও অনেক শৌখিন জিনিস তৈরি করে ঘর সাজাতে পারেন।
৫) আপনার একঘেয়ে স্টোরেজ রুমকেও করে তুলুন দৃষ্টিনন্দন
এক নজরে
আর দেরি না করে আপনার সৃজনশীলতাকে কাজে লাগান এবং সেঞ্চুরি ল্যামিনেটসের সঙ্গে আপনার ঘরকে নতুন করে সাজিয়ে তুলুন। ঘর সাজানোর জন্য তাদের কাছে রয়েছে ল্যামিনেটের এক বিশাল সম্ভার। শুধু তাই নয়, এই ল্যামিনেটগুলোতে রয়েছে ভাইরোকিল প্রযুক্তি, যা আপনার ঘরের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে। সেঞ্চুরি ল্যামিনেটস এবং আপনার সৃজনশীলতা মিলে আপনার বাজেটেই ঘরকে দেবে এক আধুনিক ও স্টাইলিশ লুক। তাহলে আর অপেক্ষা কেন? আজই ভিজিট করুন সেঞ্চুরি প্লাইয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং আরও বিস্তারিত জানুন! https://www.centuryply.com/
The post ৫টি উপায়ে ল্যামিনেটসের স্টাইল আর কার্যকারিতায় আপনার বাড়ি সাজান first appeared on .