interior design application -
বিশ্বব্যাপী নান্দনিকতা এখন আপনার ঘরেও সিম্ফনির হাত ধরে
একটি ঘরে প্রবেশ করুন । অনুভব করুন তার আবহ। লক্ষ্য করুন, কীভাবে রং ও  টেকশ্চারের মেলবন্ধন তৈরি করে এক আলাদা মুড। ডিজাইন শুধু সাজসজ্জার মধ্যেই সীমাবদ্ধ নয় – এটি অনুভূতি জাগিয়ে তোলে। এতে থাকতে হয় ছন্দ ও ব্যক্তিত্বের মেলবন্ধন।
ল্যামিনেটের মাধ্যমে সেই অনুভূতিকেই জীবন্ত করে তোলা সম্ভব। আর ঠিক সেই কাজটিই করে সেঞ্চুরি প্লাইয়ের সিম্ফনি। বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজাইন ট্রেন্ডকে এটি মিশিয়ে দেয় আপনার নিজের ঘরের পরিসরে। আন্তর্জাতিক মানের ডিজাইন  ও  নন্দনতত্ত্ব সহজেই পৌঁছে দেয় ঘরের অন্দরে। কীভাবে? আসুন ,জেনে নিন।
স্টোন ল্যামিনেটে ইউরোপিয়ান ট্রেন্ড
দশকের পর দশক ধরে ইন্টেরিয়র ডিজাইনের মানদণ্ড তৈরি করে এসেছে ইউরোপ। মিলানের মিনিমালিস্ট কিচেন হোক, প্যারিসের বিলাসবহুল বাথরুম কিংবা কোপেনহেগেনের টেকশ্চার্ড  ফিচার ওয়াল – এই সব স্পেসের সৌন্দর্য সময়ের গণ্ডি পেরিয়েও থেকে যায় চিরকালীন।
ইতালিয়ান কারিগরির নির্যাস ও আধুনিক ইন্টেরিয়রের ভাবনা থেকে অনুপ্রাণিত  ৫৮৮৫ এস এল ডলোমিটি স্টোনকে  অনায়াসে  জুড়ে নেওয়া যায় সলিড কালার ১৫৩ এস ইউ পাঞ্চের সঙ্গে। ইতালিয়ান ডিজাইনের স্বাভাবিক সৌন্দর্য  এবং সলিড শেডের উষ্ণতার এই মেলবন্ধন ঘরে এনে দেয় ইউরোপীয় ডিজাইনের আসল আবহ।
এই সৌন্দর্যদর্শনের গুরুত্বপূর্ণ অংশ হল স্টোন ল্যামিনেট মার্বেলের কোমল ভেইন ডিজাইনে যোগ করে আভিজাত্য, আর গ্রানাইটের টেকশ্চার এনে দেয় স্বতন্ত্র চরিত্র। ইউরোপীয় ডিজাইনাররা বরাবরই গুরুত্ব দেন সূক্ষ্ম টেকশ্চার  ও প্রাকৃতিক অসম্পূর্ণতাকে ,কারণ সেখানেই লুকিয়ে থাকে ডিজাইনের আসল সত্যতা।
আর সেই আন্তর্জাতিক ট্রেন্ডকেই এবার আপনার লিভিং রুম, কিচেন বা অফিসে নিয়ে আসে সেঞ্চুরি প্লাইয়ের সিম্ফোনি। আর সঠিক কম্বিনেশনে এই ল্যামিনেটগুলিকে ব্যবহার করলেই তৈরি হয় ম্যাজিক।
সমাহারের  শক্তি
স্টোন নিজেই সুন্দর, কিন্তু সঠিক সমাহার  তার সৌন্দর্যকে নিয়ে যায় এক অন্য মাত্রায়। উষ্ণ বেজ টোনের স্টোনের সঙ্গে মানানসই সলিড কালারের জুটি তার ভেইনিংকে আরও উজ্জ্বল করে তোলে। আবার গাঢ়, বোল্ড স্টোনের সঙ্গে সূক্ষ্ম উডগ্রেইন টোন তৈরি করে নাটকীয়তা -তবে কখনও বিশৃঙ্খলা নয়।
উডগ্রেইন ল্যামিনেট ইন্টেরিয়রে এনে দেয় চলন ও উষ্ণতা। ইউরোপীয় ডিজাইনে স্টোনের দৃঢ়তার সামঞ্জস্য  করতে প্রায়ই ব্যবহার করা হয় উডগ্রেইন। এর প্রবাহমান প্যাটার্ন  ঘরে যোগ করে প্রাণ ও ছন্দ। আর সলিড ডিজাইন সেখানে নীরব নায়কের মতো কাজ করে -বিভিন্ন টেকশ্চারকে  একসূত্রে বেঁধে এনে দেয় এনে দেয় ভারসাম্যপূর্ণ বৈপরীত্য।
স্টোন, উডগ্রেইন ও সলিড -এই তিনের মেলবন্ধনেই তৈরি হয় এক সত্যিকারের ভিজ্যুয়াল সিম্ফনি। এখানে রং, প্যাটার্ন ও টেক্সচার একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে না, বরং তৈরি করে এক সুরেলা কথোপকথন। ফলে ঘর হয়ে ওঠে পরিপাটি, রুচিশীল এবং নিখুঁতভাবে কিউরেটেড।
সেঞ্চুরি প্লাইয়ের ক্যাটালগে  রয়েছে মোট ৬৫টি এসকেইউ  যার  মধ্যে ৫২টি স্টোন এবং ১৩টি উডগ্রেইন ডিজাইন। এর সঙ্গে রয়েছে ৩৫টি সলিড ডিজাইন, যা বিভিন্ন কম্বিনেশনে ব্যবহার করা যায়। প্রতিটি জুটিই এমনভাবে তৈরি, যাতে বিভিন্ন মেটেরিয়ালের পারস্পরিক মেলবন্ধন কেমন হতে পারে, তা গ্রাহকরা আগে থেকেই কল্পনা করতে পারেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী সেরা নির্বাচন করতে পারেন।
ঘরে ফিরুক গ্লোবাল ডিজাইনের ছোঁয়া
সিম্ফনি শুধুই আন্তর্জাতিক ট্রেন্ডের অনুকরণ নয়, বরং সেই ট্রেন্ডকে ভারতীয় ঘরের উপযোগী করে নতুনভাবে তুলে ধরার এক প্রয়াস। ইউরোপের এক্সপোর্ট মার্কেটের জন্য তৈরি নানা ডিজাইন এখন সহজেই পাওয়া যাচ্ছে দেশীয় বাজারে।
তবে সেঞ্চুরি প্লাইয়ের সিম্ফনিকে  সত্যিই আলাদা করে তোলে এর কাস্টমার-সেন্ট্রিক ভাবনা। এই ক্যাটালগ শুধু পণ্যের  প্রদর্শনী  নয়, বরং এক সম্পূর্ণ ডিজাইন সলিউশন।
আর্বান কংক্রিটের  রুক্ষ অথচ আধুনিক সৌন্দর্য থেকে অনুপ্রাণিত ফ্ল্যাটিরন স্টোন ৫৮৫৫   ডিজাইনটি তুলে ধরে ইন্ডাস্ট্রিয়াল চার্মের এক অনন্য রূপ। আর যখন সেটিকে  জুড়ে দেওয়া হয় থিস্টল ব্লু ২৫৪ এস ইউএর  প্রশান্ত টোনের সঙ্গে, তখন ভারতীয় ইন্টেরিয়রে তৈরি হয় এক নিখুঁত ইউরোপীয় নান্দনিকতা  যেখানে সাহসী ডিজাইন ও চিরকালীন আভিজাত্য হাত ধরাধরি করে চলে।
প্রতিটি কম্বিনেশন ও লেআউট এমনভাবে কিউরেট করা হয়েছে, যাতে বাস্তব ঘর, বাস্তব প্রয়োজন এবং গ্রাহকদের পছন্দ সবকিছুর সঙ্গেই তা সহজে মিশে যেতে পারে। ফলে অনুপ্রেরণা ও ব্যবহারিকতার মধ্যে তৈরি হয় এক নিখুঁত ভারসাম্য।
কম্বিনেশন কেন এত গুরুত্বপূর্ণ
মানুষ স্বাভাবিকভাবেই বৈপরীত্য ও সামঞ্জস্যের প্রতি আকৃষ্ট হয়। স্টোন, উডগ্রেইন এবং সলিড – এই তিনটির সঠিক সংমিশ্রণ সেই চাহিদাকেই পূরণ করে। গাঢ় উডগ্রেইনের পাশে হালকা সলিডের ব্যবহার এনে দেয় এক অনন্য পরিশীলিত সৌন্দর্য।
ইউরোপীয় ডিজাইনে এই ধরণের কম্বিনেশন বিশেষভাবে জনপ্রিয়। প্রতিটি উপাদান যেমন কার্যকরী, তেমনই নিজস্ব অভিব্যক্তিতেও সমৃদ্ধ। সিম্ফনি সেই দর্শনকেই নিখুঁতভাবে ধারণ করে। টেকশ্চার ও টোনের মাধ্যমে এখানে আবেগকেও ডিজাইনের অংশ করে তোলা হয়েছে।
সিম্ফনি ব্যবহারের কিছু কার্যকর টিপস
১) স্টোন দিয়ে শুরু করুন
এমন একটি স্টোন টেকশ্চার বেছে নিন, যা প্রথম দেখাতেই আপনাকে অনুপ্রাণিত করে।
২) উডগ্রেইনের সংযোজন করুন
স্টোনের দৃঢ়তার ভারসাম্য বজায় রাখতে উডগ্রেইনের উষ্ণতা ও প্রাকৃতিক ছন্দ যোগ করুন।
৩) সলিড দিয়ে সংযোগ তৈরি করুন
প্যাটার্নকে হাইলাইট, কনট্রাস্ট বা ফ্রেম করার জন্য সলিড ল্যামিনেট ব্যবহার করুন।
৪) স্কেলের দিকে নজর দিন
বড় ও বোল্ড প্যাটার্নের সঙ্গে সহজ ও সংযত সলিড ভালো মানায়। অন্যদিকে, সূক্ষ্ম স্টোন টেক্শ্চারের সঙ্গে একটু গাঢ় সলিড কনট্রাস্ট ব্যবহার করা যেতে পারে।
৫) ফ্লো বা প্রবাহের কথা ভাবুন
উডগ্রেইনের প্যাটার্ন এমনভাবে ব্যবহার করুন, যাতে তা পুরো স্পেস জুড়ে চোখকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যায়।
প্রতিদিনের স্পেসকে আরও আকর্ষণীয় করে তোলা
একটি  কিচেন  শুধু  কিচেন  নয়। একটি ওয়ার্ডরোবও শুধুই জিনিস রাখার জায়গা নয়। সিম্ফনির ছোঁয়ায় এই প্রতিটি স্পেস যেন নিজস্ব এক গল্প বলে। ইউরোপিয় ডিজাইন অনুপ্রাণিত স্টোন, যত্নসহকারে বাছাই করা উডগ্রেইন ও সলিডের সমন্বয়ে প্রতিটি সারফেস হয়ে ওঠে এক একটি স্টেটমেন্ট।
হঠাৎই আপনার বাড়ি হয়ে ওঠে আরও সাজানো, পরিশীলিত এবং প্রাণবন্ত। লিভিং রুমের দেওয়াল, স্টাডি ডেস্ক কিংবা ওয়ার্ডরোবের দরজা – সবকিছুই এক সুন্দর সামঞ্জস্যে বাঁধা পড়ে। আন্তর্জাতিক মানের নান্দনিকতা আর দূরের স্বপ্ন নয়, এখন তা আপনার নিজের ঘরেই।
পরিশেষে
সেঞ্চুরি প্লাইয়ের সিম্ফনি শুধুমাত্র একটি ল্যামিনেট ক্যাটালগ নয়। এটি ইউরোপীয় ডিজাইন ট্রেন্ড এবং ঘরোয়া অন্দরসাজের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন। এটি কেবল  বাহ্যিক সৌন্দর্য   দেখার বিষয় নয়, বরং টেকশ্চার  অনুভূতি উপলব্ধি করা এবং এমন স্পেস তৈরি করা, যা কথা বলে, অনুভূতি জাগায় ও অনুপ্রেরণা দেয়।
স্টোন, উডগ্রেইন এবং সলিড- এই তিনটির চিন্তাশীল সংমিশ্রণ সৃষ্টি করে রঙ , টেকশ্চার   ও মুডের এক অনন্য সিম্ফনি।
সিম্ফনির সমস্ত ল্যামিনেট ১ মিমি পুরুত্বে উপলব্ধ, যা দীর্ঘস্থায়ী স্থায়িত্ব, বহুমুখী ব্যবহার এবং প্রিমিয়াম ফিনিশ নিশ্চিত করে বাড়ি হোক বা কাজের জায়গা , সব ক্ষেত্রেই।
এবার বিশ্বমানের নান্দনিকতাকে নিয়ে আসুন নিজের ঘরে। আপনার ইন্টেরিয়রকে দিন মুক্তভাবে শ্বাস নেওয়ার, প্রবাহিত হওয়ার এবং উজ্জ্বল হয়ে ওঠার সুযোগ। সিম্ফনির সঙ্গে গ্লোবাল ডিজাইন আর কেবল স্বপ্ন নয়, বরং ছুঁয়ে দেখা যায় এমন প্রতিদিনের বাস্তবতা।
জরুরি প্রশ্নোত্তর
সিম্ফনি ডিজাইন কি আবাসিক ও বাণিজ্যিক – দুই ধরনের স্পেসেই ব্যবহার করা যায়?
অবশ্যই! সিম্ফনির কম্বিনেশনগুলি অত্যন্ত বহুমুখী ও ব্যবহারযোগ্য। কিচেন , ওয়ার্ডরোব, দেওয়াল, অফিস কিংবা যে কোনও স্পেস- এই ল্যামিনেটের মাধ্যমে সহজেই নতুন রূপ পেতে পারে।
সিম্ফনি ডিজাইন কি আধুনিক ইন্টেরিয়রের জন্য উপযুক্ত?
নিশ্চয়ই। এই ক্যাটালগে চিরকালীন টেকশ্চারের  সঙ্গে আধুনিক ডিজাইন ট্রেন্ডের সুন্দর মেলবন্ধন ঘটানো হয়েছে। ফলে আপনার ইন্টেরিয়র হয়ে ওঠে আরও  জমকালো, পরিশীলিত এবং আন্তর্জাতিক মানের নান্দনিকতায় অনুপ্রাণিত।
নিজের স্পেসের জন্য সঠিক ল্যামিনেট কীভাবে বেছে নেবেন?
প্রথমেই আপনার বাড়ির ইন্টেরিয়রের থিম ঠিক করুন বা বুঝে নিন। এরপর গুরুত্ব দিন টেকশ্চার ও রঙের সমন্বয়ে। স্টোন ল্যামিনেট এনে দেয় পরিশীলিত লালিত্য , উডগ্রেইন যোগ করে উষ্ণতা ও প্রাকৃতিক অনুভূতি, আর সলিড ডিজাইন তৈরি করে আকর্ষণীয় বৈসাদৃশ্য। সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে সাজালে  আপনার স্পেস পাবে একটি ভারসাম্যপূর্ণ ও নান্দনিক লুক।
ল্যামিনেট কি সত্যিই কাঠ বা পাথরের মতো দেখতে লাগে?
আধুনিক ল্যামিনেট এখন অত্যন্ত বাস্তবসম্মত লুক ও ফিনিশ দেয়। উডগ্রেইন ডিজাইন প্রাকৃতিক কাঠের টেকশ্চার   নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। অন্যদিকে, স্টোন ল্যামিনেটেও ধরা পড়ে পাথরের স্বাভাবিক ভেইন, প্যাটার্ন ও গভীরতা। ফলে আসল কাঠ বা পাথরের মতোই প্রিমিয়াম লুক পাওয়া যায়, তার অতিরিক্ত রক্ষণাবেক্ষণের ঝামেলা ছাড়াই।
The post বিশ্বব্যাপী নান্দনিকতা এখন আপনার ঘরেও সিম্ফনির হাত ধরে first appeared on .
কেন সেঞ্চুরি ল্যামিনেটস লুক বুক ২০২৬-২৭ আপনার দৃষ্টি আকর্ষণ করবেই?
বেশিরভাগ ক্যাটালগ আপনাকে কেবল একটি ফিনিশ বা টেকশ্চার বেছে নিতে বলে। কিন্তু সেঞ্চুরি ল্যামিনেটস লুক বুক ২০২৬ -২৭  সম্পূর্ণ ভিন্ন একটি প্রশ্ন করে: আপনি আসলে কেমন পরিবেশে বসবাস করতে চান?
এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ল্যামিনেট নির্বাচন করা মানে কেবল একটি মেটেরিয়াল বেছে নেওয়া নয়। এটি এমন একটি কিচেন তৈরি করা যেখানে অনেকটা সময় কাটাতে ইচ্ছা করবে, এমন একটি শোওয়ার ঘর যা দেখতে ঠিক আপনার কল্পনার মতো হবে, অথবা এমন একটি কাজের জায়গা যা সাধারণ কোনো ওয়েটিং রুমের মতো ম্যাড়মেড়ে মনে হবে না। এই লুকবুকটি ঠিক সেই ভাবনা থেকেই তৈরি করা হয়েছে। এটি এমন এক ডিজাইনিং টুল যা নিজের বাড়ির জন্য সিদ্ধান্ত নিতে চাওয়া বাড়ির মালিক, বড় পরিসরে কাজ করা আর্কিটেক্ট এবং বর্তমান ও আগামীর ট্রেন্ড খুঁজছেন এমন ডিজাইনার,সবার প্রয়োজন মেটায়।
এই বছরের থিম হলো দ্য ট্রেন্ডজ এডিট ২০২৬-২৭ , যা সেঞ্চুরি ল্যামিনেটসকে  কেবল একটি সারফেস ব্র্যান্ড হিসেবে নয়, বরং বিশ্বজুড়ে ডিজাইনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তার এক নির্ভরযোগ্য দিকনির্দেশক হিসেবে উপস্থাপন করে।
সংখ্যায় নতুন কী কী আছে?
মোট ৭০৫টি ডিজাইন। যার মধ্যে ২৩৫টিই একদম নতুন।৫টি নতুন টেকশ্চার।২টি নতুন সারফেস ইনোভেশন।একটি নতুন ১০×৪ ফুট ল্যামিনেট ফরম্যাট।এবং ক্যাটালগের সাথেই থাকছে একটি আলাদা কম্বিনেশন বুকলেট ।এটি কেবল পুরোনো সংগ্রহের নবায়ন নয়; বরং এটি শুরু থেকে পুরো কালেকশনটিকে নতুনভাবে সাজানোর একটি বড় উদ্যোগ।
বড় কিছু সূচনা
ক্যাটালগটি দেখার সময় আপনি যে বিষয়গুলো দেখতে পাবেন:
১০×৪ ফুট ল্যামিনেট: কম জয়েন্ট, আরও পরিচ্ছন্ন জায়গা
ল্যামিনেট সারফেসে প্রতিটি জয়েন্ট বা জোড়া মূলত ডিজাইনের ধারাবাহিকতায় একটি দৃশ্যমান বাধা। সাধারণ মাপের ল্যামিনেট মানেই বেশি জয়েন্ট, প্যাটার্নে বারবার ছেদ পড়া, ইনস্টলেশনে বাড়তি সময় এবং বেশি অপচয়। বড় সারফেসের ক্ষেত্রে এই নতুন ১০×৪ ফুট ফরম্যাট সেই সমস্যার সমাধান করে।
এগুলো মূলত বড় দরজা, রান্নাঘরের শাটার, ওয়ারড্রোব, হোটেলের লবি, বাণিজ্যিক দেয়াল প্যানেলিং এবং কনফারেন্স রুমের জন্য তৈরি করা হয়েছে,যেখানে একটি নিরবিচ্ছিন্ন ও অখন্ড সারফেস পুরো জায়গার চেহারাই বদলে দিতে পারে। উঁচু সিলিং এবং ওপেন ফরম্যাটের আধুনিক ইন্টেরিয়র ডিজাইনে অনেকদিন ধরেই এর প্রয়োজন ছিল। এখন তা হাতের নাগালে।
অল প্রোটেক : যে সারফেস নিজের যত্ন নিজেই নেয়
ইন্ডাস্ট্রিতে অল প্রোটেকই  প্রথম ল্যামিনেট যা ইলেকট্রন বিম-কিউরড  সারফেস প্রযুক্তি ব্যবহার করে। আপনার দৈনন্দিন ব্যবহারে এর সুবিধাগুলো আসলে কী, তা নিচে দেওয়া হলো:
সেলফ-হিলিং : সারফেসের ছোটখাটো স্ক্র্যাচ বা আঁচড় তাপের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব, অর্থাৎ এই সারফেস নিজেই নিজেকে সারিয়ে তোলে।
ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্স: এর ফিনপ্রোটেক লেয়ার আঙুলের ছাপ প্রতিরোধ করে। রান্নাঘরের শাটার বা নিয়মিত ব্যবহৃত আসবাবপত্রের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থায়িত্ব: এটি গৃহস্থালির রাসায়নিক দ্রব্য এবং গভীর আঁচড় প্রতিরোধ করতে সক্ষম।
ডেড ম্যাট ফিনিশ: এর ম্যাট ফিনিশ আসবাবকে কোনো বাড়তি পরিশ্রম ছাড়াই সবসময় পরিচ্ছন্ন ও নতুন দেখায়।
এটি ১.২৫ মিমি পুরুত্বে মোট ৯টি ডিজাইনে উপলব্ধ। এটি মূলত এমন সব জায়গার জন্য তৈরি করা হয়েছে যেখানে নিয়মিত ও অধিক ব্যবহার হয়।
ল্যুভর ট্রেন্ডজ : গভীরতা বাড়াতে লিনিয়ার রেখা
ল্যুভর-অনুপ্রাণিত সারফেসগুলো জনপ্রিয় কারণ এগুলো একটি সমতল প্যানেলে গতির ছন্দ  নিয়ে আসে। এর লিনিয়ার খাঁজগুলোর মাধ্যমে তৈরি হওয়া আলোছায়ার খেলা এক ধরণের শান্ত স্থাপত্যসুলভ নাটকীয়তা তৈরি করে, যা সাধারণ সলিড কালার বা প্যাটার্নযুক্ত সারফেসে পাওয়া অসম্ভব।
এই বছর দুটি নতুন টেকশ্চার যুক্ত করা হয়েছে:
ল্যুভর ব্লাইন্ডস : এতে রয়েছে গভীর এবং শক্তিশালী ল্যুভার রেখা, যা সলিড কালার, উডগ্রেইন এবং পাথুরে ডিজাইনের ওপর প্রয়োগ করা হয়েছে। ১.৫০ মিমি পুরুত্বে এর ১০টি ডিজাইন রয়েছে।
ল্যুভর কার্টেনস : একই ধরণের ফিনিশের ওপর এতে আরও পরিমার্জিত এবং উঁচু মানের ল্যুভার রেখা ব্যবহার করা হয়েছে। ১.৫০ মিমি পুরুত্বে এর ৮টি ডিজাইন পাওয়া যাচ্ছে।
এই দুটি বিকল্পই টিভি ক্যাবিনেট, ফিচার ফার্ণিচার  এবং অ্যাকসেন্ট সারফেসের জন্য অত্যন্ত কার্যকর, যেখানে মূল লক্ষ্য হলো অতিরিক্ত জাঁকজমক ছাড়াই একটি কাঠামোগত আভিজাত্য ফুটিয়ে তোলা।
জিরো ম্যাট : শান্ত স্নিগ্ধতাই আধুনিক বিলাসিতা
বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনে এমন সব সারফেসের দিকে ঝোঁক বাড়ছে যা খুব বেশি জাঁকজমকপূর্ণ নয়। জিরো ম্যাট  ঠিক সেই জায়গাতেই নিজের অবস্থান তৈরি করেছে। এটি এমন একটি ফিনিশ যা আলো শোষণ করে নেয় , এটি অনুজ্জ্বল, অ্যান্টি-গ্লেয়ার  এবং অত্যন্ত মার্জিত। এটি একঘেয়ে বা ফ্যাকাশে নয়, বরং এটি একটি শান্ত ও পরিমিত অনুভূতি তৈরি করে।
মোট ৮টি ডিজাইনে এটি পাওয়া যাচ্ছে। অফিস, বেডরুম এবং এমন যে কোনো জায়গার জন্য এটি উপযুক্ত যেখানে মূল লক্ষ্য হলো একটি ধীরস্থির এবং সমসাময়িক আবহ তৈরি করা, যেখানে কোনো সারফেসই অতিরিক্ত দৃষ্টি আকর্ষণের প্রতিযোগিতায় নামে না।
স্টোন ট্রেন্ডজ : মেন্টেনেন্সের ঝামেলা ছাড়াই পাথরের আসল আভিজাত্য
ডিজাইনের ক্ষেত্রে পাথর সবসময়ই একটি দামী পছন্দ হিসেবে বিবেচিত,সেটি এর উচ্চমূল্য, জটিল ইনস্টলেশন পদ্ধতি কিংবা রক্ষণাবেক্ষণের ঝামেলার কারণেই হোক না কেন। স্টোন-লুক ল্যামিনেটগুলো এই সমস্যার চমৎকার সমাধান নিয়ে এসেছে এবং এই বছরের দুটি নতুন ফিনিশ একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।
আর্কি কংক্রিট সেরা মানের ইতালীয় পাথরের আদলে তৈরি, যা দেখতে উজ্জ্বল, গভীর এবং আভিজাত্যে ভরপুর। অন্যদিকে, এক্সপোজড কংক্রিট  ইউরোপীয় স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত, যার মাঝে রয়েছে কিছুটা পুরোনো ও টেকশ্চারযুক্ত ভাব, যা ইন্টেরিয়র ডিজাইনে এক অন্যরকম গভীরতা যোগ করে। প্রতিটি ফিনিশে ৮টি করে ডিজাইন রয়েছে। এই দুটি বিকল্পেই আপনাকে প্রাকৃতিক পাথরের দৃশ্যমান আভিজাত্য বা গাম্ভীর্য দেয়, যা দৈনন্দিন ব্যবহারের জন্য অনেক বেশি সুবিধাজনক ও বাস্তবসম্মত।
ভিনিয়ের ট্রেন্ডজ : কাঠের স্পর্শ যেমন হওয়া উচিত
এমন দুটি ফিনিশ যা ল্যামিনেট এবং আসল কাঠের মধ্যকার পার্থক্য ঘুচিয়ে দেয়-কেবল দেখার দিক থেকেই নয়, স্পর্শের অনুভূতির দিক থেকেও।
সিঙ্ক্রো সিরিজ : এই প্রযুক্তিতে ল্যামিনেটের সারফেসের টেকশ্চারকে  নিচের কাঠের গ্রেনের প্যাটার্নের সাথে নিখুঁতভাবে মেলানো হয়। ফলে আপনি যে গ্রেনগুলো চোখে দেখেন, স্পর্শেও ঠিক সেই টেকশ্চারই  অনুভব করেন। এটি ক্রাউন নট্স, স্ট্রেট  লাইন এবং  গ্র্যানুলার ম্যাট  এই তিন ধরণে পাওয়া যাচ্ছে।
উইলো উড : এটি এই বছরের একটি নতুন সংযোজন। ওক  কাঠ থেকে অনুপ্রাণিত এই ফিনিশটিতে রয়েছে গভীরভাবে খোদাই করা সূক্ষ্ম রেখা  যা যেকোনো আসবাব বা দেওয়ালে একটি প্রাকৃতিক ও শান্ত ভাব নিয়ে আসে।
ব্যবহার: এগুলো মূলত ওয়ারড্রোব, টিভি ইউনিট, রান্নাঘরের শাটার এবং এমন সব  ফার্ণিচারের জন্য অত্যন্ত উপযোগী যেখানে মূল লক্ষ্য হলো প্রাকৃতিক উষ্ণতা ও সজীবতা ফুটিয়ে তোলা।
ডিজাইন ট্রেন্ডজ : যখন ল্যামিনেটই হয়ে ওঠে মূল আকর্ষণ
এই অংশটি মূলত এমন সব জায়গার জন্য যেখানে ল্যামিনেট সারফেসটি নিজেই একটি ডিজাইন হিসেবে কাজ করে। এটি কেবল কোনো ব্যাকড্রপ বা পটভূমি নয়, বরং এটিই ঘরের মূল কেন্দ্রবিন্দু।
দ্য ওয়ালপেপার কালেকশন : এটি ফ্লোরাল, মেটালিক, অ্যাবস্ট্রাক্ট এবং জিওমেট্রিক মোটিফ নিয়ে আসে, যার মধ্যে রয়েছে ইউরোপীয় রুচিশীলতার ছোঁয়া।
দ্য নয়্যার কালেকশন : এটি গভীর ও গাঢ় কালো এবং ক্লাসিক টোনের ওপর ভিত্তি করে তৈরি, যা যেকোনো জায়গায় একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করে।
প্যাটার্নস : এর মধ্যে রয়েছে শেভরন ,হেরিংবোন ,থ্রিডি ল্যুভারস এবং উডেন প্লাঙ্ক ডিজাইন-যার প্রতিটিই একটি রুমের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট।
টেক্সটাইল : এটি মিলানের ফ্যাব্রিক হেরিটেজ থেকে অনুপ্রাণিত। এর বোনা বা ওভেন সারফেস ডিজাইনগুলো আসবাবে উষ্ণতা এবং স্পর্শানুভূতি যোগ করে।
কেইন : ঐতিহ্যবাহী বেতের বুনন শৈলীকে এটি আধুনিক আসবাবপত্রে ফিরিয়ে আনে, যা আভিজাত্য এবং সমসাময়িক ডিজাইনের এক মেলবন্ধন।
এগুলো কেবল ঘর সাজানোর জন্য বেছে নেওয়া কোনো সাধারণ উপকরণ নয়; এগুলো হলো আপনার রুচির বহিঃপ্রকাশ এবং গুরুত্বপূর্ণ ডিজাইন সিদ্ধান্ত।
সলিড ট্রেন্ডজ : আপনার পছন্দমতো সঠিক রঙ খুঁজে নেওয়া
এই বছর সলিড কালার বিভাগটিকে  নতুনভাবে সাজানো হয়েছে। গতানুগতিক কালার হুইলের পরিবর্তে এটি একটি ‘স্পেশিয়াল ম্যাপ’ বা স্থানিক মানচিত্রের মতো কাজ করে; যেখানে রঙের পরিবারগুলোকে ভার্টিকাল কলামসে  সাজানো হয়েছে। এর ফলে আপনি রঙের তাত্ত্বিক ব্যাকরণ না বুঝলেও, রঙগুলো একে অপরের সাথে কীভাবে সম্পর্কিত সেই অনুভবের ভিত্তিতে সহজেই বেছে নিতে পারবেন।
পুরো সংগ্রহটি সফ্ট নিউট্রাল থেকে শুরু করে মাটির কাছাকাছি  টোন, প্রাণবন্ত কোরাল এবং প্রকৃতির স্নিগ্ধ সবুজের মতো সাতটি ভিন্ন অঞ্চলে বিভক্ত। এই বছরের নতুন লঞ্চগুলো মূলত সবুজ, বেইজ এবং উষ্ণ গোলাপি রঙকে কেন্দ্র করে তৈরি। এর পেছনের যুক্তিটি খুব সহজ: আপনার ঘরের মেজাজের সাথে মানানসই রঙের অঞ্চলটি খুঁজে নিন, এরপর সেই তালিকার প্রতিটি শেড পরখ করে দেখুন। সলিড কালারগুলো উডগ্রেইন এবং স্টোনের  সাথে দারুণভাবে মানিয়ে যায় এবং ক্যাটালগ জুড়ে এই ধরণের চমৎকার সব কম্বিনেশন দেখানো হয়েছে।
লুকবুকটি যেভাবে কাজ করে
এই লুকবুকটির গঠন অত্যন্ত সুচিন্তিত। এর প্রতিটি ‘সেকশন ব্রেকার’ বা বিভাগগুলো কিচেন, বেডরুম, লিভিং রুম  এবং কর্পোরেট অফিসের মতো নির্দিষ্ট জায়গার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং সেই জায়গার উপযোগী ট্রেন্ডগুলো সেখানে তুলে ধরা হয়েছে। তাই আপনি যদি একটি বেডরুম ডিজাইন করেন, তবে সরাসরি সেই বিভাগে গিয়ে দেখে নিতে পারবেন বর্তমানে কোন ট্রেন্ডগুলো জনপ্রিয়, কোন কম্বিনেশনগুলো ভালো কাজ করে এবং সেই পরিবেশের জন্য কোন ফিনিশটি সবচেয়ে উপযুক্ত।
বইটির ভেতরের পাতাগুলোতে একটি ‘গ্রেডিয়েন্ট গ্রিড’ ব্যবহার করা হয়েছে, যা ডিজাইনগুলোকে রঙের টোনালিটি বা উজ্জ্বলতা অনুযায়ী সাজিয়ে রাখে। ফলে আপনাকে আলাদাভাবে ক্যাটাগরি খুঁজতে হবে না ; বরং আপনার ঘরের মেজাজ বা ‘মুড’ অনুযায়ী আপনি ডিজাইনগুলো দেখে নিতে পারবেন। পুরো ক্যাটালগ জুড়ে ল্যামিনেটের ছোট টুকরো  দেখানোর পরিবর্তে বাস্তব ইন্টেরিয়র এবং সারফেসের সমন্বিত রূপ দেখানো হয়েছে, যাতে আপনি বুঝতে পারেন বাস্তবে সেগুলো কেমন দেখাবে।
এর প্রচ্ছদটি  অত্যন্ত সাধারণ এবং মার্জিত রাখা হয়েছে, যাতে প্রথম পাতা থেকেই ল্যামিনেট সারফেসগুলোই মূল আকর্ষণ হয়ে উঠতে পারে।
কম্বিনেশন এবং স্পেস বেসড ট্রেন্ডজ
এটি আপনাকে আগে থেকে নির্বাচন করা বিভিন্ন পেয়ারিং উপস্থাপন করে: যেমন উডগ্রেইনের সাথে সলিড কালার, স্টোনের সাথে সলিড কালার, স্টোনের সাথে উডগ্রেইন এবং লেয়ারড ফিনিশ কম্বিনেশন। এই বিষয়ের বিস্তারিত জানতে ক্যাটালগের সাথে একটি আলাদা কম্বিনেশন বুকলেট  দেওয়া হয়েছে। যারা কোনো ডিজাইনারের সাহায্য ছাড়াই নিজে সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের জন্য এটি পুরো ক্যাটালগের সবচেয়ে দরকারী অংশ। এটি রঙ বা ডিজাইনের সঠিক মেলবন্ধন খুঁজে পাওয়ার অনিশ্চয়তা দূর করে, যা অন্যথায় বেশ বিভ্রান্তিকর মনে হতে পারে।
স্পেস-বেসড ট্রেন্ডজ : এটি নির্দিষ্ট ডিজাইনের ল্যামিনেট এবং ফিনিশগুলোকে নির্দিষ্ট ঘরের জন্য নির্ধারণ করে দেয়, যেমন লিভিং রুম, কিচেন, বেডরুম, বাথরুম, দরজা, কর্পোরেট অফিস এবং এক্সক্লুসিভ জোন। ক্যাটালগের প্রতিটি স্পেসের জন্য আলাদা ‘সেকশন ব্রেকার’ রয়েছে, যা সেখানে কোন ট্রেন্ডটি কেন ভালো কাজ করবে তা স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। এটি কেবল কোনো কাল্পনিক পরামর্শ নয়, বরং বাস্তবসম্মত জায়গার জন্য কার্যকর সমাধান।
জরুরি প্রশ্নোত্তর
১) এটি কি কেবল ডিজাইনের ছোঁয়া দেওয়া একটি সাধারণ প্রোডাক্ট ক্যাটালগ ?
না, এটি আপনাকে কেবল পণ্য দেখায় না, বরং সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এতে রয়েছে আগে থেকে নির্বাচন করে রাখা চমৎকার সব কম্বিনেশন , নির্দিষ্ট জায়গার উপযোগী ট্রেন্ড সেকশন এবং বাস্তব ইন্টেরিয়রের ছবি-যা দেখায় যে বিভিন্ন ধরণের ফিনিশ বাস্তবে একসাথে কেমন দেখাবে।
২) অল প্রোটেক  অন্যান্য ল্যামিনেট সারফেস থেকে আলাদা কেন?
এটি ইন্ডাস্ট্রির একমাত্র ল্যামিনেট যাতে ইলেকট্রন বিম-কিউরড  সারফেস ব্যবহার করা হয়েছে। এর মানে হলো, এটি তাপের মাধ্যমে ছোটখাটো আঁচড় বা স্ক্র্যাচ নিজে নিজেই সারিয়ে তুলতে পারে । এছাড়া এটি আঙুলের ছাপ , রাসায়নিক দ্রব্য এবং ঘর্ষণজনিত ক্ষয় এমনভাবে প্রতিরোধ করে যা সাধারণ ল্যামিনেট করতে পারে না।
৩) ১০×৪ ফুট  ল্যামিনেটগুলো কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী?
যেকোনো জায়গায় যেখানে জোড়া ছাড়া একটি নিরবিচ্ছিন্ন সারফেস সৌন্দর্য বাড়িয়ে তোলে, সেখানেই এগুলো সবচেয়ে কার্যকর। বিশেষ করে বড় দরজার ক্ষেত্রে, রান্নাঘরের লম্বা শাটার, ওয়ারড্রোব, হোটেলের লবি এবং উঁচু সিলিং বিশিষ্ট বাণিজ্যিক স্পেসগুলোর জন্য এটি আদর্শ সমাধান।
৪)কম্বিনেশন বুকলেটটি  কাদের জন্য?
যারা কোনো আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনারের সাহায্য ছাড়াই নিজের পছন্দমতো ডিজাইন বেছে নিচ্ছেন, এটি মূলত তাদের জন্য। এতে আগে থেকে যাচাইকৃত এবং সুনির্ধারিত সব কম্বিনেশন বা জোড়া উপস্থাপন করা হয়েছে, যা ল্যামিনেট নির্বাচনের ক্ষেত্রে যে কোনো ধরণের দ্বিধা বা অনিশ্চয়তা দূর করে।
৫) দৈনন্দিন জীবনে সেঞ্চুরি ল্যামিনেট  সারফেসের মেন্টেনেন্স আমি কীভাবে করব?
বেশিরভাগ ক্ষেত্রে একটি ভেজা কাপড় দিয়েই এটি পরিষ্কার করা সম্ভব। তবে জেদি দাগের জন্য মাইল্ড ডিটারজেন্ট এবং একটি নরম ব্রাশ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। পরিষ্কার করার সময় অ্যাসিডিক ক্লিনার বা ঘষামাজা করার শক্ত, রুক্ষ প্যাড  ব্যবহার এড়িয়ে চলুন। এছাড়া, গরম কোনো বস্তু সরাসরি ল্যামিনেট সারফেসের ওপর রাখা এড়িয়ে চলুন।
The post কেন সেঞ্চুরি ল্যামিনেটস লুক বুক ২০২৬-২৭ আপনার দৃষ্টি আকর্ষণ করবেই? first appeared on .
মজবুত ল্যামিনেটস: সদাব্যস্ত পরিবার এবং অধিক ব্যবহৃত জায়গার সেরা সঙ্গী
আজকের দিনে অন্দরসজ্জার ক্ষেত্রে নান্দনিক এবং ব্যবহারিক উপযোগিতা -এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে ঘরের বেশি ব্যবহার হয় এমন জায়গাগুলোর ধকল সামলানো যায়। সচল এবং কর্মচঞ্চল পরিবারগুলোতে, যেখানে শিশু, পোষা প্রাণী এবং প্রতিদিনের ছোটখাটো দুর্ঘটনা ফার্ণিচারের ক্ষয় বাড়ায়, সেখানে সঠিক এবং উন্নতমানের ল্যামিনেট বেছে নেওয়া আসবাবের দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে এক বিশাল পার্থক্য গড়ে দিতে পারে।
নির্মাণকৌশল এবং প্রযুক্তি
ল্যামিনেটের স্থায়িত্ব মূলত নির্ভর করে এর গঠনশৈলী এবং ব্যবহৃত প্রযুক্তির ওপর। উদাহরণস্বরূপ, সেঞ্চুরি ল্যামিনেটস  বিশেষ ধরনের রেজিন ফর্মুলেশন এবং উন্নত উৎপাদন পদ্ধতি ব্যবহার করে, যা ল্যামিনেটকে দেয় সুদৃঢ় কাঠামো এবং বাহ্যিক চাপের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।
ব্যবহৃত রেজিনের ধরন এবং এটি ল্যামিনেটের স্তরগুলোতে কতটা গভীরভাবে শোষিত হচ্ছে , তার ওপর ভিত্তি করেই এর স্থায়িত্ব নির্ধারিত হয়। এটি একটি সূচক যা নির্ধারণ করে যে আপনার ল্যামিনেটটি ঠিক কতদিন অক্ষত এবং নতুনের মতো থাকবে।
বিবেচ্য মূল বিষয়গুলি
একটি ব্যস্ত পরিবার এবং আসবাবপত্রের অত্যধিক ব্যবহারের কথা মাথায় রেখে ল্যামিনেটের স্থায়িত্ব নিশ্চিত করতে যে মূল বিষয়গুলো বিবেচনা করা উচিত :
বয়েলিং ওয়াটার প্রুফ বা ফুটন্ত জলরোধী ক্ষমতা
বয়েলিং ওয়াটার প্রুফ  রেটিং প্রাপ্ত ল্যামিনেট শিটগুলো গরম জলের সংস্পর্শেও ফুলে যায় না বা এর স্তরগুলো আলাদা হয়ে যায় না । বিশেষ করে রান্নাঘর এবং ঘরের সেই সমস্ত জায়গায় এটি থাকা একান্ত প্রয়োজন যেখানে নিয়মিত গরম জলের ছিটে বা বাষ্প লাগে। ল্যামিনেটের এই গুণটি নিশ্চিত করে যে, আর্দ্রতা বা জলীয় ভাব যেন কোনোভাবেই এর আঠা কিংবা সারফেসের ফিনিশিংয়ের ক্ষতি করতে না পারে।
স্ক্র্যাচ, স্টেইন এবং অ্যাব্রেশন রেজিস্ট্যান্স
দৈনন্দিন ব্যবহারের আসবাবপত্র বা সারফেসগুলো খেলনা, চাবি, ছুরি-কাঁচি এবং আরও অনেক কিছুর সংস্পর্শে আসার ফলে প্রতিনিয়ত কাটা দাগ ও আঁচড় লাগার ঝুঁকিতে থাকে। এই নিয়মিত ঘর্ষণ ও ব্যবহারের ফলে সময়ের সাথে সাথে আসবাবের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। তবে যে ল্যামিনেটগুলোতে ঘন সারফেস রেজিন এবং একটি অনন্য ওভারলে টিস্যু লেয়ার থাকে, সেগুলো এই ধরনের ঘর্ষণ ও দাগ সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম। এর ফলে আসবাবপত্রের স্বাভাবিক সৌন্দর্য যেমন অটুট থাকে, তেমনি অত্যধিক ব্যবহারের পরেও এর নতুনের মতো উজ্জ্বলতা ও আকর্ষণ বজায় থাকে।
রঙের স্থায়িত্ব
আসবাবপত্রের বাহ্যিক সৌন্দর্য বজায় রাখার জন্য এর আসল রঙ অটুট থাকা অত্যন্ত জরুরি। যে ল্যামিনেটগুলোর ‘কালার ফাস্টনেস’ বা রঙ ধরে রাখার ক্ষমতা ভালো, সেগুলো দীর্ঘ সময় নতুনের মতো উজ্জ্বল থাকে। এই ধরনের ল্যামিনেট আলো কিংবা বিভিন্ন ক্লিনিং প্রোডাক্টের সংস্পর্শে এলেও ফ্যাকাশে হয়ে যায় না, যার ফলে এগুলোকে বারবার নতুন করে পালিশ বা রিফিনিশিং করার প্রয়োজন পড়ে না।
পোকা–মাকড় থেকে সুরক্ষা এবং উইপোকা প্রতিরোধী
কাঠের আসবাবপত্রের সবচেয়ে বড় শত্রু হলো বোরার (ঘুনে ধরা পোকা) এবং উইপোকা, যা কাঠের বোর্ড ও এর উপরিভাগের ফিনিশিংয়ের মারাত্মক ক্ষতি করতে পারে। ল্যামিনেটে ব্যবহৃত বিশেষ ধরনের আঠা আসবাবকে বোরার ও উইপোকা প্রতিরোধী করে তোলে।এটি দীর্ঘ সময় ধরে আসবাবের মজবুত গঠন বজায় রাখে এবং রক্ষণাবেক্ষণের দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দেয়।
স্বাস্থ্যবিধি: অ্যান্টি–ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি–ভাইরাল বৈশিষ্ট্য
ঘরের সাধারণ জায়গাগুলোর সারফেস আমরা বারবার স্পর্শ করি, তাই অধিক ব্যবহৃত পারিবারিক পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, সেঞ্চুরি ল্যামিনেটসে ব্যবহৃত ভাইরোকিল প্রযুক্তি সারফেসকে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক থেকে মুক্ত রাখে (এই ক্ষতিকর জীবগুলোর বিস্তার মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে)। এই ধরনের প্রযুক্তি আপনার থাকার জায়গাকে আরও পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে সাহায্য করে, যা বিশেষ করে শিশু বা বয়স্কদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
টেকসই ল্যামিনেট ব্যবহারের আদর্শ জায়গাগুলি:
রান্নাঘরের ক্যাবিনেট এবং কাউন্টার: নিয়মিত ব্যবহারের কারণে যেখানে তাপ এবং আর্দ্রতা বা জলীয় বাষ্পের প্রভাব সবচেয়ে বেশি থাকে।
ওয়ার্ডরোব এবং স্টোরেজ ইউনিট: এই জায়গাগুলোতে বারবার খোলা এবং বন্ধ করার ফলে প্রচুর ঘর্ষণ বা সংস্পর্শ তৈরি হয়।
স্টাডি ডেস্ক এবং টেবিল: এই ধরনের সারফেসে প্রায়ই পেন বা পেন্সিলের দাগ পড়ে এবং জল বা পানীয় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
রিটেইল বা অফিসের আসবাবপত্র: যে জায়গাগুলোতে প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা এবং ব্যবহার হয়ে থাকে।
কার্যকারিতার সাথে আকর্ষণীয় ফিনিশিংয়ের সমন্বয় ঘটিয়ে ল্যামিনেট একদিকে যেমন ফার্ণিচারের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে, অন্যদিকে এর বৈচিত্র্যময় ডিজাইন আপনার ঘরের শোভাও বৃদ্ধি করে।
ইনস্টলেশন আর মেন্টেনেন্স
সঠিকভাবে ইন্সটল করা হলে ল্যামিনেট তার সর্বোচ্চ কার্যকারিতা প্রদান করতে পারে:
পরিচ্ছন্ন সাবস্ট্রেট: ল্যামিনেট লাগানোর আগে নিশ্চিত করুন যে বোর্ডগুলো সমতল, শুকনো এবং সব ধরনের ধুলোবালি বা ময়লা মুক্ত।
সঠিক বন্ডিং বা আঠা লাগানো: ধারগুলো  ভালোভাবে সিল করার জন্য প্রস্তুতকারক কর্তৃক নির্ধারিত আঠা ব্যবহার করুন এবং পেশাদার মিস্ত্রি দিয়ে কাজ করান।
সাধারণ মেন্টেনেন্স: সামান্য জল এবং একটি নরম কাপড় দিয়ে মুছে নিন; ল্যামিনেটের উপরিভাগের আস্তরণ বা কোটিং সুরক্ষিত রাখতে কড়া রাসায়নিক যুক্ত ক্লিনার ব্যবহার করা থেকে বিরত থাকুন।
নিয়মিত সঠিক রক্ষণাবেক্ষণ আসবাবপত্রের অকাল ক্ষয় হওয়ার সম্ভাবনা কমায় এবং বছরের পর বছর এর বাহ্যিক সৌন্দর্য অটুট রাখতে সাহায্য করে।
কিছু জরুরি বিবেচনা
এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি ল্যামিনেটের কার্যকারিতা সম্পর্কে সঠিক ধারণা পাবেন এবং এটি দীর্ঘস্থায়ী হবে:
আঘাত সহনশীলতা : যদিও ল্যামিনেট ঘর্ষণ বা সাধারণ দাগ প্রতিরোধে সক্ষম, তবুও খুব ভারী কোনো বস্তু জোরে আঘাত করলে এর উপরিভাগ চটে যেতে পারে বা ফাটল দেখা দিতে পারে।
তাপের ক্ষেত্রে সতর্কতা : তাপের ক্ষেত্রে সতর্কতা: সরাসরি আগুনের শিখা বা অত্যধিক গরম রান্নার পাত্র ল্যামিনেটের ওপর রাখলে.এর ফিনিশিং নষ্ট হয়ে যেতে পারে। তাই সুরক্ষার জন্য সবসময় হিট ম্যাট বা ট্রিভেটস ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
ধারের অংশ বা এজ এক্সপোজার : ল্যামিনেটের ধারগুলো যদি সঠিকভাবে সিল করা না থাকে, তবে সেই খোলা অংশ দিয়ে ভেতরে আর্দ্রতা বা জল ঢুকে আসবাবের ক্ষতি করতে পারে।
পরিশেষে
ব্যস্ত পরিবার এবং কর্মক্ষেত্রের জন্য টেকসই ল্যামিনেট একটি চমৎকার সমাধান। যখন ল্যামিনেটে বয়েলিং ওয়াটার প্রুফ , বোরার ও উইপোকা প্রতিরোধী গুণাবলি, ঘর্ষণ ও দাগ প্রতিরোধ ক্ষমতা এবং উন্নত স্বাস্থ্যবিধি নিশ্চিত করার মতো বৈশিষ্ট্যগুলো থাকে, তখন তা দৈনন্দিন ব্যবহারের ধকল আরও কার্যকরভাবে সামলাতে পারে। সেঞ্চুরি ল্যামিনেটসের কার্যকারিতা এবং নান্দনিক ডিজাইন এই নিখুঁত ভারসাম্য বজায় রাখে, যা আধুনিক জীবনযাত্রার উপযোগী দীর্ঘস্থায়ী সারফেস নিশ্চিত করে।
জরুরি প্রশ্নোত্তর
প্রশ্ন ১: ল্যামিনেট কি ভেজা রান্নাঘরে  ব্যবহার করা যাবে?
উত্তর: হ্যাঁ, উন্নত মানের ল্যামিনেট যেগুলো ফুটন্ত জল  এবং জলীয় বাষ্প প্রতিরোধী, সেগুলো অনায়াসে রান্নাঘরে ব্যবহার করা যেতে পারে।
প্রশ্ন ২: অত্যধিক ব্যবহৃত হয় এমন ঘরে ল্যামিনেট কতদিন টিকে থাকে?
উত্তর: সঠিকভাবে স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা হলে ল্যামিনেট দীর্ঘস্থায়ী হয়। বছরের পর বছর ব্যবহারের পরেও এগুলো নতুনের মতো দেখায় এবং সমানভাবে কার্যকর থাকে। সেঞ্চুরি ল্যামিনেটস  ১০ বছরের মতো দীর্ঘস্থায়ী ওয়ারেন্টি প্রদান করে, যা দৈনন্দিন ব্যবহারের ধকল সামলানোর ক্ষেত্রে তাদের স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতার আত্মবিশ্বাসকেই ফুটিয়ে তোলে।
প্রশ্ন ৩: ল্যামিনেট কি সহজে পরিষ্কার করা যায়?
উত্তর: হ্যাঁ, সেঞ্চুরি ল্যামিনেটসের ল্যামিনেটস সাবান জল এবং স্পঞ্জ বা কাপড় দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায়। এতে ল্যামিনেটের সারফেসের কোনো ক্ষতি হয় না।
The post মজবুত ল্যামিনেটস: সদাব্যস্ত পরিবার এবং অধিক ব্যবহৃত জায়গার সেরা সঙ্গী first appeared on .
৫টি উপায়ে ল্যামিনেটসের স্টাইল আর কার্যকারিতায় আপনার বাড়ি সাজান
নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে একটি নিখুঁত ও স্বপ্নের মতো বাসস্থানে পরিণত করতে কে না চায়? তবে সমাজের এক বিশাল অংশের পক্ষেই অন্দরসজ্জার  আকাশচুম্বী খরচ বহন করা সম্ভব হয় না। কিন্তু দামি ডিজাইনই একমাত্র সমাধান নয়। সাশ্রয়ী অথচ মার্জিত পণ্যের মাধ্যমে আপনি আপনার বাজেটেই ঘরকে করে তুলতে পারেন রাজকীয়।
স্থায়িত্ব, সহজ রক্ষণাবেক্ষণ, বহুমুখী ব্যবহার এবং চমৎকার রূপমাধুর্যের কারণে বর্তমানে ঘর সংস্কার ও ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কাজে ল্যামিনেটস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
৫টি উপায়ে আপনার বাড়ি ল্যামিনেটস দিয়ে সাজিয়ে তুলুন
ব্যয়বহুল ইন্টেরিয়র ডিজাইনের এক চমৎকার বিকল্প হলো ল্যামিনেটস।  ডেকরেটিভ ল্যামিনেট আপনার বাজেটের মধ্যেই ঘরকে দেয় এক পরিশীলিত ও স্টাইলিশ লুক। এই ল্যামিনেট শিটগুলো বিভিন্ন প্যাটার্ন, রঙ এবং ডিজাইনে পাওয়া যায়, যা পুরো ঘরের সাজে অনন্য মাত্রা যোগ করতে পারে। আপনার সৃজনশীলতা আর বৈচিত্র্যময় ল্যামিনেট ডিজাইন ব্যবহার করে ঘরকে করে তুলুন স্বপ্নের মতো সুন্দর।আপনার ঘরকে আরও অভিজাত ও আকর্ষণীয় করে তুলতে ল্যামিনেট শিট ব্যবহারের পাঁচটি কার্যকরী টিপস :
১) বেডরুমে যোগ করুন নিজস্বতার ছোঁয়া
বেডরুম হলো আপনার ঘরের ভেতরের এমন একটি জায়গা, যা আরাম ও স্বস্তির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।তাই এই ঘরের প্রশান্তি ও আরামের মাত্রা বাড়াতে নিজস্ব রুচির ছোঁয়া থাকা প্রয়োজন। আর আপনার সৃজনশীলতার সাথে ডেকরেটিভ ল্যামিনেটস এই কাজটি করবে নিখুঁতভাবে। বেডরুমের জন্য হালকা বা স্নিগ্ধ রঙের  ল্যামিনেট শিট বেছে নিন এবং খেয়াল রাখুন সেগুলো যেন আপনার ঘরের দেয়ালের রঙের সাথে মানানসই হয়। আপনি চাইলে হালকা রঙের ল্যামিনেট ব্যবহার করতে পারেন যা ঘরের প্রাকৃতিক আলো প্রতিফলিত করে ঘরকে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলবে। এটি আপনার ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি করবে এবং আপনার ব্যক্তিত্বের প্রতিফলন ঘটিয়ে ঘরকে দেবে এক অনন্য আভিজাত্য।
২) লিভিং রুমে আনুন নান্দনিক আভিজাত্য
একটি লিভিং রুম বা বসার ঘর পরিবারের প্রতিটি সদস্যের রুচি ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। এই ঘরের সাজসজ্জাই বলে দেয় একটি পরিবারের অনন্য বৈশিষ্ট্যের কথা। বিভিন্ন রঙ, নকশা ও প্যাটার্নের ডেকরেটিভ ল্যামিনেটস ব্যবহার করে আপনার লিভিং রুমে নান্দনিকতা ফুটিয়ে তোলার অনেক উপায় রয়েছে। পুরোনো আসবাবপত্র বা ঘরের থামে ল্যামিনেট শিট ব্যবহার করে আপনি খুব সহজেই বসার ঘরে এক ভিন্নধর্মী ও অনন্য লুক নিয়ে আসতে পারেন। আবার ঘরকে ছিমছাম বা মিনিমালিস্ট দেখাতে হালকা রঙের ল্যামিনেট বেছে নিতে পারেন। এমনকি দেয়ালের গতানুগতিক রঙের বদলে ল্যামিনেট ব্যবহার করে আপনি আপনার ঘরকে দিতে পারেন এক রুচিশীল ও শৈল্পিক রূপ।
৩) বইয়ের তাকে আনুন সৃজনশীলতার ছোঁয়া
আপনার ঘরের একটি বইয়ের তাক আপনার পাঠ্যরুচি এবং সৃজনশীলতা,উভয়কেই ফুটিয়ে তোলে। বিভিন্ন শেডের ল্যামিনেট ব্যবহার করে আপনার বুকশেল্ফটিকে সাজালে তা এক স্নিগ্ধ ও অনন্য রূপ পাবে। তাকের ভেতরের অংশে ল্যামিনেট ব্যবহার করে আপনি একে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। তাই আপনার বুকশেল্ফের  ব্যাকগ্রাউন্ড বা পটভূমি তৈরিতে  রাস্টিক ল্যামিনেট কিংবা সলিড কালার ল্যামিনেট ব্যবহার করে একে অনন্য করে তুলুন। শুধু বুকশেল্ফই নয়, ঘরের প্রতিটি আসবাবপত্রে ল্যামিনেট ব্যবহার করে আপনি পুরো ঘরকে দিতে পারেন এক আভিজাত্যপূর্ণ ও আধুনিক ছোঁয়া।
৪) অবশিষ্ট ল্যামিনেট দিয়ে দেখান আপনার মুন্সিয়ানা
ঘর সংস্কারের পর অনেক সময় ল্যামিনেটের ছোট ছোট টুকরো বেঁচে যায়, যা সাধারণত কোনো কাজে লাগে না বলে আমরা মনে করি। কিন্তু এই ছাঁটাই করা অংশগুলো ফেলে না দিয়ে কেন নিজের সৃজনশীলতা দিয়ে সেগুলোকে নতুন রূপ দেবেন না? এই অবশিষ্ট টুকরোগুলো সংগ্রহ করুন এবং আপনার কল্পনাশক্তি কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করুন।আপনি চাইলে ইন্টারনেটের সাহায্য নিতে পারেন অথবা নিজের পছন্দমতো ফটো ফ্রেম, কোস্টার  এবং আরও অনেক শৌখিন জিনিস তৈরি করে ঘর সাজাতে পারেন।
৫) আপনার একঘেয়ে স্টোরেজ রুমকেও করে তুলুন দৃষ্টিনন্দন
এক নজরে
আর দেরি না করে আপনার সৃজনশীলতাকে কাজে লাগান এবং সেঞ্চুরি ল্যামিনেটসের সঙ্গে আপনার ঘরকে নতুন করে সাজিয়ে তুলুন। ঘর সাজানোর জন্য তাদের কাছে রয়েছে ল্যামিনেটের এক বিশাল সম্ভার। শুধু তাই নয়, এই ল্যামিনেটগুলোতে রয়েছে ভাইরোকিল প্রযুক্তি, যা আপনার ঘরের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে। সেঞ্চুরি ল্যামিনেটস এবং আপনার সৃজনশীলতা মিলে আপনার বাজেটেই ঘরকে দেবে এক আধুনিক ও স্টাইলিশ লুক। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন সেঞ্চুরি প্লাইয়ের অফিশিয়াল ওয়েবসাইট। https://www.centuryply.com/
The post ৫টি উপায়ে ল্যামিনেটসের স্টাইল আর কার্যকারিতায় আপনার বাড়ি সাজান first appeared on .
লুসিডা ল্যামিনেটস: আপনার কিচেনে আভিজাত্য ও কার্যকারিতা আনুন
আপনি কি  এমন কোনও মেটেরিয়াল  খুঁজছেন যা শুধু আপনার কিচেনের  সৌন্দর্য বাড়াবে না, বরং দেবে দীর্ঘস্থায়িত্ব  ও কার্যকারিতার নিশ্চয়তাও? তাহলে আর খোঁজার দরকার নেই- সেঞ্চুরি ল্যামিনেটসের লুসিডা  ল্যামিনেটসই হবে আপনার সেরা পছন্দ। এই প্রবন্ধে আমরা লুসিডা  ল্যামিনেটস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনার কিচেনের  জন্য এর বিভিন্ন সুবিধা তুলে ধরব।
লুসিডা ল্যামিনেটস হল ডেকরেটিভ ল্যামিনেট, যা কিচেনের  কাউন্টারটপ ও ক্যাবিনেটের জন্য একেবারেই উপযুক্ত। এগুলি উচ্চমানের উপকরণ দিয়ে তৈরি, যা টেকসই এবং দীর্ঘস্থায়ী। এই ল্যামিনেট আপনার রান্নাঘরে আনে আভিজাত্য ও স্টাইল, ফলে আপনার কিচেন হয়ে ওঠে আরও আরামদায়ক ও আকর্ষণীয়।
লুসিডা ল্যামিনেটসের অন্যতম আকর্ষণীয় দিক হল এর বহুমুখিতা। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা যায়,যেমন কাউন্টারটপ, ক্যাবিনেট, এমনকি দেওয়ালেও। এছাড়াও, এগুলি নানা ধরনের ফিনিশে পাওয়া যায়, যেমন গ্লসি, ম্যাট এবং টেকশ্চার্ড ফলে আপনি আপনার কিচেনের  জন্য ঠিক যেরকম লুক চান, সেটাই সহজেই পেতে পারেন।
লুসিডা ল্যামিনেটস সম্পর্কে
লুসিডা ল্যামিনেটস তৈরি করে সেঞ্চুরি ল্যামিনেটস , যা ভারতে প্লাইউড ও ল্যামিনেটসের অন্যতম শীর্ষ নির্মাতা। এই সংস্থা তাদের গুণমান ও নতুনত্বের প্রতি অঙ্গীকারের জন্য সুপরিচিত, এবং লুসিডা ল্যামিনেটসও তার ব্যতিক্রম নয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ল্যামিনেটগুলি বিভিন্ন টেক্সচার ও রঙে উপলব্ধ।
লুসিডা ল্যামিনেটস শুধু স্টাইলিশই নয়, অত্যন্ত কার্যকরও। এগুলি স্ক্র্যাচ, দাগ এবং তাপ প্রতিরোধী, ফলে রান্নাঘরের কাউন্টারটপ ও ক্যাবিনেটের জন্য এটি একটি আদর্শ পছন্দ।পাশাপাশি, এগুলি পরিষ্কার করাও খুব সহজ,মাত্র একটি ভেজা কাপড় ও হালকা ডিটারজেন্টেই পরিষ্কার রাখা যায়।
সেঞ্চুরি ল্যামিনেটসের লুসিডা ল্যামিনেটস
সেঞ্চুরি ল্যামিনেটস  লুসিডা ল্যামিনেটস তৈরিতে সর্বোচ্চ মানের কাঁচামাল ব্যবহার করে। এই ল্যামিনেটগুলি হাই-প্রেশার ল্যামিনেট (HPL) প্রক্রিয়ায় তৈরি হয়, যেখানে একাধিক স্তরের ক্রাফ্ট পেপার ও ডেকোরেটিভ পেপারকে তাপ ও চাপ প্রয়োগ করে প্রক্রিয়াজাত করা হয়। এই পদ্ধতির ফলে তৈরি হয় অত্যন্ত মজবুত ও দীর্ঘস্থায়ী উপাদান, যা সহজে ক্ষয়ক্ষতি বা দৈনন্দিন ব্যবহারজনিত ঘর্ষণে নষ্ট হয় না।
সেঞ্চুরি ল্যামিনেটস  ভারতের অন্যতম শীর্ষ ডেকোরেটিভ ল্যামিনেট প্রস্তুতকারক, এবং তাদের লুসিডা ল্যামিনেটস গুণমান ও নতুনত্বের প্রতি সেই অঙ্গীকারেরই প্রমাণ। কার্যকারিতা ও নান্দনিকতার সমন্বয়ই সেঞ্চুরি ল্যামিনেটসের  লুসিডা ল্যামিনেটসকে অন্যান্য ল্যামিনেট থেকে আলাদা করে তোলে। এগুলি এমনভাবে তৈরি, যাতে দৈনন্দিন ব্যবহারের চাপ সহজেই সহ্য করতে পারে, পাশাপাশি আপনার কিচেনে  যোগ করে আভিজাত্যের ছোঁয়া।
লুসিডা ল্যামিনেটস বিভিন্ন ধরনের ফিনিশে পাওয়া যায়, যেমন ম্যাট, গ্লস এবং টেকশ্চার্ড। এছাড়াও, এগুলি নানা রঙে উপলব্ধ,ক্লাসিক নিউট্রাল শেড থেকে শুরু করে উজ্জ্বল ও প্রাণবন্ত রঙ পর্যন্ত। এই বিস্তৃত বিকল্পের কারণে আপনি সহজেই আপনার কিচেনের  জন্য উপযুক্ত ফিনিশ ও রঙ বেছে নিতে পারেন।
সুবিধা
কিচেনের  জন্য লুসিডা ল্যামিনেটসের সুবিধা অসংখ্য। এগুলি অত্যন্ত মজবুত ও দীর্ঘস্থায়ী, তাই আপনার বাড়ির জন্য এটি একটি চমৎকার বিনিয়োগ। তাছাড়া, তাপ, দাগ এবং স্ক্র্যাচ প্রতিরোধী হওয়ায় এগুলি রক্ষণাবেক্ষণ করাও খুব সহজ। ফলে আপনার রান্নাঘর দীর্ঘদিন ধরে দুর্দান্ত  সুন্দর ও নতুনের মতো দেখাবে।
লুসিডা ল্যামিনেটস ইনস্টল করাও বেশ সহজ। এগুলি পুরনো সারফেসের উপরেই বসানো যায়, ফলে আপনার আগের কাউন্টারটপ বা ক্যাবিনেট খুলে ফেলার প্রয়োজন হয় না। এর ফলে ইনস্টলেশনের পুরো প্রক্রিয়াটি হয় দ্রুত, সহজ এবং সাশ্রয়ী।
লুসিডা ল্যামিনেটস পরিবেশবান্ধবও বটে। সেঞ্চুরি ল্যামিনেটস টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, এবং তাদের ল্যামিনেটগুলি পরিবেশ-বান্ধব উপকরণ ও প্রক্রিয়ায় তৈরি। এর ফলে আপনি পরিবেশের ক্ষতি না করেই একটি সুন্দর ও স্টাইলিশ রান্নাঘর উপভোগ করতে পারেন।
পরিশেষে , যারা কম খরচে নিজেদের রান্নাঘরকে আধুনিক রূপ দিতে চান, তাদের জন্য লুসিডা ল্যামিনেটস একটি সাশ্রয়ী বিকল্প। প্রাকৃতিক পাথর বা সলিড সারফেস উপকরণের তুলনায় এগুলির দাম অনেকটাই কম, ফলে সীমিত বাজেটের মধ্যেও এটি একটি দারুণ সমাধান।
উপসংহার:
সব মিলিয়ে বলা যায় সেঞ্চুরি ল্যামিনেটসের  লুসিডা ল্যামিনেটস আপনার রান্নাঘরের জন্য একটি অসাধারণ পছন্দ। এগুলি যেমন স্টাইলিশ ও আভিজাত্যপূর্ণ, তেমনই কার্যকর ও টেকসই। বিভিন্ন ফিনিশ ও রঙে উপলব্ধ হওয়ায় আপনি সহজেই আপনার বাড়ির জন্য সঠিক অপশনটি বেছে নিতে পারেন। পাশাপাশি, সহজ ইনস্টলেশন ও পরিবেশবান্ধব উপকরণের জন্য এটি আপনার রান্নাঘর এবং পরিবেশ উভয়ের জন্যই একটি চমৎকার বিনিয়োগ। তাই আপনার কিচেনে সৌন্দর্য ও কার্যকারিতার ছোঁয়া আনতে বেছে নিন সেঞ্চুরি ল্যামিনেটসের  লুসিডা ল্যামিনেটস।
The post লুসিডা ল্যামিনেটস: আপনার কিচেনে আভিজাত্য ও কার্যকারিতা আনুন first appeared on .
কিচেনের বাইরে:হোম ডেকরে ডেকরেটিভ ল্যামিনেটসের বহুমুখী ব্যবহার
ডেকরেটিভ ল্যামিনেটকে সাধারণত কিচেনকে নতুন করে সাজানোর একটি চমৎকার মাধ্যম বলে মনে করা হয়। ল্যামিনেটেড কাউন্টারটপ ও ক্যাবিনেট যোগ করলে পুরোনো বা ক্লান্ত দেখানো রান্নাঘরও সহজেই আধুনিক রূপ পেতে পারে। তবে ডেকরেটিভ ল্যামিনেটের ব্যবহার শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নয়; এর আরও বহু ধরনের ব্যবহার রয়েছে।
ডেকরেটিভ ল্যামিনেট আপনার বাড়ির যেকোনও ঘরে সতেজ ও সৃজনশীলতার ছোঁয়া আনতে পারে। নানা ধরনের প্যাটার্ন , রং, পুরুত্ব ও টেকশ্চারের বিস্তৃত সম্ভার সুলভ দামে পাওয়া যায় বলে, এগুলি ঘরের অ্যাকসেন্ট, পার্টিশন বা ডিভাইডার সহ নানা কাজে ব্যবহার করা যায়। ফলে খুব বেশি খরচ না করেই আপনার পছন্দমতো ডিজাইন ও স্টাইল ঘরে সাশ্রয়ী দামে সহজেই তৈরি করা সম্ভব।
হোম ডেকরের জন্য ল্যামিনেট এমন একটি অ্যাকসেন্ট উপাদান হিসেবেও ব্যবহার করা যায়, যা বাড়ির রুচিসম্মত ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। দেয়াল বা আসবাবে অন্যান্য উপাদানের সঙ্গে বৈপরীত্য তৈরি করে এটি ঘরের সুদৃশ্য আকর্ষণ বাড়াতে সাহায্য করে।
একটি নির্দিষ্ট ঘরে ভিন্ন ভিন্ন আবহ  তৈরি করার ক্ষেত্রেও ল্যামিনেট অত্যন্ত বহুমুখী। সঠিক রং, টেকশ্চার ও ডিজাইনের সমন্বয়ে ল্যামিনেট যে কোনও বাড়ি বা স্পেসকে সত্যিই একটি আলাদা প্রাণ ও চরিত্র এনে দিতে পারে।
হোম ডেকরে ডেকরেটিভ ল্যামিনেটের ব্যবহার
বাড়ির সাজসজ্জার জন্য সঠিক ডেকোরেটিভ ল্যামিনেট বেছে নেওয়া একদিকে যেমন রোমাঞ্চকর, তেমনই অনেক সময় একটু কঠিনও মনে হতে পারে। ডেকরেটিভ ল্যামিনেট শুধু বাড়ির সৌন্দর্যই বাড়ায় না, পাশাপাশি ঘরে আনে নান্দনিক সৌন্দর্য ও আরামের অনুভূতিও। তাই বাড়ির অন্দরসাজের জন্য উপযুক্ত ল্যামিনেট শিট নির্বাচন করতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। সঠিক ল্যামিনেট বেছে নেওয়ার সময় নিচের বিষয়গুলি বিবেচনা করা যেতে পারে:
হোম ডেকরের জন্য ল্যামিনেট অত্যন্ত জমকালো হতে পারে এবং যে কোনও ঘরে আধুনিক নান্দনিকতার ছোঁয়া যোগ করে। বাড়ির বিভিন্ন জায়গায় যেমন অ্যাকসেন্ট ওয়াল, তাক বা শেলফ এবং মেঝের সাজে এগুলি ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের টেকশ্চার , ডিজাইন ও রঙে ল্যামিনেট পাওয়া যায়, তাই আপনার ঘরের অন্দরসাজের ধরন অনুযায়ী সহজেই উপযুক্ত ল্যামিনেট বেছে নেওয়া সম্ভব।
এই উপাদানটি অত্যন্ত টেকসই এবং বেশি ব্যবহার বা চলাচল হয় এমন জায়গাতেও সহজে টিকে থাকে এমনকি বাড়িতে পোষ্য প্রাণী বা ছোট বাচ্চা থাকলেও। ডেকরেটিভ ল্যামিনেট কম মেন্টেনেন্সে ভালো থাকে, টেকসই ও আকর্ষণীয়, এবং সহজেই বসানো যায়। কারণ এই উপাদানটি আঁচড়, দাগ বা রঙ ফিকে হয়ে যাওয়ার বিরুদ্ধে বেশ প্রতিরোধী।পাশাপাশি এটি পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করাও খুব সহজ। নিয়মিত ব্যবহার বা বেশি চলাচল হয় এমন জায়গায়ও এটি দীর্ঘদিন পর্যন্ত ক্ষয়ক্ষতি ছাড়াই টিকে থাকতে পারে।
কঠিন কাঠ বা সলিড উড প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এবং এখনও এটি বাড়ির জন্য অন্যতম টেকসই উপাদান হিসেবে বিবেচিত হয়। সলিড উড ফিনিশযুক্ত ল্যামিনেট শিট দেখতে অত্যন্ত নান্দনিক এবং বিভিন্ন ধরনের স্টাইল, রং ও ফিনিশে পাওয়া যায়, যা সহজেই যে কোনও ধরনের হোম ডেকরের সঙ্গে মানিয়ে যায়।
সঠিক মানের ল্যামিনেট নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কমার্শিয়াল ল্যামিনেট ও বাড়ির ব্যবহারের ল্যামিনেটের মধ্যে নানা দিক থেকে পার্থক্য রয়েছে। সাধারণত কমার্শিয়াল ল্যামিনেটের ডিজাইন বেশি ফর্মাল ও ক্লাসিক ধাঁচের হয়। পাশাপাশি এগুলির ওয়্যার লেয়ার তুলনামূলকভাবে বেশি পুরু হওয়ায় রঙ ফিকে হয়ে যাওয়া বা দাগ পড়ার বিরুদ্ধে এগুলি আরও বেশি প্রতিরোধী।
সুতরাং বলা যায়, ডেকোরেটিভ ল্যামিনেট শুধু রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বাড়ির বিভিন্ন জায়গায় ব্যবহার করা যেতে পারে এবং করা উচিত। এতে ঘরের সৌন্দর্য যেমন বাড়ে, তেমনই বাড়ির বিভিন্ন স্পেস আরও আকর্ষণীয় ও কার্যকর হয়ে ওঠে।
সারসংক্ষেপ
বাড়ির ইন্টিরিয়র ডিজাইনের ক্ষেত্রে ডেকোরেটিভ ল্যামিনেট দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। এগুলি যেমন ঘরে আধুনিক ও স্টাইলিশ লুক এনে দেয়, তেমনই খুব কম রক্ষণাবেক্ষণেই দীর্ঘদিন টেকসই থাকে। সেঞ্চুরি ল্যামিনেটসের সাহায্যে আপনি আপনার বাড়ির সাজসজ্জার প্রয়োজন অনুযায়ী সবচেয়ে উপযুক্ত ডেকরেটিভ ল্যামিনেট সহজেই খুঁজে নিতে পারেন।
ল্যামিনেটের গুণমান অনেকটাই নির্ভর করে নির্মাতার নির্ধারিত স্পেসিফিকেশনের উপর। তাই যদি রান্নাঘর, বাথরুম বা প্রবেশপথের মতো জায়গায় ল্যামিনেট বসানোর পরিকল্পনা থাকে, তবে এমন সেঞ্চুরি ল্যামিনেটস  বেছে নেওয়া উচিত, যেগুলি এই ধরনের পরিবেশে দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয়েছে।
কোম্পানির প্রিমিয়াম পণ্যসম্ভার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সেঞ্চুরি প্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সেঞ্চুরি প্লাইয়ের বিশেষজ্ঞ দল সম্পূর্ণ গ্রাহক সন্তুষ্টি অর্জনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। সেই কারণেই দেশের অন্যতম শীর্ষ প্লাইউড প্রস্তুতকারী এই সংস্থা তাদের পণ্যের গুণমানের উপর বিশেষ জোর দেয়।আজই সেঞ্চুরি প্লাইয়ের টিমের সঙ্গে যুক্ত হয়ে আপনার প্রয়োজন অনুযায়ী দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান পেতে পারেন।
বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক করুন –https://www.centuryply.com/
The post কিচেনের বাইরে:হোম ডেকরে ডেকরেটিভ ল্যামিনেটসের বহুমুখী ব্যবহার first appeared on .
৫টি দুর্দান্ত কিচেন ল্যামিনেট ডেকর টিপস
প্রত্যেক বাড়ির কেন্দ্রবিন্দু হলো কিচেন,এবং সঠিক ডিজাইন সিদ্ধান্ত এই গুরুত্বপূর্ণ জায়গাকে সম্পূর্ণ মেকওভার করতে পারে।এই কিচেন ল্যামিনেটেসগুলি সৃষ্টিশীলতা কে উদ্দীপ্ত করে কিচেনকে একটা সুরুচিসম্মত, কেতাদুরস্ত সৌন্দর্যে সাজাতে পারে,তা সে পুরো অথবা আংশিক যাই হোক না কেন।
কিচেন ল্যামিনেটসের প্রসিদ্ধি তার উপযোগিতা,দৃঢ়তা,বৈচিত্রময় ডিজাইন,রং,টেকশ্চার,যে কারণে শৌখিন ক্রেতাদের নির্মল,আধুনিক রুচির জন্য মানানসই।এতে কিচেন ডিজাইনের পূর্ণ সম্ভাব্য সৃষ্টিশীলতার উদ্ভাস পেতে পারেন যাতে কিচেন একটি আশ্চর্য চমৎকার জায়গায় রূপান্তরিত হয় বিশেষত যারা সুরুচিপূর্ণ এবং ল্যামিনেটসের রূপান্তরকারী শক্তি সম্পর্কে অবহিত হতে চান।এখানে আবিষ্কার করুন বিভিন্ন সৃষ্টিশীল পদ্ধতি যেখানে এই ল্যামিনেটসের সাহায্যে কিচেন ডিজাইন করে তুলুন অতুলনীয় বিশ্রান্তির পরিবেশ।
কাউন্টারটপ রিনোভেশন
কিচেনের আবহ এবং সুদৃশ্যতায় মেকওভার করতে ল্যামিনেটস কাউন্টারটপস আবশ্যিক।আপনার রুচি অনুযায়ী বিপুল বৈচিত্রের ডিজাইন,রং এবং টেকশ্চারের মধ্যে থেকে সঠিক ল্যামিনেট বেছে নিতে পারেন। মনোমুগ্ধকর হওয়া ছাড়া ল্যামিনেট কাউন্টারটপ অত্যন্ত শক্তিশালী এবং হিট,স্টেইন ও স্ক্র্যাচ রেসিস্টেন্ট।রান্না করার স্বাভাবিক শর্তে যেখানে দাগ,ছলকে পড়া,প্রখর তাপ,ছুরির কাটার দাগ ,গরম প্যান,প্রতিদিন এসবের ঘনঘটার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে সেই পরিবেশে এই  ল্যামিনেটস অত্যন্ত উপযোগী।
এই ল্যামিনেট ইন্সটল করতে পুরোনো জিনিস ভেঙে ফেলা বা নতুন করে তৈরি করার প্রয়োজনই পড়ে না কারণ এগুলি বর্তমানে কিচেন যেমন আছে তার ওপরেই কাউন্টারে ঝক্কি ঝামেলা ছাড়াই  লাগিয়ে নেওয়া যায়।এগুলির ইনস্টলেশন পদ্ধতি অত্যন্ত তাড়াতাড়ি আর কার্যকরী যা প্রথাগত রিনোভেশন ঝামেলার থেকে রেহাই পাওয়া। ল্যামিনেটস কাউন্টারের উন্নততর সংস্করণের জন্য প্রয়োজনীয় এবং নান্দনিকরূপে  সৌন্দর্যপূর্ণ,দীর্ঘস্থায়িত্ব আনে এবং সহজ মেন্টেনেন্সের সুবিধাসহ।
ল্যামিনেটসের সঙ্গে অন্যান্য কাউন্টারটপ মেটিরিয়ালের তুলনা করলে এর দামের সুবিধের বিষয়টি নজরে আসবেই।এই কারণে এটি সলিড সারফেসে অথবা ন্যাচারাল স্টোন মেটেরিয়ালে তুলনামূলকভাবে সাশ্রয়ী বিকল্প যাতে আপনি আপনার পছন্দের সৌন্দর্য সুলভে পেয়ে যাচ্ছেন।এই কারণে ল্যামিনেট অত্যন্ত জনপ্রিয়, যারা কম দামে অভিজাত বর্ণাঢ্য সৌন্দর্য চাইছেন।
প্যান্ট্রি ও স্টোরেজে ল্যামিনেট
কিচেনে প্যান্ট্রি ও স্টোরেজে ল্যামিনেট দিয়ে নতুন করে সাজালে অনেক কার্যকরী হয়ে ওঠে।laminates for the kitchen.যদি প্যান্ট্রিতে ওপেন শেল্ফ থাকে তাহলে তাকে ল্যামিনেটস দিয়ে সাজালে অনেক সুবিন্যস্ত ও সুদর্শন করে তোলা যায়। এছাড়া ল্যামিনেটস ব্যবহারের কারণে শেল্ফের অভিন্ন রূপমাধুর্য এছাড়া ক্ষয় ক্ষতি থেকে রক্ষা করে।
প্যান্ট্রি আর স্টোরেজে ল্যামিনেট ব্যবহার বাস্তবচিত এবং সুরুচির প্রকাশ।প্যান্ট্রি আর স্টোরেজে ল্যামিনেটেড শেল্ফ ইন্সটল করলে স্টোরেজর ধারণ ক্ষমতা আর দৃশ্যত পরিপাটি এবং সুসংগঠিত দেখতে লাগে।খাবার জিনিস স্টোর করতে,কিচেনে রান্না করার সামগ্রী আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য ল্যামিনেটেড শেল্ফগুলি সঠিক পছন্দ কারণ এগুলি টেকসই,সহজে পরিষ্কার করা যায় এবং ময়েশ্চার রেসিস্টেন্ট।
ল্যামিনেটেড ব্যাকস্প্ল্যাশ ইন্সটল করে নিতে পারেন ল্যামিনেটের ব্যবহারিক জায়গা বাড়িতে তুলতে প্যান্ট্রি আর স্টোরেজ শেল্ফের বাইরের অংশে।ডেকরেশনে এই সংযোজন দেওয়ালে ময়েশ্চার,ছলকে ওঠা তরল এবং ময়লা দাগ থেকে সুরক্ষা দেবে।ল্যামিনেটস একটি দুর্দান্ত মেটেরিয়াল যা কিচেনের স্পেসকে নিজস্ব শক্তি,ব্যবহারিক উপযোগিতা এবং সৌন্দর্যে বাড়িয়ে তোলে।
ব্যাকস্প্ল্যাশে নতুন স্টাইল
কিচেন ল্যামিনেটসের সুদৃশ্য প্রয়োগ ব্যাক্সপ্ল্যাশ এনহ্যান্সমেন্ট যাতে কিচেন ডেকরের ওই অঞ্চলে ফিটফাট আর স্টাইলিশ ছোঁয়া আনে।ডেকরেটিভ ল্যামিনেটসের Decorative laminates সম্ভারে বিপুল বৈচিত্রময় ডিজাইন,প্যাটার্ন এবং রং রয়েছে,যাতে আপনি আপনার রুচিসম্মত এবং কিচেন থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ল্যামিনেটস পছন্দ করতে পারেন।সেটা ঝকমকে মসৃণ ও অত্যাধুনিক অথবা ঐতিহ্য ও  বন্য আবহ হতে পারে ,ল্যামিনেটস আপনাকে সীমাহীন বৈচিত্রর সন্ধান দিতে পারে যাতে কিচেন ব্যাকস্প্ল্যাশ দৃষ্টিনন্দন হয়ে ওঠে।
কিচেন ল্যামিনেটস অত্যন্ত টেকসই হওয়ার কারণে দাগ ময়লা ,স্ক্র্যাচ আর ময়েশ্চার প্রতিরোধী।এই কারণে ব্যাকস্প্ল্যাশের জন্য একদম সঠিক পছন্দ,যেহেতু এগুলি রোজকারের জল,তেল ছিটকানো খাবারের অংশের টুকরো প্রভৃতির উপদ্রব থেকে সুরক্ষিত রাখতে পারে।এছাড়া ল্যামিনেটস খুব সহজে পরিষ্কার করা যায় শুধু একটা ভেজা কাপড়ের সাহায্যে যা ব্যাক স্প্ল্যাশ মেন্টেনেন্সের জন্য ভালো সমাধান।
অন্যান্য ব্যাকস্প্ল্যাশ মেটেরিয়ালের যেমন টাইলস আর ন্যাচারাল স্টোনের তুলনায়  ল্যামিনেটস একটি সাশ্রয়ী বিকল্প।কারণ সুদৃশ্যতায় অন্যদের ভগ্নাংশের কম দামে,যাতে অল্প দামের মধ্যে আড়ম্বরপূর্ণ বৈভবের ডেকর সৃষ্টি করা যায়।কিচেনে ল্যামিনেটকে ব্যাকস্প্ল্যাশ এনহ্যান্সমেন্ট হিসেবে ব্যবহার কিচেনে নয়নাভিরাম সৌন্দর্য আর আধুনিক কার্যকরী স্পেস তৈরির সুবিধা।
কাস্টমাইজড ক্যাবিনেট
কিচেন ডিজাইনে স্পেসকে কাস্টমাইজড ক্যাবিনেট দিয়ে রূপান্তরিত করা একটি জনপ্রিয়  ট্রেন্ড।কিচেন ল্যামিনেটস দিয়ে নিজের ইচ্ছেমতো ক্যাবিনেট ডিজাইন করে বাড়িকে তাক লাগানো চমৎকার এবং কার্যকরী সাজে সাজালে গৃহকর্তার নিজস্ব রুচি ও বোধের প্রকাশ হয়।
ল্যামিনেট ব্যবহারের ফলে কিচেন ক্যাবিনেটের দরজাগুলি দেখতে হয় একদম সীমাহীন, সমান ও নিখুঁত। ক্যাবিনেটের সামনের অংশে ল্যামিনেট শিট বসালে পুরো কিচেনজুড়ে তৈরি হয় একরকমের সুসংগঠিত ও পরিপাটি চেহারা, যা সামগ্রিক সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তোলে।ম্যাট হোক বা গ্লসি,নানান ধরনের ফিনিশে পাওয়া ল্যামিনেট খুব সহজেই কাঠ বা পাথরের মতো প্রাকৃতিক উপকরণের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে, তাও আবার অতিরিক্ত খরচ বা ঝামেলাপূর্ণ রক্ষণাবেক্ষণ ছাড়াই। ফলে কিচেনের পরিসরটি দেখতে হয় আরও অভিজাত ও প্রিমিয়াম, অথচ ব্যবহারিক দিক থেকেও থাকে সমানভাবে সুবিধাজনক।
এছাড়াও কিচেন ল্যামিনেট কাস্টম-মেড ক্যাবিনেটের কার্যকারিতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। ল্যামিনেটের অসাধারণ টেকসই গুণ, দাগ-প্রতিরোধ ক্ষমতা এবং আর্দ্রতা সহনশীলতা একে রান্নাঘরের পরিবেশের জন্য একেবারে উপযুক্ত করে তোলে।এর পরিষ্কার ও রক্ষণাবেক্ষণও অত্যন্ত সহজ,সামান্য ডিটারজেন্ট মিশ্রিত জল দিয়ে একবার মুছে নিলেই ল্যামিনেটের সারফেস ঝকঝকে ও দাগমুক্ত থাকে। তাই কাস্টম ক্যাবিনেটে কিচেন ল্যামিনেট ব্যবহার করলে বাড়ির মালিকরা শুধু সৌন্দর্যই নয়, ব্যবহারিক দিক থেকেও তাঁদের কিচেন স্পেসকে নতুনভাবে সাজানোর অসংখ্য সম্ভাবনা পেয়ে যান।
ডাইনিং টেবল
কিচেন  রিনোভেশনের  ক্ষেত্রে কিচেন ল্যামিনেট ডাইনিং টেবলেও অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা যায়, যা পুরো পরিসরে একরকমের সমন্বিত ও স্টাইলিশ লুক তৈরি করে। ডাইনিং টেবলে কিচেন ল্যামিনেট ব্যবহারের ফলে জায়গার সামগ্রিক সৌন্দর্য ও ব্যবহারিক দিক দুটিই আরও উন্নত হয়।ডাইনিং টেবিলে ল্যামিনেট প্রয়োগ করলে তা সহজেই পুরো কিচেন ডিজাইনের সঙ্গে মিশে যায়। কিচেন ক্যাবিনেট বা কাউন্টারটপের সঙ্গে মানানসই ল্যামিনেট বেছে নিলে তৈরি হয় একটি সুরেলা ও একতাবদ্ধ চেহারা। এই সমন্বয় পুরো কিচেনকে আরও দৃষ্টিনন্দন, পরিপাটি ও আকর্ষণীয় করে তোলে।
কিচেন ল্যামিনেট আকার ও মাপের দিক থেকে অসাধারণ বহুমুখী। ব্যক্তিগত রুচি ও প্রয়োজন অনুযায়ী ডাইনিং টেবিল গোল, আয়তাকার কিংবা চৌকো ,যে কোনো আকারেই তৈরি করা যায়। টেবিলটপে ল্যামিনেট ব্যবহার করলে তা শুধু মজবুত ও দীর্ঘস্থায়ীই হয় না, বরং দেখতে হয় আকর্ষণীয় ও সুদৃশ্য। দৈনন্দিন ব্যবহারের চাপ সহজেই সহ্য করতে পারে এই ল্যামিনেট সারফেস, পাশাপাশি পুরো কিচেন ডেকরের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে গিয়ে পরিসরকে আরও স্টাইলিশ করে তোলে।
বিভিন্ন ধরনের ডিজাইনের সুবিধে, দীর্ঘস্থায়ী গুণমান, সাশ্রয়ী মূল্য এবং পুরো কিচেন ডিজাইনের সঙ্গে নিখুঁত সামঞ্জস্য ,এই সব মিলিয়ে ল্যামিনেট একটি ব্যবহারিক ও স্টাইলিশ সমাধান হিসেবে নিজেকে প্রমাণ করে। ডাইনিং টেবিলে ল্যামিনেট ব্যবহার করলে গৃহকর্তা তাঁদের ব্যক্তিগত রুচির প্রতিফলন ঘটাতে পারেন এবং একই সঙ্গে কিচেনের কার্যকারিতাও বাড়াতে পারেন। এর ফলে তৈরি হয় এক উষ্ণ, আমন্ত্রণমূলক ও দৃষ্টিনন্দন পরিসর, যেখানে পরিবার ও অতিথি সকলেই স্বচ্ছন্দে সময় কাটাতে পারেন।
ভারতে ল্যামিনেট নির্মাতাদের মধ্যে সেঞ্চুরিপ্লাই একটি বিশেষভাবে পরিচিত নাম, কারণ তারা অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল ল্যামিনেশন সমাধানের বিস্তৃত সম্ভার নিয়ে আসে। তাদের এক্সক্লুসিভ পণ্যসম্ভার কিচেন সংস্কার বা আধুনিকীকরণে আগ্রহী ক্রেতাদের জন্য এক আদর্শ পছন্দ হয়ে উঠতে পারে।
বিশদে জানতে ক্লিক করুন – https://www.centuryply.com/
The post ৫টি দুর্দান্ত কিচেন ল্যামিনেট ডেকর টিপস first appeared on .
কেন ইন্টেরিয়রে প্রথম পছন্দ ল্যামিনেটস ?
আপনি কি আপনার ঘরের ইন্টেরিয়র দেখে একঘেয়ে অনুভব করছেন? বাড়িকে কি দিতে চান নতুন ও নান্দনিক রূপ? তাহলে আধুনিক হোম ডিজাইনের ট্রেন্ডে থাকা ল্যামিনেট সম্পর্কে জানা আপনার জন্য ভীষণ জরুরি। ল্যামিনেট ব্যবহার করা যেমন সহজ, তেমনই এটি সারফেসে বসালে দেয় মসৃণ ও পরিমিত ফিনিশ। এই বহুমুখী উপকরণটি ঘরের যেকোনো অংশে ব্যবহার করে সহজেই আভিজাত্যপূর্ণ সৌন্দর্যসৃষ্টি করা যায়। তাই বাড়ির নতুন নির্মাণ বা সংস্কারের কথা ভাবলে ল্যামিনেট হতে পারে আপনার সেরা পছন্দ যেখানে রয়েছে অসংখ্য ডিজাইন ও বিকল্প। ল্যামিনেটের এই বৈচিত্রময় জগৎকে চিনে নিতে রইল একটি বিস্তারিত আলোচনা।
ল্যামিনেট শিটস
ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ল্যামিনেট শিট গৃহস্বামীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধাও এনে দেয়।
ল্যামিনেট কীভাবে তৈরি হয়?
ল্যামিনেট তৈরির প্রক্রিয়া মূলত পাঁচটি ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলোর মাধ্যমে সাধারণ কাগজ ধীরে ধীরে শক্ত, টেকসই ও আকর্ষণীয় ল্যামিনেটে রূপান্তরিত হয়। চলুন দেখে নেওয়া যাক সেই ধাপগুলি-
১) ক্রাফট পেপার প্রস্তুতকরণ:প্রথম ধাপে ক্রাফট পেপার পরিষ্কার করে ফিনলযুক্ত রেজিনের দ্রবণে ভিজিয়ে নেওয়া হয়। এতে কাগজ শক্ত ও প্রক্রিয়াজাত হয়ে ওঠে যা ল্যামিনেট তৈরির জন্য উপযুক্ত করে তোলে।
২) শুকানো ও শিট তৈরি:এরপর এই রেজিন-ভেজানো কাগজ শুকানো হয়। রেজিন কয়েক সেকেন্ডেই শুকিয়ে যায় এবং পুরোপুরি শুকিয়ে গেলে কাগজগুলোকে শিট আকারে প্রস্তুত করা হয়।
৩) স্ট্যাকিং বা স্তর বসানো:ল্যামিনেটকে আকর্ষণীয় ও ডেকরেটিভ লেয়ার তৈরি করতে ক্রাফট পেপারের ওপর ডেকরেটিভ লেয়ার বসানো হয়। এই প্রক্রিয়াকে স্ট্যাকিং বলা হয়। বিভিন্ন স্তরের মাঝে টেকশ্চারযুক্ত প্লেট রাখা হয় যাতে কাগজগুলো একে অপরের সঙ্গে লেগে না যায়।
৪) থার্মোসেটিং প্রক্রিয়া:এরপর এই স্তরগুলোকে অত্যন্ত উচ্চ তাপ ও চাপের মধ্যে দিয়ে পাঠানো হয়, যাতে সব স্তর স্থায়ীভাবে একত্রে যুক্ত হয়ে একটি মজবুত শিটে পরিণত হয়।
৫)কাটিং ও ফিনিশিং:শেষ ধাপে অতিরিক্ত কাগজ কেটে ফেলা হয়। এর পরেই তৈরি হয় সম্পূর্ণ প্রস্তুত ও ব্যবহারযোগ্য ডেকোরেটিভ ল্যামিনেট।
ল্যামিনেটের উপকারিতা
ল্যামিনেট শিটের অসংখ্য গুণ রয়েছে, যার জন্য ইন্টেরিয়র ডিজাইনারদের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয়। বাড়ি তৈরি বা সংস্কারের ক্ষেত্রে এটি যেমন সাশ্রয়ী, তেমনই দেখতে দেয় আসল কাঠের মতো আভিজাত্যপূর্ণ অনুভূতি। ল্যামিনেট বসানো খুবই সহজ এবং কারিগর-বান্ধব, ফলে কাজ দ্রুত ও ঝামেলাহীনভাবে সম্পন্ন হয়।
ল্যামিনেট অত্যন্ত টেকসই ও দীর্ঘস্থায়ী, পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের প্রয়োজনও খুব কম। ভেজা কাপড় দিয়ে একবার মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়। এটি জল, আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাবের প্রতিরোধী হওয়ায় রান্নাঘর, বাথরুমের বাইরের অংশ বা আর্দ্র পরিবেশেও নিশ্চিন্তে ব্যবহার করা যায়। তাছাড়া ল্যামিনেট পরিবেশবান্ধব, কারণ এটি প্ল্যান্টেশন কাঠ দিয়ে তৈরি, অর্থাৎ নিয়ন্ত্রিত প্ল্যান্টেশন কাঠ ব্যবহৃত হয়, প্রাকৃতিক বনভূমির গাছ নয়।
সেঞ্চুরি ল্যামিনেটসের ল্যামিনেট শিটে আরও একটি বিশেষ সুবিধা রয়েছে। তাদের ল্যামিনেটের উপরের স্তরে ব্যবহৃত ভাইরাকিল প্রযুক্তি  যা ৯৯% ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস ও ক্ষতিকর অণুজীব ধ্বংস করতে সাহায্য করে। এছাড়াও সেঞ্চুরি ল্যামিনেটস নানা ধরনের ডিজাইন, টেকশ্চার, রং ও প্যাটার্নে ল্যামিনেট সরবরাহ করে, ফলে আপনার ঘরের ডেকর থিম বা ব্যক্তিগত রুচি অনুযায়ী সহজেই পছন্দ করা যায়।
সবচেয়ে বড় কথা, ল্যামিনেট একটি অত্যন্ত বহুমুখী উপকরণ ,ক্যাবিনেট থেকে শুরু করে মেঝে পর্যন্ত সর্বত্র ব্যবহার করা যায়। এই সব সুবিধাই ল্যামিনেটকে একটি বুদ্ধিদীপ্ত বিনিয়োগে পরিণত করে এবং যারা নিজেদের বাড়িতে আভিজাত্য ও উষ্ণতার ছোঁয়া আনতে চান, তাদের প্রথম পছন্দ হয়ে ওঠে।
ল্যামিনেটের ধরণ:
ল্যামিনেট নানা ধরনের হয়ে থাকে। কিছু ল্যামিনেটের কোর বেশি পুরু, আবার কিছু ল্যামিনেট ময়েশ্চার প্রতিরোধে বেশি কার্যকর। এই বিষয়গুলোই বাড়ি বা অফিসের জন্য ল্যামিনেট বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। চলুন দেখে নেওয়া যাক ল্যামিনেটের বিভিন্ন ধরণ –
১) ল্যামিনেট কোর:এই ধরনের ল্যামিনেট পার্টিকেল বোর্ড বা প্লাইবোর্ড দিয়ে তৈরি হয় এবং তার উপর মেলামাইন ভিনিয়ের লাগানো থাকে। এগুলি অন্যান্য ল্যামিনেটের তুলনায় সবচেয়ে সস্তা। তবে গঠনের কারণে এগুলি খুব বেশি টেকসই হয় না।
২) ল্যামিনেট ভিনাইল:১০০% বিশুদ্ধ ভিনাইল দিয়ে তৈরি এই ল্যামিনেটগুলি রক্ষণাবেক্ষণে সহজ এবং অত্যন্ত টেকসই। নানা রং ও প্যাটার্নে পাওয়া যায়, যা আপনার ঘরের ডেকর থিমের সঙ্গে মানানসই করে বেছে নেওয়া যায়।
৩) প্লাস্টিক ল্যামিনেট:এই ধরনের ল্যামিনেট বাজেটের মধ্যে ভালো স্থায়িত্ব দেয়, তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। দেখতে তুলনামূলক কম আকর্ষণীয় এবং ঠিকভাবে যত্ন না নিলে সহজেই আঁচড় পড়ে যেতে পারে। তবে এগুলি রিসাইকেলযোগ্য হওয়ায় পরিবেশবান্ধব।
৪) ইঞ্জিনিয়ার্ড ল্যামিনেট:এই ল্যামিনেটগুলোর পুরুত্ব সমান হওয়ায় বসানোর সময় কাটা বা ছাঁটার ঝামেলা থাকে না। নানা ধরনের ডিজাইনে পাওয়া যায়, তবে প্রাকৃতিক কাঠের উষ্ণ অনুভূতি দেয় না।
৫) ফিক্সড ল্যামিনেট:এই ধরনের ল্যামিনেট আঠা ও পেরেকের সাহায্যে সাবফ্লোরের সঙ্গে আটকানো থাকে। তাই হাঁটার সময় নড়াচড়া করে না এবং অন্য ল্যামিনেটের তুলনায় বেশি স্থিতিশীলতা দেয়।
৬) ল্যামিনেট হার্ডউড:এগুলিকে ‘ফ্লোটিং ফ্লোর’ নামেও ডাকা হয় এবং দেখতে প্রাকৃতিক হার্ডউডের মতো লাগে। তবে এগুলি আসল কাঠের তুলনায় অনেক সস্তা এবং রক্ষণাবেক্ষণও সহজ, কারণ এতে প্রাকৃতিক কাঠের মতো গর্ত বা খাঁজ থাকে না।
৭) ফ্লোটিং ল্যামিনেট:নাম থেকেই বোঝা যায়, এই ধরনের ল্যামিনেট মেঝের উপর ভাসমান অবস্থায় বসানো হয়। এর জন্য নিচে আলাদা কোনো সাপোর্টের প্রয়োজন হয় না। প্রয়োজনে এগুলি সহজেই খুলে ফেলা যায়, ফলে সাবফ্লোরে কাজ করতে সুবিধা হয়।
ল্যামিনেটসের মেন্টেনেন্স
আগেই বলা হয়েছে, ল্যামিনেটের যত্ন নেওয়া খুবই সহজ, কারণ এতে খুব কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এর উজ্জ্বলতা বজায় রাখতে নিয়মিত ভেজা বা হালকা স্যাঁতসেঁতে কাপড় দিয়ে মুছে নিলেই যথেষ্ট। যদি কোনো দাগ পড়ে যায়, তাহলে হালকা ডিটারজেন্ট ব্যবহার করে তা পরিষ্কার করা যায়। পরিষ্কারের পর পরিষ্কার জল দিয়ে মুছে নিয়ে শুকিয়ে নিতে হবে।
তবে শক্ত ক্লিনার বা খসখসে ব্রাশ ব্যবহার করা একেবারেই উচিত নয়, কারণ এতে ল্যামিনেটের ওপর আঁচড় পড়ে যেতে পারে এবং ফিনিশ নষ্ট হতে পারে। জেদি দাগ তুলতে চাইলে ভিনিগারের হালকা দ্রবণও ব্যবহার করা যেতে পারে। এছাড়া ল্যামিনেটকে সরাসরি বা পরোক্ষভাবে তীব্র রোদে রাখা উচিত নয়, কারণ এতে রঙ ও ফিনিশ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতি ছয় মাস অন্তর ওয়াক্স বা পলিশ লাগালে ল্যামিনেটের ঔজ্জ্বল্য বজায় থাকে এবং দৈনন্দিন ব্যবহারে হওয়া ক্ষয়ক্ষতি থেকেও এটি সুরক্ষিত থাকে।
সারসংক্ষেপ
ল্যামিনেট শিট কেনার সময় অবশ্যই প্রিমিয়াম মানের পণ্য বেছে নেওয়া উচিত। সেঞ্চুরি ল্যামিনেটেস  তাদের প্রতিটি ল্যামিনেট সতর্কভাবে নির্বাচন ও প্রস্তুত করে, তাই গ্রাহকদের জন্য তারা সর্বোচ্চ মানের ল্যামিনেট শিট সরবরাহ করে। বাড়ি নির্মাণের উপকরণ ও ডিজাইন সম্পর্কে সামান্য ধারণা ও সচেতনতা থাকলেই আপনি নিজের ঘরকে আপনার পছন্দ ও রুচি অনুযায়ী সুন্দরভাবে সাজাতে পারবেন।
The post কেন ইন্টেরিয়রে প্রথম পছন্দ ল্যামিনেটস ? first appeared on .
আধুনিক বাড়ির জন্য হাই গ্লস ল্যামিনেটস বেছে নেওয়ার ৭টি অব্যর্থ কারণ
হাই গ্লস ল্যামিনেট নান্দনিক সৌন্দর্য ও হেভি-ডিউটি পারফরম্যান্সের এক অনন্য মেলবন্ধন। এর ঝকঝকে ফিনিশ ঘরের সাজে এনে দেয় পরিপাটি ও প্রিমিয়াম লুক। শুধু তাই নয়, প্রায় সব ধরনের সারফেসেই হাই গ্লস ল্যামিনেট ব্যবহার করা যায়, আর আধুনিক প্রযুক্তির কল্যাণে এর ইনস্টলেশন প্রক্রিয়াও এখন অনেক সহজ ও ঝামেলাহীন।হাই গ্লস ল্যামিনেটের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ে নিন পুরো আর্টিকেলটি।
হাই গ্লস ল্যামিনেট কেন আপনার বাড়ির জন্য একেবারে সেরা প্রমাণ করার কারণগুলি :
এটি সত্যিই বিস্ময়কর যে ল্যামিনেট এখন বাড়ি রেনোভেশনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, এবং এর সব সুবিধার কারণে এটি এত জনপ্রিয়। হাই গ্লস ল্যামিনেট আপনার আধুনিক বাড়ির জন্য একেবারে মানানসই। চলুন দেখি হাই গ্লস ল্যামিনেটের কিছু সহজ ও বড় সুবিধা।
১) সহজ ও তাড়াতাড়ি  ইনস্টলেশন
কাঠ বা গ্রানাইটের মতো অন্যান্য সারফেসিং মেটেরিয়ালের তুলনায় গ্লস ল্যামিনেট বসানো অনেক সহজ। এতে কম সময় ও কম পরিশ্রম লাগে, আর বিশেষ কোনও যন্ত্রপাতিরও প্রয়োজন হয় না। চাইলে আপনি নিজেই গ্লস ল্যামিনেট ইনস্টল করতে পারেন, ফলে আলাদা করে ইনস্টলেশন খরচও বাঁচে। সেঞ্চুরি প্লাইয়ের ল্যামিনেট সাধারণ ল্যামিনেটের তুলনায় আরও বেশি ফ্লেক্সিবল ও ইলাস্টিক, যা ইনস্টলেশনের পুরো প্রক্রিয়াটাকে করে তোলে অনেক সহজ ও ঝামেলাহীন।
২) হেভি–ডিউটি পারফরম্যান্স
গ্লস ডেকোরেটিভ ল্যামিনেট আধুনিক সারফেসিং অপশন হিসেবে একাধিক সুবিধা দেয় যেমন ময়েশ্চার রেসিস্টেন্স, হিউমিডিটি রেসিস্টেন্স এবং অ্যাব্রেশন রেসিস্টেন্স এবং রোজকার ঘষামাজা ও ক্ষয়ও ভালোভাবে সহ্য করতে পারে। দীর্ঘদিন ব্যবহারেও এর ঝকঝকে সৌন্দর্য সহজে নষ্ট হয় না। এই সব গুণের কারণেই গ্লস ল্যামিনেট শুধু টেকসই নয়, আধুনিক বাড়ির জন্য একেবারে উপযুক্ত যেখানে সৌন্দর্য ও কার্যকারিতা দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ।
৩) বহুভাবে ব্যবহার
ল্যামিনেটের সুবিধে হল এগুলো প্রায় সব ধরনের সারফেসেই ব্যবহার করা যায়, এমন জায়গাতেও যেখানে অন্য সারফেসিং মেটেরিয়াল পাওয়া যায় না। তার উপর গ্লস ল্যামিনেট বাড়ির জন্য দেয় একাধিক সুবিধা ,যেমন ময়েশ্চার আর হিউমিডিটি রেসিস্টেন্স। সহজে ইনস্টল করা যায়, সর্বত্র ব্যবহারযোগ্য এবং মেন্টেনেন্স ঝামেলা কম এই সব কারণেই গ্লস ল্যামিনেট দৈনন্দিন জীবনকে করে তোলে আরও সহজ ও ঝামেলাহীন।
শুধু তাই নয়, বাজেটের মধ্যেই গ্লস ল্যামিনেট আপনার বাড়িতে এনে দেয় অভিজাত আড়ম্বরপূর্ণ সৌন্দর্য। কিচেন, বাথরুম, বেডরুম এমনকি ডাইনিং রুমেও এগুলি ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সেরা  ও অনন্য অন্দরসাজ।
৪) জায়গাকে আসলের থেকে বড় দেখায়
গ্লস ল্যামিনেটস লাইট রিফ্লেক্টিং কারণের জন্য জায়গাকে আসলে চেয়ে বড় দেখায়।সেই কারণে ছোট ঘরের জন্য এগুলি দারুণ বাছাই।ছোট ঘরের জন্য হালকা রঙের গ্লস ল্যামিনেটস উপযোগী।এই কারণে বাড়িতে বেশি আলো আসার সুযোগ হয় যাতে বাড়িকে পরিপাটি,বড় দেখতে   লাগে।
৫) অ্যান্টি–ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য
সেঞ্চুরি প্লাই ল্যামিনেটে ব্যবহৃত ভাইরোকিল প্রযুক্তি প্রায় ৯৯% ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ও অন্যান্য ক্ষতিকর মাইক্রোঅর্গানিজমস  ধ্বংস করতে সক্ষম। ফলে গ্লস ল্যামিনেট শুধু বাড়ির সৌন্দর্যই বাড়ায় না, বরং আপনার ঘরের পরিবেশকে রাখে আরও নিরাপদ ও স্বাস্থ্যকর।
রান্নাঘর ও বাথরুম সবসময়ই জল,ময়েশ্চার ও স্যাঁতসেঁতে পরিবেশের সংস্পর্শে থাকে, ফলে সেখানে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা বেশি থাকে। তার উপর গ্রানাইট বা মার্বেলের মতো সারফেসে সহজেই ক্ষতিকর ব্যাকটেরিয়া জমে ওঠে, যা ঘরের পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলতে পারে। এই দিক থেকে গ্লস ল্যামিনেট অনেক বেশি ভরসাযোগ্য কারণ এগুলি ঘরকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
৬) ঝামেলাহীন মেন্টেনেন্স
গ্লস ল্যামিনেটের মসৃণ সারফেসের জন্য আলাদা করে খুব বেশি যত্ন নেওয়ার দরকার হয় না। মাঝে মধ্যে ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই এগুলি পরিষ্কার থাকে। দাগ ও স্ক্র্যাচ সহজে পড়ে না, আর ময়েশ্চার, স্যাঁতসেঁতে ভাব এমনকি জলও ভালোভাবে প্রতিরোধ করতে পারে। বছরের পর বছর ব্যবহারেও এর ঝকঝকে উজ্জ্বলতা বজায় থাকে। এই কম রক্ষণাবেক্ষণের সুবিধার কারণেই রান্নাঘরের কাউন্টার ও বাথরুম ক্যাবিনেটে গ্লস ল্যামিনেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অল্প যত্নেই গ্লস ল্যামিনেট আপনার বাড়িকে করে তোলে আরও সুরুচিপূর্ণ সুন্দর।
৭) নান্দনিক সৌন্দর্য বাড়ায়
কে না চান নিজের বাড়িকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে? হাই গ্লস ল্যামিনেট আপনার ঘরে এনে দেয় একেবারে আলাদা ধরনের নান্দনিক আবেদন। এর স্মুথ ফিনিশ ও আলো প্রতিফলিত করার ক্ষমতা ঘরকে করে তোলে আরও উজ্জ্বল ও স্টাইলিশ। আধুনিক বাড়ির ডিজাইনের জন্য হাই গ্লস ল্যামিনেট নিঃসন্দেহে একটি আদর্শ বাছাই।
পরিশেষে
বাড়ি সাজানোর জন্য মেটেরিয়াল কেনার সময় সহজ ইনস্টলেশন, বাজেটের মধ্যে থাকা, দীর্ঘস্থায়িত্ব এবং  অভিজাত মার্জিত সৌন্দর্য এই বিষয়গুলি সাধারণত সবাই বিবেচনা করেন। হোম ডেকরের জন্য গ্লস ল্যামিনেট এই সব সুবিধাই একসঙ্গে বাড়ির মালিকদের দেয়। তবে ল্যামিনেট কেনার সময় অবশ্যই প্রিমিয়াম মানের মেটেরিয়াল বেছে নেওয়া জরুরি। সেঞ্চুরি প্লাই উচ্চমানের কাঁচামাল দিয়ে তৈরি ল্যামিনেট অফার করে, যা নিশ্চিত করে যে গ্রাহকরা শুধু প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়ালই  পাচ্ছেন।
The post আধুনিক বাড়ির জন্য হাই গ্লস ল্যামিনেটস বেছে নেওয়ার ৭টি অব্যর্থ কারণ first appeared on .
কিচেন ক্যাবিনেট আর দেওয়ালের জন্য ৫ ধরণের টেকশ্চার্ড ল্যামিনেটস
টেকশ্চার্ড ল্যামিনেট আসলে একধরনের ডেকোরেটিভ ল্যামিনেট, যার ওপরের সারফেস খানিকটা উঁচু-নিচু বা টেকশ্চার্ড যুক্ত হয়। এই ল্যামিনেট তৈরি হয় একাধিক স্তরের ক্র্যাফট পেপার বা ডেকোরেটিভ পেপারকে মেলামাইন রেজিনের সঙ্গে হাই প্রেশার ও তাপমাত্রায় জুড়ে দিয়ে। শেষের স্তরটা এমবস করা থাকে, যাতে সেটার ছোঁয়া আর চেহারায় বাস্তব টেক্সচারের মতোই লাগে।
টেকশ্চার্ড ল্যামিনেট নানা কাজে ব্যবহার করা হয় যেমন ফার্ণিচার, ওয়াল প্যানেল, ক্যাবিনেট বা কাউন্টারটপে। ইন্টিরিয়র ডিজাইনে এগুলোর জনপ্রিয়তার কারণ হলো, এগুলো সহজেই কাঠ, পাথর বা কাপড়ের মতো প্রাকৃতিক উপাদানের লুক আর টেকশ্চার  তৈরি করতে পারে। নানা রঙ ওডিজাইনের ভ্যারাইটি পাওয়া যায় বলে  টেকশ্চার্ড ল্যামিনেট যেকোনো স্টাইলের সাজে দারুণভাবে মানিয়ে যায়।
টেকশ্চার্ড ল্যামিনেট ব্যবহারের বড় সুবিধাগুলোর মধ্যে একটি হলো, এগুলো টেকসই এবং খুব সহজে পরিষ্কার করা যায় তাই ব্যস্ত জনবহুল জায়গায় দারুণ উপযোগী। প্রাকৃতিক উপাদানের তুলনায় এগুলোর দামও অনেক কম, ফলে সুন্দর চেহারা পেতে এগুলো বেশ সাশ্রয়ী বিকল্প। রান্নাঘরের দেওয়ালে ল্যামিনেট শিট লাগানোও একদম সহজ আর সাশ্রয়ী উপায় এতে যেমন রঙের ছোঁয়া আসে, তেমনি দাগ-ধুলো থেকেও দেওয়াল সুরক্ষিত থাকে। সব মিলিয়ে,টেকশ্চার্ড ল্যামিনেট ঘরের ইন্টিরিয়রে স্টাইল আর টেকশ্চারের  ছোঁয়া যোগ করার জন্য একেবারে বাস্তবসম্মত ও দৃষ্টিনন্দন সৌন্দর্যসৃষ্টি ।
টেকশ্চার্ড ল্যামিনেট এখন রান্নাঘরের ক্যাবিনেট আর দেওয়ালের জন্য বেশ জনপ্রিয়। কারণ, এতে নানা রকম টেকশ্চার, প্যাটার্ন আর রঙের ভ্যারাইটি পাওয়া যায়। এগুলো পরিষ্কার রাখা সহজ, টেকসই, আর কাঠ বা পাথরের মতো প্রাকৃতিক উপাদানের তুলনায় অনেক বেশি সাশ্রয়ীও বটে।
কিচেন এবং ক্যাবিনেটের জন্য ৫টি দারুণ টেকশ্চার্ড ল্যামিনেটস:
১)উড গ্রেইন ল্যামিনেট: এই ধরনের ল্যামিনেট ন্যাচারাল উডের চেহারা  আর টেকশ্চারকে আসলের  মতো ফুটিয়ে তোলে। এর সারফেসে কাঠের দানার মতো টেকশ্চার  আর গিঁটের ডিজাইন থাকে, যা একে একদম আসল কাঠের মতো দেখায়। হালকা ওক রঙ থেকে শুরু করে গাঢ় মেহগনি, নানা রঙ ও প্যাটার্নে পাওয়া যায়। রান্নাঘরে গ্রামীণ, ঐতিহ্যবাহী বা আধুনিক যেকোনো স্টাইলের সাজে উড গ্রেইন ল্যামিনেট অনবদ্য সৌন্দর্যসৃষ্টি করে।
২) স্টোন ফিনিশ ল্যামিনেট: এই ল্যামিনেটগুলো দেখতে একেবারে প্রাকৃতিক পাথরের মতো, যেমন গ্রানাইট, মার্বেল বা কোয়ার্টজ। এদের টেকশ্চার্ড পৃষ্ঠে রঙ আর প্যাটার্নের সূক্ষ্ম ভিন্নতা থাকে, যা রান্নাঘরের সাজে গভীরতা আর আকর্ষণ যোগ করে। প্রাকৃতিক পাথরের তুলনায় এগুলো অনেক সাশ্রয়ী এবং যত্ন নেওয়াও অনেক সহজ, তাই স্টোন ফিনিশ ল্যামিনেট রান্নাঘরের জন্য দারুণ উপযোগী।
৩)লেদার টেকশ্চার্ড ল্যামিনেট: এই ধরনের ল্যামিনেটের স্পর্শে থাকে এক অনন্য কোমলতা ও উষ্ণতা, যা রান্নাঘরের ক্যাবিনেট ও দেওয়ালে আনে এক আভিজাত্যপূর্ণ ছোঁয়া। নানা রঙ ও প্যাটার্নে পাওয়া যায় বলে এগুলো দিয়ে সহজেই তৈরি করা যায় বিলাসবহুল ও স্টাইলিশ সৌন্দর্য। লেদার টেকশ্চার্ড  ল্যামিনেট টেকসই, পরিষ্কার রাখা সহজ, আর জনবহুল জায়গা যেমন রান্নাঘরের জন্য একদম উপযুক্ত বিকল্প।
৪)মেটাল ফিনিশ ল্যামিনেট: এই ল্যামিনেটগুলোর সারফেসে  থাকে মেটালিক টেকশ্চার, যা ব্রাশড স্টিল, কপার বা অ্যালুমিনিয়ামের মতো লুক তৈরি করে। আধুনিক বা ইন্ডাস্ট্রিয়াল-স্টাইলের রান্নাঘরের জন্য এগুলো এখন খুবই জনপ্রিয় পছন্দ। মেটাল ফিনিশ ল্যামিনেট দিয়ে সহজেই তৈরি করা যায় স্মার্ট,সমকালীন সৌন্দর্য। এগুলো টেকসই, পরিষ্কার রাখা সহজ, আর রান্নাঘরের ক্যাবিনেট ও দেওয়ালের জন্য অত্যন্ত কার্যকরী।
৫)ফ্যাব্রিক ল্যামিনেট: এই ল্যামিনেটগুলোর সারফেসে থাকে কাপড়ের মতো নরম টেকশ্চার, যা বুনে দেওয়া  ফ্যাব্রিকের চেহারা ও অনুভূতি তৈরি করে। লিনেন থেকে টুইড এমন নানা রঙ ও প্যাটার্নে পাওয়া যায়, তাই রান্নাঘরে এনে দেয় আরামদায়ক, উষ্ণ আর আমন্ত্রণমূলক এক আবহ। ফ্যাব্রিক ল্যামিনেট পরিষ্কার রাখা সহজ ও টেকসই, ফলে ক্যাবিনেট ও দেওয়ালের জন্য এটি একেবারে ব্যবহারিক ও আকর্ষণীয়।
পরিশেষে
টেকশ্চার্ড ল্যামিনেট রান্নাঘরের ক্যাবিনেট ও দেওয়ালের জন্য অজস্র ভ্যারাইটি বেছে নেওয়ার সুযোগ দেয়, উড গ্রেইন থেকে শুরু করে স্টোন ফিনিশ, লেদার টেকশ্চার, মেটাল ফিনিশ কিংবা ফ্যাব্রিক ল্যামিনেট পর্যন্ত। প্রতিটি ধরনের ল্যামিনেটের নিজস্ব বৈশিষ্ট্য ও সুবিধা আছে, যা আপনাকে আপনার রান্নাঘরের সাজ অনুযায়ী একদম নিখুঁত টেক্সচার, প্যাটার্ন আর রঙ বেছে নিতে সাহায্য করে।
সেঞ্চুরি ল্যামিনেটস ভারতের একটি শ্রেষ্ঠ ,নন্দিত ও বিশ্বস্ত ডেকোরেটিভ ল্যামিনেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান । বহু বছর ধরে তারা গ্রাহকদের উচ্চমানের ল্যামিনেট সরবরাহ করে আসছে এবং অনন্য প্রযুক্তি ব্যবহার করে এমন ল্যামিনেট তৈরি করে যা স্ক্র্যাচ ও ঘষামাজা সহ্য করতে পারে।এককথায় বলতে গেলে , ভারতীয় বাজারে উচ্চমানের ডেকোরেটিভ ল্যামিনেট খোঁজ করলে সেনচুরি ল্যামিনেটস একদম সঠিক ও বিশ্বাসযোগ্য পছন্দ।
The post কিচেন ক্যাবিনেট আর দেওয়ালের জন্য ৫ ধরণের টেকশ্চার্ড ল্যামিনেটস first appeared on .