fashion -

বসন্তের ফ্যাশন ও বিউটি রিফ্রেশ
শীতের ভারী পোশাক আর গাঢ় মেকআপের দিন শেষ। ফেব্রুয়ারি এলেই প্রকৃতি যেমন হালকা ও রঙিন হয়ে ওঠে, তেমনই আমাদের ত্বক, চুল আর স্টাইলও চায় এক নতুন শুরু। বসন্ত মানেই নিজের মধ্যে ফ্রেশ এনার্জি আনার সেরা সময় যাকে বিউটি ও ফ্যাশনের ভাষায় বলা যায় স্প্রিং রিসেট।

ত্বকের জন্য বসন্তকালীন রিসেট

শীতের পর ত্বকে জমে থাকা মৃত কোষ, অতিরিক্ত শুষ্কতা ও কখনও হঠাৎ ব্রণের সমস্যা অনেকেরই দেখা যায়। দিল্লির চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গীতিকা মিত্তল গুপ্তা জানাচ্ছেন,“বসন্তে ত্বক বেশি তেলতেলে ও সংবেদনশীল হয়ে ওঠে। তাই এই সময়ে হালকা, জলভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করা খুব জরুরি।তিনি আরও বলেন, শীতের ভারী নাইট ক্রিম ও তেল-ভিত্তিক প্রোডাক্ট বাদ দিয়ে জেল-বেসড স্কিনকেয়ারে গেলে ত্বক শ্বাস নিতে পারে। সপ্তাহে একদিন মৃদু এক্সফোলিয়েশন করলে ত্বকের উপর জমে থাকা ডালনেস কেটে গিয়ে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।

মেকআপে ‘লেস ইজ মোর’ ট্রেন্ড

মুম্বইয়ের সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট নম্রতা সোনি বলছেন,“এই বসন্তে নারীরা ভারী মেকআপের বদলে নিজের ত্বককে হাইলাইট করতে চাইছেন। তাই স্কিন টিন্ট, ক্রিম ব্লাশ আর লিপ গ্লসের চাহিদা বেশি।”তার মতে, ভারী ফাউন্ডেশনের বদলে হালকা বেস ত্বককে সতেজ ও প্রাকৃতিক রাখে। চোখে প্যাস্টেল শেড ও ঠোঁটে নরম গোলাপি বা কোরাল রং বসন্তের সঙ্গে দারুণ মানিয়ে যায়।

চুলে হালকা যত্নে ফিরুক প্রাণ

শীতের শেষে চুল সাধারণত রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যায়। হেয়ার এক্সপার্ট অদিতি আগরওয়াল জানাচ্ছেন,“বসন্তে চুলের জন্য ভারী তেল বা ক্রিমের বদলে হালকা হাইড্রেটিং উপাদান দরকার।”তিনি বলেন, অ্যালোভেরা, নারকেল জল বা গ্রিন টি-ভিত্তিক হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের গোড়া থেকে আর্দ্রতা বজায় রাখে। এতে চুল ঝরে যাওয়া কমে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।

ফ্যাশনে বসন্তের রঙ ও কাপড়

কলকাতার ফ্যাশন ডিজাইনার অন্জু মোদি  বলছেন,“এই মরসুমে কটন, মসলিন ও লিনেনের মতো প্রাকৃতিক কাপড় নারীদের মধ্যে বেশি জনপ্রিয়।”সন্তকালে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র হতে শুরু করে, তাই কটন, লিনেন ও মসলিনের মতো প্রাকৃতিক কাপড় ত্বককে শ্বাস নিতে সাহায্য করে। এই ফেব্রিকগুলো ঘাম সহজে শোষণ করে ও শরীর ঠান্ডা রাখে, ফলে সারাদিন আরাম বজায় থাকে। পাশাপাশি এগুলো খুব হালকা ও নরম হওয়ায় চলাফেরায় স্বাচ্ছন্দ্য দেয়। তাই বসন্তের ফ্যাশনে এই কাপড়গুলোই সবচেয়ে উপযোগী ও স্টাইলিশ।

তিনি জানান, প্যাস্টেল রঙ, হালকা ফুলের প্রিন্ট ও সূক্ষ্ম এমব্রয়ডারি বসন্তের সঙ্গে মানানসই একটি সফট এলিগ্যান্ট লুক দেয়। ফিউশন স্টাইলে হালকা কুর্তির সঙ্গে পালাজো বা স্নিকার্স আজকের কর্মব্যস্ত নারীর জন্য একেবারে পারফেক্ট।

ভেতর থেকে সৌন্দর্যের আসল রহস্য-নিউট্রিশন ও ওয়েলনেস এক্সপার্ট  ঋজুতা দিবেকর মনে করিয়ে দেন,“ত্বকের উজ্জ্বলতা আসে ভিতর থেকে। বসন্তে বেশি জল, মৌসুমি ফল ও শাকসবজি খেলে শরীর ডিটক্স হয়। তরমুজ, কমলালেবু, শসা ও পালং শাক শরীর ঠান্ডা রাখে এবং ত্বকে স্বাভাবিক গ্লো এনে দেয়।”

The post বসন্তের  ফ্যাশন ও বিউটি রিফ্রেশ first appeared on .