bathroom design -

ডেকোরেটিভ ল্যামিনেটে বাথরুম মেকওভার: স্টাইল বদলানোর ৩টি দারুণ উপায়
আপনার বাথরুম কি দেখতে একঘেয়ে আর সাদামাটা লাগছে? অল্প খরচে কি এটাকে একটু আধুনিক আর সজীব সতেজ রূপ দিতে চান? তাহলে ডেকোরেটিভ ল্যামিনেট হতে পারে আপনার খোঁজা সেই সহজ সমাধান। বহুমুখী ব্যবহার, দীর্ঘস্থায়িত্ব আর বাজেটের মধ্যে থাকার সুবিধার জন্য বাথরুম রেনোভেশনে আজকাল ল্যামিনেট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্রতিবেদনে আমরা জানাব, কীভাবে ডেকোরেটিভ ল্যামিনেট ব্যবহার করে মাত্র ৩টি উপায়ে আপনার বাথরুমের চেহারা একেবারে বদলে দিতে পারেন,সঙ্গে থাকবে আপনার নিজের প্রজেক্টের জন্য নানা নতুন চিন্তাধারা  আর অনুপ্রেরণা।

১) দেওয়াল – ডেকোরেটিভ ল্যামিনেট ব্যবহার শুরু করার জন্য বাথরুমের দেওয়ালই সবচেয়ে ভালো জায়গা। চাইলে একটি অ্যাকসেন্ট ওয়াল তৈরি করতে পারেন, আবার চাইলে ফিচার ওয়াল হিসেবে ব্যবহার করতে পারেন ,এমনকি পুরো বাথরুমের দেয়ালই ল্যামিনেটে ঢেকে দেওয়া যায়। আজকাল কাঠ বা পাথরের মতো প্রাকৃতিক উপকরণের আকৃতি অনুকরণ করে তৈরি ল্যামিনেট খুবই জনপ্রিয়। এই ধরনের ল্যামিনেট দেওয়ালে ব্যবহার করলে ঘরে আসে আলাদা টেকশ্চার ও গভীরতা, আর পুরো বাথরুমে তৈরি হয় শান্ত, স্পা-র মতো আরামদায়ক পরিবেশ।

বাথরুমের দেওয়ালে ল্যামিনেট ব্যবহার করার আরেকটি আকর্ষণীয় উপায় হল আলাদা ধাঁচের প্যাটার্ন বা ডিজাইন তৈরি করা। ল্যামিনেট নানা রঙ ও ডিজাইনে পাওয়া যায়, তাই নিজের পছন্দমতো সৃজনশীল হওয়ার সুযোগও অপরিসীম। যেমন, আধুনিক চেহারা পেতে জিওমেট্রিক প্যাটার্ন ব্যবহার করতে পারেন, আবার একটু বেশি ক্লাসিক বা ঐতিহ্যবাহী ভাব আনতে ফ্লোরাল প্যাটার্নের ল্যামিনেট বেছে নেওয়া যায়। চাইলে বিভিন্ন রঙ ও প্যাটার্ন মিলিয়েও একেবারে অনুপম, দৃষ্টিনন্দন ডিজাইন তৈরি করা সম্ভব।

বাথরুমের দেওয়ালে ল্যামিনেট বসানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন তা ভেজা জায়গার জন্য বিশেষভাবে তৈরি উচ্চমানের ল্যামিনেট হয়। উদাহরণ হিসেবে বলা যায়, সেঞ্চুরি প্লাইয়ের ল্যামিনেটগুলি ওয়াটার রেসিস্টেন্ট এবং ওয়ারেন্টি সহ আসে, ফলে দীর্ঘদিন ধরে আপনার বাথরুমের দেয়াল সুন্দর ও নতুনের মতোই থাকবে এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়।

২) কাউন্টারটপ ও ভ্যানিটি – বাথরুমে ল্যামিনেটের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখা যায় কাউন্টারটপ ও ভ্যানিটির ক্ষেত্রে। ল্যামিনেট কাউন্টারটপ খুবই জনপ্রিয়, কারণ এগুলি বাজেটের মধ্যে থাকে, টেকসই এবং রক্ষণাবেক্ষণ করাও সহজ। নানা রঙ ও প্যাটার্নে উপলব্ধ হওয়ায়, আপনার স্টাইল ও বাথরুমের সামগ্রিক ডিজাইনের সঙ্গে মানানসই ল্যামিনেট বেছে নেওয়াও খুব সহজ।

কাউন্টারটপের পাশাপাশি বাথরুমের ভ্যানিটিতেও ল্যামিনেট ব্যবহার করা যায়। পুরনো বা একটু সেকেলে ভ্যানিটিকে পুরোটা বদলানো ছাড়াই নতুন চেহারা দেওয়ার এটি একটি দারুণ উপায়। চাইলে কাউন্টারটপের সঙ্গে মিল রেখে একই ধরনের ল্যামিনেট বেছে নিয়ে পুরো বাথরুমে একটি ইউনিফায়েড লুক আনতে পারেন, আবার একটু আলাদা ও ট্রেন্ডি ভাব আনতে কনট্রাস্টিং রঙ বা প্যাটার্নও ব্যবহার করতে পারেন।

কাউন্টারটপ ও ভ্যানিটির জন্য ল্যামিনেট বাছাই করার সময় তাকে কতটা রুক্ষ ব্যবহার আর ঘষামাজা সহ্য করতে হবে, তা মাথায় রাখা খুব জরুরি। এমন ল্যামিনেটই নির্বাচন করা উচিত যা স্ক্র্যাচ-রেসিস্টেন্ট এবং জল ও পরিষ্কার করার বিভিন্ন কেমিক্যালের সংস্পর্শেও টেকসই থাকে। সেঞ্চুরি প্লাইয়ের ল্যামিনেটগুলি এই দিক থেকে অত্যন্ত ভরসাযোগ্য ,টেকসই হওয়ার পাশাপাশি স্টাইলিশও, তাই বাথরুম রেনোভেশনের জন্য এগুলি নিঃসন্দেহে সঠিক পছন্দ।

৩) ফ্লোরিং- বাথরুমের ফ্লোরিং এমন একটি জায়গা, যেখানে ল্যামিনেট ব্যবহার করলে বড়সড় পরিবর্তন চোখে পড়ে। ল্যামিনেট ফ্লোরিং বাথরুমে জনপ্রিয় হওয়ার কারণ হল এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী, বসানো সহজ এবং নানা স্টাইল ও প্যাটার্নে পাওয়া যায়। কাঠ বা পাথরের মতো প্রাকৃতিক উপকরণের ডিজাইন  পেতে চাইলে সেরকম ল্যামিনেট বেছে নিতে পারেন, আবার নজরকাড়া সৌন্দর্যের জন্য সাহসী রঙ বা ডিজাইনেও যেতে পারেন।

বাথরুমের ফ্লোরিংয়ে ল্যামিনেট ব্যবহারের বড় সুবিধা হল এর রক্ষণাবেক্ষণ খুবই সহজ। এগুলি ওয়াটার রেসিস্টেন্ট  হওয়ায় ভেজা কাপড় বা মপ দিয়ে অনায়াসেই পরিষ্কার করা যায়। তাই যাঁদের বাড়িতে সবসময় ব্যস্ততা লেগেই থাকে, কিংবা শিশু বা পোষ্য রয়েছে তাঁদের জন্য ল্যামিনেট ফ্লোরিং বিশেষভাবে উপযোগী।তবে ফ্লোরিংয়ের জন্য ল্যামিনেট বাছাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন তা স্লিপ-রেজিস্ট্যান্ট হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমায়। সেঞ্চুরি প্লাইয়ের ল্যামিনেটগুলি নিরাপত্তা ও স্টাইল দু’দিকই মাথায় রেখে তৈরি, ফলে বাথরুম রেনোভেশনের জন্য এগুলি নিঃসন্দেহে একটি সঠিক বাছাই।

পরিশেষে

ডেকোরেটিভ ল্যামিনেট বাথরুমের চেহারা বদলানোর একটি বহুমুখী ও বাজেট-ফ্রেন্ডলি উপায়। দেয়াল, কাউন্টারটপ, ভ্যানিটি বা ফ্লোরিং ,বাথরুমের যে কোনও অংশ নতুন করে সাজাতে ল্যামিনেটের বিকল্প প্রায় নেই। নানা স্টাইল, রঙ ও ডিজাইনে উপলব্ধ হওয়ায়, আপনার রুচি ও বাজেট অনুযায়ী পছন্দ করে নেওয়াও সহজ।তবে বাথরুম রেনোভেশনের জন্য ল্যামিনেট বাছাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন সেটি ভেজা জায়গার জন্য বিশেষভাবে তৈরি শ্রেষ্ঠ মানের ল্যামিনেট হয়। এই ক্ষেত্রে সেঞ্চুরি প্লাইয়ের ল্যামিনেট টেকসই হওয়ার পাশাপাশি স্টাইলিশও, তাই যে কোনও বাথরুম রেনোভেশন প্রজেক্টের জন্য এগুলি একেবারে উপযুক্ত।

তাহলে আর দেরি কেন? আজই ল্যামিনেট দিয়ে আপনার বাথরুম নতুন করে সাজানোর পরিকল্পনা শুরু করুন, আর আপনার স্বপ্নের আরামদায়ক, স্টাইলিশ স্পেসকে বাস্তবে রূপ দিন।

বাথরুম রেনোভেশনের জন্য ভারতে শ্রেষ্ঠ মানের  টেকসই ল্যামিনেট পেতে আজই চলে আসুন সেঞ্চুরি প্লাইয়ের নিকটবর্তী শো রুমে।

The post ডেকোরেটিভ ল্যামিনেটে বাথরুম মেকওভার: স্টাইল বদলানোর ৩টি দারুণ উপায় first appeared on .

৫টি টিপস: ভিনিয়ের দিয়ে দুর্দান্ত জমকালো বাড়ি সাজান।
ভিনিয়ের হল কাঠের একেবারে পাতলা একটা স্তর, যেটা ফার্ণিচার বা অন্য জিনিসের ওপর লাগানো হয় ডেকরেটিভ ফিনিশের জন্য। ভিনিয়ের ব্যবহার করলে আসবাবপত্র অনেক বেশি দামি বা বিলাসবহুল ,জমকালো দেখায়, কিন্তু পুরোপুরি সলিড কাঠের মতো খরচা হয় না। সবচেয়ে বড় সুবিধা হল এটা দেখতে প্রায় সলিড কাঠের মতো লাগে, কিন্তু দামে  অনেক সাশ্রয়ী।

কারণ ভিনিয়ের তৈরি হয় কাঠের গুঁড়ি কেটে বা পাতলা করে স্লাইসিং করে নেওয়ার মাধ্যমে। এতে একটুকরো কাঠ থেকেই অনেক বড়ো আকারে সারফেস এরিয়ার জন্য শিট বানানো যায়, যা ফার্ণিচার  আর অন্যান্য জিনিসে কাজে লাগে। ফলে একটা কাঠের গুঁড়ি থেকেই একাধিক ফার্ণিচার  বানানো সম্ভব হয়  যা একে অনেক বেশি সাশ্রয়ী করে তোলে।

বাড়িতে বা অফিসে ভিনিয়ের  ব্যবহার করলে আসবাব, ক্যাবিনেট, দরজা ,সবকিছুরই চেহারা অনেক আকর্ষণীয় ও সুন্দর হয়ে ওঠে। যেমন, রান্নাঘরের ক্যাবিনেটে ভিনিয়ের শিট লাগিয়ে দারুণউড গ্রেইন ফিনিশ আনা যায়, অথবা ড্রইংরুমের ফার্ণিচারে সুরুচিপূর্ণ লালিত্য আনে । আবার দামি ফার্ণিচারেও ভিনিয়ের  দিয়ে এমন সব সুক্ষ সুন্দর নকশা আর ডিজাইন বানানো হয়, যা সলিড কাঠ দিয়ে করলে খরচ অনেক বেড়ে যেত।

ডেকরেটিভ ভিনিয়ের decorative veneers হল এমন এক ধরনের ভিনিয়ের , যেটা মূলত ফার্ণিচার বা অন্য জিনিসকে আরও আকর্ষণীয় ও সুন্দর দেখানোর জন্য বানানো হয়। নানা রকম কাঠ থেকে এটা তৈরি হতে পারে, আর কাটার ধরণও ভিন্ন হলে নানা রকম নকশা আর টেকশ্চার পাওয়া যায়। শুধু চেহারার দিক থেকেই নয়, টেকসই আর ব্যবহার-সুবিধার জন্যও ডেকরেটিভ ভিনিয়ের ইন্টেরিয়র ডিজাইনারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এটা ঘষে, রং করে বা ফিনিশ দিয়ে আশেপাশের কাঠের রঙের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়। পাশাপাশি এতে খোঁচা, দাগ আর আর্দ্রতার ক্ষতিও সহজে ধরে না।

এখানে ৫টি উপায়ে ভিনিয়ের দিয়ে বাড়ির আকর্ষণ আর সৌন্দর্য বাড়িয়ে তোলার হদিশ রইল :

১. কিচেন ক্যাবিনেটকে নতুন করে সাজান –যদি আপনার কিচেন ক্যাবিনেটগুলো একটু পুরনো বা ফিকে দেখাতে শুরু করে, তবে ভিনিয়ের  হতে পারে দারুণ সাশ্রয়ী সমাধান।এখনকার ব্যবহৃত ক্যাবিনেটের সারফেসেই  ভিনিয়ের লাগিয়ে ফেলা যায়, আর সঙ্গে সঙ্গেই মেলে একেবারে সতেজ ,আধুনিক চেহারা।উড গ্রেন ডিজাইন থেকে শুরু করে মেটালিক বা হাই-গ্লস ফিনিশ,পছন্দের জন্য আছে অনেক রকম রং আর ফিনিশ।

২. অ্যাকসেন্ট ওয়াল –সেঞ্চুরি ভিনিয়ের ব্যবহার করার অন্যতম সেরা উপায় হলো শোবার ঘর, ড্রইংরুম কিংবা অন্য যেকোনো জায়গায় একটা অ্যাকসেন্ট ওয়াল তৈরি করা। তাদের বিশাল কালেকশন থেকে বেছে নিন গাঢ় দাগ-কাটা গ্রেন প্যাটার্ন বা চোখে পড়ার মতো রঙের ভিনিয়ের ,এক লহমায় ঘরের ফোকাল পয়েন্ট তৈরি হয়ে যাবে।

শুধু একটা দেওয়ালে ভিনিয়ের লাগাতে পারেন, কিংবা একাধিক দেওয়াল জুড়ে ফিচার ওয়াল বানিয়ে পুরো ঘরের চেহারা সম্পূর্ণ পাল্টে ফেলতে পারেন। এতে ঘর হবে আরও স্টাইলিশ, আবার বেশি খরচও হবে না।

টিপস: যদি ঘরে আগে থেকেই অনেক উজ্জ্বল প্যাটার্ন থাকে, তাহলে বরং সিম্পল বা নিউট্রাল ভিনিয়ের  নিন। আর যদি ইন্টেরিয়র একেবারে শান্ত-সাদামাটা হয়, সেখানে চমকদার ভিনিয়ের  মানাবে সবচেয়ে ভালো।

৩. ফায়ারপ্লেসকে দিন আধুনিক সাজ- যদি আপনার ফায়ারপ্লেসটা এখনও ইট বা পাথরের পুরনো ধাঁচে থাকে, তবে ভিনিয়ের  দিয়ে সেটাকে একেবারে স্মার্ট আর মডার্ন লুক দেওয়া যায়। ফায়ারপ্লেসের গায়ে সরাসরি ভিনিয়ের  লাগিয়ে ফেললেই তৈরি হবে একটানা মসৃণ ফিনিশ, যেখানে কোনো ভাঙাচোরা ভাব থাকবে না।পছন্দমতো ফিনিশও বেছে নিতে পারবেন যেমন ন্যাচারাল স্টোন, মার্বেল থেকে শুরু করে কংক্রিট পর্যন্ত। এতে আপনার ফায়ারপ্লেস হবে ঘরের স্টাইলের সঙ্গে মানানসই, আবার অনেক বেশি আপ-টু-ডেট।

৪. বাথরুম ভ্যানিটিকে দিন নতুন রূপ- যদি আপনার বাথরুমের ভ্যানিটি পুরনো বা একঘেয়ে লাগতে শুরু করে, তবে ভিনিয়ের দিয়ে খুব সহজেই সেটাকে একেবারে ঝকঝকে করে তোলা যায়। ভ্যানিটির গায়ে সরাসরি ভিনিয়ের  লাগালেই মিলবে মডার্ন আর হাই-এন্ড লুক।ন্যাচারাল স্টোন ফিনিশ থেকে শুরু করে হাই-গ্লস,রঙ আর ডিজাইনের অনেক ভ্যারাইটি আছে। নিজের বাথরুমের স্টাইলের সঙ্গে মিলিয়ে নিলেই তৈরি হবে একেবারে তরতাজা ,সুরুচিপূর্ণ বাথরুম।

৫.বেডরুমে  কাস্টম হেডবোর্ড -বেডরুমে  একটুখানি আলাদা মাত্রা আনতে চাইলে ভিনিয়ের  দিয়ে বানাতে পারেন অনন্য অনুপম  হেডবোর্ড।ভিনিয়েরকে ইচ্ছে মতো আকার আর সাইজে কেটে নেওয়া যায়, আবার নানা টেকশ্চার  আর প্যাটার্নেও সাজানো সম্ভব।চাইলে একেবারে স্লিক, মডার্ন লুক তৈরি করতে পারেন, আবার চাইলে রাস্টিক, ন্যাচারাল ফিলও আনা যায়।ভিনিয়ের  দিয়ে বানানো হেডবোর্ড হবে একেবারে আপনার স্টাইল অনুযায়ী, আর ঘর হয়ে উঠবে স্বতন্ত্র ও অভিজাত।

ভিনিয়ের আপনার ঘর সাজানোর এক বহুগুণ সম্পন্ন  আর সাশ্রয়ী উপায় হতে পারে।কিচেনকে  নতুন করে তুলতে চান হোক, কিংবা বাথরুমকে একটু ফ্রেশ লুক দিতে চান,ভিনিয়ের  দিয়েই সহজে পেয়ে যাবেন আপনার পছন্দের অন্দরসাজ।

পরিশেষে

ইন্টেরিয়র ডিজাইনের সৌন্দর্য আর মান বহুগুণ বাড়ানোর জন্য ভিনিয়ের  সত্যিই হতে পারে এক দারুণ পছন্দ। আসল কাঠের পাতলা স্তর দিয়ে তৈরি এই ভিনিয়ের  ফার্ণিচার, ক্যাবিনেট কিংবা মেঝের ওপর ব্যবহার করে আনা যায় একেবারে ন্যাচারাল, এলিগ্যান্ট আর টেকসই ফিনিশ। সেঞ্চুরি ভিনিয়ের্স Century Veneers এই ক্ষেত্রে ভারতের শ্রেষ্ঠ ব্র্যান্ড, যারা বিভিন্ন ধরণের ব্যবহার আর স্টাইল অনুযায়ী বিশাল রেঞ্জের ভিনিয়ের তৈরি করে। উন্নত কাঁচামাল, আধুনিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি আর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তারা নিশ্চিত করে যে প্রতিটি পণ্যই উচ্চমানের, নান্দনিক আর পরিবেশবান্ধব।

The post ৫টি টিপস: ভিনিয়ের দিয়ে দুর্দান্ত জমকালো বাড়ি সাজান। first appeared on .