Kothay Ki -
কন্যা রত্ন করুন যত্ন
মধ্যমগ্রামে শিশু কন্যা দিবস
গত ২৪শে জানুয়ারি আন্তর্জাতিক শিশুকন্যা দিবস উপলক্ষে মধ্যমগ্রামে  এক  প্রাণবন্ত ও অর্থবহ কর্মসূচির আয়োজন করা হয়।সুতানুটি সখ্য, মধ্যমগ্রাম সৃষ্টির পথে এবং বারাসাত উন্নয়ন প্রস্তুতির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কন্যা শিশুদের অধিকার, সুরক্ষা ও মর্যাদা নিয়ে সমাজকে আরও সচেতন করা।
১। পড়াশুনা আমরা ছাড়ছি না, ১৮-এ বিয়ে করছি না।
২। মেয়েরা পড়ছে তাই দেশটা গড়ছে।
৩। কন্যা সন্তান আশীর্বাদ, বৈষম্য করা অপরাধ।
৪। শিক্ষা আমার অধিকার, কলম আমার হাতিয়ার।
৫। কন্যা রত্ন, করুন যত্ন।
৬। নিজের কথা নিজে বল, ন্যায়-এর পথে এগিয়ে চল।
৭। বাল্য বিবাহ রোধ করি, এসো সুন্দর ভবিষ্যৎ গড়ি।
৮। সব শিশুর সমান অধিকার, এটাই মোদের অঙ্গিকার।
৯। সচেতন সমাজ সচেতন দেশ, শিশু নির্যাতন হবে শেষ।
১০। শিশুর কথায় দাও মন, তবেই হবে উন্নয়ন।
এই স্লোগানগুলিই প্রমাণ করে—আজকের মেয়েরা আর নীরব দর্শক নয়, তারা নিজেদের অধিকার জানে এবং দাবি করতেও প্রস্তুত।
আলোচনা সভায় প্রশাসন ও সমাজকর্মীদের বার্তা
প্রধান বক্তারা ছিলেন মধুপর্ণা ঘোষ, যুগ্ম সম্পাদক,সুতানুটি সখ্য, কন্যা শিশুদের অধিকার রক্ষায় সমাজের যৌথ দায়িত্বের কথা তুলে ধরেন।মনোজ সরকার, ডেভেলপমেন্ট অফিসার, কলকাতা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।শিউলি মিশ্র, লেডি অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, মধ্যমগ্রাম থানার প্রতিনিধি নিরাপত্তা ও আইনি সহায়তার বিষয়ে মেয়েদের ভয় না পেয়ে পুলিশের কাছে আসার আহ্বান জানান।অন্বেষা গাঙ্গুলি, প্রোটেকশন অফিসার, উত্তর ২৪ পরগনা, শিশু সুরক্ষা ব্যবস্থা ও বাল্যবিবাহ প্রতিরোধে দ্রুত রিপোর্টিংয়ের গুরুত্ব বোঝান।সত্য মণ্ডল, বারাসাত উন্নয়ন প্রস্তুতি,লিঙ্গসম সমাজ গড়তে কমিউনিটির ভূমিকার ওপর জোর দেন।সর্বরি মহাপাত্র,মধ্যমগ্রাম সৃষ্টির পথে, কিশোরীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব গঠনের স্থানীয় উদ্যোগগুলোর কথা বলেন।দেবকল্প বসু দাস,আই এস ডাব্লিউ ভাবনা নেটওয়ার্ক এর কাজ ও শিশু বিবাহ রোধে সংগঠনগুলির যৌথ ভূমিকা তুলে ধরেন।
সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মন ছুঁয়ে যাওয়া সাংস্কৃতিক পরিবেশনা ,নৃত্য, কবিতা ও নাট্যাংশের মাধ্যমে ফুটে ওঠে মেয়েদের স্বপ্ন, লড়াই ও আত্মসম্মানের গল্প। প্রতিটি পরিবেশনাই মনে করিয়ে দেয়, কন্যারা কেবল ভবিষ্যতের নাগরিক নয় তারা আজকের সমাজেরও শক্তি।সঙ্গীত পরিবেশনে ছিল মধ্যমগ্রাম সৃষ্টির পথের তৃষা চৌধুরী,আবৃত্তি – সুতানুটি সখ্যর দেবস্মিতা বিশ্বাস, মধ্যমগ্রাম সৃষ্টির পথের চুমকি মজুমদার, দীপ্ত কবিতা পাঠে আই এস ডাব্লিউর জোহারিন বসু। নৃত্য পরিবেশনায় গীতা , কোয়েল ও শাঁওলি মজুমদার।নৃত্যনাট্যে আরাধ্যা বণিক ,এবং মধ্যমগ্রাম সৃষ্টির পথের কিশোরীদের প্রাসঙ্গিক ও বার্তাবহ নাটক যেখানে আজকের পিতৃতান্ত্রিক সমাজে মেয়েদের এগিয়ে চলার পথের বাধা আর সংগ্রামের বার্তা দেওয়া হয়েছে।
এই আয়োজন মধ্যমগ্রামকে কেবল একটি অনুষ্ঠানের শহর নয়, বরং কন্যা অধিকার আন্দোলনের একটি দৃঢ় কণ্ঠস্বর করে তুলেছে।শিশুকন্যা দিবসের এই বার্তা একটাই,মেয়েদের রক্ষা নয়, মেয়েদের সম্মান ও সমান সুযোগই প্রকৃত উন্নয়ন।
পরিশেষে ,এই ধরনের কর্মসূচি আজকের সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যখন নারী ও কন্যাশিশুর উপর নির্যাতন, বৈষম্য ও সহিংসতা বহুগুণে বেড়ে চলেছে।সুতানুটি সখ্য,মধ্যমগ্রাম সৃষ্টির পথে এবং বারাসাত উন্নয়ন সমিতি পরিচালনায় মধ্যমগ্রামের এই উদ্যোগ শুধু প্রতিবাদ নয়, সমাজকে সচেতন করার এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। কিশোরী মেয়েদের সামনে এনে নিজেদের কথা বলার সুযোগ দেওয়াই ভবিষ্যতের আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার পথ। এই রকম সম্মিলিত উদ্যোগই ভয়ের সংস্কৃতিকে ভেঙে ন্যায়, সম্মান ও সমতার ভিত্তিতে একটি নিরাপদ সমাজ নির্মাণ করতে পারে।
The post কন্যা রত্ন করুন যত্ন first appeared on .
জানুয়ারি জমজমাট
কলকাতা জানুয়ারি মাসের এই দুর্দান্ত জাঁকালো  শীতের আবহে একাধিক প্রতীক্ষিত অনুষ্ঠানের মঞ্চে পরিণত হয়, বইমেলা, সঙ্গীত সম্মেলন ও মেলার আকর্ষণে ভরপুর সময়। এখানে জানুয়ারির মূল আকর্ষণগুলোর একটি সংক্ষিপ্ত ও তথ্যভিত্তিক হদিশ রইল :
আন্তর্জাতিক কলকাতা বইমেলা
২২ জানুয়ারি ২০২৬ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। সল্ট লেক, সেন্ট্রাল পার্ক  বইমেলা প্রাঙ্গণ।গত বছরে ২৩  কোটি টাকার বই বিক্রি হয়েছিল,২৭ লক্ষ মানুষ এসেছিলেন ,১০০০ এর বেশি ষ্টল যার মধ্যে ২০০ লিটল ম্যাগাজিন স্টল ছিল,এবারেও তার থেকে বেশি হবে আশা করা যায়। এই বছরের থিম কান্ট্রি আর্জেন্টিনা। এবারের অন্যতম আকর্ষণ একটি অভিনব উত্তম কুমার প্রদর্শনী ,বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেতার জন্মশতাব্দী উপলক্ষে।
এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল
৯- ১১ জানুয়ারি।আলিপুর মিউজিয়ামে (১৭ জাজেস কোর্ট রোড) ও অক্সফোর্ড বুক শপে ৩দিন ব্যাপী এই এপিজে সাহিত্য উৎসবের সূচনা স্বনামধন্যা মাধবী মুখার্জি এবং উষা উথুপের হাত দিয়ে।এর পর উদ্বোধন হবে মাধবী মুখার্জির স্মৃতিকথা ‘মাধবীস গার্ডেন’ ।ইতিহাস কিভাবে মজার হতে পারে সেই আলোচনায় নর্ম কোয়াডি,প্রতীক দাশগুপ্ত,সুমন্ত চট্টোপাধ্যায়।পুরাণকথায় সূর্যদেব আর অন্যান্য আলোচনায় শালিনী মোদি,লোপামুদ্রা মৈত্র।বাঙালি খাবারের মাধুর্য ও অনন্যতা নিয়ে বলবেন চিত্রালী ব্যানার্জি আর ঈশিতা দে।ইনফ্লুয়েন্সারদের প্রভাব বা কুপ্রভাব নিয়ে সন্দীপ রায়ের সঙ্গে কথোপকথনে মল্লিকা দুয়া এবং করুণা এজরা পারেখ।মহাস্বেতা দেবীর মাহাত্ম আলোচনায় অনিতা অগ্নিহোত্রী,রত্নাবলী রায়,সুদেষ্ণা রায়।এমন অনেক মনকাড়া বিষয় নিয়ে আলোচনা সভা থাকছে যথা এলসহোয়্যারনেস,মিউজিক ম্যাজিক,ঐতিহাসিক উপন্যাসের স্বর্ণযুগ,আজকের জেনজির প্রস্তুতিপর্ব, ফেলুদা থেকে কলকাতা।  এই ৩দিনে অক্সফোর্ড বুক শপে বাচ্চা ও কিশোর কিশোরীরা তাদের কথা বলবে।
বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল -১১ – ১৪ জানুয়ারি।ক্যালকাটা ব্লাইন্ড স্কুল,বেহালা।পন্ডিত অজয় চক্রবর্তী,রাহুল শিবকুমার শর্মা,রাকেশ চৌরাসিয়া,পূর্বয়ান চ্যাটার্জি ,পার্থ সারথি,প্রবীণ গাওকার,ঈশান ঘোষ,রোহেন বোস প্রমুখ।
৭৪তম ডোভার লেন মিউজিক কনফারেন্স।২৩-২৬ জানুয়ারি।নজরুল মঞ্চ।পন্ডিত বুধাদিত্য মুখার্জি,পন্ডিত অনিন্দ্য চ্যাটার্জি,আরমান খান,শিঞ্জিনী কুলকার্নি,রুচিরা কেদার,মীনাক্ষী শেষাদ্রি।
The post জানুয়ারি জমজমাট first appeared on .
নাট্য-সঙ্গীত-মেলার খবর
এবারের শীতে কলকাতা যেন একসঙ্গে সাজছে মেলা আর মঞ্চের রঙে। শহরের নানা প্রান্তে চলছে হস্তশিল্পের প্রদর্শনী, লোকসংস্কৃতির উচ্ছ্বাস, আর একের পর এক নাট্যোৎসব। ডিসেম্বারের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ—এই সময়টায় কোথায় কী দেখা যাবে তা জানার আগ্রহও তুঙ্গে। তাই আপনাদের জন্যই সাজানো হলো চলতি মেলা–নাট্য ক্যালেন্ডার,শীতের কলকাতার উৎসব গাইডবুক।
উদয় শঙ্কর নৃত্যোৎসব।কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের প্রতি উৎসর্গীকৃত শাস্ত্রীয় এবং সমকালীন ডান্স ফেস্টিভ্যাল।ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে,চলবে ৮-১০ ডিসেম্বর।
পশ্চিমবঙ্গ হস্তশিপ মেলা– নিউ টাউনের কাছে সিটি স্কোয়ার গ্রাউন্ড -১৪টি ডিসেম্বর পর্যন্ত।পটারি,টেরাকোটা,বাটিক,ডোকরা,কাঠের সুচারু কারুকাজ।
বিধাননগর মেলা –  সেন্ট্রাল পার্ক ,বিধাননগর।২১ ডিসেম্বর পর্যন্ত ।বাড়তি আকর্ষণ বাংলদেশ থেকে জামদানি,ঢাকায় শাড়ি।
পৌষ মেলা -শান্তিনিকেতন ,২৩- ২৮শে ডিসেম্বর।পৃথিবীতে দু ধরণের মানুষ আছেন।যারা পৌষমেলায় গেছেন আর যারা পৌষ মেলায় যাননি।
বাণীপুর লোক উৎসব -হাবড়া।২৭শে ডিসেম্বর থেকে ৪ই জানুয়ারি।১৯৫৫ সালে এই বাণীপুরের স্থানীয় বাসিন্দারা সেই অঞ্চলের লক্ষীপুর অস্তিত্বের সংকটে এগিয়ে এসে এই মেলা শুরু করেন।সেই ছোট করে আয়োজিত মেলায় তারা সেই সময়ের বাউল গায়ক,ছৌ নৃত্যশিল্পী এবং হস্তশিল্প কারিগরদের আপন প্রতিভা বিকাশের সুযোগ করে দেন,আর আজ এই বানীপুর মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলার গৌরব অর্জন করেছে।
AMI আর্টস ফেস্টিভ্যাল -কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি (KCC ) দ্বারা আয়োজিত।২১নভেম্বর-২১শে ডিসেম্বর।৮টি নাটক,১০০জন শিল্পী,১০টি প্রদর্শনী,১৫টি আলোচনা সভা,১৫টি কর্মশালা,১৫টি সংগীতানুষ্ঠান।
ডোভার লেন মিউজিক কনফারেন্স – ২৩-২৬ জানুয়ারি ২০২৬।
১১তম স্বর সম্রাট ফেস্টিভ্যাল।১৫-১৭ ডিসেম্বর ,নজরুল মঞ্চ।পন্ডিত স্বপন চৌধুরী,পন্ডিত উল্লাস কাশলকার,কবিতা কৃষ্ণমূর্তি,উস্তাদ তৌফিক কুরেশি,রাকেশ চৌরাসিয়া,ভি সেলভাগনেশ,সুরেশ তলওয়াকার,বিক্রম ঘোষ।
বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল।১১-১৪ জানুয়ারি’২৬।বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড।পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া,পন্ডিত অজয় চক্রবর্তী,রাকেশ চৌরাসিয়া,রাহুল কুমার শর্মা, প্রবীণ গাওকার, পূর্বয়ান চ্যাটার্জি,ঈশান ঘোষ,ওঝাস অধ্যা।
নান্দীকার – ৪২তম ন্যাশনাল থিয়েটার ফেস্টিভাল ২০২৫, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, ১৬ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫।বাংলার অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ থিয়েটার উৎসব নান্দীকার ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে এবারে বিভিন্ন বাংলা, হিন্দি ও অন্যান্য ভাষার নাটক মুখ্য মঞ্চে পরিবেশিত হবে। আক্ষরিক- উদ্বোধনী নাটক ,ফেরারি ফৌজ ,ভানু , হ্যামলেট ,নবান্ন এছাড়াও শিশুদের জন্য নাটক ও বিভিন্ন প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
২য় কলকাতা আন্তর্জাতিক বাংলা নাট্যোৎসব ২০২৬।৩-৫ জানুয়ারি। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস।মরণোত্তর সম্মাননা -উষা গাঙ্গুলি,মনোজ মিত্র।ঘাসিরাম কোতোয়াল-চেতনা,আক্ষরিক- অনীক,চক্রব্যূহ -অংকুরসৃষ্টি, অস্ট্রেলিয়া,সাক্ষী- নট রিয়ালি,নিজিল্যান্ড,নো ম্যান’স ল্যান্ড-এপিক অ্যার্টস ওয়ার্কশপ -আমেরিকা।
কলকাতা লিটারারি মিট (KLM ) ২২- ২৬ জানুয়ারি ‘২৬।মিরা নায়ার,জাভেদ আখতার,পীযূষ মিশ্র,কিরণ দেশাই,চন্দ্রিল ভট্টাচার্য্য,মেঘা মজুমদার।
The post নাট্য-সঙ্গীত-মেলার খবর first appeared on .
মৃগনয়নী ‘অনুপমা’ সেলফি কন্টেস্ট
দক্ষিণাপণের অন্যতম বিশিষ্ট প্রতিষ্ঠান এম পি গভর্মেন্ট এম্পোরিয়ামের মৃগনয়নী এই নববর্ষ এবং নারীদিবস উপলক্ষ্যে অভিনব প্রয়াস  ‘অনুপমা’ সেলফি কন্টেস্ট’।এতে যোগদানের পদ্ধতি খুব সহজ।আপনার পছন্দের মৃগনয়নী পোশাকে সেজে একটি সেলফি তুলে সেটা পাঠিয়ে দিন হোয়াটস্যাপ নম্বর :7439612704।মনে রাখবেন এই অনুপমা সেলফি কন্টেস্টের সময়সীমা ২৯শে এপ্রিল পর্যন্ত তাই এর মধ্যেই আপনার প্রিয় মৃগনয়নী পোশাকে সেলফি তুলে পাঠিয়ে দিন।বিজয়ীদের পেয়ে যাবেন  এক্সক্লুসিভ উপহার।তাহলে দেরি না করে সেজেগুজে সেলফি পাঠিয়ে দিন। এছাড়া আনন্দের খবর এখন মৃগনয়নীতে কেনাকাটায় বিশেষ ছাড় চলছে।
সেলফি পাঠাবার  হোয়াটস্যাপ নম্বর :7439612704 ।২৯শে এপ্রিলের মধ্যে ছবি পাঠান।
The post মৃগনয়নী ‘অনুপমা’ সেলফি কন্টেস্ট first appeared on .
নক্ষত্র কথা
ব্ল্যাকলেটার্স প্রকাশিত সুদেষ্ণা বসুর নক্ষত্রকথা বইটিকে ঘিরে বিশ শতক কেন্দ্রিক আড্ডা বসেছিল উইসডম ট্রি ক্যাফেতে। আলোচনায় অংশ নিয়েছিলেন জাগরী বন্দ্যোপাধ্যায়, স্মিতা সিংহ, তপতী সেনগুপ্ত,অনির্বাণ ভট্টাচার্য-রা।
স্মিতা সিংহ এই আড্ডার সবচেয়ে প্রবীণ বক্তা, তিনি নিজেই এক আশ্চর্যময়ী। স্পষ্ট মনে করে বললেন রবীন্দ্রনাথ সংক্রান্ত স্মৃতিগুলির কথা। উঠে এল সত্যজিৎ রায়, তপন সিনহা, শ্যাম বেনেগালদের সঙ্গে কাজের কথা।
তপতী সেনগুপ্তর কথায় উঠে এল বিশ শতকের অকথিত মেয়েরা। কামিনী রায়, যামিনী সেনগুপ্তদের কথা।
একুশ শতকের কি কোনো স্থায়ী পছন্দ আছে? তাহলে সে নক্ষত্র প্রসব করবে কী করে?  প্রশ্ন তুললেন জাগরী বন্দ্যোপাধ্যায়।
এই মনোজ্ঞ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে অভীক মজুমদার সুদেষ্ণা বসুর বইটির সূত্রে বিশ এবং একুশ শতকের সাংস্কৃতিক অভিমুখ বিষয়ে তার মতামত জানান।একুশ শতকে সংস্কৃতিতে বহুস্বর এবং শরিকিয়ানার খোঁজ,মহা -আখ্যান বা গ্র্যান্ড ন্যারেটিভের বদলে ছোটো ছোটো প্রান্তিক সংস্কৃতিকে মান্যতা দেওয়ার প্রসঙ্গ তোলেন।
আর অনির্বাণ? অনির্বাণের ক্ষিপ্র বাক্যবন্ধ চ্যালেঞ্জ করে ‘কলকাতা’ ধারণাটিকেই। কলকাতার নেওয়ার প্রবণতাকে, ধার করা সংস্কৃতিকে, অপরায়ণের অভ্যেসকে। অনির্বাণ বললেন,’এই আমরা দেখলাম সাম্প্রতিক একটি আন্দোলন,যা কলকাতার বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ৪মাস পর এই আন্দোলনের দিকে ফিরে দেখলে দেখব আমরা বেশিরভাগ জুকেরবার্গের প্রদর্শিত পথেই আন্দোলন করতে উদগ্রীব।কিন্তু মধ্যপ্রদেশে একটা জঙ্গল কাটা হলে সেখানে বিরাট আন্দোলন গড়ে উঠছে যেখানে সমাজমাধ্যমের কোনো ভূমিকা নেই।আর একটি বিষয় হল আমরা অনেক কিছু বেশ ফলো করতে করতে চলি,সেটা সিনেমা,রাজনীতি এমনকি আন্দোলনের ক্ষেত্রেও । আমাদের ভেবে দেখার সময় এসেছে যে গ্রামের লোককে নিয়ে আমরা কি করেছি ।
যে বই ঘিরে এত কথা, এত বলাকাওয়া, এত চিন্তাভাবনার বিস্তার, সুদেষ্ণা বসুর নক্ষত্রকথা, পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটের সর্বত্র পাওয়া যাচ্ছে অনলাইনেও।
সারা দেশের যে কোনো প্রান্ত থেকে পোস্টে বইটি পেতে যোগাযোগ করুন ±918018412290 নম্বরে।
The post নক্ষত্র কথা first appeared on .
২৫শে ডানা
দীপঙ্কর দাশগুপ্ত
মানুষ কোন বয়সে সবচেয়ে সুখী? আমেরিকার স্টোনি ব্রুক ইউনিভার্সিটি ৩ লাখ ৪০ হাজার নারী-পুরুষের মধ্যে এই প্রশ্ন নিয়ে সমীক্ষা চালিয়ে যে উত্তরটি পেয়েছিল তা হল, বছর কুড়ি বয়সে সুখ ও আনন্দের বহর সবচেয়ে বেশি। কারণ, দু চোখে তখন অজস্র স্বপ্ন, ভবিষ্যৎ জীবনে সাফল্যের হাতছানি। অন্যদিকে ৩০-৫০ বছর বয়সের মধ্যে তাৎপর্যপূর্ণ ভাবে সুখের মাত্রা কমে যায়। জীবিকার চাপ, সংসারের দায়দায়িত্ব সব কিছু নিয়ে তখন যথেষ্ট নাজেহাল অবস্থা। আশা এবং আশাভঙ্গের নৈরাশ্য। আবার ৮৫ বছরে পৌঁছে মানুষ ফিরে পায় সেই ফেলে আসা ২০ বছর বয়সের আনন্দ। তখন নতুন করে আর কোনও দায় দায়িত্ব নেই। শরীরটুকু ঠিক থাকলেই সর্বসুখ। মানুষের মনের কাছাকাছি থাকার প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা পরামর্শদাতা সংস্থা ‘ডানা’র রজত জয়ন্তী বর্ষে পদার্পন উপলক্ষে শনিবার সন্ধ্যায় বিড়লা অ্যাকাডেমি সভাঘরে আয়োজিত হয়েছিল একটি আলোচনাচক্র — ‘বয়স বাড়লেই বুড়ো!’ সেই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরেন সংস্থার সঙ্গে জড়িত বিশিষ্ট মনোবিদ এবং আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন পদস্থ আধিকারিক ডঃ অমিত চক্রবর্তী। তিনি বলছিলেন, ছোটবেলায় মানুষ বড় হতে চায়, কিন্তু একটা বয়সের পরে আর বুড়ো হতে চায় না। প্রকৃতির নিয়মে বয়স বাড়লেও, শরীর অশক্ত হলেও মনের বিকাশ কিন্তু আমৃত্যু রুদ্ধ হয় না। বরং বয়সের সঙ্গে সঙ্গে মানুষের বিচার বুদ্ধি বাড়ে। মার্কিন মনোবিদ এরিক এরিকসনের গবেষণায় এটি প্রমাণিত। ৮৯ বছর বয়স্ক সমাজকর্মী রীনা গুহ বলেন, বয়স বড় কথা নয়, জীবনের যে কোনও লগ্নে একটা উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। আকাশবাণীর প্রাক্তন আধিকারিক ও প্রাবন্ধিক কৃষ্ণ শর্বরী দাশগুপ্ত বলেন, বুড়িয়ে যাওয়া যে কোনও বয়সেই হতে পারে যখন নানা বিষয়ে আগ্রহ হারিয়ে যায়। বয়স্ক মানুষের ইচ্ছে বা শখ-সাধের প্রতি সমাজ সহানুভূতিশীল হলে মানুষ হয়তো বয়স হলেই বুড়ো হতে চাইবে না। বিশিষ্ট সাহিত্যিক ও আকাশবাণীর প্রাক্তন আধিকারিক স্বপ্নময় চক্রবর্তী বলেন, ‘আমাদের ছোটবেলায় কিন্তু চারপাশে এত বুড়ো দেখিনি।’ হালকা চালেই তিনি বলছিলেন, ‘কলতলা যবে ওয়াশরুম হল, লুকিয়ে চুরিয়ে যে সিগারেট খাওয়া শুরু ডাক্তারের কথায় তা ছেড়ে দেওয়া কিংবা ওপর থেকে কী করছিস, নেমে আয় থেকে অনলাইনে আয় — এমন সব রূপান্তরের মাঝেই বুড়ো হলাম।’ স্বপ্নময় বলছিলেন, এক সময় আকাশবাণীতে প্রবীণদের জন্যে অনুষ্ঠানের শিরোনাম ছিল, ‘জীবন সন্ধ্যা’। তিনি এ ব্যাপারে প্রশ্ন তোলার পর অনুষ্ঠানের নাম বদলে হয় ‘মাননীয়াসু’। সংস্থার অন্যতম সহযোগী ও বিশিষ্ট মনোচিকিৎসক ডাঃ গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, যে কোনও ক্ষেত্রে সৃজনশীল থাকতে পারার মধ্যেই জীবনের সার্থকতা। বিশিষ্ট বাচিক শিল্পী রত্না মিত্রের সংক্ষিপ্ত কিন্তু মনোজ্ঞ সঞ্চালনা ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ।
অনুষ্ঠানের শুরুতে ছিল ‘বসুন্ধরা’ প্রযোজিত পাঠ ও সংগীতানুষ্ঠান ‘দুঃসময়’। ‘ছবির ভাবনা’ বিষয়ে বার্ষিক স্মারক ভাষণ দেন শিল্পী ও মনোচিকিৎসক ডাঃ দেবাশিস ভট্টাচার্য। রবিবার সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে রয়েছে বিতর্ক – ‘এখনকার ছেলেমেয়েরা নিজের কথাই বেশি ভাবে’, ‘ভালো আছি, থাকব’ বিষয়ে বলবেন ডঃ অমিত চক্রবর্তী আর সবার শেষে রত্না মিত্র পরিচালিত ও পরিবেশিত কথা-কবিতা-গানের অনুষ্ঠান।
মার্ক অ্যাগ্রোনিন বছর ছয়েক আগে ‘দ্য এন্ড অব ওল্ড এজ’ বই লিখে দুনিয়া জুড়ে সাড়া ফেলে দিয়েছেন। কারণ, বার্ধক্যের প্রচলিত সংজ্ঞা তিনি বদলে দিয়েছেন। প্রবীণত্ব বা বার্ধক্য যে প্রজ্ঞার জন্ম দেয় তার মাধ্যমে সমাজে অনেক গঠনমূলক কাজ করা যায়। সুতরাং বয়স্ক মানুষ পরিবারের কাছে বা সমাজের কাছে বোঝা না হয়ে বরং হয়ে উঠতে পারেন কার্যকরি সম্পদ। প্রয়োজন সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। ‘ডানা’ আয়োজিত শনিবার সন্ধ্যার আলোচনা বয়স্কদের বাড়তি না ভেবে একটু অন্য চোখে দেখতে সাহায্য করবে।
The post ২৫শে  ডানা first appeared on .
প্রভাত রায়কে জীবনকৃতি সন্মান
রবিবার, ৪ই আগস্ট, কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল-এ এক বর্ণময় অনুষ্ঠানে বিশিষ্ট পরিচালক প্রভাত রায়কে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ এর বিশেষ সম্মান প্রদান করা হয়।
প্রখ্যাত শ্যাম  সুন্দর কোং জুয়েলার্স এক বিশেষ ভাবনা থেকে এই ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’  বিশেষ সম্মান পুরস্কারের আয়োজন করেছে। জীবনের নানা ক্ষেত্রের তারকারা যাঁরা তাঁদের পছন্দের কাজের ক্ষেত্রে নিজেদের সব টুকু উৎসর্গ করেছেন বা বলা যায় পুরো জীবনটাই কাজের উদ্দেশ্যে সমর্পণ করেছেন, আর এই উল্লেখযোগ্য পদক্ষেপের কারণে সাফল্যের এক নতুন মাইলফলক তৈরি হয়েছে যা অন্যদের উত্থানের ক্ষেত্রেও অনুপ্রেরণা জোগাবে, এমন  বিশিষ্টদের কাজকে, তাঁদের সৃষ্টিকে সম্মান জানানোই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর উদ্দেশ্য।
এই বছরের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ বিশেষ সম্মান পুরস্কারটি বিশিষ্ট পরিচালক প্রভাত রায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিচালক প্রভাত রায় ‘শ্বেত-পাথরের থালা’ ও ‘লাঠি’র মতো এমন আরো অনেক সিনেমা তৈরি করেছেন যা বক্স অফিসে বাণিজ্যিক ভাবে সফল তো হয়েছেই সমালোচকদেরও প্রশংসা পেয়েছে আর পুরস্কারও জিতেছে। ১৯৭০ সালে সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ।শুরুর দিকে বিশিষ্ট পরিচালক শক্তি সামন্তর সহকারী হিসেবে আরাধনা, অমানুষ,আনন্দ আশ্রমের মতিন সুপারহিট ছবিতে কাজ করেছেন।নিজের পরিচালনায় প্রথম ছবি প্রতিদান। ছবি পরিচালনায় শ্রেষ্ঠত্বের জন্য তিনি নানা পুরস্কারের পাশাপাশি  দু বার জাতীয় পুরস্কারও পেয়েছেন।
বিশিষ্ট পরিচালক প্রভাত রায়কে এই বিশেষ সম্মান প্রদান করার জন্য  শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর কর্ণধার রূপক সাহার সঙ্গে মঞ্চে ছিলেন আজকের দিনের অন্যতম সফল অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী ও বলিউড অভিনেতা সচিন।
মঞ্চে আনন্দের সঙ্গে এই সম্মান গ্রহণ করে পরিচালক প্রভাত রায় বলেন, ‘আমি এই লাইফটাইম অ্যাচিভমেন্ট কৃতিত্বের জন্য বিশেষ সম্মান পেয়ে খুবই আনন্দিত। আর এই উদ্যোগ নেওয়ার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে শিল্প ও সংস্কৃতি প্রচারের উদ্দেশ্যে তাদের যে প্রয়াস তা যেন সর্বোত্তম হয় এই কামনাই করি।’
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা বলেছেন, ‘আমরা সবসময় গয়না শোরুমের চার দেওয়ালের বাইরে নানা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের সাধনা নিয়ে এসেছি। আমাদের সমাজের যে সব উজ্জ্বলতা রয়েছে যা আমাদের জীবন এবং সময়ের জন্য খুবই মূল্যবান তা উদযাপন করাই আমাদের উদ্দেশ্য। এই লাইফটাইম অ্যাচিভেন্টের জন্য বিশেষ সম্মান আমাদের কাছেও খুবই গর্বের। কারণ প্রভাত রায়ের মতো অসাধারণ কৃতিত্বের মানুষকে সম্মান  জানানোর মাধ্যমে আমরা তাদের  জ্ঞান, অভিজ্ঞতা এবং উপস্থিতির উজ্জ্বলতায় নিজেদের ধন্য বোধ করি।’
তারকাখচিত এই অনুষ্ঠানের শেষে সকলে উঠে দাঁড়িয়ে সেই মানুষটিকে সম্মান জানিয়েছেন যিনি সব সময় বাংলা সিনেমার হল অফ ফেমে এক বিশেষ স্থান দখল করে থাকবেন।
The post প্রভাত রায়কে জীবনকৃতি সন্মান first appeared on .
‘শ্রীচরণেষু মা’
মাতৃ দিবস উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স  রবিবার, ১২ মে, ২০২৪ তারিখে কলকাতার  আলোর দিশা ও  আগরতলায় সান্ধ্যনীড়ে মর্মস্পর্শী  ‘শ্রীচরনেষু মা ’অনুষ্ঠানের আয়োজন করেন।
‘শ্রীচরনেষু মা‘ এক অন্যরকম মাতৃ দিবস উদযাপন, সেই সব মায়েদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যারা মাতৃত্বের মর্ম অনুভব করেছেন। এমন এক উদ্যোগ যা সমস্ত সম্পর্কের মধ্যে মাকে সম্মান জানানোর জন্য তাদের চরণে  প্রণাম জানানোর মতো এক ঐতিহ্য।
এই বছরের উদযাপনটি মায়েদের থাকার জায়গা কলকাতার আলোর দিশায় ও আগরতলায়  সান্ধ্যনীড়ে আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানটি সেই সব মায়েদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে যারা এখন জীবনের সায়াহ্নে এসে পৌছেছেন, যাদের এই সময়টা অনেক ভালোবাসা ও যত্নের প্রয়োজন হয়। তাই এই দিনটিতে তাদের জন্য অনেক ভালবাসা, উপহার ও আনন্দ দিয়ে ভরিয়ে তোলা হয়েছিল।
খ্যাতনামা কীর্তন গায়করা দিনটিতে আনন্দে ভরিয়ে তোলেন।
এই বিশেষ দিন উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – কর্তৃপক্ষ বৃদ্ধ মায়েদের কল্যাণের জন্য ওই ২টি সংস্থার হাতে মোট ১,৩০, ০০০/- টাকার চেক তুলে দিয়েছেন।
এদিন মায়েদের মুখের যে স্নেহছায়া,দীপ্তি ফুটে উঠেছিল তাদের মনের ও হৃদয়ের সমস্ত আনন্দকে প্রতিফলিত করছিল।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ডিরেক্টর রূপক সাহা বলেন, “মাতৃ ঋণ কখনোই শোধ করা যায় না, কিন্তু স্বীকার করা যায়। শ্রী চরনেষু মা সেই ঋণ স্বীকার এর প্রচেষ্টা। একই সাথে, আমরা জুয়েলারি শোরুমের চার দেয়ালের বাইরে এমন কিছু করার চেষ্টা করি যাতে সমাজের কাজে লাগতে পারি। সামাজিক কোনো কাজে যখনই কোনো দরকার পড়েছে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবার চেষ্টা করেছি”।’ তিনি আরো বলেন,  ‘ কলকাতার আলোর দিশা’য় ও আগরতলায় সান্ধ্যনীড়’ এ ‘শ্রীচরনেষু মা’ উদযাপন করতে পেরে খুবই আনন্দ পেয়েছি। কারণ এই উদযাপন মায়েদের মুখে যে হাসি ও দীপ্তি ফুটিয়ে তুলেছে তার চেয়ে  এই পৃথিবীতে আর মূল্যবান কিছু নেই।’
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর আরেক  ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘মায়েরা আমাদের এই পৃথিবীতে নিয়ে আসেন। মা সবসময় আমাদের পাশে থাকেন। মায়ের প্রতি যত্ন নেওয়া প্রতিটি ছেলে ও মেয়ের দায়িত্ব। বিশেষ করে এমন বয়সে যখন তিনি নিজেকে সামলাতে পারেন না। শ্রীচরনেষু মা সেদিক  থেকে দেখলে এমনই এক পদক্ষেপ যা মায়েদের মুখে এক রৌদ্রোজ্জ্বল হাসি ফোটাতে পারে যারা এখন জীবন সায়াহ্নে এসে পৌঁছেছেন।’
এদিনের কর্মসূচী একসাথে সবাই মিলে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হয় যা এক মিষ্টি সুরের  আবেশ   রেখে যায়।
সমাজসেবা,বাংলা তথা ভারতের সংস্কৃতির পৃষ্ঠপোষকতা, খেলাধুলো ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য শ্যামসুন্দর জুয়েলার্সের সহমর্মিতা ও অনুপ্রেরণা দৃষ্টান্তমূলক।
The post ‘শ্রীচরণেষু মা’ first appeared on .
‘সোনার কেল্লা’র ৫০ বছরে মুকুলের পাড়ায় ক্যালেন্ডার প্রকাশ
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর প্রয়াসে ৫০ বছর পর মুকুল ফিরল তার পাড়ায় , সঙ্গে তোপসে আর সন্দীপ রায় । সোনার কেল্লার পঞ্চাশ বছর পূর্তির উদযাপনে এক অভিনব উদ্যোগ -ক্যালেন্ডার প্রকাশ I
১৯৭১ সালে প্রকাশিত গোয়েন্দা গল্প, বড় পর্দায় ২৭শে ডিসেম্বর ১৯৭৪ সালে ছবি হিসেবে মুক্তি পেল। ফেলুদাকে প্রথম বার বড় পর্দায় দেখা গেল। নিয়ে এলেন সত্যজিৎ রায়।সঙ্গে তোপসে, লালমোহন বাবু, সিধু জ্যাঠা আর ছোট্ট মুকুল। ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চে অনেক গুলো ক্ষেত্রে পুরষ্কৃত হয়। এর মধ্যে সেরা বাংলা চলচ্চিত্র, সেরা পরিচালক , চিত্রনাট্য, সহ  সেরা শিশু শিল্পী,  সিনেমাটোগ্রাফি উল্লেখযোগ্য। দেশের বাইরেও তেহরানে সেরা শিশু এবং কিশোরদের ছবি হিসেবে পুরস্কার পায়।
সোনার কেল্লা শুধু একটি চলচ্চিত্র নয়,এই ছবিকে ‘কাল্ট ফিল্ম’ আখ্যা দেওয়া হয়।কাল্ট ফিল্ম ,অর্থাৎ যে ছবি যুগ যুগ ধরে বাচ্চা থেকে বয়স্ক আপামর জনসাধারণের অপার ভালোবাসা অর্জন করেছে। ‘সোনার কেল্লা’র হাত ধরে তৈরী হয়েছে অগণিত বিপুল ফ্যানবেস, ৫০ বছরের পরেও আজ এর অনেক সংলাপ বহুক্ষেত্রে ব্যবহার করা হয়,লালমোহনবাবুর ‘তং মত করো’,’কাঁটা কি এরা বেছে খায়?’, মন্দার বোসের ‘ভ্যানিশ’, ফেলুদার ‘নিশ্চিন্তে আর থাকা গেলোনা রে তোপসে’ এমন অজস্র সংলাপ আজও লোকের মুখে মুখে ফেরে।
ছবির পঞ্চাশ বছর পর মুকুল আবার ফিরল তার নিজের পাড়ায় একটি ক্যালেন্ডার প্রকাশের হাত ধরে । ক্যালেন্ডারের বিষয় “সোনার কেল্লা ৫০”। মূল ভাবনায় সুদীপ্ত চন্দ, দ্যা ড্রিমারস,  নিবেদনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সোনার কেল্লার পঞ্চাশ বছর উপল়ক্ষ্যে ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ রায়, তোপসে- সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, মুকুল- কুশল চক্রবর্তী এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা। ভবানীপুরের পদ্মপুকুরের এমন একটা বাড়ি যা সোনার কেল্লায় মুকুলের পাড়ারই একটা বাড়ি হিসেবে দেখানো হয়েছিল।
ক্যালেন্ডারে বিশিষ্ট সত্যজিৎ বিষয়ক সংগ্রাহক দেবাশীষ মুখোপাধ্যায় এর সংগ্রহ থেকে থাকছে ছবির শুটিং এর ছবি, লবি কার্ড, বুকলেট, সত্যজিৎ রায়ের নিজের হাতে আঁকা ছবির টাইটেল কার্ড, ফেলুদার ঘরের নক্সা, সিনেমার পোস্টার, বইয়ের প্রচ্ছদ  সহ আরো অনেক কিছু।
একসঙ্গে সন্দীপ রায়,সিদ্ধার্থ চট্টোপাধ্যায়  এবং কুশল চক্রবর্তী মেতে উঠেছিলেন নানান স্মৃতিচারণায়,মুকুল রুপী কুশলের বাবাকে সত্যজিৎ রায় সংলাপ দিয়ে তাতে লিখে দিয়েছিলেন সেটা পুত্রকে পড়াতে কিন্তু মুখস্থ না করতে কারণ তাতে স্পন্টেনিটির অভাব হবে বলে এমন অনেক অজানা কথা শোনা গেল এই অনুষ্ঠানে ।
সন্দীপ রায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন I তিনি বলেন “সিনেমার লোকেশনে সিনেমার ৫০ বছর পূর্তি উদযাপনের ভাবনাটি খুবই অভিনব” I
সিদ্ধার্থ চট্টোপাধ্যায় ও কুশল চক্রবর্তীও এই প্রয়াসে অভিভূত I
রূপক সাহা বলেন “এই প্রয়াস সোনার কেল্লার স্বর্ণ জয়ন্তী বর্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের শ্রদ্ধার্ঘ্য। সোনার কেল্লা আজ আমাদের যতটা রোমাঞ্চিত করে ১০০ বছর পরেও আমাদের একই ভাবে রোমাঞ্চিত করবে’’।
উপস্থিত সকলের আনন্দঘন স্মৃতিমন্থনের মাধ্যমে অনুষ্ঠানটি সকলের কাছেই অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে ওঠে।
বাংলা এবং বাংলার বাইরেও শাস্ত্রীয় সঙ্গীত,স্বর্ণগ্রাম প্রকল্প এমন আরও শিল্প সংস্কৃতির  পৃষ্ঠপোষকতায় শ্যাম সুন্দর জুয়েলার্স তথা শ্রী রূপক সাহার উজ্বল উপস্থিতি ও অবদান অনস্বীকার্য।
The post ‘সোনার কেল্লা’র ৫০ বছরে মুকুলের পাড়ায় ক্যালেন্ডার প্রকাশ first appeared on .
অন্য ভালোবাসার উৎসব
এ এক আশ্চর্য অনুপম ভালোবাসার কাহিনী।প্রথাগত ভ্যালেন্টাইন ডে সোচ্চার সাড়ম্বর উদযাপন ছাড়িয়ে ত্রিপুরার গোমতী জেলার ওয়ারেংবাড়ির গ্রামে  শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এক সফল প্রয়াসের নাম এই ‘স্বর্ণগ্রাম ‘। ২০০৯ সাল থেকে ত্রিপুরার গোমতী জেলার ওয়ারেংবাড়িকে এক আদর্শ গ্রাম প্রকল্প হিসেবে তুলে ধরার জন্য পদক্ষেপ করা হয়।
এই স্বর্ণগ্রামে বর্তমানে ২৫০টি পরিবারের বসবাস। ১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবসে স্বর্ণগ্রামের ভালবাসার মানুষদের সঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজন করেছিল ভালবাসার উৎসবের I
অনুষ্ঠানের শুরু হয়  গ্রামবাসীদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে। এরপর তাদের হাতে তুলে দেওয়া হয় শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী ও প্রত্যেক পরিবারের জন্য একটি করে কম্বল। এদিন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আগরতলা শোরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের স্বামী বোধিসত্যানন্দজী মহারাজ। তিনি স্বর্ণগ্রামের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন “এই ধরনের একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি খুবই খুশি।” তিনি আরও বলেন “আমি জীবনে বহু অনুষ্ঠানে হাজির থেকেছি। তবে আজকের অনুষ্ঠানটি অন্যতম বিশেষ।” তিনি এই প্রকল্পের জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ভূয়সী প্রশংসা করেন।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “স্বর্ণগ্রাম  উদ্যোগটি  আমাদের হৃদয়ের খুব কাছের। ভালবাসা দিবসে স্বর্ণগ্রামের প্রিয়জনদের সাথে কাটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। পরম মঙ্গলময়ের কাছে প্রার্থনা করবো প্রত্যেকের প্রত্যেকটি দিন ভালবাসার দিন হয়ে উঠুক, আনন্দদায়ক হয়ে উঠুক।”
The post অন্য ভালোবাসার উৎসব first appeared on .